এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ১৪ জুলাই ২০১৪ ১৩:০৬248939
  • ব্যাটারি পাল্টাতে হবে। এই যে -
  • de | ১৪ জুলাই ২০১৪ ১৩:০৬248940
  • কালকে দশটায় ২৪ ঘন্টার খাস খবরের পর থেকেই জানি জার্মানী হয়তো জিতছে - সেখেনে মদ-অন মিত্তির ফিরিস্তি দিচ্ছিলেন - " সকালে উঠে আদ্যাপীঠে উপোস করে পুজো দিয়েচি, তারাপীঠে পুজো পাঠিয়েচি, তারপর গেছি লোকনাথ বাবার মন্দিরে, সেখানে যজ্ঞ হচ্ছে, তারপর এই এইমাত্তর দক্ষিনেশ্বর আর কালীঘাটে বলে এলাম " মা মেসিকে গোল দাও"! মেসি গোল পেলে আমরা বড় করে উৎসব করবো!" এর পরে একে একে তিনোদের নানা নেতা - "কলকাতার রং এখন নীল-সাদা, আমাদের টিম তাই আর্জেন্টিনা"!

    এইসব শুনেটুনে গা-পিত্তি জ্বলে যাচ্ছিলো - তখনই বল্লাম, আজ ঠিক জার্ম্মানী জিতবে, ভালো হবে, জিতলে পর এগুলোর মুখে আবার স্টেটমেন্ট শুনতে হবে যে এইসব পুজো-টুজো দিয়েই এরা মেসিকে জিতিয়ে দিলো! কুঁড়ে আর অপোগন্ড কতগুলো কুসংস্কারাচ্ছন্ন লোকের বাতেলা অ্যাট লিস্ট শুনতে হোলো না!

    মেসি আর হিগুয়াইন যে রেটে সুযোগ নষ্ট করেছে, তাতে এটা হওয়ারই ছিলো। জার্মানরা বেটার টিম হিসেবেই জিতেছে। গোয়েট্‌সের গোলটা অসাধারণ!

    খেলাটা দেখতে খুব ভালো লেগেছে। সেটাই তো বড় কথা - সাপোর্টার ইঃ তো মজারই জন্য। নাহলে এমনি খেলা খেলতে আমাদের দেশের এখনো কতোদিন অপেক্ষা করতে হবে তা কে জানে? কতো সুন্দর আড্ডা হোলো সবার সাথে এই বিশ্বকাপ উপলক্ষে। সেটাও বড় পাওনা। দিনশেষে সেটুকুই হাতে থাক, তিক্ততা মুছে যাক!
  • সিকি | ১৪ জুলাই ২০১৪ ১৩:০৫248938
  • স অ ব করে দেখেছি। সব রকমের টোটকা চেষ্টা করে ফেলেছি। এই যে, সকাল সাড়ে আটটায় একশো পার্সেন্ট চার্জ নিয়ে বেরিয়েছিলাম। এখন ৬২% চার্জ আছে।

    মাঝে একদিন অদ্ভুত ব্যাপার হয়েছিল। কী ভেবে ফোনটাকে খুলে ব্যাটারি বের করে এক মিনিট এমনি রেখে দিলাম, তারপরে আবার ব্যাটারি ভরে চার্জ দিতে শুরু করলাম। এইবারে দেখি ধড়াদ্ধড় চার্জ নিচ্ছে। দুদিন বেশ ভালো চলল, তারপরে আবার যে কে সেই।
  • Abhyu | ১৪ জুলাই ২০১৪ ১২:৫৭248937
  • সহজ সলিউশন তো আছেই। আরেকটি নতুন ট্যাব২ কিনুন।
    (এই আবার দমুদি বলবে আমার সহজ সলিউশন ওর কম্প্লিকেটেড লাগে)
  • | ১৪ জুলাই ২০১৪ ১২:৪৫248936
  • নাঃ আমারও অদরকারী অ্যাপ ঘুম পাড়ানো থাকে। লোকেশান আমি কখনঐ গুগল বা ফেব উকে জানাই না বলে ওরা কান্নাকাটি করে। মাসে একবার ফুল ডিসচার্জও করি বরাবরই।

    বই পড়া নিয়েই সমস্যা হচ্ছে।
    হুঁ তার মানে স্যামসাঙের এটা জন্মগত ত্রুটি। ভবিষ্যতে স্যামসাঙের জিনিষপত্র কিনতে গেলে এটা মাথায় রাখতে হবে।
  • lcm | ১৪ জুলাই ২০১৪ ১২:৪০248934
  • অ্যান্ডয়েড ফোন হলে, কি কি টাস্ক চলছে, এবং কত রিসোর্স খাচ্ছে দেখতে পারো।
  • সায়ন | ১৪ জুলাই ২০১৪ ১২:৪০248935
  • সিকি/দমদি -

    চার্জ দেওয়ার সময় স্ক্রীনে ১০০% দেখালেই ব্যাটারি পুরো চার্জড হয়ে যায় না। ট্রিক্‌ল চার্জ বলে একটা ব্যাপার আছে যেটার জন্য ১০০% এর পরও আরও খানিকটা চার্জ নেয়। আবার ওভারচার্জড হয়ে গেলেও বেশী তাড়াতাড়ি ড্রেইন করবে ব্যাটারি। এর কিছুটা সল্যুশন ব্যাটারি ডক্টর (http://play.google.com/store/apps/details?id=com.ijinshan.kbatterydoctor_en&hl=en)
    মাসে অন্ততঃ একটা ফুল সাইক্ল রিচার্জ করা দরকার, মানে ব্যাটারি কুড়ি পার্সেন্টের নীচে নামলে তখন চার্জ দেওয়া। তিনটে আলাদা সাইক্‌লে চার্জ দেয়। নইলে আমার ফোনে স্ক্রীন ব্রাইটনেস কমিয়ে, অপ্রয়োজনীয় অ্যাপ কিল করে, ওয়াইফাই অফ রেখেও খুব একটা কাজ হয়নি। আর লোকেশন সার্ভিসটাও অফ রাখা ভালো, গুগল ম্যাপ বা জিপিএস ব্যবহার করে এমন কোনও অ্যাপ ব্যবহার করার সময়টুকু ছাড়া।
  • lcm | ১৪ জুলাই ২০১৪ ১২:৩৯248933
  • সব অ্যাপ ডিলিট করে দেখেছ? তাইলে ব্যাটারি প্রবলেম।
  • সিকি | ১৪ জুলাই ২০১৪ ১২:৩৩248931
  • এলসিএমদা,

    সব করে দেখেছি। আমি মোবাইলে গেম খেলি না। কোনও অদরকারি অ্যাপস নেই। ব্লু টুথ বন্ধ থাকে। ঘরের বাইরে ওয়াই ফাই বন্ধ থাকে।

    কিছুতেই কিছু লাভ হয় নি। ফটাফট ডিসচার্জ হয়ে যাচ্ছে।
  • kc | ১৪ জুলাই ২০১৪ ১২:৩৩248932
  • দমদি, ট্যাব্টু র এ সমস্যা আমারও। একটা ছোট্ট দেখে খিউট মত পাওয়ার প্যাক সঙ্গে রাখুন।
  • Anamika Sil | ১৪ জুলাই ২০১৪ ১২:৩২248930
  • হুম আমার ফোনেও এটা একটা সমস্যা।
  • kumu | ১৪ জুলাই ২০১৪ ১২:২৮248929
  • আহা নাম ভুলে যাওয়া তো সবারই হয়।ও নিয়ে সিকির এত লজ্জা পাওয়ার কী হল?
    চার্জের সমস্যা আমারো।
  • lcm | ১৪ জুলাই ২০১৪ ১২:২৭248928
  • সব অ্যাপ উড়িয়ে দাও। একদম দরকারি কয়েকটা অ্যাপ ছাড়া। স্ক্রিন ব্রাইটনেস কমিয়ে রাখো। ডেটা কানেকশন অফ রাখো। দেখো কি হয়।
  • সিকি | ১৪ জুলাই ২০১৪ ১২:২২248927
  • আমার এস থ্রি-তে এই সমস্যা শুরু হয়েছে। মাস চারেক হল হচ্ছে। এই চার্জ কমপ্লিট করে উঠলাম, তো এই ৯৯% হয়ে গেল। কুড়ি মিনিট দূরত্বে অফিস পৌঁছে দেখি ৯৪% হয়ে গেছে। সারাদিন যদি চার্জ না দিই, তা হলে বিকেলে বাড়ি ফিরছি ২৫% চার্জ নিয়ে। আর ইউজ হলে তো কথাই নেই, অফিসে বসেই চার্জে বসাতে হচ্ছে।

    আর ইদানিং ইউএসবি দিয়ে ফোন চার্জ প্রায় হচ্ছেই না। আধঘণ্টায় এক পার্সেন্ট চার্জ হচ্ছে। নেটে প্রচুর ঘাঁটলাম, খুবই নোন সমস্যা, কিন্তু সল্যুশন বোধ হয় এখনও কিছু নেই।
  • | ১৪ জুলাই ২০১৪ ১২:১৫248925
  • আচ্ছা কেসি, ব্ল্যাঙ্কি ও অন্য ট্যাব-টু ইউজারগণ,

    এই এক বছর (১৬ মাস) ব্যবহারের পরে মোটামুটি ঘন্টা চারেক একটানা বই পড়লেই এখন ট্যাব-টু'র ব্যাটারী ১০% এ নেমে আসছে আর আবার চার্জ দিতে হচ্ছে। এদিকে ১০০% চার্জ হতে লাগিয়ে দিচ্ছে প্রায় ৫ থেকে ৬ ঘন্টা। আমার ওয়াই ফাই, ব্লু টুথ অফ করাই থাকে।
    কিং কর্তব্য?
  • | ১৪ জুলাই ২০১৪ ১২:১৫248926
  • আচ্ছা কেসি, ব্ল্যাঙ্কি ও অন্য ট্যাব-টু ইউজারগণ,

    এই এক বছর (১৬ মাস) ব্যবহারের পরে মোটামুটি ঘন্টা চারেক একটানা বই পড়লেই এখন ট্যাব-টু'র ব্যাটারী ১০% এ নেমে আসছে আর আবার চার্জ দিতে হচ্ছে। এদিকে ১০০% চার্জ হতে লাগিয়ে দিচ্ছে প্রায় ৫ থেকে ৬ ঘন্টা। আমার ওয়াই ফাই, ব্লু টুথ অফ করাই থাকে।
    কিং কর্তব্য?
  • রোবু | ১৪ জুলাই ২০১৪ ১২:১১248924
  • লুইসিকিটা ভালো হয়েছে :-)
  • robu | ১৪ জুলাই ২০১৪ ১১:৫২248923
  • সান্দা, অফকোর্স নো হার্ড ফিলিন্গ্স।
    আমার দিক থেকেও দুঃখিত।
    এন্জয় ইয়োর ডে ঃ-)
    খুব মস্তি করঃ-)
  • sp | ১৪ জুলাই ২০১৪ ১১:৫১248922
  • জার্মানী কে সাপোট না করলেও কালকের গোতসের গোলটা ওয়ান ওফ দ্য বেস্ট গোল ওফ দ্য টুর্নামেন্ট। টিম কাহিলের গোলটার কাছকাছি থাকবে।
  • aranya | ১৪ জুলাই ২০১৪ ১১:৪০248921
  • জার্মানি-র গোলটা দর্শনীয় হয়েছে, গোলের ক্রস-টা আর তার আগে বল নিয়ে লম্বা দৌড় - খুবই উপভোগ্য
  • সায়ন | ১৪ জুলাই ২০১৪ ১১:৩৯248920
  • রাজদীপদা', নোটেড ঃ)

    রোবু, আমি জানি না কে মেলদুটো লিখেছে, সম্ভবতঃ একই জন, কন্টেন্ট বা হেডার ইনফো - দুটোর কোনওটাই এখানে পাবলিশ করবো না, আর দমদি' যেমন বললো আমি মেলগুলো যথাস্থানে ফরওয়ার্ড করবো। আর ভুল বোঝাবুঝির অবকাশ না রেখেই বলছি, কাল যাঁদের সঙ্গে এই নিয়ে আমার বাগ্‌বিতন্ডা হয়েছে, ইনি/এঁরা তাঁদের কেউ নন। এরকম কথ্য ভাষা তাঁদের মুখ দিয়ে বেরোবে না। গুরুর রেগুলার কেউ নন। রেস্ট অ্যাশ্যোর্ড।

    বাই দ্য ওয়ে, কাল আমার কথায় খারাপ লেগেছে যাঁদের - T, তুমি, ভাগীদার, অভ্যু, দমদি, কেসিদা, অর্পণদা এবং এছাড়া অন্য কেউ - সবাইকে স্যরি বলে গেলাম। এই সব থেকে আমার একটা ব্রেক নেওয়া উচিত। নো হার্ড ফীলিংস ব্রো ঃ)
  • সিকি | ১৪ জুলাই ২০১৪ ১১:৩৮248918
  • অঃ।

    আমি আর মানুষ হলাম না। আমি কিছুতেই মানুষজনের নাম আর মুখ মনে রাখতে পারি না। অনেকসময়ে সঠিক জিনিসের সঠিক নামও ভুলে যাই। :(
  • aranya | ১৪ জুলাই ২০১৪ ১১:৩৮248919
  • দি মারিয়া থাকলে ভগবানের ঐশ্বর্য অনেক বাড়ত
  • Arpan | ১৪ জুলাই ২০১৪ ১১:৩৭248917
  • সিকির নাম দিলাম লুইসিকি।

    প্রযত্নে ১০ঃ২৬-এর পোস্ট।
  • নেতাই | ১৪ জুলাই ২০১৪ ১১:৩৬248916
  • আর কেউ পালাসিওর টিকিটা কেটে দিয়ে আসার বরাত নেবে। ১০০ টাকা দেবো।
  • নেতাই | ১৪ জুলাই ২০১৪ ১১:৩৫248915
  • হিগুয়েনটাকে ক্যালাও।
    ঐ হিগুআনের জন্য ভগবান শুধু ভক্তেরই রয়ে গেলো।
  • নেতাই | ১৪ জুলাই ২০১৪ ১১:৩২248913
  • শকার শেষ
    হায় হায় হায়
  • | ১৪ জুলাই ২০১৪ ১১:৩২248914
  • না রাজদীপ, আমি ইগনোর মারার বিপক্ষে। ২০০৬-০৭ এ আইন তেমন ছিল না, এইসব বেনামী খিস্তিভরা মেইল ইত্যাদি করে পার পাওয়া যেত। এখন ২০১৪ তে এইটা করে পার পাওয়া যাবে না, এই মেসেজটা সর্বত্র যাওয়া দরকার।

    বাংলা বিভিন্ন সাইটের পুরানো ইউজাররা অনেকেই ভুক্তভোগী এইসম মেইলপত্তরের। সায়নও তার ব্যতিক্রম নয়। এইগুলো অন্তত হ্যারাসমেন্ট সেলে ডকুমেন্ট করে রাখা দরকার বলে আমি মনে করি।
  • quark | ১৪ জুলাই ২০১৪ ১১:৩১248912
  • কাল তবে জর্মানরা একটু বেশিই শুয়ে পড়ে কান্নাকাটি করছিল। শোয়াইনস্টাইগার এর গাল ফেটে যাওয়াটা বাদ দিয়ে। আর নয়্যারের হাঁটুটা আরেকটু হলেই জুনিগার হাঁটু হ'তে চলেছিল।

    বেটার টিম জিতেছে, কোন সন্দেহ নাই।
  • robu | ১৪ জুলাই ২০১৪ ১১:৩০248911
  • অক্ষদার মেয়ের নাম ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত