এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | ২৫ জুলাই ২০১৪ ১০:২৫250530
  • শ্যামলদা সবসময় ডিডিদা কল্লোলদা অর্পণ এদের গুলিয়ে ফেলে,নইলে নং দিতাম।
    অর্পণের কাছে হয়তো গান শুনতে চাইল বা সায়নকে সেন্নাইএর হাল জিগাল।
  • dd | ২৫ জুলাই ২০১৪ ১০:২৪250529
  • অপ্পোন, মোস্ট ভেলকাম।

    আমার আবার ছুটি কি? আমি কি চাকুরীজীবী?
    আমি হচ্ছি মতলববাজ। হপ্তায় চাদ্দিন সুদু সেন্নাইতে থাকার কনট্র্যাক্ট। এর বেশী থাকলে ক্লায়েন্টের বদ হজমো হবে না?

    আমারে বাঁদবি তোরা .... হ্যা হ্যা হ্যা ..... সেই বেতন কি তোদের আছে এ এ?
  • Bhagidaar | ২৫ জুলাই ২০১৪ ১০:২২250528
  • নাহ! গত সতের বছর ছবি ক্যারি করছি আমরা সবাই, কেউই হারাইনি এখনও।
  • kumu | ২৫ জুলাই ২০১৪ ১০:২১250527
  • শুক্কুরবারেও ছুটি!!!!!!!!!!!
  • Arpan | ২৫ জুলাই ২০১৪ ১০:১৯250525
  • ... তোমার বাড়ি হাজির হতে পারি।
  • kumu | ২৫ জুলাই ২০১৪ ১০:১৯250526
  • ভাগীদার,চাবি হারাতে না নিশ্চয়ই।আমাদের এনারা কিভাবে হারিয়ে ফেলেন তা এক বিস্ময়।হারিয়ে ফেল্লে আবার নতুন তালার ব্যবস্থা করা খুব ঝামেলা।সেইজন্য এখন চাবি আমার কাছে।যে আমার আপিসের সময় বাড়ী ফেরে সে আপিসে যায় চাবি নিতে।
  • Arpan | ২৫ জুলাই ২০১৪ ১০:১৮250524
  • ডিডিদার শুক্কুরবার করে ছুটি নাকি? একদিন তালে বিয়ার নিয়ে
  • dd | ২৫ জুলাই ২০১৪ ১০:১৫250523
  • এতোগুলো চাবির ক্লোন না তৈরী করে একসাথে চাট্টে বাড়ী কিনে নিলেই হোতো। পার হেড এক পিস বাড়ী ও একটি চাবি। নো ঝন্ঝাট।

    আর যেটা আপনেদের জানাতে চাই আমার তো দূর দূর তক প্লেনে উঠবার কোনো সীনই নেই। তাইলে কি অমর হয়ে থাকবো?

    এ ছাড়া আমার খুব একটা কিছু লেখার নেই। লুরুতে এয়েছি। সকালেই হুলিয়ে বীয়র খাবার প্ল্যান আছে বটে একখানা। সংগে থাকার দরকার নেই। যাও সবে নিজ নিজ কাজে।
  • সিকি | ২৫ জুলাই ২০১৪ ১০:১৪250522
  • আমার যে কী দুঃখ হচ্ছে, কী দুঃখ হচ্ছে আপনাদের জন্য, ক্ষীই বলব। একটা অদ্ভূত নির্মল আনন্দের ডিসকাশন থ্রেড পড়ছি আপিসের ব্লগে আর খ্যা খ্যা করে হেসে কুটিপাটি হচ্ছি। আপনারা কিনা আমার আপিসে চাগ্রি করেন্না, তাই আপনাদের পড়াতে পারছি না।
  • Bhagidaar | ২৫ জুলাই ২০১৪ ১০:০১250521
  • আমাদের বাড়িতেও দীর্ঘ দিন তিনজন সদস্যের জন্য তিন সেট চাবি ছিল। সবাই বেরোনোর সময় একসেট নিয়ে বেরোতাম।
  • kumu | ২৫ জুলাই ২০১৪ ০৮:৪৪250520
  • অভ্যু, আমাদের পরিবারের ৪ সদস্যের জন্য বাড়ীর চাবি ৪ সেট বানানো হয়।কে কখন ফেরে তার জন্য এই বেবস্থা।৩ সেট ছিল কিন্তু লুরু নিবাসী পুত্র গভীর অভিমান করায়(আমি কি ফেমিলির বাইরে?)চতুর্থ সেট করানো হয়।তবে ২ সেট সর্বদা বাড়ীতে পড়ে থাকে(যদি হারিয়ে যায়)।আমার চাবির সেট আমার হ্যান্ডব্যাগে থাকে আর সেই ব্যাগ হাতেই থাকে।সারাজীবনের অভ্যেস কাঁধে ব্যাগ না থাকলে ব্যালেন্স পাই না।
    কোনক্রমে ব্যাগ হারিয়ে গেলে লুরুতে একসেট চাবি আছে।
  • kumu | ২৫ জুলাই ২০১৪ ০৮:৩১250519
  • এটুজেড, হ্যাঁ পড়েছি।এই গল্পটি ভাল লাগল না, তাড়াহুড়ো করে লিখেদেয়া মনে হল।ছবির মান খুব খারাপ লাগল।কৃশানু গল্পটি শারদীয়াতে ছেপে একপক্ষে ভাল হয়েচে,গতবার যারা মিস করেছেন তাঁরা এবার পড়ে নেবেন।

    হায় আগেকার সেই শারদীয়া আনন্দবাজার দেশ !!লেখা, ছবি সবকিছুই অপূর্ব লাগত।(না কি বয়েস কম ছিল বলে?)একটি বানান ভুল থাকত না।আর এখন ছাপা ও বানান ভুল অনেক।অনেক ছবি জাস্ট অসহ্য।
    গল্প উপন্যাসের লেখার সঙ্গে যে সব ছবি থাকে সেগুলো নিয়ে কোন আলোচনা হয়েছে ?
  • Abhyu | ২৫ জুলাই ২০১৪ ০৫:০০250517
  • Atoz | ২৫ জুলাই ২০১৪ ০৩:১১250516
  • এই যে গৃহশিক্ষিকা মহিলাটি সাড়ে তিন বছরের বাচ্চা ছাত্রকে এত মেরেছে, এ মহিলা ধরা পড়বে? ধরা পড়লে কী করা হবে?
  • kc | ২৫ জুলাই ২০১৪ ০২:৩৬250515
  • সোরোকিনের মত লোক এরকম খাজা লেখা কী করে লেখেন? মাইরি!!! ঃ-((

    http://www.nybooks.com/blogs/nyrblog/2014/jul/24/russia-pregnant-with-ukraine/

    দমুদি, বই পাইসি। তবে ওই লিংটা কাজ করতিসে না।
  • Atoz | ২৫ জুলাই ২০১৪ ০২:১৫250514
  • দ্রি, দ্রি, দ্রি কোথায় গেলেন? এইসব মিসিং প্লেনগুলো সব কোথায় যাচ্ছে? এলিয়েনরা নিচ্ছে? হায়ার ডাইমেনশনে তুলে নিচ্ছে? ওরা কি স্পেসিমেন যোগাড় করছে ওদের গবেষণার জন্য?
  • Atoz | ২৫ জুলাই ২০১৪ ০২:১৩250513
  • অভ্যু, কি জ্ঞা বি এর পুজো সংখ্যাগুলোতে লীলা মজুমদারের কল্পবিজ্ঞানের গল্প থাকতো, মনে পড়ে? ওখানেই পড়েছিলাম "চক্রান্ত"।
    তবে ওসবে সায়েন্স তেমন থাকতো না, ফ্যান্টাসি টাইপ।
    "বাতাসবাড়ী" তার চেয়ে অনেকটাই বেশী ভালো। কাল আবার "বাতাসবাড়ী" পড়ছিলাম।
  • kumu | ২৫ জুলাই ২০১৪ ০০:০৭250512
  • ব্যাং ৭ ঃ৪৯ খুবি অপছন্দ করলাম।আমরা এই ব্যাংকেই চাই, চিরকাল।
  • pipi | ২৪ জুলাই ২০১৪ ২৩:২৪250511
  • হ্যাঁ খালি আম্রিগা থেকে বেরিয়ে আম্রিগার উপর দিয়ে উড়ে ফের আম্রিগাতেই ল্যাণ্ড করুন। একদম সেফ।
  • Ishan | ২৪ জুলাই ২০১৪ ২২:১৮250509
  • প্লেনে আর উঠবেন না। উঠলেও এশিয়া কিংবা ইউরোপ কিংবা আফ্রিকার উপর দিয়ে ফ্লাই করবেন না।
  • pipi | ২৪ জুলাই ২০১৪ ২২:০৯250507
  • আরে ও দমদি, লিং কাজ করছে না তো!
  • Abhyu | ২৪ জুলাই ২০১৪ ২২:০৯250508
  • আচ্ছা টা টা
  • | ২৪ জুলাই ২০১৪ ২২:০১250506
  • সবার সব বই চলে গেছে। এবারে অম্মো চল্লাম।
  • pipi | ২৪ জুলাই ২০১৪ ২১:৩১250505
  • ঐ দেখো! বদামোর কি হল! আমার সত্যি মাঝে মাঝে মনে হয় আমারও দ্য এণ্ড বর্ষা পিসির মতই হবে হয়তো। আসলে বড্ড ভালবাসতাম তো! আর যে রেটে মুড়ি মুড়কির মত ফ্লাইট গুঁড়ো হচ্ছে তাতে কিচ্ছু বলা যায় না।
  • byaang | ২৪ জুলাই ২০১৪ ২১:২৩250504
  • পিপিকে পিটুনি দেব। পাজি বদ একটা। শেষ শব্দটা লেখার দরকার ছিল খুব?
  • pipi | ২৪ জুলাই ২০১৪ ২১:১৭250503
  • গজেন মিত্র-র নাম শুনলেই অবধারিত ভাবে বর্ষা পিসির কথা মনে পড়ে। গজেন বাবুর ভাইঝি বা ভাগ্নী। বর্ষা কেলি। কানাডিয়ান সাহেব কে বিয়ে করে কানাডায় থাকতেন। দুটি ফুটফুটে ছেলেমেয়ের মা। আমরা তখন বাগনানে থাকতাম। সেখানে আমার বাবার আপিসের সাথে যুক্ত কোন একটা সোস্যাল প্রোজেক্টের কাজে কোনভাবে উনি জড়িয়েছিলেন কোন এক এনজিও'র থ্রু দিয়ে। প্রতি বছর শীতকালে আসতেন মাস দুয়েকের জন্য। খুব, খুব ভালবাসতেন আমাকে। এখনো চোখে ভাসে লাল খদ্দরের চাদর গায়ে শাড়ি পরা ঘাড়ছাঁটা চুলের মুখে সর্বদা হাসি লেগে থাকে এক অসাধারণ সুন্দরী মহিলা যাকে দেখলেই আমার খালি মনে হত মানুষের এত রূপ সত্যি হয়! গায়ে একটা ভারী চমৎকার মিষ্টি গন্ধ ভাসত। শান্ত ধীর স্থির ভাবে কথা বলতেন। সবার সাথে হেসে মিশতেন অথচ চলাফেরায় একটা অদৃশ্য আভিজাত্যের মিশেল যেন পরতে পরতে জড়িয়ে থাকত। খুব ভালবাসতেন কাঁচা লঙ্কা ছড়ানো ডবল ডিমের অমলেট। আমাদের বাড়িতে এলেই মা'কে বলতেন ওমলেট বানান বৌদি। কাপের পর কাপ চা আর অমলেট - এছাড়া আর কখনো কিছু খেতে দেখিনি বিশেষ। হেসে বলতেন সারাদিন যা পারি খাই কিন্তু রাতে এক বাটি ভাত না হলে আমার চলে না। নানান রকম ছবির বই আনতেন আমার জন্য। সেই প্রথম আমার বিদেশের দানবাকৃতির ট্রাক, গাড়ি এসবের সাথে ছবিতে পরিচয়! একবার অঙ্ক পরীক্ষায় আশি পেয়ে বাড়িতে প্রচুর বকুনি খেয়ে মুখ চুন করে বসে আছি। অঙ্ক আমার বরাবরের গাঁট। সেখানে আশি পেয়ে আমি নেহাতই কৃতার্থ হয়ে গিয়েছিলাম। বুঝি নি যে হেড দিদিমণি আর অঙ্কের দিদিমণি বাবাকে ডেকে উল্টে আমার অঙ্কে গাঞ্তামোর জন্য নালিশ করে বাড়িতে অঙ্ক প্র্যাকটিশের জন্য নিদান হাঁকবে। ফল যা হবার তাই হল - বাড়ি ফিরে তো দাবানলের মুখোমুখি। খুব মন খারাপ করে পুকুর ঘাটে গিয়ে বসে আছি আর জীবণের অসারতা নিয়ে নিজের মনে তূল্যমূল্য আলোচনা চালাচ্ছি। এমনসময়ে বর্ষা পিসি এক ঝলক তাজা সুগন্ধী হাওয়ার মত সেদিনই বাড়ি এল। খুব আদর করে বলল ওকি তুমি কাঁদছো? জানো, আমার ছেলে মেয়েরা অঙ্কে ঐ নম্বর পেলে আমরা বাড়িতে সেলেব্রেট করে ফেলতাম! শুনেই আমার ফিকফিক করে হাসি পেয়ে গেলঃ-) তারপর বসে বসে অনেক গল্প করলেন ওনার ছেলেমেয়ের। ওনার বালীগঞ্জের বাড়িতে মাঝেমাঝে ওরাও আসে মা'র সাথে। খুব ভাঙ্গা ভাঙ্গা বাংলা বলে সে ভাষা একমাত্র বাড়ির ড্রাইভার ছাড়া কেউ বোঝে না। তাই ওদের যত কথা ড্রাইভারের সাথে। বাকীরা হেসে ফেলে তাই লজ্জায় তাদের সামনে বাচ্চা দুটো মুখ খোলে না। আমাকে বললেন পরের বার ওরা এলে তোমাকে নিয়ে গিয়ে আলাপ করিয়ে দেব। আমি যথারীতি প্রবল উৎসাহ নিয়ে অপেক্ষা করতে লাগলাম পরের শীতের। সেই শীতকালটাও এসেছিল কিন্তু বর্ষা পিসি আর কোনদিন আসে নি। আটলান্টিকের উপর কনিষ্ক বলে যে প্লেনটা টুকরো টুকরো হয়ে ভেঙ্গে পড়েছিল তাতেই ছিল বর্ষা পিসি।
    এখনো মনে পড়ে খবরের কাগজটা হাতে ধরে বাবা চুপ করে বসে, চোখে জল। মা এককোণে হাউমাউ করে কাঁদছে আর আমি দিশাহারার মত কি করব কিছু বুঝে উঠতে পারছি না। খবরটা যে একটুও বিশবাস হয় নি। মনে পড়ছিল পিসি আগেরবারেই বাবা মাকে বলছিল ওকে তোমরা বকো না। দেখবে একদিন ও অনেক উপরে উঠবে আর তার জন্য অঙ্কে একশোয় একশো পাবার দরকার হবে না। আর আমি বলতাম না, আমি তোমার মত হব। আর বর্ষাপিসি হেসে আমার গাল টিপে দিত।
    কে বলতে পারে হয়তো আমার সে চাওয়া সত্যি হয়ে যাবে একদিন। আকাশে।
  • Abhyu | ২৪ জুলাই ২০১৪ ২১:০৮250502
  • অ। এই আমেরিকায় একজনকে বলতে শুনেছিলাম - "ক্যান আই কীপ দ্য বোতোওল?"
  • byaang | ২৪ জুলাই ২০১৪ ২১:০১250501
  • সেটাই তো বলছিলাম কষ্ট করে ফোটানো জল ফেলে নষ্ট করা যাবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত