এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অপু | ০৮ মে ২০১২ ১৩:১৬2490
  • আহা। মনে পরে গেল আমি কালকেই দুপুর বেলা ঘুম থেকে উঠে এক বাটি আমি ছেঁচা খেলুম।
  • অপু | ০৮ মে ২০১২ ১৩:১৫2488
  • ঠাকুরের জন্ম দিনে কোথয় একটু স্মরন টরন করবে তা না খাই খই করেই ছেলে পিলে গুলো গেলো ঃ-))
  • ঝিকি | ০৮ মে ২০১২ ১৩:১৫2489
  • এসব খাবারদাবার নিয়ে আলু-চানা করা ঠিক নয়..........এখন আমি কোথায় সেই পরোটা আর আলুর তরকারী পাবো? ধুস!
  • অপু | ০৮ মে ২০১২ ১৩:১৩2486
  • এ হপ্তা টা আমি ছুটি তে। বাড়ি তে গুছিয়ে ল্যাদ খাচ্ছি।ঃ-)
  • সায়ন | ০৮ মে ২০১২ ১৩:১৩2487
  • ঝিকিদি, ওটাকে আলু পাল্লিয়া বলে। উমদা খেতে।
  • অপু | ০৮ মে ২০১২ ১৩:১২2485
  • না মেয়ের জন্যে স্কুল দরকার। তাই বলছে ঐ জায়গা নাকি সুবিধে হবে। যাই হোক তোমাদের নাম্বার দিয়ে দেবো। ধন্যবাদ।
  • সায়ন | ০৮ মে ২০১২ ১৩:১১2484
  • আপ্পম খেতে হয় মুর্গী দিয়ে।
    আর নারিয়েলের দুধ দিয়ে পুট্টু (এটা সৌরাষ্ট্র আর তামিলরা খায়, সারাভানা ভবনে গেলেই পাওয়া যাবে)।
  • Blank | ০৮ মে ২০১২ ১৩:১০2483
  • চিকেনের ঝোল দিয়ে দুটি ভাত খেয়ে আসি। পিত্তি পরবে না হলে
  • ঝিকি | ০৮ মে ২০১২ ১৩:০৮2481
  • ঐ কেরালার পরোটার সাথেও একটা নারকেল তেলে তৈরী আলুর তরকারী থাকত, বড় করে কাটা পেঁয়াজ আর গোটা গোলমরিচ দেওয়া। এই পরোটা-আলুর তরকারী প্রথম খেয়েছিলাম দিল্লীর গোবিন্দপুরীর এক কেরালাইট দোকানে।
  • সায়ন | ০৮ মে ২০১২ ১৩:০৮2482
  • ব্রতীনদা, আমার নাম্বারও দিতে পারো। অ্যাকোর ব্যাপারে কোনও হেল্প চাইলে।
  • প্পন | ০৮ মে ২০১২ ১৩:০৬2480
  • হ্যাঁ, আমার ফোন্নং দিয়ে দিও। তবে অফিস কোথায়? সার্জাপুর হলে সার্জাপুরে থাকাই ভালো।
  • অপু | ০৮ মে ২০১২ ১৩:০৫2479
  • অপ্পন/সায়ন, আমার খুব পরিচিত একজন বেঙ্গালুরু যাচ্ছে। ও উইপ্রো তে জয়েন করবে। জেপিনগর,কোরামঙ্গলা(?) ও ই সব জায়গাতে থাকতে চায়। তোমারা একাটু হেল্পাবে?
  • প্পন | ০৮ মে ২০১২ ১৩:০৪2476
  • আর ওদের একটা আলুর সুপ থাকে। (নাম ভুলে গেছি) সেটার সাথে আপ্পাম।

    তুমুল।
  • ঝিকি | ০৮ মে ২০১২ ১৩:০৪2477
  • আমিও পেথ্থমবার ব্রকোলি দেখে একটু চমকেছিলাম বটে......আমার দিল্লীর ল্যান্ড লেডির গিফট ছিল সেটা, তার বসন্তকুঞ্জের ফার্ম হাউসের ফসল। তার আগে ব্রকোলির নামও শুনিনি। বেগুনী বাঁধাকপি দেখেও আজব লেগেছিল।
  • সায়ন | ০৮ মে ২০১২ ১৩:০৪2478
  • প্যাকেটজাত কাওয়ান পরাঠা - এক মূর্তিমান ল্যাক্‌জেটিভ।
  • ডিডি | ০৮ মে ২০১২ ১৩:০৩2475
  • এইসব ছেলে ছোগরারা দু এক পাতা রেসিপি কিতাব পড়ে বা টিভিতে ফাজলামি ভরা কুকিং দেখে ভাবে সব শিখে গ্যাছে। দুর।

    শুনুন। মাংস যে রাঁধবেন সেটার প্রকরণপদ্ধতি জানেন?

    শিংশম্পা, খদির আর নীলতমাল কাঠ চাই, বসন্ত কালে উত্তর মুখী হয়ে বসে চাই দক্ষিনে নিম্বতরু। আর উত্তরে ইন্দ্রচাঁপার গাছে। ঝিরিঝিরি হাওয়ায় এইসব পুষ্পের সৌরভ মাংসের মধ্যে সেঁধিয়ে যাওয়া চাই, প্লাস কম আছে এইসব সৌগন্ধী কাঠের নির্য্যাস।

    চকমকি পাথর দুটি নীলদ্রগিরির সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না।

    ধ্যাৎ। যাই গিয়ে সেই কাঁচা আটার রুটি ট্যালট্যালে রসমে চুবিয়ে খে' আসি গে।
  • প্পন | ০৮ মে ২০১২ ১৩:০১2472
  • কেরালা সি ফিশ কারি আমার মুখে রোচেনি। তবে গরুর কারিটা জাস্ট অসাম শালা।
  • lcm | ০৮ মে ২০১২ ১৩:০১2473
  • তা জানি না, রোববারে স্যান-ফ্র্যানসিস্কো তে একজায়গায় খেলাম কুট্টু পরোটা - পরোটা কে কুচি করে কেটে, আলু, চিকেন, ডিমভাজা, একগাদা লংকাবাটা দিয়েমেখে ভেজে --- এক্কেবারে... পরোটা খুঁজেই পাওয়া যায় না।
  • সায়ন | ০৮ মে ২০১২ ১৩:০১2474
  • না, কুট্টু পরোটা আর কেরালা পরোটা অন্য অন্য জিনিস।
  • প্পন | ০৮ মে ২০১২ ১৩:০০2471
  • কল্লোলদা, জায়গার নিন্দেমন্দ করবা না। :)

    কেরালা স্টাইলে গোরুর ঝোল কবে খাবে বল। কাছেই। আজ হবে না। এই শুক্কুরবার?
  • সায়ন | ০৮ মে ২০১২ ১২:৫৯2470
  • আরে! কল্লোলদা, ওখানে হুলিয়ে খাবারের দোকান। এক কাজ করো টুকুস করে কায়াল চলে যাও, ইপিআইপি এরিয়ার কাছেই, মালয়ালি খাবার, লাল মোটা চালের ভাত আর সীর ফিশ কারি। অবশ্য যদি আজ একান্তই শোরকে মন দিয়ে থাকো তবে অন্য কথা।
  • lcm | ০৮ মে ২০১২ ১২:৫৮2468
  • অ্যাম্রিগায় পেত্থম ব্রোকোলি দেখে মুত্তুকুমার বলেছিলো - হোয়াট্‌ ম্যান, দিজ ব্লাডি পিপ্‌ল ডিড নট লেট দ্য কলিফ্লাউয়ার রাইপ,
  • কিকি | ০৮ মে ২০১২ ১২:৫৮2469
  • সারছে! কাজু শোর রোস্টের কথা লিখলে না? নাকি গোলালাম!
  • ঝিকি | ০৮ মে ২০১২ ১২:৫৬2467
  • কুট্টু পরোটা কি কেরালার পরোটাটা, লাচ্ছা পরোটার মত?? যেটা নারকেল তেলে ভাজা হয়? আমার দিব্যি লাগে.......দুবাই-আবু ধাবি তে প্রায় ছুটীর দিন ব্রেকফাস্টে আনা হত।
  • ডিডি | ০৮ মে ২০১২ ১২:৫৪2466
  • সেবারে লাওসে গিয়ে খেয়েছিলাম।
    একটি গুবড়ে পোকা ওরা বলি কিম ইতি। সেটিকে গুঁড়ো করে ভেজে রাখে আর সেই হলুদ রঙের প্যাঙাসে মাছ, যার পোষাকী নাম গয় গচ্ছো। সেটিকে নদীর ধারে গরম বালুর মধ্যে পুঁতে রেখে, শীতের নরম রোদে খুব মোলায়েম করে রোস্ট করে।

    তারপরে বকো চ্ছপ সস দিয়ে, শ্যাম লি পাতা বাটা দিয়ে ঘেঁটে ঘুঁটে যা মাছের কাটলিশ বানায় ন্না- উফ।

    যারা খান্নি তাদেরকে আর কি বোলবো।
  • Blank | ০৮ মে ২০১২ ১২:৫৩2465
  • বড় পাহাড়ি ফার্ন ভাজবে শুকনো করে, তারপরে দানা দানা ডালের সাথে মিশিয়ে আঠা আঠা ভাতের সাথে খাবে। সাথে আচার আর সেঁকা পাপড়। অতি অখাদ্য খেতে, কিন্তু ক্ষিদে পেলে ঃ(
  • ঝিকি | ০৮ মে ২০১২ ১২:৫১2463
  • প্যানে একটু সাদা তেল গরম করে কুচোনো রসুন দিয়ে তাতে ব্রকোলি দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখতে হয়, এই মিনিটখানেক.......দিব্যি লাগে খেতে, সাথে লম্বা করে কাটা বিন, জুকিনি-ও দেওয়া যায়।
  • কল্লোল | ০৮ মে ২০১২ ১২:৫১2464
  • ওরে সায়ং। নাহ আজ ডাব্বা নাই। কিন্তু শুয়োরে সক্কাল সক্কাল এমন ডুবে গেলুম যে এই হতচ্ছাড়া জায়গায় (প্পনের অপিসের এলাকায়) ভদ্দলোকের মতো কিসুই পাওয়া যায় না। এক চিনা। সে আজ আর রুচছে না। যাই বসকে বলে এট্টু "লঙ্গার লাঞ্চ" করে আসি।
  • কাজু | ০৮ মে ২০১২ ১২:৫০2461
  • ও কিকিদি, এই মরেছে আমি আবার এখানে কোন দলে? এসব জম্মেও শুনিনি বা খাইনি। চাইও না।
  • lcm | ০৮ মে ২০১২ ১২:৫০2462
  • সাউথ ইন্ডিয়ান কুট্টু পরোটা কেউ খেয়েছো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত