এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ২২ জুলাই ২০১৪ ২২:২৪250110
  • এরকম কিছু সাইট আছে তো। বিদ্যানেট বলে একটা সাইটে গিয়ে জেনেছি, আমার ছেলের স্কুলে ক্লাস ফাইভের ছেলের ব্যাগ থেকে নাকি বাবা-মা কন্ডোম পেয়েছে।
  • a x | ২২ জুলাই ২০১৪ ২২:১৮250109
  • না, বাচ্চা বার করার সময় শুধু যার ওপর এরকম হয়েছে সে বার করে এনে তো কোনো লাভ নেই। লার্জ স্কেলে করতে হবে।
  • a x | ২২ জুলাই ২০১৪ ২২:১৫250108
  • একটা অনলাইন কাস্টমার রিভিউ জাতীয় জিনিস খুললে হয়না? এদেশে কনসিউমার রিভিউ বেশ কাজে দেয়। সবই ব্যবসা যেখানে সেখানে এগুলো কার্যকরী। হোটেল থেকে অ্যাপার্টমেন্ট থেকে ডাক্তার, স্কুল সবই আমি রেটিং দেখে ঠিক করি।

    এইটা এখানের স্কুলের -
    http://www.greatschools.org/

    এরকম একটা সেন্ট্রাল সাইট থাকবে, বাবা-মা'রা গিয়ে লিখবে। অ্যাবিউস হবে এই সিস্টেমের, কিন্তু তারমধ্যে থেকেও একটা আইডিয়া পাওয়া যাবে।
  • ... | ২২ জুলাই ২০১৪ ২২:১১250107
  • ব্যাঙ্গালোরের স্কুল টার নাম কেউ বলছেনা কেন?
  • | ২২ জুলাই ২০১৪ ২২:০৯250106
  • দ্যাখেন দ্যাখেন

  • byaang | ২২ জুলাই ২০১৪ ২২:০৮250105
  • সেই প্লে স্কুলে আজ থেকে প্রায় দশ বছর আগে বছরে তিরিশ হাজার টাকা দিতে হত, প্লাস ভ্যান, প্লাস আরো সব হিডেন কস্ট।
  • byaang | ২২ জুলাই ২০১৪ ২২:০৬250104
  • আমার ছেলে যে প্লেস্কুলে যেত, সেই স্কুলে আমারই এক বন্ধুর ছেলেকে প্লেগ্রুপ থেকে নার্সারিতে প্রোমোশন দিল না। বাবামাকে বলল, অন্য স্কুলে দিয়ে দিন, এখানে ওকে আমরা রাখতে চাই না। বাচ্চাটির দোষ ছিল, সে মাকে বলেছিল, টয়লেটে নিয়ে গিয়ে এক বাচ্চার হিসুর উপরেই আরেক বাচ্চাকে হিসু করতে বলে, এই ভাবে সব্বার হিসু শেষ হলে তবে আয়া এক বালতি জল ঢেলে দেয় টয়লেটের ফ্লোরে। আর তার মা সেই শুনে স্কুলে গিয়ে চেঁচিয়েছিল তাই।
  • byaang | ২২ জুলাই ২০১৪ ২২:০২250103
  • ঋভুকে যখন আমরা স্কুলে দেওয়ার কথা ভাবছি, তখন এখানে বাড়ির কাছেই একটা নতুন ইস্কুল তৈরি হয়েছে সবে সবে। পাড়া থেকে ঝেঁটিয়ে প্রচুর বাচ্চা ভর্তি হল বাড়ির কাছে, যাতায়াতে সুবিধে বলে। আমরা একদিন গিয়ে দেখেশুনেও এলাম। আমি খচে গেছিলাম অবশ্য অন্য কারণে, কারণ স্কুলে পা রাখা মাত্র দেখি মিউজিক সিস্টেমে মৃদুমন্দ্র ভল্যুমে বাগদেবীর স্তোত্র বাজছে। তার মধ্যে ক্লাসে ক্লাসে পড়া শুনো হচ্ছে আর ব্যাক্গ্রাউন্ডে ঐ সংস্কৃত মিউজিক। তো যাই হোক, বছর দুয়েক বাদে এক বন্ধুর সঙ্গে দেখা, খুব ডিস্টার্বড, মেয়েকে ঐ স্কুলে দিয়েছিল, ছাড়িয়ে নিয়েছে। অন্য স্কুল খুঁজছে। স্কুলবাসের হেল্পার গায়ে হাত দেয়। স্কুলে জানালে প্রিন্সিপাল ওদেরকেই আচ্ছা করে অপমান করে। তারপর একে একে শুনলাম আরো বহু পেরেন্টই ঐ স্কুল থেকে ছাড়িয়ে নিয়েছে আরো এই ধরণের নানা কারণে।
    কিন্তু আজও সেই স্কুল দিব্যি চলছে। সেই সব খালি সীটও দিব্যি ভরে গেছে। অন্য শহর থেকে আসা বাচ্চাদের দৌলতে।
  • Ekak | ২২ জুলাই ২০১৪ ২১:৫৮250102
  • আরে এখানে বাপ-মায়েরা এমনিতেই সন্ত্রস্ত কোন স্কুলে দিলে বেস্ট হবে এই নিয়ে। তারপর দুদিন অন্তর স্কুল থেকে ডেকে পাঠিয়ে আজব সব অভিযোগ জানায়। একটু হায়পারেক্তিভ বাচ্চা হলে সামলাতে পারেনা। এক নামকরা স্কুল থেকে বাচ্চা কে ছাড়িয়ে আনলো কিছুদিন আগে আমার এক পরিচিত। তারা বাচ্চাকে ওসিডি - অটিস্টিক -দিস্লেক্সিক কিসসু বলতে বাকি রাখেনি !! তারা ঘাবড়ে গিয়ে সায়কায়াত্রিস্ট দেখালো নামকরা। বাচ্চার কোনো প্রবলেম নেই। সিম্পল হায়পারেক্তিভিতি থেকে অমনোযোগ। এই তো এখানকার স্কুল। এখন সেখান থেকে ছাড়িয়ে আরেক্জায়্গায়্দিয়েছে। এখানে প্লে স্কুলের দাপট আর বোল চাল শুনলে চোখ গোল্লা হয়ে যায় হাত নিশপিশ করে।
  • byaang | ২২ জুলাই ২০১৪ ২১:৫১250101
  • গল্ফ, স্কেটিং শেখানোর জন্য কিন্তু সত্যিই বাবামা-রা এসব স্কুলে পাঠায় না।
    এগুলো স্কুল পরে অ্যাড করে।এ মাস থেকে আমরা হপ্তায় তিন দিন ক্যারাটে শেখাব, তার জন্য এবার থেকে প্রতি মাসে দেড়হাজার টাকা করে এক্স্ট্রা দিতে হবে। এমাস থেকে শুক্রবার শুক্রবার স্কেটিং শেখানো হবে তার জন্য মাসে আটশো টাকা দিতে হবে। মাবাবাদের ঘাড় কাত করা ছাড়া উপায় থাকে না। সিকি একবার ওর অভিজ্ঞতা লিখেছিল কোনো এক টইয়ে। পড়ে দেখো।
    এই ধরণের স্কুলগুলোয় ভর্তি করার আরেকটা বড় কারণ হল বছরের মধ্যেখানেও অ্যাডমিশন হয় ফলে অন্য শহর বা অন্য দেশ থেকে এসেও চট করে অ্যাডমিশন পেতে অসুবিধে হয় না।
  • | ২২ জুলাই ২০১৪ ২১:৪২250099
  • কাল লীলা মজুমদারের একমাত্র্কল্পবিজ্ঞান গল্প 'শুন্য' পড়লাম। অদ্রীশ বর্ধন সম্পাদিত আশ্চর্য পত্রিকার ১৯৬৫ সালের পুজোসংখ্যায় বেরিয়েছিল।
    লীলুদিদার গপ্পের বাঁধুনিখান দেখবার মত। দিব্য লাগল পড়ে।

    কলিকে পাঠিয়ে দিয়েছি।
  • a x | ২২ জুলাই ২০১৪ ২১:৪২250100
  • এনাফ অ্যাজিটেশন করতে হবে। না হলে সেই স্কুল থেকে বাচ্চা বার করে আনতে হবে। গল্ফ, স্কেটিং এইসব শেখানোর জন্য যে স্কুলে পাঠালে, বাচ্চার ট্রামাটাইজেশন, মলেস্টেশন দিয়ে তার দাম দিতে হয়, সে স্কুলে বাচ্চাকে পাঠানোর সিদ্ধান্ত নিলে অভিভাবকদের সম্পর্কেও প্রশ্ন জাগে।
  • byaang | ২২ জুলাই ২০১৪ ২১:৩৭250098
  • কাকে বলবে অক্ষ? কে শুনবে? আজ মুখ্যমন্ত্রী (কর্নাটকের) বলেছেন, "আপনাদের কাছে এ বাদে আর কোনো খবর নেই?"
  • a x | ২২ জুলাই ২০১৪ ২১:৩৩250097
  • কিন্তু না বললে এগুলো হতে থাকবে। আর এক হয়ে বলতে হবে। আজকে নিজের বাচ্চার সাথে হয়নি বলে সেটা তো ভবিষ্যত কোনো নিরাপত্তা দেবেনা। কাজেই যেভাবেই হোক বলতেই হবে।
  • Ekak | ২২ জুলাই ২০১৪ ২১:৩১250096
  • আমার দুই কলীগের বাচ্চা সারাদিন বলতে গেলে প্লে স্কুলে থাকে। তাদের মাথায় হাত পরেছে। অবিলম্বে চাইল্ড কেয়ার ইউনিট এর ওপর আলাদা আইন হওয়া দরকার। বাস্কাকু-ভ্যান্কাকু রা গায়ে হাত আমাদের আমলেও দিত। কিন্তিউ তকন এটলিস্ট এত ছোট বাচ্চা রা তাদের শিকার হত না। এখন পরিস্থিতি আলাদা। স্পেশাল নেগলিজেন্স একট দরকার। ওই টিচার আর আয়া বেইল পেয়ে গ্যালো এটা জাস্ট মানা যায়না !
  • byaang | ২২ জুলাই ২০১৪ ২১:৩০250094
  • ঋভুকে যখন পেটানো হয়েছিল, এবং সেটা আমি ভাইসপ্রিন্সিপালের কাছে নালিশ করায় টিচারদের প্রথম কমপ্লেইন ছিল, ঋভু কেন বাড়ি গিয়ে সব কথা মাকে বলে। কোঅর্ডিনেটর আমার সামনেই ঋভুকে বলেছিলেন, এবার থেকে স্কুলে কিছু হলে আমাকে এসে বোলো, মাকে বলতে হবে না।
  • kabya | ২২ জুলাই ২০১৪ ২১:৩০250095

  • vikram sing এর এই গান টা শুনে কিছুতেই চোখ এ জল বাঁধ মানে না।
  • byaang | ২২ জুলাই ২০১৪ ২১:২৭250093
  • আর এই ক্ষেত্রে বাচ্চাটি বলেছে, বাচ্চাটিকে এক লেডি টিচার একটি রুমে লক করে দেয়। তখন সেখানে এই ইন্সট্রাকটর ঢোকে আরেকজনকে নিয়ে। তো ঐ লেডি টিচারটিই বা কোন আসপদ্দায় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ওকে একটা ঘরে বন্ধ করে রাখে কে জানে!
  • sosen | ২২ জুলাই ২০১৪ ২১:২৬250092
  • এরাই তো পঞ্চাশ হাজার, ষাট হাজার টাকা ভর্তি হওয়ার ফি নেয়? মাসে তিন-পাঁচ হাজার মাইনে?
    ঠিক ভাবতে পারিনা।
  • byaang | ২২ জুলাই ২০১৪ ২১:২৪250091
  • বেশির ভাগ ক্ষেত্রেই স্কুল ঘটনাগুলো চেপে দেয়। আর মাবাবারাও বেশি চাপ নিতে পারে না চাকরি-সংসার সব সামলে, বলে চেপে যায়। আজকে একটু আগে দেখলাম - মাইসোরে এক রেপ সারভাইভরকে নগ্ন অবস্থায় হসপিটালে তিন ঘন্টা ফেলে রাখা হয়েছিল। এই তো অবস্থা, সেখানে কুচোকাচাদের মাবাবাদের চেপে যাওয়া ছাড়া উপায় কী!
  • a x | ২২ জুলাই ২০১৪ ২১:১৭250088
  • উফ্ফ্ফ!
  • Abhyu | ২২ জুলাই ২০১৪ ২১:১৫250087
  • না এরা সবাই মানুষ ছিল, টার্কি তো নয়ই, এমনকি ভাল্লুক বা পেঙ্গুইনও নয়।
  • a x | ২২ জুলাই ২০১৪ ২১:১২250085
  • তো এই স্কুল লোকটাকে হায়ার করল কীভাবে? এইধরণের অফেন্সের হিস্ট্রি থাকা সত্ত্বেও বাচ্চাদের মধ্যে কাজ করার সুযোগ পাবার কথা নয় তো!
  • a x | ২২ জুলাই ২০১৪ ২১:১১250083
  • একমাত্র ব্যবসা বোঝে যেখানে, সেখানে এগুলো বদলানোর রাস্তা হল মাস স্কেলে ঐ স্কুল থেকে বেরিয়ে অন্য স্কুলে ভর্তি হওয়া। সহজ নয় করা, কিন্তু এছাড়া আর কী উপায়?
  • byaang | ২২ জুলাই ২০১৪ ২১:১১250084
  • এই ঘটনার ক্ষেত্রে লোকটাকে স্কুল সাসপেন্ড করেছে। আর আজকের খবরে আছে যে ওর আগের স্কুল থেকেও ওকে টার্মিনেট করা হয় "ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার"এর কারণে।
  • pipi | ২২ জুলাই ২০১৪ ২১:১০250081
  • যদি বিক্রেতারা টার্কি হয় তো টার্কি মার্কেট, না হলে এমনি মার্কেট, সোজা হিসেবঃ-) অ্যাকচুয়ালি এগুলো তো সবই ওপেন মার্কেট।
  • raatri | ২২ জুলাই ২০১৪ ২১:১০250082
  • থেন্কু সোসেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত