এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ২১ জুলাই ২০১৪ ১৬:০০249930
  • ন্নাআআ, ন্নাআআআআআআ। আমি কুসুমকোমল নই, তবু আমি এক মিনিটের পরে আর শুনতে পারি নি। দীপ নিভে গেছে মম-টা তাও স্কিপ করে করে পুরোটা শুনেছি, কিন্তু স্কিপগুলো কেটেছেঁটে ধল্লে সেই এক মিনিটের বেশি বোধ হয় হবে না। দাঁতগুলো বড্ড ভয় দেখাচ্ছিল।

    তবে ছন্দটা মনে ধরে গেছে। - দীপনিভেগ্যাছেমমোনিশীথসমীরে / ধীরেধীরেএসেতুমিযেওনাকোফিরে (১৪)। উফফ, কী র‌্যাপ!
  • T | ২১ জুলাই ২০১৪ ১৫:৫৯249928
  • আমিও শুনেছি।
  • Abhyu | ২১ জুলাই ২০১৪ ১৫:৫৯249929
  • আমি পাগলা ছিটকে যাবি আর দীপ নিভে গেছে মম পুরোটা শুনেছি। তবে দেখি নি, অতোটা সইত না। শোনা হবার পরে শোভা মুদ্গলের মথুরানগরপতি শুনেছিলাম ধাতস্থ হবার জন্যে, কাজু কি করে জানল?
  • kumu | ২১ জুলাই ২০১৪ ১৫:৫৫249927
  • আপ্নেরা বড় কুসুমের ঘায়ে মুচ্ছো যান।
    মম চিত্তে পুরোটা,আরও কী একটা পুরোটা শুনলাম।
  • T | ২১ জুলাই ২০১৪ ১৫:৫০249926
  • সকাল থেকে তার পাত্তা নেই। তারপর স্যারের রুমে গিয়ে দেখলাম সোফাতে বসে রয়েছে।
  • Kaju | ২১ জুলাই ২০১৪ ১৫:৪৩249925
  • লরেনবাউ বোম্বে গেলেন ফেলে রেখে দিল্লি
    তাই তো বিলাই মান করেছে, গুসসা হল বিল্লি

    মথুরানগরপতি কাহে তুম গোকুল যাও...
  • quark | ২১ জুলাই ২০১৪ ১৫:৪২249924
  • ফার্স্ট সেশনে উইকেট না পড়লে আবার ঝুলে জাবে খেলাটা
  • de | ২১ জুলাই ২০১৪ ১৫:৪০249923
  • আমাদের এখেনে আজ লরেনবাউ এয়েচেন - তাইতে গাড়ি-ঘোঢ়া সব বন্ধ -- সবাই বেশ ভিড় করে দেখতে গেলো --
  • de | ২১ জুলাই ২০১৪ ১৫:৩৯249922
  • টি শচীন্কত্তার " আমার বিলাই মান করেচে, কথা সে আর কইবে না, করেচে আড়ি-- " বলে বিল্লীর থুতনি নেড়ে গেয়ে দেখতে পারে!

    কিন্তু বিল্লী কি নিয়ে মান কল্লো?

    রোদ্দুরের তাতে আমারো মাথা কাল আউলিয়ে গেসলো - বলা হয়নি - আমি ম্যাক্সিমাম একমিনিট শুনেছি -
  • sm | ২১ জুলাই ২০১৪ ১৫:৩৮249920
  • ওগুলো ভালো প্যাকাজিং করে ভারতেই বিক্রি করবে।তাই তো লরেন বাবু এত ব্রাঞ্চ খুলতে বলছে।
    কিন্তু সব্বাই কি টি সি এস এর জনতা,অন্য কোনো ইন্সটিতুটের নেই?
  • Abhyu | ২১ জুলাই ২০১৪ ১৫:৩৮249921
  • হলে কিভাবে হল? বাঁই বাঁই করে ঘোরানোর আইডিয়াটি ব্যাপক ছিল।
  • san | ২১ জুলাই ২০১৪ ১৫:৩৫249918
  • টি এর বেড়ালমানভঞ্জন হল ?
  • sm | ২১ জুলাই ২০১৪ ১৫:৩৫249919
  • আমি এমন একজন জনতা জানি, মার্কস এন্ড স্পেন্সর থেকে, দামী স্যুট কিনে, পরের দিন ইন্টারভিউ দিয়ে আবার দোকানে স সম্মানে ফেরত দিয়ে গেছে। ইন্টারভিউ তে চাকরিটাও হয়েছে।
  • Abhyu | ২১ জুলাই ২০১৪ ১৫:৩২249917
  • নিশ্চয়ই ফেলে দ্যায়, কি আর করবে? বাজে কোয়ালিটির মাল বলে কোম্পানিকে ফেরতও পাঠাতে পারে!
  • sm | ২১ জুলাই ২০১৪ ১৫:৩১249916
  • আমার মনে হয়, সুপার মার্কেটের বদামি ধরার মত মানসিকতা আমাদের নেই। যেকোনো সুপার মার্কেট এই ১০-১৫ শতাংশ দাম বেশি করে ধরা থাকে, জিনিস পত্র waste বা ফেরত বাবদ। সুতরাং কেউ একটা তরমুজ, বা শার্ট পরে ফেরত দিলে এদের গায়ে লাগে না। বরঞ্চ বহু ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করতে ওস্তাদ। যেমন ধরুন কাঁচ মাছ ফ্রিজার থেকে, বের করে থ করে হয়ত একদিন চালানো যায়, সেটা এরা তিন দিন ধরে ফ্রেশ মাছ বলে বিক্রি করবে। যে তরমুজ টা হয়ত দশ দিন সেল্ফ এ রাখা যায়, সেটা ১৪ দিন অবধি রাখবে।সুতরাং স্যামন মাছ কিনে, একটু স্টেল বললেই পয়সা ফেরত।
    কিন্তু আপনি একই দোকানে পর পর পাঁচবার তরমুজ মিষ্টি নয় বলে ফেরত দিলে কি হয় দেখুন। সি সি টি ভি ফুটেজ দেখিয়ে কড়া চ্যালেঞ্জ জানাবে।
  • T | ২১ জুলাই ২০১৪ ১৫:২৯249915
  • তারপর ফেরত পাওয়া বাসন পত্র নিয়ে ওয়ালমার্ট কি করে? :)
  • Kaju | ২১ জুলাই ২০১৪ ১৫:২২249914
  • টিপিকাল ইন্ডিয়ান অ্যাটিচুড তো। রন্ধ্রে রন্ধ্রে প্রবহমান।
  • Abhyu | ২১ জুলাই ২০১৪ ১৫:২০249913
  • সে ঠিক আছে কিন্তু তাতে আসল ওয়ালমার্ট হবে না। ডিডি দুধের সাধ পিটুলিগোলা জলে মেটাবেন।
  • san | ২১ জুলাই ২০১৪ ১৫:১৮249912
  • ক্রেতারা ছ্যাঁচড় বলেই বিক্রেতারাও ছ্যাঁচড় :-)
  • Abhyu | ২১ জুলাই ২০১৪ ১৫:১১249911
  • তবে এই নিয়ে উপমহাদেশের লোকেদের ছ্যাঁচড়ামিও কম না, ধর টিসিএস দু মাসের জন্যে আমেরিকা পাঠিয়েছে, এনারা বাসন পত্র কিনবেন, দু মাস ধরে ব্যবহার করবেন, তারপরে দেশে যাবার আগে ফেরত দিয়ে পুরো পয়সা নেবেন। দেশি ছাড়া এমন কেউ করে না।
  • Abhyu | ২১ জুলাই ২০১৪ ১৫:০৯249910
  • সস-এজ ইজ গুড।
    আর এই জন্যেই দেশে কখনো প্রোকিতো ওয়ালমার্ট হবে না। সেই ওয়ালমার্টই ওয়ালমার্ট যেখানে রসিদ থাকলে বিনা প্রশ্নে জিনিস ফেরত নেওয়া হয় বা দাম ফেরত দেওয়া হয়।
  • Kaju | ২১ জুলাই ২০১৪ ১৫:০০249908
  • /চেনা
  • Kaju | ২১ জুলাই ২০১৪ ১৫:০০249909
  • ওদের আসলে কাস্টমারের হনেস্টির ওপর ভরসা আছে।

    এখানে এমনি বাজারে গিয়ে বলো না ওরম, পয়সা ফেরত তো দূরের কথা, উল্টে সাত গন্ডা কথা বাড়াবে, সে যতই দীর্ঘদিনের চেন্না খদ্দের হও না কেন। ছ্যাঁচড়ের দেশ। টক আম খে খে গলা গেল, বলে দেখো !
  • সিকি | ২১ জুলাই ২০১৪ ১৪:৫০249907
  • অভ্যু, বলে দিল তো - সস-এজ, সসেজ।
  • Abhyu | ২১ জুলাই ২০১৪ ১৪:৩৩249906
  • বোঝে না তো, চাইলেই পয়সা ফেরত দ্যায়। এটা নীতির প্রশ্ন।
  • Kaju | ২১ জুলাই ২০১৪ ১৪:২২249905
  • লোকে ঢপ দিচ্চে কিনা কী করে বোঝে?
  • Abhyu | ২১ জুলাই ২০১৪ ১৪:১৩249904
  • আচ্ছা অজ্জিনাল ওয়ালমার্টে, মানে আম্রিকার ওয়ালমার্টে, তরমুজ কিনে খেয়ে তারপর শুধু রসিদটি হাতে করে গিয়ে বললেই হয়, বুঝলে তরমুজটা তেমন মিষ্টি ছেলো না, ওরা ওমনি লজ্জায় মাথা হেঁট করে পয়সা ও ট্যাক্স ফেরত দ্যায়। দেশেও ওমনি হবে, ও ডিডিদা?
  • dd | ২১ জুলাই ২০১৪ ১৪:০৬249903
  • লরেন বাবু দুটো ভালো খপোর দিলেন।

    এক তো দশটি জি এম ফুডের ফীল্ড ট্রায়াল ওক্কে করে দিলেন। এতে ভয়ানক ক্ষাপ্পা হয়েছে - উঁহু, মেধা পাটকর নয় - আর এস এসের "স্বদেশী জাগ্রন মঞ্চো"। এটাকে একেবারে ডাইরেক্ট কনফ্রন্টেশন মনে করছেন এঁয়ারা।

    আর সেকেন, বোধয় ওয়ালমার্ট ও এসে যাবে। দলের মধ্যেই চিল্লামিল্লি কিন্তু লরেন বাবু ভুলবার নয়।

    ভাবুন। চিন্তন করুন। ওয়ালমার্টে গট গট করে হেঁটে গিয়ে আপনি জি এম পাঁটা,বিটি রসগোল্লা কিনে আনছেন দু হাত ভরে। নিরুপ্রদ্রবে,স্বচ্ছন্দে।

    আবেগে চোখে জল এসে যাবে গো।
  • kabya | ২১ জুলাই ২০১৪ ১৪:০৩249902
  • জনস্বার্থে আম্মো ও জানিয়ে রাখি, কাল রাত্তিরে রোদ্দুর এর গান শুনে আর তার দাঁত কারুকাজ দেখে রাত এ ঘুমু করতে পারছিলাম না। কেমোন জেনো ঐ দাঁত গুলো গিলতে আসছিলো আর কান এর আসছিলো অসুর এর চিৎকার।
  • kumu | ২১ জুলাই ২০১৪ ১৩:৫২249901
  • আইবল নাম দাও।কুকুরের নাম ঈঞ্জিরিতে দিতে হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত