এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ২২ জুলাই ২০১৪ ১৯:০৭250050
  • পাঁজিতে লিখেছে কাল বিপ্লব হবে?
  • cm | ২২ জুলাই ২০১৪ ১৮:৪৯250049
  • তাহলে কি বিপ্লব হয়ে যাবে?
  • Kaju | ২২ জুলাই ২০১৪ ১৮:৪৭250048
  • আজকে রাত্তিরের মধ্যে উত্তর যদি না পাই... তৈরি থাকবেন কাল...
  • cm | ২২ জুলাই ২০১৪ ১৮:৪৪250047
  • সংযমে একটু টোল খেল আজ, সিনেমা দেখার সাবস্ক্রিপশন নিলাম। আপনাদের বিপ্লবে কোন উৎসাহই নেই খালি খালি আর কত সংযম করব?
  • Blank | ২২ জুলাই ২০১৪ ১৭:৪৯250046
  • ক্রোম বুক কেউ ইউজ করেছেন?
  • | ২২ জুলাই ২০১৪ ১৭:৩৩250045
  • কেসি, মোহিতরায়ের বইটা আমাকেও পাঠাবেন প্লিজ।
  • Kaju | ২২ জুলাই ২০১৪ ১৬:৫৬250044
  • কোশ্নো কোশ্নো ! হেল্প হেল্প হেল্প !

    রিলায়েন্স থ্রিজি নেটের ইউসেজ দেখা যায় কোথাও সহজে? যেরকম ব্রডব্যান্ডে দেখা যায়।

    এইখানে রেজিস্টার করতে গেলাম - http://myservices.relianceada.com/launchAMSS.do

    সাবস্ক্রাইবার নং দিয়ে একটা পিন পাঠালো মেসেজে বোধায় রিলায়েন্সের সিম থাকলে দেখতে পেতাম। আমার এমনিতে ভোডা, আবার সিম এদিক ওদিক করা........

    MBAL করে ৫৫৩৩৩ তে এসেমেস পাঠাতে গেলে তো মোবাইলে আবার সিম ঢোকাতে হবে না কি? আমার মাইক্রোম্যাক্স ডেটা কার্ড। ওটা থেকে এই MBAL মেসেজ করার অপশান থাকে কোনো?
  • san | ২২ জুলাই ২০১৪ ১৬:৪৯250043
  • এর চেয়ে জিগ্যেস করলেই হত, ঈশানদা তুমি কি কখনও শুঁটকি মাছের দোকান দেবে ?
  • Abhyu | ২২ জুলাই ২০১৪ ১৬:৪৭250042
  • ঈশানদা, তুমি কখনো বাইক নিয়ে লাদাখ যাবে?
  • Blank | ২২ জুলাই ২০১৪ ১৫:৩৮250041
  • আপিসে লা জিজ খুলেছে আজ থেকে। মাটন বিড়িয়ানি আর মাটন রেজালা খেয়ে মন টা ভালো হয়েছে।
    আজ ম্যাঙ্গো ইয়োগার্ট পেলাম না।
  • Prastab | ২২ জুলাই ২০১৪ ১৩:৫৩250040
  • একক জ্ঞানগুরু বলে একটা সাইট খুলতে পারেন তো!
  • sch | ২২ জুলাই ২০১৪ ১৩:৫২250039
  • KC দা ড্রেনেজ সিস্টেম পেতে লিখতে গিয়ে কেটে লিখেছি। খুব একটা ঠিক কন্ডিশানে নেই - তাও স্যরি ভুল শব্দ চয়নের জন্য।
    টালির নালার দুই পাশে যে জনপদ আছে তার কিছু অংশ পুরোপুরি urban আর কিছু অংশ peri urban। ওই পুরো urban যে অংশগুলো কলকাতা মুনিসিপ্যালিটির অংশ সেখানে পাইপড ড্রেনেজ সিস্টেম পাতা হয়েছে। সেই জল শেষ অব্দি টালির নালায় গিয়ে পড়বে। এবার জল যদি টালির নালা দিয়ে বেরিয়ে যেতে না পারে তাহলে কি হবে সহজেই অনুমেয়।

    মেট্রো রেলের Pier টালির নালার কোনো ক্রস সেকশানের বিশাল অংশ দখল করে নিয়েছে এমন না। কিন্তু ওই কনশট্রাকশানের কাজ চলার সময় দীর্ঘদিন ধরে টালির নালায় ফ্লো বন্ধ রাখায় লোকে ওটাকে নোংরা ফেলার কাজে ব্যবহার করেছে, কন্সট্রাকশান মেটিরিয়াল জমা হয়েছে নালার গর্ভে। এইগুলো ঠিক করে দিলে এখনও কিন্তু নিউ গড়িয়া অব্দি খুব সমস্যা হওয়ার কথা না - আর তারপর তো নেই মেট্রো। KC-দা যদি মনে করেন ওই পুরো ৮.৫ কিমি নালার বদলে বড়ো বড়ো পাইপ দিয়ে ড্রেনেজএর জল বের হবে তাহলে একবার চিন্তা করবেন তার O&M Cost. তারপর ভাবা যাবে। এটা শুধু কিছু মানুষের সদিচ্ছার অভাব - আর কিছু না।

    মোহিত-রায়ের একাধিক বই আছে পরিবেশের ওপর। আমার লিস্ট মনে নেই। শেষ বই "কলিকাতা পুকুর কথা", আনন্দ থেকে বেড়িয়েছে। কলকাতার পুকুর নিয়ে অনেক দিন ধরে উনি নিজে কাজ করেছেন। পুকুরগুলোর সংরক্ষণ করলে কি ভাবে সেটা একই সাথে স্থানীয় ভাবে জলের যোগান দিতে পারে আবার কিছু অংশে মাছ চাষ করে, যেখানে যেটা সম্ভব। নিজের এলাকায় অনেকের সাথে মিলে উনি এই ভাবে একটা ঝিলকে পুনর্বাসন করেছেন। কাজেই ওনাকে থিওরেটিশিয়ান বলা ঠিক হবে না হয়তো। আর ওনার পুকুর সংক্রান্ত কাজ সারা ভারতে রেফার্ড হয়।

    এককের মতো মোহিত রায়কেও বলতে শুনেছি ইন্ডাশট্রী না হলে আমাদের চলবে কি করে - ইঞ্জিনিয়াররা কি করবে। কাজেই উন্নয়ন বন্ধ করে পরিবেশ সংরক্ষণের চিন্তা উনি করেন বলে আমার মনে হয় না।
  • | ২২ জুলাই ২০১৪ ১৩:৫১250038
  • কেসি, অসুবিধে না হলে আমাকে পাঠাতে পারবেন কি বইটা?

    আমরা তো বহু বহুউদিন হল PDতেই এফোর্ট এস্টিমেট করি। বেহ্স ছোটবেলায় দুই একবার MD দেখেছি।
  • Blank | ২২ জুলাই ২০১৪ ১৩:৪৫250037
  • কোনো মতামত চাই ?
  • তাপস | ২২ জুলাই ২০১৪ ১৩:১২250036
  • যা উঠে গেছে, তা ভালো, এরকম নয় বলে মনে হয়। ভাষা, পরিভাষা এসব যে জেন্ডারড হয়ে আছে, হয়েছিল, এবং হতে থাকছেও - এ নিয়ে সন্দেহ নেই। (ব্যক্তিগত সন্দেহ)। আর ভূত সন্ধান? তা হবে। শব্দমাত্র বলে কিছু হয় না। রাজনীতি থাকে বোধহয়।
  • kc | ২২ জুলাই ২০১৪ ১৩:০৫250035
  • সব কিছুতেই পুরুষতন্ত্রের ভুত খুঁজতে হবে? ম্যান আওয়ার একটা শব্দ মাত্র। আমাদের মেয়েরাও ম্যান আওয়ার বুক করে। এখন সবাই অ্যাক্টর। অ্যাকট্রেস উঠে গেছে।
  • de | ২২ জুলাই ২০১৪ ১৩:০৪250034
  • তাপস, যাঁকে বল্লাম তাঁর জন্য ম্যান আওয়ারই হবে! ঃ)
  • kc | ২২ জুলাই ২০১৪ ১২:৪৯250032
  • স্চ, ড্রেনেজ ক্যানেল কেটে তো হবেইনা। গামা সাইজের পাইপ লাইন দরকার আর দরকার বড় পাম্পিং স্টেশন। তোমরা যে পাইপ লাইন লাগাচ্ছিলে, কতদূর হল সেটা? বইটা আজকে সন্ধে বেলায় পাঠিয়ে দেব।
  • তাপস | ২২ জুলাই ২০১৪ ১২:৪৮250031
  • ম্যান আওয়ার শব্দটার একটু অন্য ব্যবহার হয় না? ম্যানটা এ ক্ষেত্রে বড় পুরুষতন্ত্রঘেঁষা।
  • তাপস | ২২ জুলাই ২০১৪ ১২:৪২250030
  • একটু খুঁজে দেখতে হবে কেসি। বোধহয় ছিল। নাকি ভুল করছি জানি না। ঠিক মনে নেই।
  • sch | ২২ জুলাই ২০১৪ ১২:৩৯250029
  • KC-দা সিল্টেশানে বিদ্যেধরীর বেড লেভেল উঁচু হয়েছে ঠিকই - কিন্তু এখনো কিন্তু সেটা তো একটা দিক। অন্য দিকে নালা তো সরাসরি গঙ্গার সাথে যুক্ত। জোয়ারের সময় কিন্তু জল গড়িয়া অব্দি অনায়াসে ঢুকে যেত, - তার বেশীও -তাতে ফ্ল্যাশিং হত, সিল্টেশান কমত - কিন্তু channel টা এক্সিস্ট না করলে ঢুকবে কি করে। আর এতে কিন্তু সব থেকে ক্ষতি হচ্ছে দুই ধারের মানুষগুলোর। ফ্ল্যাট বাড়ি উঠছে ঝাঁ চকচকে - কিন্তু রাস্তায় হাঁটু সমান জল বর্ষা কালে। হাজার দ্রেনেজ চ্যানেল কাটলেও লাভ হবে না

    বইয়ের সফট কপিটা পেলে পড়ার চেষ্টা করব।
  • kc | ২২ জুলাই ২০১৪ ১২:৩৮250028
  • না না আমার কোশ্নোটা আরও বেসিকে। মোহিত রায় পরিবেশবিজ্ঞানী কেমন করে? পরিবেশ বিজ্ঞান নিয়ে ওনার কিছু বেসিক লেখাপত্তর আছে? জানিনা। জানতে চাইছি।
  • তাপস | ২২ জুলাই ২০১৪ ১২:৩৬250027
  • আরেকটা তথ্য ইন্টারেস্টিং হতে পারে। মোহিত রায় আবার একটিভিস্টও। সেটাও একটা নেগেটিভ পয়েন্ট হতে পারে।
    :-D
  • তাপস | ২২ জুলাই ২০১৪ ১২:৩২250025
  • এককের দেওয়া বইটা মোহিত রায়কে দিয়ে রিভিউ করানো যায়। ছাপা গুরুতে। প্রস্তাব দিলাম।
  • Ekak | ২২ জুলাই ২০১৪ ১২:৩২250026
  • সরি বস, উনি যেই হোন যত বড় লেজুর থাকুক নামের পাশে, ওনার লেখার মধ্যে দিয়ে যা ফুটে উঠেছে তাই ওনার পরিচয়। আর আমি জ্ঞানের পরিধি বাড়ানোয় বিশ্বাসী, জ্ঞানী দের নামের নয়। জানতুম এই লাইনে "যুক্তি " আসবে। ছাপার অক্ষরে যখন বেরিয়েছে কেউকেটা তো কেউ হবেন ই :)
  • তাপস | ২২ জুলাই ২০১৪ ১২:৩০250024
  • ওহ, শ্চ লিখে দিয়েছেন।
  • তাপস | ২২ জুলাই ২০১৪ ১২:২৯250022
  • পরিবেশবিদ নন শুধু। এই নিয়ে চাগ্রি বাগরি করতেন বলেই জানতাম। বিশেষজ্ঞ প্রতিম পড়াশুনোও এই নিয়ে জান্তাম। ভুল হল কি?
  • sch | ২২ জুলাই ২০১৪ ১২:২৯250023
  • মোহিত রায় যাদবপুর ইউনিভার্সিটি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেছেন, আর তারপর ইউ কে থেকে মাস্টার্স, দীর্ঘদিন ধরে কন্সাল্টেন্সি করেন ইন্দাস্ট্রিতে, যথেষ্ট সুনামের সাথে - ওনার লেখা কিছু পরিবেশ সংক্রান্ত বই পত্রও আছে।

    একক লোকজন সম্বন্ধে মন্তব্য করার আগে নিজের জানার পরিধিটা একটু বাড়ান
  • kc | ২২ জুলাই ২০১৪ ১২:২৮250021
  • আরিব্বাস। একক কে এই বইটা ছুঁড়ে মারতে দেখে খুব ভাল লাগল। বইটা খুব ভাল বই। সবার পড়া উচিত। যাঁরা চাইবেন তাঁদেরকে পাঠিয়ে দিতে পারি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত