এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২১ জুলাই ২০১২ ১১:৪৩24960
  • না না, এটা বসলেও টের পাওয়া যাবার কথা। কুলু দিয়ে দিলুম ঃ)
  • a x | ২১ জুলাই ২০১২ ১১:৪১24959
  • দমু, আরে হ্যাঁ শাড়ির ফল কি জানি।

    পাই, ঐজন্যই কি সু'র সব ছবি-ই বসা?

    কুমু, এটা তো সেই র‌্যাটে কাজের বেসিসে?
  • de | ২১ জুলাই ২০১২ ১১:৪০24956
  • রান্না চাপিয়ে এসে হেকুপা ঃ))))

    তবে হ্যাঁ, দমদির সাহস আছে -- মানতে হবে!

    আমার মেয়েকে একবার অম্নি পরিয়েছিলাম--তখন অনেক ছোট ছিলো!

    আমি প্রচন্ড ব্যস্ততার সময়ে মাঝে-মাঝে স্বপ্ন দেখি -- আপিসে শুধু কুর্তাটা চাপিয়েই চলে এসেছি -- সালোয়ার ভুলে ঃ))) -- এটাও সেই স্বপ্নেরি মতো!
  • kumu | ২১ জুলাই ২০১২ ১১:৪০24957
  • দ,হ্যাঁ এটাই স্মার্টনেস।অবস্থা অনুযায়ী ব্যবস্থ্যা,ও সেটি ক্যারি করা।এরকম আমিও করেছি,তখন ছেলেরা ছোট ছিল,ওদের দুষ্টুমিতে মাথা খারাপ হয়ে যেত,ট্রেনে কলকাতা যাওয়ার সময় ভুলে সালোয়ারের ওপর শাড়ী পরে নিয়েছিলাম।
  • pi | ২১ জুলাই ২০১২ ১১:৪০24958
  • কিন্তু সুতোর ছবি দেখেও অক্ষদা তাইলে টের পায় নাই। মিশন সাকসেসফুল ঃ)
  • প্পন | ২১ জুলাই ২০১২ ১১:৩৯24955
  • কাল শিবসমুদ্রম ফলস দেখতে যাবো। ইন্ডিয়ার সেকন্ড হায়েস্ট।
  • | ২১ জুলাই ২০১২ ১১:৩৭24953
  • ওঃ ওসব আমিও করেছি যখন রোগা ছিলাম। একটার ওপরে আরেকটা চাপিয়ে নিতে পারতাম।

    আরে 'ফল' মানে শাড়ীর যে ফলস পাড় লাগানো হয়, সেটার কথা বলি নি কিন্তু। মানে শাড়ীটা যে ঝুলে থাকে---- সেইটার সৌন্দর্য্য বিষয়ে বলছিলাম আর কি।

    কিন্তুই এবারে আমি বেরোলাম। টা টা।
  • a x | ২১ জুলাই ২০১২ ১১:৩৭24954
  • তবে দমু চিন্তা করনা, সব খুকিরাই কখনও না কখনও সালোয়ারের ওপর শাড়ি পরেছে। বিশেষ করে ঐ ৭-৮ বছর বয়েসে, মুখে মোটা মেকাপ, চুলে মালা, হাত ঘুরুঘুরু নাচের সাথে।
  • | ২১ জুলাই ২০১২ ১১:৩৬24952
  • পাই, তোমার যেমন ২ ডি ফিগার। ২ টো কেন। গোটা চারেক সালোয়ার পরলেও কিছু বোঝা যাবে না ঃ))
  • kumu | ২১ জুলাই ২০১২ ১১:৩৫24950
  • @অক্ষ,
    সর্ষের তেল(high erucic)-এ erucic acid থাকে যেটা নিয়মিত খাওয়া স্বাস্থ্যের পক্ষে মোটেই ভাল নয়।সর্ষের তেলের সমর্থকরা ওমেগা ৩ এর কথা বলেন,কিন্তু ও-৩ অন্য অনেক সোর্স থেকে পাওয়া যেতে পারে।
    এ নিয়ে ভাটে একসময় পাতার পর পাতা লেখা হয়েচে,তাই বেশী লিখলাম না।
  • a x | ২১ জুলাই ২০১২ ১১:৩৫24951
  • অ্যাঁ, কুমুও?
  • pi | ২১ জুলাই ২০১২ ১১:৩৪24948
  • ঃ)

    কিন্তু সালোয়ারের উপর পরে আমি বেরিয়েছি তো। এমনকি আমি সালোয়ারের উপর সালোয়ার ও পরেছি। কামিজের উপর কামিজ। স্যুটকেসে না ধরলে আমি সব গায়ে চাপিয়ে রওনা দিতুম।

    আর সুতোকে সেদিন এখানে এসে যা করতে হল !! ঃ))
  • a x | ২১ জুলাই ২০১২ ১১:৩৪24949
  • আমি এই ছবি দেখতে চাই।
  • | ২১ জুলাই ২০১২ ১১:৩৩24946
  • আমরা সারা বিদ্যামন্দির জীবন এর সকালের প্রেয়ার টা পাজামার ওপর ধুতি পরে কাটিয়ে দিলাম ( সময়াভাবে)
  • a x | ২১ জুলাই ২০১২ ১১:৩৩24947
  • ক্যারি তো করল সালোয়ার। এবং শাড়ির ফলটা "খুব একটা অদ্ভূত দেখাল না" এটাও কেমন সন্দেহজনক।
  • | ২১ জুলাই ২০১২ ১১:৩২24945
  • সে আরেক কেলো! আমার আবার ঘন্টায় না হলেও দু ঘন্টায় একবার যেতেই হয়। তো সেটা সম্ভব নয় বুঝে জল তো দূরের ব্যপার, ফিরনি, বা মালাই কোপ্তা জাতীয় জিনিষও খাই নি।
  • | ২১ জুলাই ২০১২ ১১:৩০24942
  • কি আশ্চর্য! কেউ আমার এই সালোয়ারের ওপরে বালুচরি পরে ক্যারি করবার স্মার্টনেসটা দেখছেই না। শুনলেই প্রথমে অ্যাইব্বড় একটা হাঁ করে আর তারপর হেসে কুটিপাটি হয়।

    জালিম দুনিয়া!
  • kumu | ২১ জুলাই ২০১২ ১১:৩০24943
  • হে হে হে,গ্রেট লেডিজ ইত্যাদি।
    ১১-২৮ দ-র ১১-২৬ ন দেখেই লেখা।কেন,কিভাবে জিগাবেন না।
  • a x | ২১ জুলাই ২০১২ ১১:৩০24944
  • কেন সর্ষের তেল আবার কি দোষ করল?
  • a x | ২১ জুলাই ২০১২ ১১:২৯24940
  • ঃ-)) ৭-৮ ঘন্টায় বাদ্রুম যেতে হয়নি আশা করি।
  • | ২১ জুলাই ২০১২ ১১:২৯24941
  • হ্যাঁ তাই তো পরলাম। কালো সালোয়ারের ওপরে স্টীল গ্রে রঙের বালুচরি।
  • kumu | ২১ জুলাই ২০১২ ১১:২৮24939
  • দ,সালোয়ারের ওপর পরোনি আশা করি!
  • | ২১ জুলাই ২০১২ ১১:২৬24937
  • ছোটমামী সাংঘাতিক ব্যস্ত এবং টেন্সড। বাকীরাও সব ব্যস্ত। আমাদের এদিক থেকে আমি গেছিলাম আর আমার বড়মামার মেয়ে। সেই দিদি তো সেজেগুজে কোথায় একটা গেল --- পার্লারেই মনে হয়।

    আমি অগত্যা কি আর করি কালো সালোয়ার, যেটা নাকি কালো কমলা সম্বলপুরী সালোয়ার কামিজ সেটের সাথে এনেছিলাম সকালে পরার জন্য, সেই সালোয়ারের ওপরেই বালুচরি পরলাম। বালুচরি এমনিতে ভারী ধরণের শাড়ী, ফলে শাড়ীর ফলটাও দেখতে খুব একটা অদ্ভুত হল না। এবং ঐ পরেই দিব্বি বাকী ৭-৮ ঘন্টা চালিয়ে দিলাম। তার মধ্যে দিল্লীর বিয়ের নিয়ম অনুযায়ী নাচ টাচও ছিল।

    এদিকে আমি শাল খুব একটা পছন্দ করি না বলে বালুচরির সাথে নেবার মত তেমন ভাল শাল আমার নেইও, অন্য কোনও ভাল সোয়েটারও নিয়ে যাই নি। কম জিনিষে ট্র্যাভেল করব বলে স্রেফ একটা একদিকে কালো আর একদিকে বেজ কালারের রিভার্সিবল ঢোসকামত জ্যাকেট নিয়ে গেছিলাম। ওদিকে ঐ ফার্মহাউস মানে খোলা মাঠ ---- জানুয়ারীর ২৭- ২৮ তারিখ -- দিলী মানে কনকনে শীত। অগত্যা ঐ ঢোসকা জ্যাকেটের কালো দিকটা ওপরে রেখে গায়ে গলিয়ে নিলাম।

    এইটা দেখে অবশ্য অনেকেই অনেক রকম শাল অফার করেছিল। কিন্তু কোনওটাই স্টীল গ্রে বালুচরির সাথে মানানস্দই না হওয়াতে আমি ঐ ঢোসকা জ্যাকেটেই বোনের বিয়ে কাটালাম।

    এই হল গিয়ে গল্প।
  • kumu | ২১ জুলাই ২০১২ ১১:২৬24938
  • যদিও কুমুর কথা কেউ সিরিয়াসলি নেয় না,মুখ্যু সুখ্যু মানুষ। তাও বলে যাই-
    দোকানের ভাজা সিঙ্গারা ইঃ খাবেন না,বারম্বার ভাজার ফলে তেলে অত্যন্ত ক্ষতিকারক জিনিসপত্তর তৈরী হয়।
    ব্রতীন,সরষের তেল একটু কম খেলেই ভাল।
  • | ২১ জুলাই ২০১২ ১১:২৫24936
  • হ্যাঁ দে আলাদা।

    আমি দেখেছি লোকজন বেশী দিন বিদেশে থাকলে কেমন গেঁজে যায় আর স্বাস্থ্য সচেতন হয়ে উঠে। ( এটা কেসি কে বলা)
  • | ২১ জুলাই ২০১২ ১১:১৮24935
  • :(
    আরে গত জানুয়ারীতে আমার মামাতো বোনের বিয়ে দিল্লীতে। তো অনেকদিনের শখ একটা বালুচরি --- এই উপলক্ষ্যে কিনে ফেললাম। স্টিল গ্রে রং, সোনালী রেশমী সুতোর কাজ। ব্লাউজ বানানোর সময় নেই, কাসাভু'র ব্লাউজ দিয়ে খাসা ম্যাচিং হচ্ছে (কনট্রাস্ট হচ্ছে আর কি)। তো সেই নিয়েই যাওয়া।

    সেইসময় আবার ক্লায়েন্টের একটা মেজর রিলিজ, ফলে খুব একটা ছুটি নেওয়া যাবে না। রবিবারে বিয়ে। তো ঠিক হল আমি শনিবার সকালে যাব আর সোমবার দুপুরের পর ফেরত আসব। দুদিনের ব্যপার আমি স্রেফ হ্যান্ড ব্যাগ নিয়ে চলে গেলাম। এইবারে শনিবার দুপুর, রবি সকাল দুপুর দিব্বি কাটল। রবি সন্ধ্যেয় সবাই তৈরী হয়ে দোয়ারকায় এক ফার্ম হাউসে যাব, যেখানে বিয়েটা হবে। বোনকে তো পার্লার থেকে সাজিয়ে সোজা নিয়ে যাবে। বাড়ীতে সব্বাই হুড়োহুড়ি করে সাজছে। সেইসময় দেখলাম আমি বালুচরির সঙ্গে শায়া আনি নি। আমার ধারণামত আমি গ্রে রঙের শায়া ঢুকিয়েছিলাম। কিন্তু সে নেই নেই কোত্থাও, ব্যাগের কোনও কোণা কাঞ্চিতেই নেই।
  • a x | ২১ জুলাই ২০১২ ১১:১০24934
  • বলেই ফেল।
  • | ২১ জুলাই ২০১২ ১১:০৯24933
  • ভ্যাট! সেসব নয়। ও তোমরা কল্পনাও করতে পারবে না।
  • a x | ২১ জুলাই ২০১২ ১১:০৮24931
  • দম কি বালুচরী ১০ বছরে ধোওনি এরকম কিছু?
  • a x | ২১ জুলাই ২০১২ ১১:০৮24932
  • ঐসব না খেলে আমার যা ডিপ্রেশন হবে, তার থেকে আমার ক্যান্সার হবে। :-| তাই খেয়ে হওয়াই মঙ্গলের।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত