এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | ২৩ জুলাই ২০১৪ ১৪:৪৮250200
  • অ সুহাসিনী, শীগ্গির সাড়া দাও।তাইলে আজ রাতে একটা গল্প বলব।
  • kc | ২৩ জুলাই ২০১৪ ১৪:৪৭250199
  • বাঙালদের খুব বাড় বেড়েছে।
  • Arpan | ২৩ জুলাই ২০১৪ ১৪:৪৫250198
  • আর বাঙালরা আসার পরে ঘটসদের কাঙালপনা প্রকাশ পেয়েছে এ নিয়ে গর্বেরও সেশ নেই। ঃ-)
  • sch | ২৩ জুলাই ২০১৪ ১৪:৪৩250196
  • সে কি অভ্যু - বিদেশে বার্মুডা পড়ে টক দিতে দেয় না!!!! কি অন্যায়। ভারী মেন্টাল ব্লকেড তো
  • kumu | ২৩ জুলাই ২০১৪ ১৪:৪৩250197
  • সুহাসিনী মোটেই রাগবে না। দুঃখুও পাবে না।
  • Arpan | ২৩ জুলাই ২০১৪ ১৪:৪১250195
  • ঘটসদের একটা নিজস্ব ডিকশনারি বাজারে চাই। নইলে চলছে না।

    সিকি তো এককালে ভূবনেশ্বরও লিখত। তারপরে তথ্যপ্রমাণাদি দেবার পরে মেনেও নিয়েছিল ভুল লিখছে।
  • sch | ২৩ জুলাই ২০১৪ ১৪:৪০250194
  • সিকি আমাদের স্বাভাবিক প্রত্যাশাগুলো তৈরী হয় heuristic থেকে। আমি কিন্তু একবারও বলছি না স্কুলের দিদিমণি মানেই তাকে তাঁতের শাড়ি আর মাস্টারমশাই মানে টুইলের শার্ট আর ধুতি। দিদিমণি শার্ট-প্যান্ট, সালোয়ার-কামিজ, ঘাগড়া-চোলি, শাড়ী যা খুশী পরতে পারেন। কিন্তু নিশ্চয়ই আপনি হাঁটু অব্দি শর্ট নাইটি পরা দিদিমণি এক্সপেক্ট করবেন না। এইটার নাম ফর্মাল আটায়ার - সবাইকে কর্মক্ষেত্রে পরতে হয়।

    আচ্ছা আমি জানি ভারতের একটি অত্যত নামী আই টি কোম্পানিতে নিয়ম আছে সিল্ভলেস সার্ট, কামিজ বা গোল-গলা গেঞ্জি মেয়েদের আলাউড নয়। সেখানে কি আপনারা কোম্পানীর মাথাদের মেন্টাল ব্লক বিচারে বসবেন নাকি নিয়মটা নিয়ম হিসেবে মেনে নেবেন।

    স্কুলটাও তো একটা প্রফেশানালের জায়গা।
  • Abhyu | ২৩ জুলাই ২০১৪ ১৪:৩৯250193
  • আর বলিস নে স্যান, আমার এক বন্ধু (আই এস আইয়ের জুনিয়র) পারলে বারমুডা পরে টক দ্যায়। তাকে হোস্ট করলে আমাকে খুব সাবধানে থাকতে হয়।
  • Abhyu | ২৩ জুলাই ২০১৪ ১৪:৩৭250191
  • ওগো বাঙাল আমারে কাঙাল করেছ...
  • san | ২৩ জুলাই ২০১৪ ১৪:৩৭250192
  • তাই বলে চড়া সাজগোজকে চড়া সাজগোজ মনে হওয়াটা সা-নি বা মেন্টাল ব্লকেজ, এইটা মানতে পারলাম না।

    ( আপনারা এত খাটান, গুগল খুলে দেখতে হল ব্লু ফ্লুরোসেন্ট কি বস্তু। ফ্লুরোসেন্ট হলদে/কমলা জানতাম )

    সেমিনারে কেউ বেনারসি বা বিকিনি পরে যান না, সেটা মেন্টাল ব্লকেজের কারণে নয় বোধ হয় :-D
  • সিকি | ২৩ জুলাই ২০১৪ ১৪:৩৫250190
  • ইশশ, দুই বাঙাল মিলে আমায় বানাম শেখাচ্ছে। আচ্ছে দিন বোধ হয় এসেই গেল। :(
  • Abhyu | ২৩ জুলাই ২০১৪ ১৪:৩২250187
  • নিজের ঢাক পেটানো প্রসঙ্গেঃ আমার গা জ্বালা করে যখন কেউ ঢাক পেটায় এমন কিছু নিয়ে যেটা আমার সাধ্যে কুলোয় না আর যখন দেখি কেউ এমন কাজ করেছেন যেটা ওনার জায়গায় আমি থাকলে আমিও করতাম তখন খুব ভালো লাগে।
  • | ২৩ জুলাই ২০১৪ ১৪:৩২250188
  • বেথের এই তিক্ত -- তিত --- তেতো'র মধ্যে চন্দ্রবিন্দুর টোপর পরানোর কাঁবাটা কেমনি করে সারানো যায় বল তো?
  • kc | ২৩ জুলাই ২০১৪ ১৪:৩২250189
  • সুহাসিনী আসেন আসেন যেয়েন না ফিলিজ, সেই 'ঘোষাল' দের একটা মজার গপ্প বলব তাইলে।
  • সিকি | ২৩ জুলাই ২০১৪ ১৪:২৯250186
  • স্চ - ব্যাপারগুলো কিছুটা মেন্টাল ব্লকেজের মতন ব্যাপার, যেগুলো আমরা চিরটাকাল মনের মধ্যে বয়ে নিয়ে চলি। মানে, এখনও কানের ওপরে এক বিঘৎ চুল চাঁছা, এক কানে দুল পরা ছেলে দেখলেই আমার মনে হয় এ বিশ্ববখা পাবলিক, গেরুয়াপরা তিলককাটা লোক দেখলেই মনে হয় শালা ভণ্ড বকধার্মিক ইত্যাদি। নিজেও জানি এগুলো পঃইঃ, নিতান্ত সানি বই কিছু নয়, তার পরেও মন থেকে এগুলো তাড়াতে পারি না।

    সেই রকমই "টিচার" মানেই আমাদের মানসচক্ষে থাকে শাড়ি পরা বাংলা গার্লস স্কুলের দিদিমণি আর ছিটকাপড়ের প্যান্টশার্ট ব ধুতি পরা মাস্টরমশাই। তার বাইরে হলেই মন প্রতিবাদ জানায়। এতে দোষের কিছু নেই। শুধু ঐ, সানিকে সানি বলে আইডেন্টিফাই করতে জানলেই আর চাপটা থাকে না।

    আবার অ্যানেকডোট। ছোটবেলায় আনন্দমেলায় কোনও একট গল্পে পড়েছিলাম একটা বাচ্চার মা সালোয়ার কামিজ পরে এসেছে। আমি পড়বার পরে প্রায় অনেকদিন ধরে ব্যাপারটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করেছিলাম, কারণ "মা" নামক জীবটি যে শাড়ির বাইরে অন্য পোশাক পরতে পারে কখনও, এটা আমি তখনও অবধি জানতাম না। সালোয়ার কামিজ কখনও মায়েরা পরে নাকি? যাঃ!
  • san | ২৩ জুলাই ২০১৪ ১৪:২৮250185
  • হ্যাঁ, তা বলে সুহাসিনী এত্তদিন পরে এল, আবার রেগে/দুঃখ পেয়ে চলে গেলে মোটেও ভালো হবে না। তার বদলে বরং এসে তেড়েমেড়ে খানিক ঝগড়া করে যাক।
  • kc | ২৩ জুলাই ২০১৪ ১৪:২৬250184
  • সুহাসিনীর ছেলের নাম বুঝি 'তান'? খুব সুন্দর নাম তো।
  • sch | ২৩ জুলাই ২০১৪ ১৪:২৫250182
  • সায়ন কোথায় নেম কলিং করলাম একটু এক্সপ্লিসিটলি বুঝিয়ে দিলে ভালো হয়। মাথাটা খুব সূক্ষ্ম না তো বুঝতে পারি না।
  • kumu | ২৩ জুলাই ২০১৪ ১৪:২৫250183
  • de 2 10 ke k.
    suhaasinee likhaben naa ken?Je kon poshhT niye aalochanaa hatei paare sakale nij nij baktaby likhaben eTaai sbaavaabik.taate lekhaa bandh karaar kasraN dekhi naa.
  • Arpan | ২৩ জুলাই ২০১৪ ১৪:২৪250181
  • এই নিয়ে একলক্ষ নিরানব্বইবার বললাম।

    তেঁতো না। তেতো, তেতো। তেঁ দিয়ে তেঁতুল হয়। সেটা কিন্তু তেতো না।
  • সিকি | ২৩ জুলাই ২০১৪ ১৪:২২250178
  • দে - সুহাসিনী আমাদের অনেক প্রাচীন গুরু, এককালে রেগুলার ছিল, ইন ফ্যাক্ট গুরুর জন্মের আগে থেকে সিনী লিখত, অন্য পাড়ায়। মাঝে অনেকদিন অনিয়মিত হয়ে ছিল।

    যাগগে, সিনীকে এইটুকুই বলার, লেবু তেঁতো টেতো হয় নি। যে যার নিজের নিজের মত রেখেছে শুধু। কেউ কাউকে কোনও বিষয়ে অ্যাকিউজ করে নি। মিনিময় মিনিময়ের মতই থাকুক। ভুল বোঝাবুঝি বেড়ে ওঠার আগেই সেটাকে কাটিয়ে ফেললে ভালো হয়।

    এই আর কী।
  • dd | ২৩ জুলাই ২০১৪ ১৪:২২250179
  • এটাও একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার।

    দেখুন মান্দ্রাজ খুব ঘেমো যায়গা সে তো সকলেই জানে। কিন্তু খেতে বসে উল্টোদিকের চ্যারে কে বসে আছে একবারো চিন্তন না করে একটা লালচে হাপ গামচা মতোন চেক কাটা রুমাল নিয়ে অমন সশব্দে ঘাম মোছার দরকার কি? হ্যাঃ ফ্যাঃ ইঃ যাবোতীয় আহ্লাদে শিৎকার না কল্লেই নয় ? ঘাম মোছায় এতো খুসী ই বা ক্যানো?

    জন শিক্ষার্থে জিজ্ঞাসিতো
  • san | ২৩ জুলাই ২০১৪ ১৪:২২250180
  • আমি শিওর তানের মা তানকে পরে বুঝিয়ে বলেছিল ওরকম সাজলেই সে 'উইচ' হয় না। পঃ কাঃ ছেড়েই দিন - বাচ্চা যাতে পরেও ওরকম আবার ভয় না পায়, সে চিন্তাটা তো তার মা/বাবারও আছে, নাকি ?

    রইল বাকি স্কুলের টিচারদের কি পরা উচিত বা উচিত না, সে অন্য তর্ক।

    আর চার বছরের বাচ্চার কল্পনা তো ওরকম হতেই পারে, একটুও অস্বাভাবিক না। তার মানেই সে বড়ো হয়ে প্রবল জাজমেন্টাল হবে, এরকম ভাবার কোনো কারণ নেই।
  • sch | ২৩ জুলাই ২০১৪ ১৪:১৯250176
  • অভ্যু, সুহাসিনী এক্সপ্লিসিটলি লিখে দিয়েছেন

    "আর সত্যিতে একটা নামী (এবং দামী) স্কুলে বাচ্চার ইন্টারভিউয়ারের অত চড়া সাজগোজ তানের বাবা-মার কাছে একটুও প্রত্যাশিত ছিলো না।"

    একটা বাড়িতে বেড়াতে আসা অতিথি/আত্মীয়ের পোষাক আর স্কুলের টিচারের পোষাকের মধ্যে মনে হয় একটু তফাৎ আছে। বাড়ীতে কারো সম্বন্ধে ওই ধারণা নিশ্চয়ই তানের বাবা-মা -ও করতেন না
  • সায়ন | ২৩ জুলাই ২০১৪ ১৪:১৯250177
  • যাহ্‌, sch নেমকলিং করল আর অভ্যু গুলিয়ে দিল সব।
    যাই আলেপ্পি'র প্ল্যান বানাই। আগস্টে চার দিন ছুটি পাওয়া গেছে।
  • Arpan | ২৩ জুলাই ২০১৪ ১৪:১৮250175
  • কিন্তু সান্দা কবে থেকে সুহাসিনীকে আপনি-আজ্ঞে করতে লাগল!
  • Abhyu | ২৩ জুলাই ২০১৪ ১৪:১৬250174
  • আচ্ছা অনেকেই কেন ইম্প্লিসিটলি ধরে নিচ্ছেন যে বাচ্চাটার বাবা মা তার ভুল ভাঙানোর জন্যে কিছু করেননি? এটা কি আমাশা নাকি যে তিনটে এন্ট্রোকুইনল দিয়ে দিলেন ব্যাস সঙ্গে সঙ্গে সমস্যা গন? বাচ্চাটির ভুল ধারণা নিশ্চয়ই আস্তে আস্তে কেটে যাবে, কিন্তু সেটা দু এক সপ্তাহে হবার কথা না। তার মধ্যে তাকে জোর করে ঐ স্কুলে পাঠাবেন কোন বাবা মা??
  • de | ২৩ জুলাই ২০১৪ ১৪:১১250173
  • যেমন সে র উদাহরণে মেয়েটির মায়েরই ব্যাড ট্রেনিং!
  • de | ২৩ জুলাই ২০১৪ ১৪:১০250171
  • ঠিক ধারণা তৈরী তো বাবা-মা করাবেনই সায়ন! কিন্তু বই-পত্র, টিভি সিরিয়াল ইঃ যাবতীয় জিনিস থেকেও তো বাচ্চা স্বাভাবিক ভাবেই কিছু শিখে ফেলে - সেটা আটকানোর উপায় কই? সুতরাং আমার মতে বাচ্চার মনোভাবটা প্রকাশ করতে দেওয়াটা উচিত, আর তার পরে শেখানো উচিত! সেটাও ধীরে ধীরে, নইলে বাচ্চা গুটিয়ে যাবে আর মনের আসল ভাবটা লুকিয়ে রাখতে শিখবে!

    এর পরে সুহাসিনী আর এখানে লিখলে হয়!
  • sch | ২৩ জুলাই ২০১৪ ১৪:১০250172
  • প্রত্যেকটা জিনিসের একটা suitability বলে জিনিস আছে।

    স্কুলে কোনো বাচ্ছাকে নিশ্চয়ই আই লাইনার আলাঊ করা হয় না ? তাকে স্কুল ড্রেস পড়তে হয় - বাচ্ছা যে বয়সেরই হোক সে নিশ্চয়ই সাধারণ দিনে হল্টার নেক বা লো কাট পরে স্কুলে যায় না - লুঙ্গি বা প্যান্টের ওপর জাঙ্গিয়া পরেও না, স্কুল ড্রেস পরে যায়। তাহলে তাদের যারা শিক্ষা দিচ্ছেন তাদেরও একটা মিনিমাম ড্রেস কোড মানা দরকার। যদি ইংরেজীর দিদিমণি বিকিনি পরে ক্লাস নিতে ঢোকেন বা অঙ্কের স্যার বোর্ডে অঙ্ক করাতে করাতে যদি খপ করে লুঙ্গিটা হাঁটুর ওপর তুলে খ্যাস্খ্যাস করে থাই চুলকে নেন আর তাতে যদি ক্লাস ওয়ানের বাচ্ছাদের খারাপ লাগে সেটাই বোধহয় স্বাভাবিক

    আইলাইনার, জেটলাইনার, যা খুশী লাগানো যায়, খুলির মালা, নরমুন্দের মালা যা খুশী পরা যায় - কিন্তু সেটা স্কুলের স্টুদেন্ট বা টিচারদের মনে হয় ব্যবহার না করাই ভালো।

    তানের বাবা-মা ও তানের রিয়াকশান খুব স্বাভাবিক মনে হয়েছে।

    গুরুতে কিছু লোকের ত্যানা-প্যাঁচানোয় আর ডিমডিম রবে নিজের ঢাক পেটানোয় PhD আছে। চালিয়ে যান - Post Doc হয়ে যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত