এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ২০ জুলাই ২০১৪ ১৩:১৬249720
  • আজ আহিরণ নদীর পাশের জঙ্গলে এই অস্থায়ী ক্যাম্পে আমার শেষ দিন।

    এইটা তো? এটা অ্যাড হয়েছে তো। মূল ব্লগের শেষদিকে।
  • | ২০ জুলাই ২০১৪ ১৩:১৫249719
  • আপনি সমানে মন্তব্যের ঘরে পোস্ট করে যাচ্ছেন রঞ্জনদা, ঐভাবে কন্টিন্যুয়েশান থাকবে কী করে? :-(
    আপনি লেখাটার নীচে অ্যাপেন্ড করুন।
  • Ranjan Roy | ২০ জুলাই ২০১৪ ১৩:০৬249718
  • @সিকি,
    খেরোর খাতায় গিয়ে ছত্তিশগড়ের আঁকিবুকিতে গল্পটার শেষ অধ্যায়ের আদ্দেক লিখে (আগেরটার সঙ্গে জুড়ে দাও অপশনে) পোস্ট করলাম। দু'বার। তারপর টইয়ে দু'বারই দেখাচ্ছে যে নতুন পোস্ট হয়েছে -- কিন্তু কোথায়? কিস্যু দেখতে পারছি না। এমন ভূতুড়ে ব্যাপার!!
  • arindam | ২০ জুলাই ২০১৪ ১২:৩০249717
  • সেরা বারো বাছাই করা সব'চে কঠিন কাজ হবে
  • - | ২০ জুলাই ২০১৪ ১১:৪৮249716
  • গুরুর সেরা বারো ছোটো গল্পের সংকলন নিয়ে একটা চটি হতে পারে কি?
  • | ২০ জুলাই ২০১৪ ১১:২৪249715
  • অ্যাঁ!! নিজেরাই নিজেদের রিপ্রিন্ট করছে!!

    সার্থক রায়্চৌধুরী তোদেশে প্রায়ই লেখেন। 'এই সময়'এর রবিবারোয়ারিতে তাঁর লেখা দেখা যায় মাঝে মধ্যেই।
  • kumu | ২০ জুলাই ২০১৪ ১১:১৭249714
  • আমারো শ্রীজাতর লেখা ভালো লাগে।

    কোন একটা টইতে বড়াইকে দেখা গেছে।আপ্নেরা যে কইছিলেন উডপুসীরা তার বাঁ কানের আদখানা খেয়ে নিয়েছে, তাই সে আর ইদিকে আসে না -সে কথা সর্বৈব মিথ্যা ও স্বার্থপ্রণোদিত।

    গতবছর স্মরণজিতের কৃশানু গল্পটি অনেকের ভাল লেগেছিল।সেই একই গল্প এবারের শারদীয় আনন্দবাজারে আবার ছাপা হয়েচে।
  • aranya | ২০ জুলাই ২০১৪ ১০:৩৫249713
  • 'কবি দেখাবেন না'-টা ভাল হয়েছে :-)
    এই সবুজ আর সার্থক কি পরবর্তীকালে ইন্টারেস্টিং কিছু করছে, না কি সংসার আর চাকরি-র জাঁতাকলে জড়িয়ে গেছে?
  • h | ২০ জুলাই ২০১৪ ০৯:৫৮249712
  • রবীন্দ্রনাথ আর সার্থক রায়চৌধুরী এই দুজন ছাড়া আর কোনো কবির নিজকন্ঠে কবিতা পাঠ শোনার সৌভাগ্য হয় নি। একবার সার্থক আর সবুজ দা আমাদের বাড়িতে এসছিল। এইবার রাত্রে সবুজ দা অনেক রাত অব্দি অনেক বিপ্লবের প্রয়োজনীয়তা, বিপ্লবের পর শেয়াল দায় জেরক্সের দোকান গুলার মালিকানা কার হাতে থাকবে, এই সব নিয়ে অনেক্টা বলার পরে, হঠাৎ বিনা নোটিশে, ব্যাগ থেকে জয় গোস্বামীর কবিতা পড়তে আরম্ভ করলো। আমরা খুব ই চাপে পড়ে গেলাম। কারণ আমার কবিতা তো বাজে লাগতো ই, জয় গোস্বামী আর পূর্নেন্দু পত্রী এই দুজনের কবিতা বিশেষ বাজে লাগতো। লাকিলি তার পরে, হঠাৎ সবুজ দা ঘুমিয়ে পড়লো। বাবা এসে দেখে গেল, যে বাবা ওঘরে থাকা সত্ত্বেও, বাবার নাক ডাকা এঘরে কেন। তো এই সব উৎকট পরিস্থিতি শান্ত হলে, সার্থক এক হাতে সবুজদার নাক চেপে ধরে, আরেক হাতে ডায়রি নিয়ে কবিতা পড়তে আরম্ভ করলো। বেশ ভালো লাগলো অ্যাবাউট ৮-৯ মিনিট। তার পরে সার্থক ও ঘুমিয়ে পড়লো। তখন আমি হার্বার্ট মার্কিউজ এর কি একটা যেন পড়তে শুরু করলাম, সম্ভবত সেই ওয়ান ডাইমেন্শনাল ম্যান, আর ঘুমোনো হল না। এর পরে ভোরের দিকে সার্থক উঠে একটু গান গাইবে বলাতে আমি তাকে পিঠ চাপড়ে আবার ঘুম পাড়িয়ে দেই।
    সুতোরাং অরন্যদা, কবি দেখাবেন না, আমি একজন ঘুমন্ত আর একজন বিপ্লবী কবি র পেথম যইবনের ব্যক্তিগত মুহুর্তের সাক্ষী।
  • | ২০ জুলাই ২০১৪ ০৯:৪৬249711
  • অঃ সুহুর তো তার মানে সেহরী
  • h | ২০ জুলাই ২০১৪ ০৯:৩৯249710
  • কি হিংশুটি, আজ ই আবার শোভনের মেচেদা যাওয়ার কথা। ইলিশ মাছ খেতে।
  • aranya | ২০ জুলাই ২০১৪ ০৯:৩৭249709
  • আড্ডার টপিগ -শকার, পঃ বঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ইঃ
  • aranya | ২০ জুলাই ২০১৪ ০৯:২৯249708
  • কাল রাতে এক বন্ধ্রুর বাড়ী শ্রী জাত-র কবিতা পাঠ শুনলাম - ভাল লেখে তো বটেই, ভাল পড়েও। আড্ডা হল কিছুক্ষণ, দিব্যি ছেলে।
  • kc | ২০ জুলাই ২০১৪ ০৮:০৬249706
  • অক্ষদা, এই দেশে আরেকরকম পার্টি হয়। সেটা হয় রমদান শুরুর যাস্ট আগে। মেইনলি লাঞ্চ পার্টি। পটলাকের মতন। সবাই কিছু মিছু নিয়ে যায়। এখানে বলে 'গ্রেইশ'।
  • a x | ২০ জুলাই ২০১৪ ০৩:২১249705
  • কেসির দেশে তো কমন হবারই কথা!
  • Abhyu | ২০ জুলাই ২০১৪ ০২:৫৩249704
  • ছবি এলো না কেন?
  • Abhyu | ২০ জুলাই ২০১৪ ০২:৫১249703
  • আজকে এইটা কিনে শোভন খুব খুশি হল

    http://en.wikipedia.org/wiki/Sachertorte
    আর লাঞ্চে খুব ভালো ভিয়েতনামী খেলাম।
  • Arpan | ২০ জুলাই ২০১৪ ০১:২৭249702
  • খালি বৌমাটা হয় নাই। তবে সময় যায় নাই!
  • Bhagidaar | ২০ জুলাই ২০১৪ ০১:০৬249701
  • তোমার "বাওয়া" সুখের জীবন বেশি ভালো শোনাচ্ছে।
  • kc | ২০ জুলাই ২০১৪ ০০:৪৩249700
  • সুহুর পার্টি তো বেশ কমন। আমাদের কন্সট্রাকশন টিম এই সময় ডিউটি করে, সন্ধে নটা থেকে ভোর তিনটে। তারপর নমাজ টমাজ পড়ে সুহুর পার্টি করে বিশ্রাম করতে যায়। কিন্তু একটাই তফাৎ আছে এখেনে। যাঁরা সুহুর বলেন, তাঁরা 'ইফতার' বলেন না, তাঁরা বলেন 'ফুতুর'।
  • a x | ২০ জুলাই ২০১৪ ০০:১৯249699
  • তোমার বাবা সুখের জীবন। বৌ, মা, শোভন দিয়ে জীবন ঘেরা। আমার কি আর সে কপাল?
  • E না C | ১৯ জুলাই ২০১৪ ২৩:৫৮249698
  • হুম, হোমিওপ্যাথি! আচ্ছা অই 'সম সময়ম প্রশমন্তি' ব্যপারটায় কতটা বিজ্ঞান আর কতটা বিশ্বাস?
    কাউকে আঘাত দিতে চাইছি না, জানতে চাইছি।
  • একক | ১৯ জুলাই ২০১৪ ২৩:০৫249697
  • ব্যাঙ্গালোর এ এসে ধাবায় খাওয়া ব্যাপারটা জাস্ট ভুলে গেছি :(
  • h | ১৯ জুলাই ২০১৪ ২২:৪৮249696
  • ছানা পয়দা করার পরে রাত আড়াইটে র সময়ে সামান্য রুটি কবাব খাওয়া যায় না, এ আবার কি অলুক্ষুনে কথা। আমি তো মেয়ের মঙ্গল কামনায়, মাঝে মাঝেই বেশি রাত্রের দিকে, রাতে খাবার পরে, হাইওয়েতে এক্টু রুটি তড়কা লস্যি খেয়ে আশি।
  • blank | ১৯ জুলাই ২০১৪ ২২:১৬249695
  • এই যে এই বই টা
    https://www.firedrive.com/file/551F90A390F8DF46

    করে একটু basubunan kindle ডট কমে পাঠিও।
    আমার ল্যাপি কবে ঠিক হবে ঃ(
  • Arpan | ১৯ জুলাই ২০১৪ ২২:১১249694
  • পারব। মেল করে দে। আর ঘন্টাখানেক সময়।

    মেয়েকে দিয়ে অঙ্ক করাচ্ছি।
  • blank | ১৯ জুলাই ২০১৪ ২১:১৫249693
  • কম্পুতে ক্যালিবার আছে এমন কেউ আছেন উপস্থিত। একটি ফাইল এ জেড ডব্লুন্তে কনভার্র্ট করে একটু পাঠাতে পারবেন!!
  • phutki | ১৯ জুলাই ২০১৪ ১৯:৪৫249692
  • সেই কোনকালে এখানে বলে গেছিলাম, কনভেকশানে কেক হোচ্ছে না। তাতে সোসেন, কলিদি, অজ্জিতদা কত্ত কত্ত সাজেশান দিয়েছিল। সবাইকে বলে যাই, কনভেকশান ওভেনে একটা জম্পেশ কেক খুব সুন্দরভাবে নামিয়ে ফেলেছি।
  • a x | ১৯ জুলাই ২০১৪ ১৯:২৩249691
  • এতদিন তো খালি ইফতারের পার্টির কথাই শুনেছেন। সুহুর পার্টি শুনেছেন? আমি শুনি নাই। কাল জানলাম সেটাও একই রকম গম্ভীর খাওয়া দাওয়ার বিষয় একটি। আমাদের পাকি রেস্তোঁরাতে কাল পাঁঠার পোলাও, মালাই কেবাব, সেই জুয়েলড রাইস এবং বিবিধ মাংসের কাণ্ডকারখানা চেখে বেরোনোর সময় দেখি স্পেশ্যাল সুহুর বাফে হবে আজ। ভালো করে তাকিয়ে দেখি সেটি হবে রাত ২ঃ৩০ থেকে ভোর ৫ঃ৩০'র মধ্যে, মানে রমাদান শুরু হবার আগে পেট পুরে খাবার বন্দোবস্ত। বলল বিভিন্ন রকমের পরোটা হবে, সাথে আরো কিসব। কিরকম মোচ্ছব ভাবতে পারছেন, রাত ২ঃ৩০টে তে ঢেলে খাচ্ছেন? ইস্‌স্‌ শুধু যদি ছানাপোনা পয়দা করার আগে এইসব জানতে পারতাম!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত