এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ২৭ জুলাই ২০১৪ ০১:২০250739
  • সেটা তো দ্রি আপনারই বলার কথা!
  • dri | ২৭ জুলাই ২০১৪ ০১:১৫250737
  • পুরো ইরাক কি পারবে? কী মনে হয়?
  • dri | ২৭ জুলাই ২০১৪ ০১:১৫250738
  • পুরো ইরাক কি পারবে? কী মনে হয়?
  • Arpan | ২৭ জুলাই ২০১৪ ০১:০৯250736
  • শিয়াদেরও ছাড়ছে না।

    আইসিস ইরাক কংকার করে নিলে ইরান থাকবে একমাত্র শিয়া স্টেট।
  • dri | ২৭ জুলাই ২০১৪ ০১:০৬250735
  • মেকস সেন্স। আইসিস ক্রীশ্চানদের খুব মার দিচ্ছে।
  • Abhyu | ২৭ জুলাই ২০১৪ ০১:০৪250734
  • কিন্তুক সুজুক বড়ই নাজুক
  • Abhyu | ২৭ জুলাই ২০১৪ ০০:৫৯250732
  • এই পেয়েছি, সিরিয়ান ক্রীশ্চানরা করছিল।
    The Syriac-Aramaic flag (also "Syriac flag", "Aramean flag") is the flag chosen by the Arameanist faction to represent the Aramean (Syriac) nation in the Syriac homeland and in the Syriac diaspora. The original relief depicted was excavated by André Dupont-Sommer (1900–1983) in the old Sriac village Tell Halaf, Syria.
  • Abhyu | ২৭ জুলাই ২০১৪ ০০:৪৮250731
  • এইটা বলতে পারবো না দ্রি। আমারও বিরোধী বলেই মনে হল, কিন্তু ওদের ভাষা তো বুঝি না।
    লাস্ট ছবিতে লাল রঙের পতাকায় হলুদ সিম্বলটা কাদের জানেন?

    যখন চার্চের মিউজিয়াম দেখছিলাম তখন ইনকিলাব জিন্দাবাদ শুনতে পেয়েছিলাম - সেটা তো সব ভাষাতেই এক - তাই বুঝতে অসুবিধে হয় নি।
  • দ্রি | ২৭ জুলাই ২০১৪ ০০:৪৪250730
  • ওরে বাবা। ওটাতো দেখলেই ভয় করে।

    আর এই বাইরে যারা জড় হয়েছে তারা আইসিসবাদী, নাকি আইসিস বিরোধী? দেখে তো মনে হচ্ছে বিরোধী।
  • Abhyu | ২৭ জুলাই ২০১৪ ০০:৩৮250729
  • :)
  • Ekak | ২৭ জুলাই ২০১৪ ০০:৩৪250728
  • অভ্যু যতবার ম্যাজাই বলছেন ততবার মনে পড়ছে "গিফট অফ মাগী " রীড করে স্যারের কাছে কী ক্যালান টাই না খেয়েছিল বাবলা :)))
  • Abhyu | ২৭ জুলাই ২০১৪ ০০:২৯250727
  • ইয়েস স্যার। অসাধারণ জিনিস।



    এই সেই জিনিস যার মধ্যে ম্যাজাইদের পূতাস্থি আছে বলে মনে করা হয়
  • দ্রি | ২৭ জুলাই ২০১৪ ০০:১৩250726
  • কোলোনের ক্যাথিড্রাল মানে যেটাকে ঐ ডোম না কি বলে? স্টেশান থেকে বেরিয়েই যেটা?
  • Abhyu | ২৬ জুলাই ২০১৪ ২৩:৫০250725
  • এই দোকানটায় গিয়েছিলাম - দারুণ সুন্দর কাঠের জিনিস বিক্রি করে http://www.nutcracker-house.com
    একটা মাশরুম কুড়োনো বুড়োর মুর্তি কিনলাম, ওর পেটের মধ্যে ধুপ জ্বালানো যায়, তখন মুখের পাইপ দিয়ে ভুক ভুক করে ধোঁয়া বেরোয়
  • Abhyu | ২৬ জুলাই ২০১৪ ২৩:৪৩250724
  • লেবানিজ খেলাম। সুজুক বলে একটা জিনিস খেলাম, ল্যাম্ব সসেজ, একটু টক টক একটা ঝোলের মধ্যে। দিব্যি খেতে।

  • Abhyu | ২৬ জুলাই ২০১৪ ২৩:৪০250723
  • আজকে একটা ক্যাথিড্রালে গিয়েছিলাম। ছশো বছর ধরে তৈরী হয়েছে স্ট্রাকচারটা। http://en.wikipedia.org/wiki/Cologne_Cathedral

    ম্যাজাইদের লেখা চিঠি দেখলাম। একটা সোনা/রুপোর বাক্স ছিল যার মধ্যে নাকি ম্যাজাইদের অস্থি আছে।

    উইকির ছবিগুলো ভালো তাই এমন ছবি দি যেগুলো উইকিতে পাবেন না। প্রথমতঃ চার্চের সামনে ইনকিলাব জিন্দাবাদ শুনলাম। তাছাড়া ISIS নিয়ে মিটিং মিছিল হচ্ছিল।




  • T | ২৬ জুলাই ২০১৪ ২৩:২৯250722
  • হ্যা হ্যা হ্যা হ্যা, অভিশপ্ত নাইটি দেখুন। কী খোরাক। হ্যা হ্যা।
  • Ekak | ২৬ জুলাই ২০১৪ ২২:১৮250721
  • পাঞ্চজন্য এক দুপুরবেলায় পড়েছিলুম। সে কতকাল আগে কেলাস এইট না সেভেন। খরুনে মাসির বাড়ি গিয়ে। দুপুরে পাঞ্চজন্য, সন্ধ্যেবেলা ইতি পলাশ। রাত্তিরে তেনালিরাম সিরিয়াল। তখন দিনগুলো কী ইভেন্টফুল হত !
  • Ekak | ২৬ জুলাই ২০১৪ ২২:১৪250720
  • টেম্পারেচার ঠিক ছিল। নতুন টক দই তেই পেতেছি। তবে দুধ টা টু পার্সেন্ট ফ্যাট নয়, পয়েন্ট ফাইভ পার্সেন্ট। যা মনে হচ্ছে এত কম ফ্যাটে দই হবেনা। সোসেন যা বললেন ওই পাতলা মত একটা কী হয়েছে :/ ঘোল করে খেয়ে নেব চাট মসলা মিশিয়ে। সেই খুবেকটা পদের হবেনা।
  • | ২৬ জুলাই ২০১৪ ২২:১২250719
  • হাতের কাছে থাকলে পাঠায়ে দিও।
  • sosen | ২৬ জুলাই ২০১৪ ২২:১০250718
  • পাঞ্চজন্য আমার ছিল
  • | ২৬ জুলাই ২০১৪ ২২:০৮250717
  • এদিকে আমি বহ্নিবন্যা খুঁজছি। আর পাঞ্চজন্য (অখন্ড)। একটা জায়গায় গজু মিত্তির রচনাবলীর লিঙ্ক পেলাম। এখন নামিয়ে নামিয়ে দেখতে হবে।
  • sosen | ২৬ জুলাই ২০১৪ ২২:০৪250716
  • না, দু:খিত, ভুল বলেছি, ল্যাকটোজ-ফ্রি হলেও দই হবে। ইগনোর।
  • | ২৬ জুলাই ২০১৪ ২১:৫৯250715
  • দেশে কদ্যপি স্কিম মিল্ক দিয়ে দই পাতি নি- টলটলে দই খেতে কি ভাল্লাগবে? কতদিন বাড়িতে পাতা দই খাইনি। আজ পাতবো ভাবছিঃ)
  • sosen | ২৬ জুলাই ২০১৪ ২১:৫৬250714
  • স্কিমড মিল্ক দিয়ে দই একটু রানি হয়। একটু পাতলা। একেবারে ফ্যাট ফ্রি থাকলে দই পাতলাই হবে। এটা কাটাতে নন-ফ্যাট মিল্ক পাউডার বা জিলাটিন দুধে গুলে নিতে পারেন। অথবা ২% দুধ ব্যবহার করুন। আর সিড হিসাবে দই অনেকটা বেশি দেবেন। উপরে নিচে মোটা কাপড় দিয়ে ঢেকে দিন।
    ল্যাকটোজ-ফ্রি দুধ হলে কিন্তু দই হবে না।
  • | ২৬ জুলাই ২০১৪ ২১:৫৩250713
  • কুমু, চেষ্টা করে দেখতে ক্ষতি কিঃ)
    তবে এই বুড়োবয়সে প্রথম দুটো পার্ট পড়ে অন্যরকম অনুভূতি হলো।কুড়ি বছর আগের আমি আর এখনের আমির পার্থক্যও বেশ ধরা পড়লোঃ))কিছু চরিত্র তখনো রক্তমাংসের লাগেনি, এখনো লাগলো না। তবে ফিরে পড়া বই মানে তো শুধু পড়া নয়। কত মানুষজন ঘেরা দুপুর,হৈচৈ, ছাদ সব মনে পড়ে গেলো, কতজন আর এই পৃথিবীতেই নেই -স্মৃতি ফুঁড়ে তারাও বেরিয়ে এলো। এও বা কম কি?
  • | ২৬ জুলাই ২০১৪ ২১:৫১250712
  • ওফ! আম নয়
    আমি' হবে
  • | ২৬ জুলাই ২০১৪ ২১:৪৯250711
  • আমারে আবার এক ডাক্তারে ডাবল টোনড দুধ খেতে মানা করেছিল। ডাবল টোনড বা স্লিম বানাতে গিয়ে নাকি ভিটামিন ডি'ও নিষ্কাশন করে ফ্যালে। আর ভিটামিন ডি'এর সহায়তা ছাড়া নাকি দুধের ক্যালশিয়াম হজম হয় না।

    আম অবশ্য দাবল টোনড দুধ কদাপি খাই না। টোনড আনি আজকাল আমুল তাজা (যেটা গরুর দুধ বলে দাবী করে) ঐটা আনি। ওতে দিব্য দই হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত