এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Paramita | ১২ জুলাই ২০১৪ ০৪:০০248340
  • বাচ্চাদের বোরডম জিনিসটা কি কেউ জানেন? সে ভীষণ মারাত্মক। নিজের বোর্ড হওয়ার থেকে অনেক বেশী মারাত্মক। সারাদিন ধরে তিরিশ সেকেন গ্যাপে সে পাঁচালি শুনেছেন কখনো? "আমি বোর্ড" "আমরা বোর্ড"। বাইরে গরমের ছুটির হলকা হাওয়া। ফ্যান ঘুরছে কি ঘুরছে না তাতে কিছু আসে যায় না। এসি আর টানতে পারছে না। তার মধ্যে আপনি দু মিনিটও ভালো করে ব্রাউজ করতে পারছেন না। মুহুর্মুহু "আমি বোর্ড! মা!! আমি বোর্ড!!" রেগেমেগে বা ফেক মিষ্টি সুরে তার উত্তরে যদি জিগেস করেন, কি বোর্ড? লুডোর বোর্ড না ক্যারমবোর্ড না চেসবোর্ড? তাতে তিরিশ থেকে ওটা দশ সেকেন হয়ে যেতে পারে। বাচ্চাদের সেউ ভয়ঙ্কর বোরডম কাটানোর একমাত্র উপায় হলো ঃ (পরের সংখ্যায়)
  • Paramita | ১২ জুলাই ২০১৪ ০৩:৪৯248339
  • বাংলা সিরিয়ালের নেশা কি করে ছড়ানো যায়? কেউ ট্রাই করেছেন ও সফল হয়েছেন?
  • T | ১২ জুলাই ২০১৪ ০১:৫৬248338
  • এইটা কেউ দেখেছে। :)

  • শ্রী সদা | ১২ জুলাই ২০১৪ ০১:৪৯248337
  • আর ওপিয়াম। বিড়ির দাম দেড়গুন বেড়ে গেছে, দুদিন পর মালের দাম ও বাড়বে। এখন থেকেই কন্ট্রোল না করলে চাপ হবে ঃ(
  • Blank | ১২ জুলাই ২০১৪ ০১:৪৭248336
  • এক কালে যুব সমাজ মধ্য রাতের কোলকতা কাপাতো আর আজ এরা ফ্রুটি খায়
  • Blank | ১২ জুলাই ২০১৪ ০১:৪৬248335
  • ফ্রুটি খেয়ে বোরডম কাটাচ্ছিস সদা !! তোকে তো ওপিয়াম থেকে ব্যান করে দেওয়া উচিৎ। ছিঃ ছিঃ ধিক্কার
  • শ্রী সদা | ১২ জুলাই ২০১৪ ০১:৩৮248333
  • বোর লাগলে খাবারদাবার খেতে হয়। আজকে দুপুরে কোডাতে কোডাতে বোর লাগছিল বলে একটা এগ চিকেন চিজ রোল খেয়ে এলাম, আর একটা ২০০ কোক।
    তারপর এই এখন সিন্মা দেখতে দেখতে বোর লাগছিল, ফ্রিজ থেকে এক মুঠো আমন্ড বের করে খেলাম, একটা ফ্রুটির বোতল ছিল তারো আর্ধেকটা। এখন আর বোর লাগছে না।
  • Atoz | ১২ জুলাই ২০১৪ ০১:১৫248332
  • আরে অভ্যু তেমন কিছুই না, তার প্রোফাইল পিকে দেখা গেল অতি চমৎকার জরিদার লাল শাড়ী পরা ছবি, সঙ্গে এক গাবলুগুবলু বাচ্চা।
    ঃ-)
    অ টঃ ফেবুতে কিন্তু কিন্তু করে ঢুকেই পড় অভ্যু। বহোৎ মজা আয়েগা। ঃ-)
  • Atoz | ১২ জুলাই ২০১৪ ০১:০৭248331
  • জিতা রহো বাপ্পো। এক্কেবারে ভাল্কান মাইন্ড। ঃ-)
  • kc | ১২ জুলাই ২০১৪ ০১:০৪248330
  • ইমা, এককের বলা লোকটা প্রায় আমারই মত। শুধু ব্লগে আপডেট ছাড়া। কত লোক ঘেঁটে দেওয়ার চেষ্টা করেছে। পারেনি। বরঞ্চ নিজেরাই বোর হয়ে হাল ছেড়ে দিয়েছে।
  • | ১২ জুলাই ২০১৪ ০০:৫৮248329
  • একক বর্ণিত লোকের সঙ্গে একদা মোলাকাত হয়েছিলো। আমার সঙ্গে মিশে তার সাহস বেড়েছিলো, আমার কি হয়েছিলো জানি না- তবে এখন হলে বুকঢিপঢিপের অসুখ ধরে ফেলতো নির্ঘাতঃ)
    যাই হোক, তার পরিপাটি, গোছানো জীবন আমারই সূত্রে পরিচিত এক ছেলে এসে বারোটা বাজিয়ে দিয়েছে। এইবার কোলকাতায় গিয়ে তাকে দেখে খুব কষ্ট পেয়েছিঃ(
  • Abhyu | ১২ জুলাই ২০১৪ ০০:৫৬248328
  • আরে বাবা ভাগী তো জেগে নাকি? সে তো আমার অনুসন্ধিৎসার নিরসন করলে পারে।
  • একক | ১২ জুলাই ২০১৪ ০০:৪৫248327
  • বোর লাগলে কাওকে একটা খুঁজে নিন যে ভীষণ সিস্তেমাটিক। মানে সকাল থেকে রাত্তির থেকে সকাল একদম পাহফেক্ট লাইফ লীড করে। এমনকি স্বপ্ন দেখলেও ব্লগে আপডেট দেয়। কনুই ছড়ে গেলে ট্যাড্ভ্যাক নেয় এবং ক্যালেন্ডারে নত রাখে ! কোনকিছু ভোলে না। আস্তে আস্তে তার মাথা খান। এধরনের মাথাগুলোর খোল বেশ শক্ত হয়। তার মনে সন্দেহ ঢোকান যে সে কিছু একটা ভুলে গ্যাছে। রিয়ালিটি সংক্রান্ত ধারণা আসতে আস্তে ঘেঁটে দিন। খুব আস্তে আস্তে। মোটামুটি আধঘন্টার মধ্যে ফল পেতে শুরু করবেন। আধ মাস ও লাগতে পারে। কিন্তু প্রচুর আনন্দ দেবে। মানে এই লেভেলের আনন্দ আপনি ফিসিকালি খুঁচিয়ে বা বেড়াল ছানা পুষে পাবেন না :) প্লে উইথ রিয়ালিটি। অবভিয়াসলি : আদার পিপল'স :P
  • Ishan | ১২ জুলাই ২০১৪ ০০:৪৩248325
  • ফেসবুক যাবেন্না। অপসংস্কৃতি।
  • aka | ১২ জুলাই ২০১৪ ০০:৪৩248326
  • ব্ল্যাংকিও খড়দায়? কিন্তু পাহাড়ের কি হল?
  • Abhyu | ১২ জুলাই ২০১৪ ০০:২৫248324
  • ফেসবুকে কি জানা গেল?
  • kiki | ১২ জুলাই ২০১৪ ০০:২২248322
  • বুনুকে পেটাও। ফেবু খুলে কিলিয়ার হলো।
  • Abhyu | ১২ জুলাই ২০১৪ ০০:২২248323
  • সোসেন কি ফেসবুকে বলেছে? জমজ?
  • Atoz | ১২ জুলাই ২০১৪ ০০:০৮248321
  • নামের লিস্ট কোথায়? শুধু কঙ্গ্রায় হবে?
    ঃ-)
  • kiki | ১২ জুলাই ২০১৪ ০০:০৬248320
  • বাহ!

    সোসেন,
    কনগ্রা। ঃ)
  • Atoz | ১২ জুলাই ২০১৪ ০০:০০248319
  • এখন হয়তো ঐ ঝগড়ার নতুন আপডেট চলছে। ঃ-)
  • Abhyu | ১১ জুলাই ২০১৪ ২৩:৫৯248318
  • সেই যে বলে গেল কি ঝগড়া করেছে তার আপডেট দেবে, তার পর থেকেই ব্যাঙদির পাত্তা নেই।
  • Atoz | ১১ জুলাই ২০১৪ ২৩:৫২248317
  • ব্যাং কেন আসে না?
  • | ১১ জুলাই ২০১৪ ২৩:৪৫248316
  • আমি বোর হই যখন মেজর রিলিজে সাপোর্ট দিতে হয়, বিশেষ করে যদি অফিস গিয়ে বসে থাকতে হয়, তাইলে।
    যেমন এই পোশশু রোব্বার ভোর দুটো থেকে দিতে হবে।
  • | ১১ জুলাই ২০১৪ ২৩:৪৩248315
  • খড়দা স্টেশানে পাহাড় গজিয়েছ!!!! দেখেছো? কেউ একটা খবরও দিলে নাঃ(
  • | ১১ জুলাই ২০১৪ ২৩:৪২248314
  • কিন্তু ভাগী কি আজ হাঁটতে গেছিল?
  • Atoz | ১১ জুলাই ২০১৪ ২৩:৩৯248313
  • স্যান, ঃ-)
  • | ১১ জুলাই ২০১৪ ২৩:৩৮248312
  • সোসেনের যুগান্তকারী সমবেত- গোল সম্পর্কিত পোস্ট পড়ার পর থেকে মনে হয় ভাগী নিরুদ্দেশ হয়ে গেছেঃ(
  • sosen | ১১ জুলাই ২০১৪ ২৩:৩৬248311
  • না না বেনারসী না। বললাম যে লাল গরদ।
    ব্ল্যাঙ্কির জন্য বরম খড়দা টই খোলা হোক। এই যে ব্ল্যাংকি দুদিন অন্তর খড়দা ইস্টিশনে লাজুক মত মুখ করে দাঁড়িয়ে থাকে। এর রহস্য উদঘাটিত হোক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত