এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ২৩ জুলাই ২০১৪ ২৩:৫৭250380
  • দেখব ট্রাই করে। দই বানাতে গিয়ে ছানা হয়ে গেলে কীরকম বিরক্ত লাগে !! :ক্ষ :ক্ষ

    আর এইযে মিডিয়া মেড সেন্সেসনাল নিউস আরেকটা। এদিকে স্টুডেন্ট রা চিন্তিত লেপার্ডের কোনো প্রবলেম না হয়।

  • | ২৩ জুলাই ২০১৪ ২৩:৪৮250379
  • দুধ ফ্রিজ থেকে বার করেই ফুটিয়ে নিও। নর্মাল টেম্পারেচারে এনে ফোটানোর স্টেপটা বাদ দিলে সমস্যার সমাধান হতে পারে।
  • Atoz | ২৩ জুলাই ২০১৪ ২৩:৪৬250378
  • ওগুলো নীলগাইয়ের দুধ। ঃ-)
  • Ekak | ২৩ জুলাই ২০১৪ ২৩:৩৬250377
  • ব্যাঙ্গালোরের নীলগিরি দুধ থেকে দই পাতলে বেশিরভাগ সময় কেটে যায় ক্যানো ? কোনো লুরুবাসী আলোকপাত কত্তে পারবেন ? আমি টেম্পারেচার নরমাল করে নিয়ে দুধ গরম করি এবং আবার টেম্পারেচার অনেকটা নেবে নরমালের কাছাকাছি এলে টক দই মেশাই। মানে যেভাবে চিরকাল করি আরকি। কেটে যাওয়া তা এই লুরুতেই হয়। মাঝে মাঝেই :/
  • Ishan | ২৩ জুলাই ২০১৪ ২৩:০১250376
  • হ্যা হ্যা, এই হল শিক্ষক হবার বিপদ। এরপর ভালো নম্বরও দিতে হবে। আগেই সতর্ক করে দিলাম। :-D
  • a x | ২৩ জুলাই ২০১৪ ২৩:০০250375
  • ব্যাং, হ্যাঁ বুঝতে পারছি, এবং সেই জন্যই, এগুলো একার লড়াই হলে কোনোদিনও, কিছুতেই, কিছু হবেনা।
  • cm | ২৩ জুলাই ২০১৪ ২২:৫৬250374
  • কাল সে দেখা করতে না এলে চকোলেট নিয়ে আমাকেই যেতে হবে।
  • Ishan | ২৩ জুলাই ২০১৪ ২২:৪৬250372
  • আমি চিরকালই ঝুল ভাইভা দিতাম। তারপর টিচাররা অবাক হয়ে বলতেন, এর পরেও এ মুখ দেখায় কিকরে? :-)

    আরেকবার হয়েছিল সেকেন্ড ইয়ারে। ভাইভা দিইনি, কি কারণে ভুলে গেছি। শিক্ষক মহাশয়কে বলে-কয়ে ভাইভার নতুন তারিফ ফিক্স করার দায়িত্ব আমার। তিনি তৈরিই ছিলেন, কিন্তু আমি বেমালুম ভুলে গেছি। ওদিকে ভাইভায় পাশ না করলে ইয়ার ব্যাক। উদ্বেগে আমার থাকার কথা, ছিলেন তিনি। বহু ছেলেপুলেকে দিয়ে খবর পাঠিয়েছিলেন, আমার কানে পৌঁছয়নি। শেষমেশ যখন গেলাম, তখন তিনি বললেন, আর এসে কী হবে, নম্বর তো পাঠিয়ে দিয়েছি।

    আমি নির্লজ্জের মতো কী একটা জিজ্ঞাসা করলাম। বাক্যটা মনে নেই, তবে মর্মার্থ হল, কত নম্বর দিলেন?

    তিনি হতাশ হয়ে বললেন, কী আর করব, পাশ করিয়ে দিলাম।

    আমি ততোধিক স্মার্টলি জিজ্ঞাসা করলাম, ভালো নম্বর দেননি?

    তিনি উত্তরে কী বললেন, আর মনে পড়েনা। বাকি ডায়ালগগুলোও অবশ্য হুবহু মনে পড়ে না। তবে এইরকম কিছুই হয়েছিল। :-)
  • byaang | ২৩ জুলাই ২০১৪ ২২:৪৬250373
  • অভ্যু, আজকে অংক আর কেমিস্ট্রি ভালো হয়েছে। কাল ফিজিক্স আর কম্পু সায়েন্স। কম্পু সায়েন্সের কোশ্চেন আন্সার একদিন সময় করে এই ভাটের পাতায় টাইপাব। তারপর সবাইকে মুখস্থ লিখতে বলব।
  • byaang | ২৩ জুলাই ২০১৪ ২২:৪৪250371
  • খাইসে। চান্দু মিঞা, শিগ্গিরি ঐ ছোঁড়াকে নিয়ে স্টুডেন্ট অফ দা ইয়ার দেখতে বসুন।
  • Abhyu | ২৩ জুলাই ২০১৪ ২২:৪৩250370
  • ঘরে বসে মন দিয়ে পড়াশোনা করছে হয় তো, যখন বেরুবে সবাইকে তাক লাগিয়ে দেবে।
  • cm | ২৩ জুলাই ২০১৪ ২২:৪২250369
  • সে নাকি ঘরের বাইরেই বের হচ্ছেনা।
  • Abhyu | ২৩ জুলাই ২০১৪ ২২:৩৭250368
  • কার কাছে মুখ দেখাচ্ছে না সেটা ইম্পর্ট্যান্ট।
  • cm | ২৩ জুলাই ২০১৪ ২২:৩২250367
  • এক ছোঁড়া অত্যন্ত ঝুল ভাইভা দিয়ে আর মুখ দেখাচ্ছেনা। আমি ভারী চিন্তায় আছি।
  • সে | ২৩ জুলাই ২০১৪ ২২:১৫250366
  • "অন্ধ বেড়াল" গল্পটাতেও এই জিনিস ছিলো।
  • Atoz | ২৩ জুলাই ২০১৪ ২২:১৩250365
  • একক, আমাদের স্কুল আমলে এইসব ঘটনা অনেক শুনেছি, একেবারে নিজেদের স্কুলেও শুনেছি, একা তো বটেই, অনেক ক্ষেত্রে জোড়ায় জোড়ায় ও মরতো। তখন ফেসবুক ছিল না আর কাগজেও গাঁ-মফস্বলের ছেলেপিলের এইসব গপ্পো উঠতো না, তবে বড় শহরের হামকি ধামকি জায়্গায় উচ্চ পর্যায়ের ছেলেপিলেদের ঘটনা হলে কাগজেও বেরোতো।
  • Ekak | ২৩ জুলাই ২০১৪ ২২:১১250364
  • ছেলেটির পরিবার থেকে অভিযোগ করলে। যেটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়।
  • Abhyu | ২৩ জুলাই ২০১৪ ২২:০৬250363
  • এবার কি মেয়েটাকে পুলিশে ধরবে আত্মহত্যায় প্ররোচনা দেবার জন্যে??
  • Atoz | ২৩ জুলাই ২০১৪ ২২:০৪250362
  • সকালে নিমের সরবৎ, দুপুরে নিম বেগুন, টিফিনে করোলা সেদ্ধ, বিকেলে চিরতার সরবৎ, রাত্তিরে নিমপাতাভাজা দিয়ে রুটি---এসব পরম তৃপ্তিতে যিনি খেয়ে থাকেন, তিনিই হলেন প্রকৃত কবি।
    ঃ-)
    কারণ খাচ্ছেন এইসব, আর লিখছেন, "আমসত্ত্ব দুধে ফেলি/ তাহাতে কদলী দলি/সন্দেশ মিশাইয়া দিয়া তাতে-"

    কল্পনাশক্তি, কল্পনাশক্তি।
  • Ekak | ২৩ জুলাই ২০১৪ ২২:০২250361
  • এটা ফেসবুকে অনেক লাইক পেয়েছে দেখলুম এবং একপাল ছেলে এসে মেয়েরা কেমন করে ছেলেদের জীবনে দুর্যোগ ঘনিয়ে আনে তাই নিয়ে কাঁপাচ্ছে। এই যেখানে পাবলিক সেখানে কাগজ তো খড় বিচুলির যোগানদার।
  • Abhyu | ২৩ জুলাই ২০১৪ ২১:৫৭250360
  • এইগুলোকে কাগজেই বা এতো আবেগ দিয়ে রিপোর্ট করে কেন?
  • Ekak | ২৩ জুলাই ২০১৪ ২১:৪৬250357
  • ঠিক এই ছেলেটির বয়েসেই এরকম ঘটনা দেখলে (মানে আমাদের আমলেও ঘটতনা তা নয় ) একটাই কথা বলতুম "ক্যালানে চোদা বাল "। এই বয়েসে দাঁড়িয়ে বলতে পারিনা। মনে হয় এই বাচ্চাগুলোর প্যারেন্টিং এ সিরিয়াস ইস্যু আছে। খবরের কাগজের নাটুকেপনা তো ছেড়েই দিলুম ওটা নিয়ম হয়ে গ্যাছে।
  • | ২৩ জুলাই ২০১৪ ২১:৪৬250358
  • ঐ সাড়ে তিন বছরের বাচ্চাটাকে মারবার ভিডিও।

    ডিমের আণবিক বিস্ফোরণ আমিও ঘটিয়েছিলাম ব্রাসেলসের এক হোটেলে। আর মৃণাল মাছ রান্না করতে গিয়ে এমন ধোঁয়া ছড়িয়েছিল যে রুমের তো বটেই ঐ ফ্লোরের ফায়ার অ্যালার্মটাই অকেজো হয়ে গেছিল।
  • kc | ২৩ জুলাই ২০১৪ ২১:৪৬250359
  • এরকম অঘটন অ্যামেরিকার বাইরেও হয়। আমার মা ই করেছে। তারপর মাইক্রো কে বাড়ির দরজার বাইরে বার করে দিয়েছে। "অসভ্য মেশিন" বলে।
  • Abhyu | ২৩ জুলাই ২০১৪ ২১:৩৯250356
  • আরে আমার এক বন্ধু, সদ্য আমেরিকায় এসে, ঐ ভাবে একসাথে চার চারটে ডিম সেদ্ধ করতে গিয়েছিল। যা যা হবার সব কিছু হয়ে যাবার পরে তার রুমমেট তার মাথাটাকেও মাইক্রোওভেনে একইভাবে সেদ্ধ করার হুমকি দিয়েছিল।
  • | ২৩ জুলাই ২০১৪ ২১:৩৩250355
  • ওরে পামর!!!
  • Abhyu | ২৩ জুলাই ২০১৪ ২১:৩০250354
  • ঐ একই ভাবে ডিম সেদ্ধ করতেও শিখিয়ে দাও :)
  • | ২৩ জুলাই ২০১৪ ২১:২৯250353
  • অভ্যু, একটা আলু মাইক্রোতে ভরে পট্যাটো বোতাম খানা টিপে দিলেই আলু সেদ্ধ হয়ে বেরিয়ে আসে- যে কটা 'রান্না' উনি জানেন, তার মধ্যে এইটা পড়েঃ)
  • Abhyu | ২৩ জুলাই ২০১৪ ২১:২৭250352
  • আবার কোন ভিডিও দমুদি?
  • | ২৩ জুলাই ২০১৪ ২১:২৪250350
  • এই ভিডিওটা দেখে কিরকম অসুস্থ লাগছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত