এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্যাং | ২১ জুলাই ২০১২ ১৮:০৮24990
  • পাই, কী ব্যবস্থা নেব? মানে আর কেউ তো নেবে না, আমাকেই নিতে হবে যদ্দূর জানি। কিন্তু কী ব্যবস্থা নেব সেটা এখনো অব্দি ভেবে উঠতে পারি নি। তার নাম জানি না, অটোর নম্বরও জানি না, আর এরকম ব্যবহার আমাদের কাঁকুড়গাছি-গিরিশ পার্কের লোকেরা অহোরহই পেয়ে থাকেন অটোচালকদের থেকে। কেউ গায়েই মাখে না। ইন ফ্যাক্ট তোরা সবাই শিউরে উঠছিস দেখে আমারই অবাক লাগছে।
  • pi | ২১ জুলাই ২০১২ ১৭:৪৫24989
  • কী সাঙ্ঘাতিক ! এই পারুলদিদিটি কে ? মানে, সবাই তাকে এত ভয় পায় !

    ব্যাংদি, তোমাকে তো রীতিমতন থ্রেট দিয়েছিল। তার বেসিসে ব্যবস্থা নেওয়া যায়না ?
  • প্পন | ২১ জুলাই ২০১২ ১৭:০৭24988
  • পরেশ পালও একজন ভালো কাউন্সিলর।
  • sch | ২১ জুলাই ২০১২ ১৭:০৪24987
  • ব্যাং-দি ঘাবড়াবেন না - এই অটোচালকদের অল্প কাউন্সেলিং দরকার - কান্সেলিংটা অবশ্য আপনার মুখোমুখি বসিয়ে করতে হবে - নইলে কাজ হবে না - তাহলেই আর ওই সব "বুড়িমাগী" না বলে তারা সুললিত ভাষায় কথা বলবে -

    বেশ কিছুদিন আগে একজন অটোচালক অটো চালাতে চালাতে মোবাইল ফোনে কথা বলছিলেন - আমি প্রতিবাদ জানানোয় আমায় নেমে যেতে বাধ্য করে - গাড়ীতে সম্পূর্ণ অপরিচিত একটি সহযাত্রী মেয়ে আমার হয়ে প্রতিবাদ জানালে অত্যন্ত অশ্লীল মন্তব্য করেন অটোচালক ভাইটি - তখন বুঝতে পারিনি কি করা উচিত (ইচ্ছে করছিল অটোচালক ভাইটিকে জ্যান্ত পূড়িয়ে মারি)- কিন্তু এখন গুরু পড়ে জেনেছি আমার উচিত ছিল ওই অটোচালক ভাইটির ঠিকানা নিয়ে সঙ্গে একজন কাউন্সিলার নিইয়ে তার সাথে দেখা করা - এবং তার মুখোমুখি বসে আলোচনার মাধ্যমে চিত্ত পরিবর্তন করা।
  • siki | ২১ জুলাই ২০১২ ১৬:৫৬24986
  • ki sanghatik! emonki dillir auto walao kakhono eibhaabe kotha bale bole shuni ni ... e ki language???
  • ব্যাং | ২১ জুলাই ২০১২ ১৬:৪৫24985
  • আমারও এবার কোলকাতায় গিয়ে এক অটোড্রাইভারের সাথে কিঞ্চিৎ প্রেমালাপ হল।
    ঘটনাস্থল - কাঁকুড়গাছির মোড়।
    মোড় ক্রস করে ফুটপাথে ওঠার যেটা ক্লোজেস্ট পয়েন্ট, সেই পয়েন্টের দাইনে বাঁএ দুইদিকেই প্রায় কুড়ি ফিট করে রেলিং লাগানো, যাতে লোকজনকে মেন রোডে নেমে হেঁটে অন্তত কুড়ি ফিট যেতে হয়, তবে তারা যেন নিরাপদে ফুটপাথে উঠতে পারে। আর ফুটপাথে ওঠার খোলা জায়গাটাও দশ ফিটের বেশি নয়। মানে রেলিংয়ের মধ্যে গ্যাপ দশ ফিট। তো সেই দশ ফিট-ও পরপর লাগানো দুটি অটো দিয়ে কভার করে ফেলা হয়েছে। এক অটো কেউ নেই, চালক গাড়ি লাগিয়ে দিয়ে কোথাও গেছে, আরেকটি অটোয় চালক ঘুমাচ্ছেন। তারপরের কথোপকথন যতটা মনে পড়ে, লিখি।

    শুনছেন ভাই, একটু অটোটা সরাবেন? ফুটপাথে ওঠার কোনো জায়্গা নেই। একটু সরান না ?
    "রাস্তা দেখুন"
    কী?
    " রাস্তা দেখুন। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তা দেখুন। গাড়ি সরবে না।"
    কেন সরাবেন না, একটু বুঝিয়ে বলবেন?
    "পুলিশ ডাকুন, সিআইডি, সিবিআই, প্রাইমমিনিস্টার। যাকে হয় ডাকুন গাড়ি সরবে না"
    অতজনকে ডেকে কী হবে? বরং পরেশ পালকে ডাকি? এই তো সামনেই ওনার বাড়ি!
    "তবে রে শালি! চল হট। গাড়ি সরবে না। কর কী করবি"
    নাঃ আমি আর কি করব! তবে এই তো কিছুদিন আগে যখন আপনারা এই রুটের অটো ড্রাইভাররা বাস থেকে ছোট বাচ্চাদের শুদ্ধু হুজ্জুতি করে নামিয়ে এনে পরেশ পালের কাছে চড়থাপ্পড় খাচ্ছিলেন, কান ধরে ওঠবোস করছিলেন, সারা দেশ টিভিতে দেখে খুব খুশি হচ্ছিল, জানেন?"
    ততক্ষণে আরো চারপাঁচজন অটোচালক ভিড় জমিয়ে ফেলেছেন; মানে ঘিরে ফেলেছেন বললেই সত্যের প্রতি অবিচল থাকা যায় আর কি!
    "নেহাৎ সাথে বুড়িমাগিটা (আমার এক মাসি, বয়স পঁচাত্তর) আছে বলে কিস্যু করলাম না। নয়তো যা করতাম না! খুব বেঁচি গেলি। দেখি তোকে আরেকবার এই এরিয়ায়!"
    যাক নিশ্চিন্ত হওয়া গেল, সঙ্গে মা-মাসিরা থাকলে তাও আপনারা একটু রেয়াৎ করেন। পরেরবার একাই আসব, তদ্দিন অপেক্ষা করুন। আপাতত গাড়িটা না সরালে, এই বুড়োমানুষটি যদি অসুস্থ হয়ে পড়েন আপনাদের রূপ দেখে, তাহলে আর কী করা, রাস্তাতেই বসি বরং। রেলব্রিজ অব্দি ওনাকে হাঁটাতে পারব না এই গরমে।
    সামনের দোকানের কিছু লোকজন এইবার চেঁচামেচি করতে শুরু করলেন, অটোচালকদের যেখানেসেখানে গাড়ি রাখায় কার কবে কী অ্যাক্সিডেন্ট হয়েছে সেইসব হিসেব দিতে শুরু করলেন। অটোচালকরাও সোঁ সোঁ করে লাল সিগন্যাল ভেঙ্গে রাস্তার অন্যদিকে গাড়ি ঘোরাতে শুরু করলেন।
  • siki | ২১ জুলাই ২০১২ ১৬:৪২24984
  • jaah ... katokichhu likhlam, kichhui post holo na.

    Ami ekhon dubai te. Baaki pore likhbo
  • প্পন | ২১ জুলাই ২০১২ ১৬:৩৭24983
  • না না রঞ্জনদা ট্যাক্সিড্রাইভার লিখেছিলেন। সে যাই হোক, রঞ্জনদার পোস্টে গরীব ট্যাক্সিড্রাইভার কথাটা ছিল। তো, গরীব বিশেষণটি ওই পোস্টে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক মনে হয়েছিল এবং আক্রমণকারীদের আরো বেশি ভিলেন দেখাবার জন্য অপ্রয়োজনীয়ভাবে গুঁজে দেওয়া মনে হয়েছিল। মোদ্দা বক্তব্য এইটাই ছিল।

    এটাও সেই প্রসঙ্গে লিখেওছিলাম যে সংগঠিত হয়ে থাকলে এবং প্রতিপক্ষকে আউটনাম্বার করে দিতে পারলে আইন কানুন নিজের হাতে তুলে নিতে গরীব বড়লোক অটোচালক গাড়িমালিক কারোরই আজকাল হাত কাঁপে না।

    আর বেশ করেছ লিখেছ, আমি অত সহজে খারাপ পাই না।
  • ব্যাং | ২১ জুলাই ২০১২ ১৬:২২24982
  • প্পন, রঞ্জনদা যে ঘটনাটির কথা লিখেছিলেন, সেই ঘটনাটির কথা আমিও জানি। ঘটনাটি বেশ কয়েকবছরের পুরনো, তাই হয়তো রঞ্জনদা একটু ভুলে গেছেন। রঞ্জনদা যে ঘটনাটির কথা লিখেছিলেন, সেখানে কোনো অটোড্রাইভার জড়িত ছিল না, এক ট্রাকড্রাইভারকে ট্রাক থেকে টেনে নামিয়ে বেসবল ব্যাট দিয়ে পেটাচ্ছিল হন্ডা সিটি গাড়ি থেকে নেমে আসা দামী ব্র্যান্ডের জামাকাপড় পরা মুখে ইংরাজির বন্যা ছোটানো কিছু টেকি যুবক যুবতী এবং ট্রাকড্রাইভারটির কাছে যাবতীয় যা কাগজপত্র ছিল লাইসেন্স সমেত সমস্ত ছিঁড়ে নষ্ট করে তারা পালায়। ট্রাকড্রাইভারটি যদি অন্যায় করেও থাকে, তবে এইসব ছেলেমেয়েগুলিরও উচিৎ হয় নি বেসবল ব্যাট দিয়ে তাকে পেটানো। পুলিশ ডাকার দায়টা তাদের উপরেও সমানভাবে বর্তায়।

    আর ঘটনাটির সামান্য ডিটেল ভুলে গিয়ে ট্রাকড্রাইভারের বদলে অটোড্রাইভার লিখে তার প্রতি সহানুভূতি দেখিয়েছেন বলেই রঞ্জনদা সমস্ত অটোড্রাইভারদের পাপমোচনের দায় নিয়েছেন, অমনটাও নয়।
    তোকে কখনও এই সুরে লিখতে দেখি নি আজ হঠাৎ লিখলি (হয়তো খবরটা পড়ে থেকে তোরও আমার মতই রাগ হচ্ছে), চোখে লাগল, তাই কথাগুলো বললাম। তোকে খারাপ পাওয়ানোর জন্য লিখলাম না।
  • প্পন | ২১ জুলাই ২০১২ ১৬:০০24981
  • রঞ্জনদা এইবার গরীব অটোওলা ইত্যাদিদের নিয়ে আরেকবার লিখবেন?
  • Lama | ২১ জুলাই ২০১২ ১৫:০৩24979
  • সিকি বুঝি আরব দেশে?
  • প্পন | ২১ জুলাই ২০১২ ১৪:৫৪24978
  • ক্ষী বালের জায়গা!
  • শ্রাবণী | ২১ জুলাই ২০১২ ১৪:৩০24977
  • কালকে একখানা পারিবারিক জমায়েত,তার রান্নাবান্নার ব্যবস্থা করছি সকাল থেকে.....শমীক পৌঁছে গেলে?

    এককালে সেই কলেজের দিনগুলোতে কেষ্টদা (নিউআলিপুর লেডিজ ওন) আমার ব্লাউজ বানাতে খুব বিরক্ত হত, তোমায় আর শাড়ী পরতে হবে না। আমার চারটে স্কিভি ছিল, কালো, সাদা লাল আর নীল, তাই পরে শাড়ি পরতাম, অবশ্যই শুধু শীতকালে......ঠিকঠাক ব্লাউজ প্রথম বানানো হল বিয়ের সময়!
  • kc | ২১ জুলাই ২০১২ ১৪:২০24976
  • পুঁইশাক উইথ পটল, কাঁকরোল, অ্যান্ড মিষ্টি কুমড়ো। পাঁচফোরণ অ্যান্ড কাঁচানঙ্কা। একটু হলুদ ইইইকটু চিনি (শ্‌শ্‌শ্‌শ্‌শ্‌শ্‌শ্‌শ্‌শ্‌শ্‌, আমি কিন্তু ঘটি), তারপর দরাজ হাতে ছড়িয়ে দেওয়া কুচো চিংড়ি ভাজা।

    স্বর্গ? তুমি কোথাও নাই। আছো আমার কড়াইতে।

    সিকি, খাবার দাবার মজুত রেখে দিবা ঘরের মধ্যে। সব রান্না খাবারের দোকান কিন্তু বন্ধ থাকবে। আর জনসমক্ষে কিছু খেলে কিন্তু পুলুশ অ্যান্ড ডিপোর্টেশন।
  • bb | ২১ জুলাই ২০১২ ১৩:৩৬24975
  • সিকি ফ্রম সৌদি?
  • siki | ২১ জুলাই ২০১২ ১৩:২৫24974
  • ting tong ...
  • bb | ২১ জুলাই ২০১২ ১২:৪২24973
  • বোঝাই যাচ্ছে দ এর Change Management আর Out of box thinking খুবই ভাল।
  • kumu | ২১ জুলাই ২০১২ ১২:২৪24972
  • অক্ষ,একটু পরে দিচ্ছি।
  • | ২১ জুলাই ২০১২ ১২:১৩24971
  • কুমু, বালুচরির শ্রেষ্ঠ দোকান হল 'বালুচরি'। ভবানী দত্ত লেনেরটায় রীতিমত ঈর্ষণীয় কালেকশান। ব্যাঙ কিনল না কদিন আগে।
  • | ২১ জুলাই ২০১২ ১২:১১24970
  • * কুমড়ো
  • | ২১ জুলাই ২০১২ ১২:১০24969
  • দেখেছ দেখেছ কুমু কি ভাল! তাই না বল? দরকারমত অন্য কিছু দিয়ে কাজ চালিয়ে দেওয়া। আমি যখন ২০০৬-৭ নাগাদ হঠাৎ খুব মোটা হয়ে গেলাম, তখন ব্লাউজের বদলে টি শার্ট দিয়ে শাড়ী পরতাম। তখন থাকতাম গুরগাঁওতে, ব্লাউজ তো আর যেখান সেখান থেকে বানানো যায় না। :-( বোজোর বিয়েতে গেছিলাম টিশার্টের ওপরে শাড়ী পরে। কোনও একটা কলকাতার ভাটেও মনে হয় গেছিলাম।

    এছাড়াও কবিতীত্থর মাশরুমের রেসিপীতে ক্যাপসিকামের বদলে মিষ্টি কুমড়ো দিয়ে রেঁধেছিলাম বলে কবিতীত্থ এবং পাই প্রচুর খিল্লী করেছিল :-X
    তাতে একটুও দমে না গিয়ে গত বছর যখন আলু খাওয়া বাদ দিলাম তখন দিব্বি কুড়ো দিয়ে ফুলকপির ডালনা ইত্যাদি রান্না করে খেয়েছি।
  • | ২১ জুলাই ২০১২ ১২:০৭24968
  • কুমু দি, একটু পরে ফোনাচ্ছি তখন কথা হবে।
  • a x | ২১ জুলাই ২০১২ ১২:০৩24967
  • কুমু, হিউম্যান ভলান্টিয়ার নিয়ে কাজের রেফারেন্সটা দেবে?
  • a x | ২১ জুলাই ২০১২ ১১:৫৮24966
  • শ্নপস্‌ কিম্বা স্টোহলি ভ্যানিলি জাতীয় জিনিস খেয়ে দেখলেও পার। ডিসার্ট খাবার মত।
  • প্পন | ২১ জুলাই ২০১২ ১১:৫৫24965
  • দমু কি স্মার্নফ ট্রাই করেছে, স্প্রাইটের সাথে? বেশ মিষ্টি মিষ্টি খেতে, আর মদের গন্ধ নেই।

    বাড়িতে অ্যাপ্লাই করে ফল পেয়েছি।
  • kumu | ২১ জুলাই ২০১২ ১১:৫৩24964
  • অক্ষ,
    না,শুধু র‌্যাট নয়,human volunteer নিয়েও প্রচুর কাজ হয়েছে।সব বিষয়ের মত এখানেও বৈজ্ঞানিকদের অনেক মতভেদ আছে।আমার যা মনে হয় যতটুকু বুঝি,সেই অনুযায়ী বন্ধুদের সাবধান করে দিতে চেষ্টা করি,তার পর যার যার নিজের সিদ্ধান্ত।
  • a x | ২১ জুলাই ২০১২ ১১:৪৭24963
  • বেলাউজের বদলে টি-শার্ট পরেছে নাকি? এমনিতেই কেমন অন্ধকার অন্ধকার ছবি।
  • kumu | ২১ জুলাই ২০১২ ১১:৪৪24961
  • শাড়ীর ফল যে পরেছে তার ফিগারের ওপরেও নির্ভর করে।
    দ,আমিও একটা বালুচরী চাই,অফ হোয়াইট/মাস্টার্ড -কোত্থেকে কিনি?
  • a x | ২১ জুলাই ২০১২ ১১:৪৪24962
  • যাই আবার গিয়ে দেখি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত