এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ১৪ জুলাই ২০১৪ ১৭:৪৬249000
  • গপ্পর বই ও নেশা এবং চা কফি ও নেশা। সব গেরস্তবাড়ি থেকে এসব তুলে দেওয়া হোক :-)

    ব্যক্তিগতভাবে আমার গপ্পর বইয়ের নেশায় ঢের ক্ষতি হয়েছে, মদে কিসুই না :-D
  • Abhyu | ১৪ জুলাই ২০১৪ ১৭:৪৫248999
  • বেশ এটা ভালো।
  • Abhyu | ১৪ জুলাই ২০১৪ ১৭:৪৪248997
  • যে কোনো নেশার জিনিসই ক্ষতিকর। সবচেয়ে ক্ষতিকর গুরুর নেশা। সে কি আর আপনারা বুঝবেন? :)

    বিশ্বাস না হয়, নিজের টিনেজার ছানাকে গুরু করতে শেখান!
  • san | ১৪ জুলাই ২০১৪ ১৭:৪৪248998
  • আগে যেমন অভিযোগ আসলেই সোজা হাজতে ঢোকানো যেত, এখন কোনো তদন্ত ছাড়া সেটা করা যাবেনা। সমর্থন করি।
  • Abhyu | ১৪ জুলাই ২০১৪ ১৭:৪২248995
  • না রে। কি হচ্ছে?
  • de | ১৪ জুলাই ২০১৪ ১৭:৪২248996
  • আমি বাবাকে খাইয়েছি, উইথ বাবার বন্ধু দুই কাকুরা - ভালো ফ্রেঞ্চ রেড ওয়াইন! কিন্তু বাড়িতে কাঁচের গেলাসে মা দিতে দিলো না - শেষে চায়ের কাপে এট্টু এট্টু করে নিয়ে সবাই চেখে দেখলো! মা কে বল্লাম - তুমিও একটু চেখে দেখো, মা শুধু দূর হ, হতচ্ছাড়া বলে তাড়া করলো!
  • sosen | ১৪ জুলাই ২০১৪ ১৭:৪১248993
  • আগে খেলেও যা ক্ষতি পরে খেলেও তাই হবে, দে-দি।
    আমি তো বলিনি খেলে উচ্ছন্নে যাবে, আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না। যে কোনো নেশার জিনিসের ক্ষেত্রেই একই কথা। ছোটদের সেল্ফ কন্ট্রোল কম,addiction এর প্রবণতা বেশি।
    তা ছাড়া এই মদ খেতে হবে ব্যাপারটা একটা সোশ্যাল ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, এটাও আমার ভাল্লাগে না।

    তা আমার ভালোলাগা নিয়ে হবেটা কি, ভাগীকেই সিগ্রেট ছাড়াতে পারলাম না, তো আপনারা। খান খান। :-)
  • san | ১৪ জুলাই ২০১৪ ১৭:৪১248994
  • এখন তো ৪৯৮ এর ও সংশোধন হয়েছে/হচ্ছে। খুবই ভাল পদক্ষেপ। অভ্যুদা কি সে খবর রাখে ?
  • Abhyu | ১৪ জুলাই ২০১৪ ১৭:৪০248992
  • হেসে নাও। আমার হাসি পাচ্ছে না।

    আমিও তো লিখলাম খাতায় কলমে থাকলেও যাদের দরকার তাদের বেশির ভাগ ঐ আইনের সত্যি সত্যি সাহায্য পায় না, অন্যদিকে কিছু বদ লোক তার সুবিধে নেয়। কোর্টও এই নিয়ে কদিন আগেই মন্তব্য রেখেছিল বলে মনে হচ্ছে।

    শুধু কড়া আইন করাই যথেষ্ট না। তাতে অন্য লোকের হ্যারাসমেন্ট বাড়ে শুধু (রেপের সাজা ফাঁসি করলেই কি সমস্যা মিটবে?)
  • san | ১৪ জুলাই ২০১৪ ১৭:৩৯248991
  • বাপ বলতে পারি না, তবে মা-মেয়ে যে বন্ধুত্ব হয় (যদি হয়) তার কোনো তুলনা হয় না :-)
  • সিদ্ধার্থ | ১৪ জুলাই ২০১৪ ১৭:৩৭248990
  • আমি আমার বন্ধু (কলীগ) আর তার বাবা তিনজনে বসে মাঝে মাঝে গাঁজা খাই অবশ্য। একদম সুস্থ সোসাল অ্যাটমস্ফিয়ার। কোনো বাড়াবাড়ি নেই, মাতলামি নেই।

    নিজের বাবাকে গাঁজা ধরানো চাপ হবে যদিও। একটা স্ট্রোক হয়ে গেছে।
  • de | ১৪ জুলাই ২০১৪ ১৭:৩৫248988
  • অভ্যু কি আমায় লিখলে? আমি বরং বৈষম্যটাই এতো বেশী দেখেছি যে দেশের আইন-কানুন মেয়েদের দিকে শুনলে আমার হাসি পায়! খাতায় কলমে থাকলেও কজন মেয়ে ওইসব আইনের সত্যি সত্যি সাহায্য পায়?

    আঠেরো বছরের আগে অ্যালকোহল খেলে শরীরের কী ক্ষতি হয়? অ সোসেন!
  • সিদ্ধার্থ | ১৪ জুলাই ২০১৪ ১৭:৩৫248989
  • বাপ মা কোনোদিন-ও বন্ধু হয় না। হওয়া উচিত-ও না। সে প্রসংগ আলাদা।

    তবে আজকের দিনে দাঁড়িয়ে কে ড্রিঙ্ক করল কোন মেয়ের কটা বয়ফ্রেন্ড সেসব নিয়ে এত ট্যাবু?
  • Abhyu | ১৪ জুলাই ২০১৪ ১৭:৩৪248987
  • বুনুর কথায় মনে পড়ল - আই এস আই হোস্টেলের জল ছিল - "প্রোটিনিটেড বাই চাইনীজ টেকনোলজি"

    *মানে ফিলটারের জলে আরশোলা পাওয়া গিয়েছিল
  • Blank | ১৪ জুলাই ২০১৪ ১৭:৩৩248986
  • আমি আর আজকাল ওপিয়াম যাইনা। হোয়াইট হাউস যাই
  • Blank | ১৪ জুলাই ২০১৪ ১৭:৩১248983
  • ফ্যামিলি ডিংকিং খুব ভাল জিনিস। কবে থেকে চাইছি বাবা মা কে মাল ধরাতে। ভাব্ছিলাম ফিল্টারের জলে অল্প অল্প করে মিশিয়ে দেবো। খেয়ে খেয়ে নেশা হবে।
    কিন্তু সেসব করাই হচ্ছে না,
  • Abhyu | ১৪ জুলাই ২০১৪ ১৭:৩১248984
  • তবে একথা মানতে আপত্তি নেই যে এতো আইনকানুন বানিয়েও পরিস্থিতির কিছু উন্নতি হয় নি, মাঝের থেকে কিছু বদ লোক তার সুযোগ নেয়। সম্ভবতঃ কদিন আগে দিল্লী হাই কোর্ট বা সুপ্রীম কোর্টও এই নিয়ে কমেন্ট করেছিল।
  • dd | ১৪ জুলাই ২০১৪ ১৭:৩১248985
  • কুমুও য্যামোন।

    তোমার ফিরীজে হার্ড ড্রিং থাকলে আম্মো বাস্তোবিক দুখিতো হতেম। ফিরিজে রাখবে হোয়াইট ওয়াইন আর বীয়র। ব্যাস।

    হার্ড ড্রিং কদাপি কখনো ফিরিজে রাখতে নেই। মাগো। এরা কোথ্থেকে কেমিস্ট্রি পড়লো ?
  • একক | ১৪ জুলাই ২০১৪ ১৭:৩০248980
  • আমি অবশ্য ব্যক্তিগতভাবে এসব ম্যাত্রিয়ার্কাল কালচারের চূড়ান্ত বিরোধী। মেয়ের কটা বয়ফ্রেন্ড -ছেলে কনিআক পছন্দ করে ওভার সামথিং এলস ব্লাহ ব্লাহ সেন্ট্রাল প্ল্যানিং এর চূড়ান্ত। বাচ্চাগুলো না বুঝে ফাঁদে পা দেয় তারপর সারাজীবন সোবার সোশাল লাইফ কাটানো। বাপ মা বন্ধু ! মাই ফুট।
  • সিদ্ধার্থ | ১৪ জুলাই ২০১৪ ১৭:৩০248981
  • ভাগ্যিস আইন সব মেয়েদের পক্ষে! যা সব মেন্টালিটি দেখি চারপাশে, অন্তত বাহ্যিকভাবেও মেয়েদের পক্ষে আইন না থাকলে আরো কত মেয়ে যে মরত!!!
  • de | ১৪ জুলাই ২০১৪ ১৭:৩০248982
  • আজ থেকে চোদ্দ-পনেরো বছর আগে আমারো অমনই লাগতো - এখন আর লাগে না! আর ড্রিং নিয়ে ট্যাবু না থাকলেই বরং নিষিদ্ধ ফল ভক্ষণের আনন্দ নেবার ইচ্ছে কম হবার চান্স!
  • Arpan | ১৪ জুলাই ২০১৪ ১৭:২৯248978
  • আমার মেয়ে কালই বলেছে তার ফ্রেন্ড তারিনীর বাড়িতে আলমারিতে আরো অনেক জুসের বোতল আছে। ;-)

    (তারিনীরা অরোরা, ঘোর পাঞ্জাবী।)
  • san | ১৪ জুলাই ২০১৪ ১৭:২৯248979
  • ওমা আমিও তো বাবামায়ের সঙ্গে বসে কতো বিয়ারটিয়ার খেয়েছি। চোদ্দয় নয় অবশ্য আরো বড়ো হয়ে। তাতে হয়েছে কি ? অ্যালকোহলিক হয়ে গেছি না হাতির মাথা। একক ঠিকই বলেছে, বাবামায়ের সঙ্গে বসে ড্রিং করা মানেই লোকে উচ্ছন্নে যায় এইটা প্রবল ভুল ধারণা।
  • Abhyu | ১৪ জুলাই ২০১৪ ১৭:২৮248975
  • *আমি
  • Abhyu | ১৪ জুলাই ২০১৪ ১৭:২৮248976
  • আজ্ঞে আপনি যদি পুরুষ মানুষ হন আর আপনার বউ যদি আপনার ফ্যামিলির বিরুদ্ধে একটি পুলিশ কেস ঠোকে তাহলেই টেরটি পাবেন। ভগবান করুন আপনাকে সে ঝামেলায় পড়তে না হয়। তখন আই বোম্বে বা আটলান্টায় বসে ছিলাম, কলকাতায় আমার দেওর কি করেছে তার জন্যে আমি কেন দায়ী বলে পার পাওয়াও মুশকিল হবে।
  • তাপস | ১৪ জুলাই ২০১৪ ১৭:২৮248977
  • বয়স বেড়ে গেলে ওরম হয়। আমি যে বয়সে সিগ্রেট ধরেছিলাম, এখন সে বয়সের ছেলে/মেয়েদের সিগ্রেট খেতে দেখলে হেবি কান কটকট করে। হিংসে ফিঙসের ফ্যাক্টরও আছে মনে হয়।
  • sosen | ১৪ জুলাই ২০১৪ ১৭:২৬248974
  • :-)
  • kumu | ১৪ জুলাই ২০১৪ ১৭:২৫248973
  • ফ্যামিলি ড্রিংকিং খুব চালু হয়ে গেছে।আমাদের ফ্রিজে কোন হার্ড ড্রিংক নেই দেখে অনেকেই আকাশ থেকে পড়ে।
  • Abhyu | ১৪ জুলাই ২০১৪ ১৭:২৪248971
  • হ্যাঁ হ্যাঁ সোসেন দাও দুঘা। পার দুঘা আমি তোমাকে দুটো করে লুচি খাওয়াবো। ছটা লুচি হলেই একবাটি কষা মাংস ফ্রী।
  • de | ১৪ জুলাই ২০১৪ ১৭:২৪248972
  • দেশের আইন-কানুন সব মেয়েদের দিকে!!! ঃ)))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত