এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ২৪ জুলাই ২০১৪ ১৫:১৯250410
  • চিন্তা করুন পালং শাকের মধ্যে স্যান, আর পাশেই দুটো গরু সেই শাক খাচ্ছে আর আড়চোখে তাকিয়ে স্যানের শাড়ির আঁচলটা খেতে কেমন হবে ভাবছে।
  • Abhyu | ২৪ জুলাই ২০১৪ ১৫:০৯250409
  • কার্ডেই লিখে দিলে পারতেন - নাটকের নাম - ভাড়াটে চাই। তাহলেই দেখতেন সব ঝামেলা মিটে গেছে (বা পরের বারের জন্য পোস্টপোন্ড হয়ে গেছে।
  • kumu | ২৪ জুলাই ২০১৪ ১৫:০২250408
  • ন্না, সবাই রেগে আগুন তেলে বেগুন হয়ে রয়েচে।ইতিমধ্যে আমি কার্ড প্রিন্ট করতে দিয়ে দিলাম।
  • san | ২৪ জুলাই ২০১৪ ১৫:০০250407
  • আরে এখানে সব্জি মন্ডিতে প্রায়ই কয়েকটা গোরু ঢুকে ভীষণ ঠেলাঠেলি করে। আমি একবার তাদের ধাক্কা থেকে বাঁচতে একগাদা পালং শাকের ওপর গিয়ে পড়েছিলাম। সে কি চাপ।
  • Abhyu | ২৪ জুলাই ২০১৪ ১৪:৫২250406
  • হ্যাঁ ষাঁড়ের ধাক্কায় আমার দাদারই মর মর অবস্থা হয়েছিল। পুরো মরে গেলে আজ আমি ষাঁড়ও মনুষ্যজাতির পক্ষে টেরর বলে গলা ফাটাতাম। যার হয় সে বোঝে।
  • Ekak | ২৪ জুলাই ২০১৪ ১৪:৫০250405
  • এসেম
    নেট এ সার্চ করলে কাঠবেড়ালির কামড়েও মানুষের মৃত্যুর ঘটনা পাবেন :) শিশুদের কথা আলাদা কিন্তু লেপার্ড এবং মানুষ বহু বছর ধরে কো-হ্যাবিট করছে পাওয়াই লেক সংলগ্ন অঞ্চলে। কোনদিন অসুবিধে হয়েছে বলে জানা যায়না। মিডিয়া যদি এইসব টেরর ফেরর বলে সেন্সেনালায়জ করা শুরু করে তাহলে পরিণতি ভালো না।
  • Abhyu | ২৪ জুলাই ২০১৪ ১৪:৪৯250404
  • এবার তো ল্যাদোশদার লোমহর্ষক গল্প বলে টই খুলতে হবে! ফোনের গল্প শুনে প্রভূত আনন্দ পেলাম।

    কুমুদিদের পুজোর নাটক ঠিক হলে তো প্রি-পুজো-পাড়ার-নাটক বন্ধ হয়ে যাবে।
  • সিকি | ২৪ জুলাই ২০১৪ ১৪:৪৬250403
  • কাজুর এমন জিঘাংসা কেন?
  • san | ২৪ জুলাই ২০১৪ ১৪:৩৩250402
  • আমার দুঃখের দিন শেষ। সোংবারে আপিস যাব।

    কুমুদি তোমাদের পুজোর নাটক ঠিক হয়েছে ?
  • de | ২৪ জুলাই ২০১৪ ১৪:৩০250401
  • আমি প্রশ্নটাই জানিনা --
  • kumu | ২৪ জুলাই ২০১৪ ১৪:২৯250400
  • কাজু আমি তোমার প্রশ্নের উত্তর জানিনা।
  • Kaju | ২৪ জুলাই ২০১৪ ১৪:১২250399
  • পদবীটা পাতুরি না হয়ে হাতুড়ি হলে ভালো হত।
    আরো ভালো হত সেটা সিকিদাদুর মাথায় পড়লে।
  • lcm | ২৪ জুলাই ২০১৪ ১২:২০250398
  • আমার কলিগ-এর কাছে দুনিয়ার টুল্‌স আছে। ওর একখানা গাড়ির ইঞ্জিন নিজেই পাল্টে ফেলেছিল। বলল ইঞ্জিনটা নিজে বানাতে পারলে ভাল হত, কিন্তু কিনে আনতে হল।
  • kc | ২৪ জুলাই ২০১৪ ১২:০৭250397
  • তোমার কলিগ এই ক্যামেরা দিয়ে কী করেন?
  • sp | ২৪ জুলাই ২০১৪ ১২:০৬250396
  • বাঃ এটা তো খাসা যন্তর মনে হচ্চে, গুপ্ত জায়্গায় লুক্কায়িত জিনিসের হদিশ পাবার জন্য।
  • সিকি | ২৪ জুলাই ২০১৪ ১১:৪৮250395
  • এদিকে একজনের সঙ্গে আপিসে মেল চলাতে হচ্ছে যার নাম রামকৃষ্ণ পাতুরি।

    পদবিটা দেখে থেকে খিদে পাচ্ছে।
  • lcm | ২৪ জুলাই ২০১৪ ১১:১৪250394
  • এই টা -
  • lcm | ২৪ জুলাই ২০১৪ ১১:১৩250393
  • জানি না। নীচু ফ্লোরে ছোট পাইপের মধ্যে পেরিস্কোপ ঠিক। এটা দিয়ে চমৎকার হল।
  • Arpan | ২৪ জুলাই ২০১৪ ১১:১২250392
  • হুম, আমরা তো দই রান্নায় ইনগ্র্যাডিয়েন্ট হিসেবে খাই। দই আলাদা করে খাওয়া হয় না।
  • Arpan | ২৪ জুলাই ২০১৪ ১১:১১250391
  • পেরিস্কোপ দিয়ে কাজ হত না?
  • de | ২৪ জুলাই ২০১৪ ১১:০০250390
  • আমার বাড়িতে মাইক্রো-ওয়েভ ঢোকার পর আমি ডিমসেদ্ধ বিস্ফোটন দিয়েই ফিতে কেটেছিলাম ঃ) -

    এটুজি, আমি মোটেও করোলা সেদ্দোয় গোলমরিচ ছড়িয়ে খাই না - এমনি এমনিই খাই - ঃ)
  • de | ২৪ জুলাই ২০১৪ ১০:৫৭250389
  • আমরা রোজই দই পাতি - দোকানের দইয়ের টেস্ট ভাল্লাগে না-
  • lcm | ২৪ জুলাই ২০১৪ ১০:৫১250388
  • ফোন বেরিয়েছে। এক কলিগের কাছে একটা বোরস্কোপ ক্যামেরা ছিল, তার পাইপ ভেন্টের ভেতরে ঢুকিয়ে এলসিডি মনিটরে দেখা হল ফোনটা কোথায় আছে। তারপর মনিটরে চোখ রেখে, আস্তে আস্তে একটা তার ঢুকিয়ে ফোন বের করা হল।
    এই বোরেস্কোপ ক্যামেরা হেব্বি জিনিস।
    এই ফাঁকে এই গাড়ির সিটের নীচে এয়ার ভেন্টের ডিজাইনের আমরা দুজনেই একটু সমালোচনা করলাম।
  • Arpan | ২৪ জুলাই ২০১৪ ১০:৪৪250387
  • বাড়িতে দই পাতা উঠেই গেছে। নন্দিনী/ড্যাননের দই সামনের দোকানে রাখে। যখন দরকার এনে নেই।
  • sp | ২৪ জুলাই ২০১৪ ১০:৩০250386
  • ওহো ডিম আর মাইক্রোওয়েভ কমন পড়েছে দেখছি। আমি তাহলে একা নই ঃ) নিউ জার্সির হোটেলের কাফেটেরিয়ার মহিলা বোধয় আমাকে এখনো মনে রেখেছে - বিস্ফোরণ বন্ধ করতে গিয়ে ডিমগুলো ওনার মুখেই ফেটেছিল প্রায়। যাস্ট মারতে বাকি রেখেছিল।
  • sm | ২৪ জুলাই ২০১৪ ০৯:৩১250385
  • sm | ২৪ জুলাই ২০১৪ ০৯:২৭250384
  • লেপার্ড মানুষ কে মারতে পারে তো। মারাত্মক আঘাত ও করতে পারে। বিশেষত ক্যাম্পাসে স্টাফের শিশুদের উপর আক্রমন করতে পারে।
  • lcm | ২৪ জুলাই ২০১৪ ০৮:২৯250383
  • মেয়ের ফোন হারিয়েছে, কল করলে গাড়ীর মধ্যে থেকে রিং টোন আসছে, কিন্তু ফোনটা দেখা যাচ্ছে না। গাড়ীতে খোঁজা হল, সিটের নীচে, মেঝের মাদুরের নীচে - কোথাও নাই। এদিকে কল করলে বাজছে। বৌ বলল - এতো মালয়েশিয়ান MH-370 র থেকেও রহস্যময়। বোঝা গেল, সামনের প্যাসেঞ্জার সিটের নীচে এয়ার ভেন্টের পাইপের মধ্যে দিয়ে ফোন গাড়ীর পেটের মধ্যে চলে গেছে। গুগল করে বেরোলো এই গাড়ীতে অনেকেরই হয়েছে এমন, এবং, নানাবিধ সাজেশন - যেমন, জোরসে অ্যাক্সিলারেট করো ০-৬০ মাইল কয়েক সেকেন্ডের মধ্যে, নিউটনের জাড্য সূত্র ধরে ফোন ছিটকে বেরিয়ে আসবে। এয়ার ভেন্টের মুখে সাইজ মতন ভ্যাকুয়াম ক্লিনার চালিয়ে টেনে বের করে নাও। গাড়ীর ফ্যান জোরে চালিয়ে দাও, হাওয়ার ঠেলায় বেরিয়ে আসবে। কোট হ্যাঙ্গার বেঁকিয়ে তারের হুক টাইপে বানিয়ে টানাটানি করো। সরু লাঠির মাথায় আঠা লাগিয়ে টেনে আনো। (এই দুটো চেষ্টা করা হয়েছে, কিস্যু হয় নি, ফোনটা বোধহয় আরো ভেতরে ঢুকে গেছে। আর এখন বাজছেও না, চাপাচাপিতে বোধহয় মিউট বাটন অন হয়ে গেছে)।

    কোনো কিছুতেও কিছু না হলে অগত্যা দোকানে নিয়ে যাও, সব খুলে টুলে ফোন বের করে আনবে। কিছু গচ্চা যাবে। দেখা যাক কি করা যায়।
  • /\ | ২৪ জুলাই ২০১৪ ০০:২৩250382
  • বেঙ্গলিডাউনলোড সাইটে দেখলাম, পুরোনো শুকতারা পুরোনো আনন্দমেলা, পুরোনো দেব সাহিত্য কুটিরের পুজোবার্ষিকী সমস্ত ডিজিটাইজড হচ্ছে। বিভিন্ন জনতা উৎসাহী হয়ে কাজ করছেন। কেউ বই দিয়ে সাহায্য করতে চাইলে হাত তুলবেন। ফেসবুকে ঐ গ্রুপে জয়েন করে অ্যাডমিন সন্তু বাগকে জানাতে পারেন।
  • Ekak | ২৩ জুলাই ২০১৪ ২৩:৫৯250381
  • যেখানে প্রতি মাসে প্রায় দিন লেপার্ড ঘোরে ক্যাম্পাসে সেখানে এরকম টেরর ফেরার বলার কী মানে :( লেপার্ড কোনো মানুষখেকো জন্তু নয়। বেসিকালি কুকুর খেতে আসে। খুবই শাই নেচারের প্রাণী।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত