এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ২৬ জুলাই ২০১৪ ১৪:৩৬250680
  • সে তো কতো লোকেই নিক দিয়ে লেখে। কিন্তু হঠাৎ একটা টপিকে নাম পাল্টে লেখে না। একক স্টাইল হলে আলাদা কথা :-)
  • Arpan | ২৬ জুলাই ২০১৪ ১৪:৩৩250678
  • পিনাকী, খুবই সম্ভব। কিন্তু কবে দাঁড়াবে ব্যপারটা সেটা বলা মুশকিল।

    সময় থাকলে চাট্টি ডেভেলপার ভাড়া করে নামিয়ে দিতাম।
  • dc | ২৬ জুলাই ২০১৪ ১৪:৩৩250679
  • "আমি খারাপ ছাত্র। তাই খারাপ ছাত্রর ছাত্রনেতা হওয়ার পক্ষে ওকালতি করছি। এই কারণেই ওই প্রসঙ্গ অবতারণা। এই শুনতে খারাপ, দেখতে খারাপ ব্যাপারটাও বুঝতে পারছি। এবং বুঝতে পারছি আনন্দর বাজারি রাজনীতির অভিঘাত ও তার লেজিটিমেসি। "

    প্রশ্ন, আবারও বলি, আমি খারাপ ছাত্র হয়েও আরেকজন খারাপ ছাত্রের ছাত্রনেতা হওয়ার বিপক্ষে ওকালতি করছি। বিশেষ করে সেই ছাত্রনেতাকে যখন সর্বভারতীয় জায়গায় প্রজেক্ট করা হচ্ছে। আর "আনন্দর বাজারি রাজনীতির অভিঘাত" ইত্যাদি নিয়ে আমার কোন মাথাব্যথা নেই। আনন্দ, এবেলা, গনশক্তি ইত্যাদি ইত্যাদি কি বলল তাতে আমার কি? আমার মনে হয়েছে যে একজন ছাত্রনেতা যদি বেশ কয়েকবারের চেষ্টায় পাশ করে থাকে তো সেটা আমার কাছে আপত্তিকর। যেকোন পার্টিতেই এরকম ছাত্রনেতাকে সামনে তুলে ধরা আমার কাছে আপত্তিকর।

    আর কে শুনতে খারাপ, কে দেখতে খারাপ সেটার বিচার হয় সে কোন ফিল্ডে আছে তাই দিয়ে। যে গান গায় সে যদি শুনতে খারাপ হয় তো তার সমালোচনা করতেই পারি, সেরকম যে সামনের সারির ছাত্রনেতা সে নিজেই যদি পাশ করতে দুতিনবার লাগিয়ে দেয় তার সমালোচনা করতেই পারি।
  • kumu | ২৬ জুলাই ২০১৪ ১৪:২৯250677
  • পিনাকী,দিৎসার আইডিয়া ওয়ান্ডারফুল বললে কম বলা হয়।যদিও আমি জানিনা এটা করা সম্ভব কিনা।পিনাকী,মেয়েকে বলবেন এক পিসী ওর ভাবনাটা খুব খুব অ্যাডমায়ার করল কিন্তু সে টেকনিকাল দিকটা কিচ্ছুটি জানে না।
  • pinaki | ২৬ জুলাই ২০১৪ ১৪:২০250675
  • গুরুস্রষ্টা কমঃ ঈশানের জন্য আমার মেয়ের তরফ থেকে একটা সিরিয়াস আইডিয়া আছে। এই মুহুর্তে প্রায় গানপয়েন্টে এসব লিখছি। কাজেই অন্ততঃ 'ভেবে দেখা'র প্রতিশ্রুতি আদায় না করে জমি ছড়তে পারব না, বুঝতেই পারছেন। কাজেই ভেবে দেখবেন।

    ব্যাপারটা এরকমঃ

    একটা বুক রিভিউ ওয়েবসাইট বানাতে হবে। অবশ্যই ছোটোদের। সেখানে ছোটো বাচ্চারা বিভিন্ন বই পড়ে তার দুচারলাইন রিভিউ লিখবে। তার গেটাপ টা মোটামুটি এরকম হবে। উপরে ডানদিকে লগইন। লগইন করলে দেখা যাবে ছোটো ছোটো বিভিন্ন ডায়েরির মত দেখতে খোপ। তার রং এবং ডিজাইন পছন্দ করা যাবে। সেটা করা হয়ে গেলে ডায়েরিটা হয়ে যাবে ধরা যাক `দিৎসা'জ ডায়েরি'। এরকম কোনোটা হবে উজানের ডায়েরি, কোনোটা অদৃজার ডায়েরি - এরকম। যার যার নিজের। নিজের ডায়েরির খোপে ক্লিক করলে একটা এডিটেবল জায়গা বেরোবে, সেখানে নতুন বুক রিভিউ লেখার একটা ফর্ম্যাট চলে আসবে। বই এর নাম, অথর, পাবলিশার, নিজের দেওয়া রেটিং, এবং তারপর রিভিউ - প্রত্যেকটার জন্য আলাদা আলাদা জায়গা। এতে করে সুবিধে হবে, একই বই অনেকে রিভিউ করলে সেই বইএর নাম দিয়ে সার্চ করলে তার রিভিউ এবং রেটিং গুলোকে একজায়গায় দেখতে পাওয়া যাবে। এটা যেহেতু ঠিক পার্সোনাল ডায়েরি নয়, জাস্ট বুক রিভিউ ডায়েরি, তাই দিৎসা চাইলে উজানের ডায়েরির খোপে ক্লিক করে উজান কবে কোন বইএর রিভিউ লিখেছে সেটা পড়তে পারবে, কিন্তু এডিট করতে পারবে না। শুধু নিজে ডায়েরিটা এডিটেবল। অন্যদের ক্ষেত্রেও ব্যাপারটা তাই।

    এই হল মোদ্দা আইডিয়া। এর বাইরে ডিজাইন নিয়ে খেয়ালি পোলাও রান্না হয়েই চলেছে। আমাদের গ্যাঁড়াকলটা হয়েছে কি, শুরুতে 'হেবি আইডিয়া' ইত্যাদি বলে বাড় খাইয়েছিলাম একটু, মানে জাস্ট নিরুৎসাহ করতে চাই না বলে। কিন্তু এখন দাঁড়িয়ে গেছে হল - 'তাহলে ব্যাপারটা কবে হচ্ছে?' মানে ওর ধারণা হয়েছে যারা গুরুচন্ডালি বানিয়েছে তাদের বললেই তারা ঝপাঝপ এসব বানিয়ে দেবে।

    কাজেই আমাকে একটা কিছু বলুন। নিদেনপক্ষে কিছু টেকনিকাল সমস্যার কথা বলুন যেগুলো বলে আপাততঃ দমিয়ে রাখা যাবে। আর এটা বোঝানো যাবে যে আমি এনিয়ে এক্ষপার্টদের সাথে আলোচনা করেছি। অর্থাৎ আমি সিরিয়াস। নইলে আমার বিপদ আছে। বুঝতেই পারছেন। ঃ-(
  • sch | ২৬ জুলাই ২০১৪ ১৪:২০250676
  • শতরূপ একবার ইলেকশানে দাঁড়িয়েছিলেন। ইলেকশানে দাঁড়ালে কাউকে নিজের শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত সম্পত্তির হিসেব ইত্যাদি লিখে জমা দিতে হয়। কাজেই তার উচ্চ মাধ্যমিক পাশ আর গ্রাজুয়েশানের ইয়ারের মধ্যে দিফারেন্স থাকলে বোঝা যায় তিনি ইয়ার লস করেছেন। আর সেই "লস" কিসের জন্য সেটা সেই কলেযে দুটো ফোন করলেই জানা যায়,। একজন মানুষ যখন জনপ্রতিনিধি হতে চেষটা করেন তখন তার শিক্ষাগত যোগ্যতা ব্যক্তিগত তথ্য থাকে না। RTI করলেও ইলেকশান কমিশান জানাতে বাধ্য।

    একজন রাজনৈতিক নেতার শিক্ষাগত যোগ্যতা কখনোই প্রথাগত শিক্ষার মাপকাঠিতে মাপা উচিত না। অনেক উদাহরণ আছে কামরাজ নাদার, অতুল্য ঘোষ,...... ভারতবর্ষে অন্যান্য রাজনৈতিক দলের থেকে বামেদের একটু আলাদা ভাবমূর্তি এখানে কারণ তাদের অধিকাংশ নেতায় শিক্ষিত। কেউ দেখতে যাচ্ছে না তারা কত শতাংশ মার্ক্স পেয়েছেন বা কোন দিভিশানে পাশ করেছেন - কিন্তু তারা কেউ অকৃতকার্য নন। রাজনৈতিক অস্থিরতায় পড়া সম্পুর্ণ করতে পারেন নি হয়তো অনেকেই - দ্রপ দিয়েছেন - কিন্তু ফেল করেছেন এমন কোনো বড়ো মাপের নেতার কথা মনে করতে পারছি না। তো এই ফেল করা নেতা শমিক নেতা, কৃষক নেতা, যুব নেতা, যা খুশী হতে পারতেন - তবে "ছাত্র নেতা" বলেই কেমন যেন লাগে।
  • প্রশ্ন | ২৬ জুলাই ২০১৪ ১৪:১৩250674
  • ও হ্যা, স্যান। ওটা তাপস ই। নিজের নামে বলছিলাম না, খারাপ ছাত্র হিসেবে সহজে সবাই চিনে গেলে, যদি কথা না বলে ! মার্জিনালিটির অনেক সমস্যা। তা চিনলেনই যদি, সর্বসমক্ষে ফাঁস করে দেওয়া ঠিক হল কি? সকলেই তো উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নিক ব্যবহার করেন। আমিও না হয় একটু করছিলাম। সবাই কি বুঝতে পারত? আইপি চিনে নিত?

    প্রশ্ন বলেই, আবার প্রশ্ন নিক দিয়ে বললাম। এমনিই। থাঙ্কু।
  • প্রশ্ন | ২৬ জুলাই ২০১৪ ১৪:০৮250673
  • তেমন বোধ হল ! তা হলে নাচার !! ও প্রসঙ্গ শেষ। আমার পক্ষ থেকে।
  • san | ২৬ জুলাই ২০১৪ ১৪:০৪250672
  • প্রশ্নবাবুর ( তাপসবাবু কি?) সঙ্গে একমত না হলেই তা বাজারি নীতির অভিঘাত !!!
  • প্রশ্ন | ২৬ জুলাই ২০১৪ ১৪:০১250671
  • আমি খারাপ ছাত্র। তাই খারাপ ছাত্রর ছাত্রনেতা হওয়ার পক্ষে ওকালতি করছি। এই কারণেই ওই প্রসঙ্গ অবতারণা। এই শুনতে খারাপ, দেখতে খারাপ ব্যাপারটাও বুঝতে পারছি। এবং বুঝতে পারছি আনন্দর বাজারি রাজনীতির অভিঘাত ও তার লেজিটিমেসি।
  • dc | ২৬ জুলাই ২০১৪ ১৩:৫৬250670
  • প্রশ্ন, পার্সোনাল আর পলিটিকাল নিয়ে কিসব লিখলেন ওগুলো সত্যিই বুঝিনি। তবে আমি বা আপনি ভালো না খারাপ ছাত্র এই নিয়ে কথা বলা একেবারেই অর্থহীন। কথা হচ্ছে যে একজন ছাত্রনেতা, সে দুতিনবারের চেষ্টায় পাশ করেছে, এটা শুনতে একটু খারাপ লাগে।
  • san | ২৬ জুলাই ২০১৪ ১৩:৪৮250669
  • হ্যাঁ, ফেল করা ছাত্রনেতা হলে আমি তাকে ভোট দিতাম না।
  • san | ২৬ জুলাই ২০১৪ ১৩:৪৫250668
  • আমার মার্কশিটে কিসের যেন ঝোল পড়ে গেছিল।
  • শ্রী সদা | ২৬ জুলাই ২০১৪ ১৩:৪৪250666
  • শুধু নেতা হলে যতবার ইচ্ছে ফেল করুক কোনো চাপ নেই, কিন্তু সঙ্গে ছাত্র টার্মটা জুড়লে তার কোয়ালিফিকেশনের মধ্যে রেজাল্টটাও পড়ে - এটা আমি মনে করি। আমার অন্ততঃ হেভি ঝাঁট জ্বলতো যদি কলেজে তিনটে সাপ্লি খাওয়া মাল নেতাগিরি ফলাতে আসতো।
  • san | ২৬ জুলাই ২০১৪ ১৩:৪৪250667
  • মার্কশিটে ?
  • Arpan | ২৬ জুলাই ২০১৪ ১৩:৪১250665
  • একটু কাসুন্দি ছিটিয়ে নিলেই হয়!
  • san | ২৬ জুলাই ২০১৪ ১৩:৩৯250664
  • কি মোলায়েম মিনিময় রে ভাই, কোনো ঝাঁজ নেই :-(
  • প্রশ্ন | ২৬ জুলাই ২০১৪ ১৩:৩৭250663
  • বোঝাতে পারলাম না। কী আর করা! আপনার কথা অবশ্য আমি প্রথমবারেই বুঝেছিলাম। খারাপ ছাত্র হওয়া সত্ত্বেও।
  • dc | ২৬ জুলাই ২০১৪ ১৩:২৮250662
  • আপনার কিছু কথা ঠিকমতো বুঝতে পারলাম না। তবে এটা বলতে পারি, আমি নিজে বেশ খারাপ ছাত্র ছিলাম, সাবজেক্টে ফেলও করেছি। আমার মনে হয় এবেলা এই রিপোর্টটা লিখে কিছু ভুল করেনি, ছাত্রনেতা যদি বেশ কয়েকবার ফেল করে থাকে তো সেটা জানার অধিকার আমার আছে। আর আইডিয়ালি এরকম ছাত্রকে সর্বভারতীয় ছাত্রনেতা হিসেবে দেখতে দেখতে চাইবনা। বাস্তবে বেশীরভাগ পার্টিতেই এরকমই ছাত্রনেতা আসে, সেটা অন্য ব্যাপার।
  • প্রশ্ন | ২৬ জুলাই ২০১৪ ১২:৪৩250661
  • সে আমাদের মতন খারাপ ছাত্ররা, যারা সংখ্যাগরিষ্ঠ তাদের মনে হয় যে একজন খারাপ ছাত্র, নেতা হিসেবে তাদের অনেক কাছের। ব্যক্তিগত ধারণা দিয়ে রাজনৈতিক বোধ তৈরী হয় বৈকি ! তবে কিনা, রাজনৈতিক নেতা হওয়ার জন্যে রাজনীতি বোধ অনেক বেশি জরুরি - যা পাঠ্য বইয়ে থাকে না। এটা অবশ্যই সাবজেক্টিভ রাজনৈতিক বোধ। রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে বহু প্রথাগত অশিক্ষিত নেতা দেখা যায়। সেটা অবশ্য সাবজেক্টিভ ইনফো নয়। এখন কেউ মনে করতেই পারেন, যে আমার মত ঘোষিত খারাপ ছাত্রদের সঙ্গে রাজনৈতিক আলোচনা করবেনই না। সে-ও তো তাঁর পার্সোনাল চয়েজ। তাই না? তবে কিনা, পার্সোনাল ইজ পলিটিক্যাল - এটা সুশিক্ষিত তাত্ত্বিকরা জানিয়ে গেছেন। তারও বিস্তার ঘটেছে। পলিটিক্যাল ইজ পার্সোনাল - এরকম কথাও আছে।
  • dc | ২৬ জুলাই ২০১৪ ১২:২৮250660
  • কি জানি, আমার মনে হচ্ছে ছাত্র আন্দোলনের নেতাকে ভালো ছাত্রও হওয়া উচিত। এইভাবে যদি তর্ক জোড়েন যে ছাত্রনেতা শিক্ষক না, তাঁকে কেন ভালো ছাত্র হতে হবে, তার উত্তর দিতে পারব না। তবে সব বিষয়ে বিরাট বিরাট মার্ক্স না পেলেও, সে যদি এমনকি পাশ করতেও দুতিনবার লাগিয়ে দেয়, তো তাকে আমি অন্তত ছাত্রনেতা হিসেবে মানব না। আমি যদি কলেজে পড়তাম আর এরকম কোন ছাত্রনেতা যদি আমার কলেজে আসতো যে নিজেই দুতিনবারের চেষ্টায় পাশ করেছে, তো নিশ্চয়ই মুচকি হাসতাম।
  • প্রশ্ন | ২৬ জুলাই ২০১৪ ১১:৪৯250658
  • ছাত্র আন্দোলনের নেতা কি পরীক্ষক নাকি মাস্টারমশাই, যে তিনি ভালো ছাত্র (বা সববারে একবারে পাস করা) না হলে নেতা হতে পারবেন না ?
  • dc | ২৬ জুলাই ২০১৪ ১১:৪৫250657
  • আমার কিন্তু মনে হচ্ছে এবেলা রিপোর্ট করে কিছু ভুল করেনি। যে ছাত্রনেতা, সে নিজেই যদি কয়েকবার ফেল করে, তাহলে প্রশ্ন উঠবে না? আর যিনি ছাত্রনেতা হিসেবেই সর্বভারতীয় পদে আসছেন, তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কেন প্রশ্ন তোলা যাবেনা?
  • | ২৬ জুলাই ২০১৪ ১১:১২250656
  • অবশ্যই আনএথিকাল।
    ন্যাতা ক্যাঁতাদের অ্যাকাডেমিক রেকর্ড নিয়ে পাবলিকে ঘাঁটাঘাঁটি করেই থাকে। তবে চায়ের দোকানে বলা আর কাগজে ছেপে দেওয়ার মধ্যে অনেক তফাৎ আছে।
  • s | ২৬ জুলাই ২০১৪ ১০:৫২250655
  • ছাত্রনেতা হতে গেলে কেন লেখাপড়ায় এক নম্বর হতে হবে?

    এ প্রশ্ন তো আছেই। কিন্তু আমার প্রথম প্রশ্ন, যে কোন ব্যক্তির অ্যাকাডেমিক রেকর্ড ব্যক্তিগত তথ্য। তা সেই ব্যক্তির অনুমতি না নিয়ে পাব্লিকলি একটা কাগজে ছাপা যায়?
    মানে এবেলা দুম করে যে কোন দিন ছেপে দিতে পারে যে 'এ বাবা, সবাই দেখুন এই এস বাবু ছাত্র জীবনে দু বার ফেল করেছিলেন। একে আর কেউ কাজ দেবেন?'
  • | ২৬ জুলাই ২০১৪ ১০:৪৫250654
  • ছাত্রনেতা হতে গেলে কেন লেখাপড়ায় এক নম্বর হতে হবে? আর এক আধবার ফেল করলেই বা জনগণের কী ক্ষতি হয়, ব্যক্তির নিজের বছর নষ্ট হওয়া ছাড়া?

    তবে এইটা দেখেই মনে পড়ল নব্বইয়ের দশকে সদ্যগঠিত তৃণমূলের স্বপন দাস ওরফে বুলন দাঁড়িয়েছে মিউনিসিপাল ইলেকশানে আমাদের পাড়ার ওয়ার্ডে। তো, সিপিএমের বাসুদেব ইন্দ্র বিরাট চিল্লাপাল্লা করে ওয়ার্ডের মোড়ে মোড়ে পথসভায় বলে বেড়াচ্ছে 'এই যে বুলন, ইনি দুই তিনবার স্কটিশে ফেল করে এসে হীরালাল পাল থেকে শেষ পর্যন্ত দুইবারের চেষ্টায় পাশ করেছে। এই তো তার বিদ্যের দৌড়। একে কী আপনারা ভোট দেবেন??'
  • Arpan | ২৬ জুলাই ২০১৪ ১০:৪০250653
  • বোঝো!
  • সায়ন | ২৬ জুলাই ২০১৪ ১০:৩৭250652
  • কুপ্রীত, দু'বছর অ্যাট লীস্ট :'(
    তবে দমদি ভালো ডিমের ঝোল বানায়, এটাই সান্ত্বনা :P
  • s | ২৬ জুলাই ২০১৪ ১০:৩০250651
  • http://ebela.in/details/20618-173635984.html

    এটা কি???? এতো ব্যক্তিগত তথ্য দিয়ে আক্রমন। এর বিরুদ্ধে শতরূপের মামলা করা উচিৎ। এবেলার সাংবাদিকতা তো বটতলার কেচ্ছায় এসে ঠেকেছে!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত