এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dri | ১৫ জুলাই ২০১৪ ০০:৫১249121
  • আমার মনে হয় এখানে সুপারহীরোর একটা এলিমেন্ট আছে। শিল্প যেটুকু আছে, আছে। কিন্তু একটা হীরো ফেটিশ খুব জোরালভাবে আছে।

    যে কারণে মেসির কাটিয়ে এগোনোকে লোকে জার্মান পাসিংএর থেকে বেশী পছন্দ করে।

    তাছাড়া এই প্যাটার্ন শুধু ফুটবল নয়, বক্সিংএও আছে।
  • Arpan | ১৫ জুলাই ২০১৪ ০০:৫০249119
  • * অর্গানাইজেশনাল স্কিল
  • Arpan | ১৫ জুলাই ২০১৪ ০০:৪৭249118
  • সে হিসেবে দেখলে লাতিন আমেরিকার ব্যক্তিগত স্কিল= বেনিভোলেন্ট ডিক্টেটরশিপ আর ইওরোপের টিম গেম আর অর্গানাইজিং স্কিল = লিবেরাল ডেমোক্রেসি পারফেক্টলি ফিটিং উইথ ইচ আদার।
  • aranya | ১৫ জুলাই ২০১৪ ০০:৪৩249117
  • 'একাই ড্রিবল করে অপোনেন্টকে ছিন্নভিন্ন করে ফোকলোরের জন্ম দেবে এমন একজন সুপারহিরো চাইই চাই' - গুড পয়েন, কিন্তুক এই চাহিদা কি সুপার হিরো-র জন্য না শিল্প দেখে নয়ন সার্থক করার জন্য?
  • T | ১৫ জুলাই ২০১৪ ০০:৪২249116
  • নুনের ছিটে দিচ্চে।
  • Ishan | ১৫ জুলাই ২০১৪ ০০:৪০249115
  • সামনের বার মেসি সকার।
  • Arpan | ১৫ জুলাই ২০১৪ ০০:৩৯249114
  • লোকে টিম গেমও খুব একটা পছন্দ করে না। একাই ড্রিবল করে অপোনেন্টকে ছিন্নভিন্ন করে ফোকলোরের জন্ম দেবে এমন একজন সুপারহিরো চাইই চাই। যে কারণে লোকে মোদি সরকার চায়, বিজেপি সরকার না চেয়ে।
  • Ishan | ১৫ জুলাই ২০১৪ ০০:৩৪249113
  • পাঁচ গোল আর কোনো স্ট্যান্ডার্ড নেই। এখন সাত গোল চাই।
  • dri | ১৫ জুলাই ২০১৪ ০০:২২249112
  • ইন ফ্যাক্ট এই সমানে সমানে লড়াই দেওয়ার সুযোগ করে দেওয়াটা পুরো জিনিষটার পারপাসই নয়। মল্লযুদ্ধ, বক্সিং, চ্যারিয়ট রেস, ঘোড়দৌড়, ফরমুলা ওয়ান এসবের পারপাস হল পীসটাইমে প্রজাদের মনোরঞ্জন। লোকে এইসব দেখবে, এনগেজ্‌ড থাকবে, তাদের রিয়েল সমস্যা নিয়ে হৈচৈ করবে না।

    অনেক ক্ষেত্রেই দেখবেন লোকে সমানে সমানে যুদ্ধ পছন্দ করে না। লোকে চায় একজন অতিমানব ( যাকে লোকে সাপোর্ট করবে) অন্যজনকে দুরমুশ করে দেবে। লোকে চাই ব্রাজিল, বা হল্যান্ড বা জার্মানী অন্য টীমকে ৫ গোল দিক। সমযুদ্ধের গোললেস ড্র লোকের বোরিং লাগে। এটা মানুষের সাইকলজি।
  • Atoz | ১৫ জুলাই ২০১৪ ০০:০৮249111
  • সম্ভবত এই কারণেই খুব ভিন্ন ভিন্ন আর্থিক অবস্থার যোদ্ধাদের পক্ষে সমানে সমানে লড়াই দেওয়া কঠিন ছিল মনে হয়, কারণ বড়লোক যোদ্ধার পক্ষের লোকেরা আগে থেকেই ম্যাচ কিনে রাখবে।
  • dri | ১৫ জুলাই ২০১৪ ০০:০৩249110
  • তবেই বুঝুন কি নিয়ে বেটিং হত। অমুক যোদ্ধা কতবার পড়বেন।
  • Atoz | ১৫ জুলাই ২০১৪ ০০:০২249109
  • ভাবুন একবার, ঐ ছেলে তো রাজী একরকম হয়েই রইলো, হেরে গেলেও ঐ অত টাকা পেয়ে যাবে। নাহলে জিতলেই বা লাভ কী? সেই তো লরেল পাতার মুকুট আর এত গুণ গচ্চা দিতে হবে ডীল ভাঙার খেসারৎ।
  • Atoz | ১৪ জুলাই ২০১৪ ২৩:৫৮249108
  • সেদিন একটা ম্যাগ এ পড়ছিলাম প্রাচীন গ্রীসে মল্লযুদ্ধের প্রতিযোগিতায় এরকম একটা ফিক্সিং এর দলিল পাওয়া গ্যাছে। এক তরুণ মল্লযোদ্ধার বাবা তার ছেলের অপোনেন্টের সঙ্গে একটা গোপণ ডীল করছেন, সেই অপোনেন্ট তিনবার যদি পড়ে যায় ইচ্ছে করেই আর সাবমিটও করে তিনবার, লড়াই চলাকালীন, তাহলে এত টাকা তিনি দেবেন ওকে। যদি না পড়ে তাহলে অনেক বেশী টাকা ওর থেকে নিয়ে নেবেন। আর যদি অতবার পড়েও জেতে, তাহলে কোনো কথা নেই, ঐ ডীলে যা বলা আছে দেবেন।
  • dri | ১৪ জুলাই ২০১৪ ২৩:৪৮249107
  • বেটিং থাকলে ফিক্সিং হবেই।

    সেদিন পড়ছিলাম রোমান হিস্টোরিয়ানের লেখায় পাওয়া যায় রোম সাম্রাজ্যের চ্যারিয়ট রেসের সময় বেটিংএর কথা। গ্যালারীতে সুপুরুষ যুবকেরা সুন্দরী মেয়েদের পাশে বসে এক একটা চ্যারিয়টকে সাপোর্ট করত আর বেটিং করত।
  • Atoz | ১৪ জুলাই ২০১৪ ২৩:৪৭249106
  • অক্ষ, সেই তেজবাবুর কী হলো শেষপর্যন্ত?
  • Atoz | ১৪ জুলাই ২০১৪ ২৩:৪৫249104
  • ফিক্সিং এর কেসগুলো ইন্টারেস্টিং হয়। যদি ধরা যায়।
    আর, আসাঞ্জের ব্যাপারটা? ঐ ইউফো? ওটা কোথায় বলেছে?
  • a x | ১৪ জুলাই ২০১৪ ২৩:৪৫249105
  • আচ্ছা, কেউ একটা কিছুদিন আগে এখানে বলেছিলেন দেশে ফেরার সময় কত টাকা নিয়ে ফেরা যায় - পিনাকী বোধহয়। কেউ বলতে পারবে এই ব্যপারে? আম্রিকা ঘুরে দেশে ফেরার সময় ক্যাশ কত টাকা আপার লিমিট?
  • Arpan | ১৪ জুলাই ২০১৪ ২৩:৪০249102
  • কিন্তু এটা তো উইকডেতে হবে না। আসছে উইকেন্ডের প্ল্যান।
  • dri | ১৪ জুলাই ২০১৪ ২৩:৪০249103
  • ফিক্সিং সবসময়ই হয়। ওসব প্রমাণ করা খুব মুস্কিল। এবং এর বেনিফিসিয়ারি একেবারে ফিফার ওপরের মহল থেকে পিরামিডের নীচ অব্দি বিস্তৃত। ক্রিকেটেও তাই। যদিও মাঝে মাঝে ধরা পড়ে ফেঁসে যায় ছোটখাটো কিছু অফিশিয়াল, প্লেয়ার। বড়রা কখনোই ধরা পড়বে না।

    আর আমাদের মত পাতি অবজার্ভারের কাছে এসব বোঝার উপায় নেই। উপভোগ্য ম্যাচ হলে হু কেয়ার্স ফিক্সড কিনা।
  • Arpan | ১৪ জুলাই ২০১৪ ২৩:৩৮249101
  • তব্বে? এ হল কৃষিজীবীদের সিম্পল ডায়েট!
  • Atoz | ১৪ জুলাই ২০১৪ ২৩:২৯249100
  • আরে দ্রি, এই বিশ্বকাপের ব্যাপারে কিছু? ফিক্সিং টিক্সিং?

    আর, আসাঞ্জে কী বল্লেন? কোন্‌ ইউএফও?
  • dri | ১৪ জুলাই ২০১৪ ২৩:২৮249099
  • জানি জানি। আগামীর অবয়বে খুবই ফাঁকি হচ্ছে। এবং ঘটনাও প্রচুর। এখন বিশেষ ইম্পর্ট্যান্ট আইসিসের কেসটা। দেখেশুনে তো মনে হচ্ছে এটা ইউনাইটেড স্টেটস অফ ইসলামের ফাউন্ডেশান স্টোন।

    তবে ঐ ওয়ার্ল্ড কাপটা পড়ে গেল।
  • PM | ১৪ জুলাই ২০১৪ ২৩:২১249098
  • এই যে দ্রি সাহেবকে পেয়েছি। আপনি কি "আগামীর অবয়ব" থেকে রিটায়ার করলেন? পৃথিবীর ভুগোল বদলে যাচ্ছে আর আপনার কি- বোর্ড ঘুমিয়ে আছে?
  • dri | ১৪ জুলাই ২০১৪ ২৩:১২249097
  • ও বাওয়া! সঙ্গে আবার নীরস আলুবরও ছিল।

    ব্যালেন্সড ডায়েট তো একেবারে।
  • bhagidaar | ১৪ জুলাই ২০১৪ ২৩:০৮249096
  • আজ সোম্বার।
  • | ১৪ জুলাই ২০১৪ ২২:৫২249095
  • ক্লোজেট হলধরের আনন্দের সীমা নাইঃ)
  • Arpan | ১৪ জুলাই ২০১৪ ২২:৫১249094
  • নুচির জন্য হলধরবাউরা হাঁকপাক করেন। তৃতীয় বিশ্বের শোভনদের মুখ পাল্টানোর জন্য সসেজ আর পটাটো স্যালাড ঠিকই আছে।
  • | ১৪ জুলাই ২০১৪ ২২:৫০249093
  • **শুরু শুরু
  • | ১৪ জুলাই ২০১৪ ২২:৪৮249091
  • আমাদের নেটের ব্যাটারি বদলাতে হবে মনে হয়। কাল থেকে শুরুর হয়েছে।যাচ্ছে আসছেঃ(
  • dri | ১৪ জুলাই ২০১৪ ২২:৪৮249092
  • অ্যাসেঞ্জবাবু তো কনস্পিরেসির আভাস অলরেডি দিয়েছেন ইউএফো নিয়ে, এতজ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত