এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৩১৮৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | 180.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ১৪:৩৮518421
  • সব মায়া, ডেঙ্গী তে মরলেও সরকার থেকে চাপ দেয় হার্ট অ্যাটাক লেখার জন্য। একি মায়া রে ভাই ঃ)
  • প্পন | 126.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ১৫:০৭518422
  • পাটিগণিতেই বা সরল, লসাগু গসাগু আর তৈলাক্ত বাঁশের অংক জীবনের কোন কাজে লাগে?

    আর ইংরেজির নিয়ে ভাবনা না থাকায় ড্রপ আউট কমেছিল এইরকম সিদ্ধান্তে কী করে আসা যাচ্ছে? ডেটা আছে কিছু? (বিবির লিংটা দেখা হয়নি পরে দেখব)

    আর প্রাথমিকে তো পাশ-ফেল তুলে দেওয়া হয়েছিল। তাও বলা হচ্ছে ইংরেজির একটা আলাদা সাব্জেক্ট থাকলে লোকে পড়াশোনা ছেড়ে দিত?

    সেই গোল গোল ঘোরা কপালে লেখা আছে!
  • Blank | 180.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ১৫:১২518423
  • তৈলাক্ত বাঁশের অঙ্ক কাজে আসে না, কিন্তু সরল পাটিগনিত প্রতিদিনের হিসাব নিকাশে অজস্র কাজে আসে। সেগুলোকে পোক্ত করা জন্যই আসে বাঁশের অঙ্ক।
    প্রাথমিকে পাশ ফেল উঠেছে কবে থেকে?
  • ডিডি | 120.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ১৫:১৫518424
  • না, কোনো ডেটা নেই। ডেটা নেই তো।

    সব ডেটা স্যানের কাছে। ও সে সব নিয়ে ঘেঁটেঘুটে বনের মধু আর মনের হরিণ, ও সামান্য পর্ক রিব্স মিশিয়ে কনক্লুশন ড্র করছে।

    কনক্লুশরেরা সবাই ড্রন হয়ে গ্যালে অরিজিত একটা কাগোজ পড়ে শোনাবে পারীতে। সেখানে কে কেই নেই লিটেরেট? কে জানে?

    সম্ভবত বুনান সেগুলোর ছবি তুলবে। এ ছাড়াও হানুর বগল নিয়েও কি একটা অ্যাঙ্গেল ছিলো, সেটা ঠিক ধরতে পারি নি।

    আজকাল ভাট বড্ডো বেশে ফিলসফিক্যাল হয়ে পরছে।
  • Blank | 180.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ১৫:২০518425
  • ঃ) ঃ) ঃ)
  • প্পন | 126.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ১৫:২৯518426
  • আমাদের সময় তো ছিল না। প্রাথমিকে পাশ ফেলের কথা কইছি।
  • PT | 213.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ১৬:২৩518427
  • চন্দ্র ভান প্রসাদের বক্তব্যের সঙ্গে উঁচু ক্লাশ থেকে ইংরিজি পড়ানোর কোন সংঘাত নেই। ইংরিজি অবশ্যই শিখতে হবে এবং ইংরিজি শেখার বিরুদ্ধে কেউ কোন বক্তব্য রেখেছিল বলে মনে করতে পারছি না।
  • | 127.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ১৬:৩৬518428
  • উচ্চ শিক্ষার জন্যে মিনিয়াম বই পড়তে হয় যদি সেটা কে যদি মানেন ; ইংরেজী ছাড়া ভালো বই কোন কোন ভারতীয় ভাষায় আছে?
  • pinaki | 148.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ১৭:০৯518430
  • আমার মতে আমরা, মানে বাংলা মিডিয়াম থেকে পাশ করা জনতা যে ইংরিজি নিয়ে হীনমন্যতায় ভুগি সেটা ওয়ান থেকে না পড়ে সিক্স থেকে পড়েছি বলে নয়। সেটা পড়ানোর পদ্ধতিগত ত্রুটি আর পরিবেশ (ইংরিজিতে কথা বলার সুযোগ ইত্যাদি) না থাকার কারণে। আমার মনে হয় না বাংলা মিডিয়াম স্কুল গুলোয় সিক্সের জায়গায় ওয়ান থেকে ইংরিজি পড়ালে এর থেকে আলাদা কিছুই হত বলে। হ্যাঁ, সব বাংলা মিডিয়াম স্কুলগুলোকে ইংরিজি মিডিয়াম করে দিলে অবশ্যই অন্যরকম হত। কিন্তু জনতা কি সেইটা দাবী করছে?

    অ্যাস্পায়ারিং মিডল ক্লাসের চাহিদাটা কিন্তু এসেন্সের দিক দিয়ে দেখলে পুরোপুরি ইংলিশ মিডিয়াম স্কুলের চাহিদা। ওটা শুধু বাংলা মিডিয়ামে ওয়ান থেকে সবকিছু বাংলায় পড়া আর বাংলায় কথা বলার পাশাপাশি শুধু একটা সাবজেক্ট হিসেবে ইংরিজি শেখা - এই দিয়ে মেটে না।

    ডিঃ আমি শুধু যতটুকু লিখেছি ততটুকুই বলতে চেয়েছি। বাম সরকার সিক্স থেকে ইংরিজি চালু করে ভুল করেছিল না ঠিক করেছিল সেই নিয়ে মতামত দিই নি।
  • | 127.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ১৭:১২518431
  • দিয়ে দাও। কে আটকাচ্ছে? ঃ))
  • PT | 213.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ১৮:৫৩518432
  • উচ্চশিক্ষা বলতে কোন লেভেলটাকে বোঝানো হচ্ছে? যদি নবম থেকে একাদ্শ ধরা হয় তাহলে বামেরা ক্ষমতায় আসার অনেক অনেক আগে সত্যেন বোস, অসীমা চ্যাটার্জীরা বাংলায় বিজ্ঞান শিক্ষার প্রচারে ব্যাপক উৎসাহ দেখিয়েছিলেন। তাঁদের প্রত্যক্ষ উৎসাহে ৬০-৭০-এর দশকে অনেকে পাঠ্যবইও লিখেছিলেন।

    অবিশ্যি বাংলায় বিজ্ঞান পড়াতে ক্যালি লাগে। সেটা সত্যেন বোসের ছিল - তিনি নাকি বাংলায় ফিসিক্স পড়াতেন। আসলে এখন পঃ বঙ্গে যারা অনেকেই বকব্কাচ্ছে তারা না জানে বাংলা না শিখেছে ইংরিজি। আর যে বাচ্চা ছোটবেলা থেকে "জবা" না শিখে "হিবিস্কাস রোসা" শিখে বড় হচ্ছে তার পক্ষে কি কস্মিনকালেও ভেবে ওঠা সম্ভব যে বাংলায় বিজ্ঞান শেখানো যায়?
  • v | 178.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ১৯:৫৯518433
  • ইংরেজি কবে থেকে পড়ানো উচিৎ, সেই আলোচনায় কে কবে থেকে ইংরেজি পড়ে, কতটা ইংরেজি জানে, এসব উদাহরণের কোনো মানে নেই।
    দেখা দরকার যে ইংরেজির সিলেবাস আর পাঁচটা রাজ্যের/ জাতীয় সিলেবাসের সমান কিনা। যদি হয়, তা পুরোটা ঠিকঠাক (অনাবশ্যক চাপ না দিয়ে) পড়তে ও পড়াতে কত বছর লাগা উচিৎ। পড়াবার জন্য উপযুক্ত শিক্ষক তত বছরের জন্য পাওয়া যাবে কিনা?
    আর এছাড়া তৃতীয় বিশ্বের দেশ হিসাবে, স্কুলছুটদের গড় বয়স কত/ কোন ক্লাসে অবধি তারা পড়াশুনা করতে পারে, সেই ক্লাস অবধি কতটা ইংরেজি তারা পড়তে পারবে।

    এই সোজা হিসাব। যদি ক্লাস সিক্স থেকে ইংরেজি পড়ে এই হিসাব মেলে তাহলে ক্লাস সিক্সই ঠিক আছে, যদি না মেলে তাহলে জাস্ট ঠিক নেই।

    ধরুন যদি কঙ্গোর সঙ্গে পঃবঃ সরকারের চুক্তি হয় যে তারা প্রচুর মাধ্যমিক পাশ ছেলেমেয়েকে প্রতি বচ্ছর কাজ দেবে। কিন্তু তাদের কাজ চালাবার মতো সোহাহিলি শিখতে হবে। ধরা যাক পাঁচ বচ্ছর সোহাহিলি শিখলেই যথেষ্ট। তখন ক্লাস সিক্স থেকেই সোহাহিলি সেখানো উচিৎ। :o
  • | 127.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ২০:১১518434
  • ধরুন স্নাতক। স্ট্যাটে আমি হাতে গোনা বই পেয়েছি।
  • ঊমেশ | 90.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ২০:২৩518436
  • পিনাকি কে বড়ো একটা ক।
    আমি নিজেও তাই মনে করি।
  • প্পন | 126.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ২০:২৩518435
  • পিনাকী অনেকটাই ঠিক বলেছে। কিছুটা দ্বিমত। বাড়ি গিয়ে লিখছি।
  • PT | 213.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ২০:৪২518437
  • স্নাতক স্তরে বাংলায় বিজ্ঞান শেখানোর কোন প্রয়োজন আছে? আর বাংলায় যদি বইও লেখা হয় তাহলেও ক্যাপেলারি টিউবকে কৈশিক নল বা নাইট্রোজেনকে যবক্ষারজান লেখার কোন প্রয়োজন নেইতো। বাংলাভাষা সাধারণভাবে প্রচুর বিদেশী শব্দ হজম করে নিজের করে নিয়েছে, বিজ্ঞানের ক্ষেত্রে সেটা হলে অসুবিধে কোথায়?

    ছাত্রাবস্থায় যদুতে প্রথম বছরে বাংলা, ইংরিজি দুটো-ই পড়তে হত। সে বোধহয় উঠে গিয়েছে। সব জায়গাতেই BSc/BTech-তে প্রথম বছরে "কাজের ইংরিজি" পড়ানো উচিৎ। অনেক আইআইটিতে PhD স্কলারদের একটা সেমিস্টার ইংরিজি পড়তে হয় - এবং তা বাধ্যতামূলক।
  • | 120.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ২০:৪৫518438
  • তার মানে ইংরেজীর শেখার প্রয়োজন আছে রাইট?

    তার মানে? ...।

    অবশ্য ক্লাস সিক্স থেকে শিখেও অনেকে ড্ক্টরেট করেছে এমন অনেক কে আমি জানি আবার ক্লাস ওয়ান থেকে পড়ে তেমন সুবিধা করতে পারে নি এমন লোক কে ও। সো হাইপোথেসিস প্রুভড ঃ))
  • Hatem | 90.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ২০:৫৩518439
  • এই কোশ্চেনটা শুধু বোতীনের জন্যে, এবং শুধুই বোতীনের জন্যে।

    পঃবঙ্গের বাইরে অন্য রাজ্যগুলোতে কোন ক্লাস থেকে ইংরিজী পড়ানো হয়, কীভাবে পড়ানো হয়, এবং তার সাথে সেই সব রাজ্যের ছেলেমেয়ের উচ্চশিক্ষা এবং চাকরির (সিভিল সার্ভিসেস ইনক্লুডেড) কোরিলেশনটা জানতে চাই।
  • | 120.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ২০:৫৬518441
  • আমি আপাততঃ শুধু আমার রাজ্য নিয়ে হ্যাঁ শুধু আমার রাজ্য নিয়ে চিন্তিত কমরেড। সর্ব ভারতীয় প্রেক্ষাপটে যাবার আগে।
  • Hatem | 90.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ২০:৫৮518442
  • পালালে হবে না বেশিরেড। প্রেক্ষাপটের ব্যাপার নয়। আমি তো ভালো ব্যবস্থার খবরই নিতে চাইছি।
  • | 120.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ২১:০৫518443
  • গুগল কাকু আছেন। তোমার যা দরকার খুঁজে নাও।
  • গান্ধী | 213.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ২১:১০518444
  • আমাদের পিএইচডিতে একটা সেমে ইংরাজী পড়তে হয়েছে। যদি আমরা ৫থেকে ইংরাজী পড়েছি বলে শুধু আমাদেরই সমস্যা হত তাহলে এই রুলটা খালি পশ্চিমবঙ্গের ছেলেদের জন্যই হত। সারা ভারতের ছেলেকেই কিন্তু পড়তে হয়।

    আর ফার্স্ট হ্যান্ড এক্স্পেরিয়েন্স হল বাঙালীরা সেখানে খুব খারাপ করেনা বাকিদের রেসপেক্টে
  • Hatem | 90.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ২১:২০518445
  • বাঃ বেশ বেশ।
  • aka | 178.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ২১:৪১518446
  • হু ইজ দিজ v গাই? বিরাট বড় হাতের ক। একদম সঠিক, এরকম যুক্তি দিয়ে, ডেটা দিয়ে যদি কেউ বুঝিয়ে দেয় ক্লাস সিক্স থেকেই ইংরিজি পড়া উচিত, আমার মেনে নিতে আপত্তি নেই।

    বাই দা ওয়ে v এর সাথে আমি মাঝে মাঝেই ক হই জানিয়ে গেলাম এই তালে।
  • PM | 96.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ২১:৫৫518447
  • আমি দেখেছি থাইল্যান্ডে বিজ্ঞান, মায় ডাক্তারী পর্য্যন্ত থাই ভাষায় পড়ানো হয়। এক পয়্সা ইংরাজী না জেনেও ডাক্তার, ইন্জিনিয়ার হওয়া যায় সেখানে। বাংলায় যায় না সেটা দুর্ভাগ্য।

    আবার সেই দিক থেকে দেখলে ওটাই কারন যে থাইল্যন্ডে আউট সোর্সিং ইন্ডাস্ট্রি একদম গড়ে ওঠে নি কিন্তু ফিলিপিন্সে হয়েছে।

    এখানে প্রশ্নটা এই নয় যে আমাদের দেশের প্রেক্ষিতে উচ্চশিক্ষার জন্য ইংরাজী ভালো জানা উচিৎ কিনা। ওটা সতঃসিদ্ধ। প্রশ্ন হলো উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় ইংরাজী জ্ঞান ক্লাস ফাইভ / সিক্স থেকে ইংরাজী পড়লে পাওয়া যায় কিনা। আমার মতে দিব্যি যায়। তবে একটা "যদি" আছে, সেটা হলো পড়াবার পদ্ধতিটা, আর পড়ানোর লোকটা ঠিক ঠাক হতে হবে। আর এই "যদি" টা ক্লাস ওয়ান থেকে ইংরাজী পড়ার জন্য ও সমান ভাবে প্রযোজ্য।

    এই প্রসংগে, প্রখ্যাত বাংলাদেশী অধ্যপক /লেখক জাফর ইকবাল ( যার বাবা ভাষা শহিদ আর যার নিজের বাংলা ভাষা প্রেম প্রশ্নাতীত) একটি লেখায় দেখিয়েছেন বাংলা ভাষার মুল স্ট্রাক্চার বিজ্ঞান পাঠ্যের উপোযোগী নয়। দ্বিমত হওয়াই যায়, কিন্তু ওনার যুক্তি /তথ্য গুলো একেবারেই ফেলনা নয়। উৎসুকরা পড়ে দেখতে পারেন।
  • bb | 127.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ২২:১৫518448
  • পিএম - বাংলা ভাষার মুল পরিকাঠামো /স্ট্রাকচার নয় ঃ)
  • Rit | 213.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ২২:৪৮518449
  • গান্ধীকে ক। ক্লাস ৬ থেকে পড়েও PhD দিব্বি নেমে গেছে। এখন ইংরাজীতে লেকচারও দিব্বি দিচ্ছি। হয়ত দু একটা ভুল গ্রামার বলি, কিন্তু সেটা আমি আম্রিগান প্রফকেও বলতে শুনেছি। মানে ভুল গ্রামার।
    ভাষা শিক্ষার আসল উপাদান হল সাহিত্য। যে যতটা সাহিত্য পড়বে তার ভাষাশিক্ষা তত সম্পূর্ন হবে। লেখার অভ্যেসটাও গুরুত্বপূর্ন। আমি একটা সময় ইংরাজী বুঝতে ও বলতে পারতাম না। কিন্তু তাতেও আমি নিজেকে ইংরাজী অজ্ঞ ভাবিনি কারন আমি লিখতে ও পড়তে পারতাম।
    অন্যদিকে আমি এখন হিন্দী বুঝতে ও বলতে পারি, কিন্তু লিখতে ও পড়তে পারি না। আমি কি বলতে পারব যে আমি হিন্দী জানি?
    বলা-শোনা ও লেখা-পড়া এই দুটো ভাগে বোধ হয় ভাষা শিক্ষাকে ভাগ করা যায়। আজকের যুগে ঘর থেকে বেরোতে হলে ঐ বলা-শোনা টা বেশী দরকার। সেটা কিন্তু বাংলা মিডিয়াম স্কুলে হবে না। সিক্সেও হবে না, ওয়ানেও হবে না। পড়া ও লেখাটা কিন্তু সিক্সেও হয়ে যায়।
    বাংলা মিডিয়াম বলে যে হীনমন্যতা থাকে সেটা বোধ হয় ঐ ইংরাজী সিনেমা না দেখা ও ফটর ফটর করে ইংরাজী বলতে না পারার হীনমন্যতা। ওটার জন্য কিন্তু মিডিয়াম টাই বদলানো দরকার।
    এবার বলা যাক একটু বিজ্ঞান শিক্ষা নিয়ে। বাংলাতে বিজ্ঞান চর্চা করতে হলে ভাল বৈজ্ঞানিক পরিভাষা তৈরী করা আগে দরকার। নতুন শব্দ হলেও ক্ষতি নেই।। ইংরাজীর প্রতিদ্বন্দী বিজ্ঞানের ভাষা কটা? জার্মান, রাশিয়ান, জাপানী? খুব বেশী আছে কি? বাকি সবাই এই ভাষা গুলো ব্যবহার করে। অংকের প্রতীক গুলো হয় গ্রীক নয় রোমান। বাংলা প্রতীক বানানোর ও তো দরকার।

    বিজ্ঞানের ভাষা ইংরাজী কেন হল? পৃথিবী জুড়ে কলোনীর জন্য? শিল্প বিপ্লবের জন্য? দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানীর হারের জন্য নাকি ইংরাজীর সহজবোধ্যতার ও শক্তিশালী শব্দভান্ডারের জন্য? তর্কটা একটু হোক না।
  • PM | 96.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ২৩:৪২518450
  • BB তাই-ই ঃ)

    ব্রতীন স্বচ্ছন্দে। ক্লায়েন্ট এর অন্যায় আবদারে আবার দেশছাড়া।তাই দেখা করা হয় নি তোমার সাথে। পুজোয় গিয়ে ফোনাবো।
  • | 233.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ০৯:৩১518452
  • না না PM লার্নিং ইংলিশ র ব্যাচ মিলিয়ে ব্ল্লাম।

    তুমি ক্লাস 6 থেকে ইংরেজী শিখে কোন প্রব্লেমে পরো নি। আমার মনে হয় আমি পরেছি। তফাৎ এই টুকু।

    আর হ্যাঁ আমই ও ড্ক্টরেট শুরু করেছি। কাজেই অরেক টা ডেটা এল হাইপোথেসিস কে সাপোর্ট করতে।
  • bb | 127.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১০:০১518453
  • ব - ডেটা চাই - মনে হয় দিয়ে কি হয় ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন