এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ২৭ জুলাই ২০১৪ ১২:৫৪250800
  • আর বয়স্ক মানুষেরা বেশিরভাগ সময়েই নিজের লিনিয়েজ নয় এরকম শিশুদের সঙ্গ দিতে উত্সাহিত হন না। যারা হন তারা অল্পবয়সেও হতেন। বাচ্চারাই বা সেটা চাইবে কেন? বয়সটা ইস্যু হয় না।
  • sosen | ২৭ জুলাই ২০১৪ ১২:৪৮250799
  • হা হুতাশ করলেই তাকে সমাধানের নিদান হাঁকতে হবে? ধরুন মামু যেহেতু লিখেছে রূপকথায় ভায়োলেন্স আছে, সেজন্য নন ভায়োলেন্ট রূপকথা লিখেও মামুকেই দেখাতে হবে নাকি?
  • san | ২৭ জুলাই ২০১৪ ১২:৩৬250798
  • বাচ্চারা আদৌ মিস করে কিনা কে জানে। আমি অন্তত কোনোদিন বাড়িতে একলা থাকা, স্কুল থেকে এসে নিজের খাবার বার করে নিয়ে খাওয়া ইত্যাদিকে দুঃখ করার মত কিছু ভাবিও নি। ওটাকে নর্মাল লাইফ বলেই জানতাম। বরং ওতেই অভ্যস্ত হওয়ায় চব্বিশ ঘন্টার মধ্যে এক-দু ঘন্টাও একলা থাকা যাবেনা এইটা হলে মোটেই খুশি হবনা বা হতামনা :-)
  • T | ২৭ জুলাই ২০১৪ ১২:২৯250797
  • একককে আরেকটু খোঁচালেই রোবোট এজের ব্যাপারে বলতে শুরু করবে।
  • Arpan | ২৭ জুলাই ২০১৪ ১২:২৮250795
  • * কাজও
  • Arpan | ২৭ জুলাই ২০১৪ ১২:২৮250796
  • এককের আইডিয়াটা টু গুড। এই নিয়ে কাজো শুরু হয়ে গেছে ইতিউতি। সিরিয়াস হলে (আর সময়/সাহস থাকলে) একটা বিজনেস ভেঞ্চার খোলাই যেত।

    (শালা এই ছাতার চাকরির নিরাপদ আশ্রয়!)
  • Arpan | ২৭ জুলাই ২০১৪ ১২:২৫250794
  • আর ভালো ইলাস্ট্রেশন তো যেকোন লেখার অচ্ছেদ্য অঙ্গ, বাচ্চাদের গল্পে তো বিশেষ করে। তাতে ডাইনিবুড়ির মুখ পাড়ার মুড়িউলির মত হয়ত হয়না কিংবা স্কুলের বদরাগী শিক্ষিকার। কিন্তু ইলাস্ট্রেশন না থাকলে বাচ্চা সে বই পড়তে উৎসাহী হবে কেন?

    আর হ্যাঁ, সামাজিক অর্থনৈতিক কারণে গল্প বলার লোক কমে গেছে, এটা বাস্তব মেনেই সমাধানের পথ খুঁজতে হবে। তেমন হলে সেই ক্রেশে রাখুন, যেখানে আপনার বাচ্চা বাকি বাচ্চাদের সাথে একসাথে থাকতে খেলতে শেখে, অথবা গল্প পড়ে শোনাবার আলাদা পিরিয়ড থাকে। এই সব আর কী!

    (এইটাও ওনাকে বলা)
  • Ekak | ২৭ জুলাই ২০১৪ ১২:২৪250793
  • আর একটা জিনিস বুঝিনা। ধরে নিলুম তর্কের খাতিরে যে বাচ্চারা ওয়ান টু ওয়ান হিউম্যান কগনিশন মিস করে। ফাইন। তা এর জন্যে নবনীতা দেবী দের হাহুতাশ ছাড়া নিদান টা কী ? একটা কল সেন্টার খোলা যেতে পারেতো যেখান থেকে রিতায়ার্দ বয়স্ক মানুষ রা ভিডিও কনফারেন্স এ বাচ্চাদের গল্প শোনাবেন। বন্ধু হবেন। কখনো মিট করবেন। বয়স্ক মানুষদের ও একটা জগত হয় আর বাচ্চারাও উপকৃত হয়।
  • sosen | ২৭ জুলাই ২০১৪ ১২:২৩250792
  • গড়ে ওঠাটা যতটা প্লাস্টিক ভাবা হয়, অর্থাত অল্প সময়ে খাপ খাইয়ে নেওয়ার ব্যাপারটা, হিউম্যান সিস্টেম ততটা প্লাস্টিক না-ও হতে পারে।
  • san | ২৭ জুলাই ২০১৪ ১২:১৯250791
  • আমার বই কাগজে, ল্যাপিতে, ট্যাবে, ফোনে কিছুতে পড়লেই কোন আলাদা অনুভূতি হয় না :-)
  • Arpan | ২৭ জুলাই ২০১৪ ১২:১৮250790
  • সেরকম প্রোগ্রামও কিডস চ্যানেলে হয়। গল্প বলার। সব প্রোগ্রামই আর কার্টুন বেসড নাকি!

    (এইটা নবনীতাদেবীকে)
  • san | ২৭ জুলাই ২০১৪ ১২:১৭250789
  • ট্যাবে পড়া নয়, ট্যাবে দেখা, মানে অ্যানিমেশন।
  • Ekak | ২৭ জুলাই ২০১৪ ১২:১৬250788
  • অনুভূতি জগত অন্যভাবে গড়ে উঠবে কী আর করা যাবে। টাচ হরমোন, কায়নেস্থেতিক্স ইত্যাদি বৈজ্ঞানিক সত্যের পরেও এটা তো বাস্তব যে বাচ্চাকে ওই জগত দেওয়া সম্ভব না। বরং এপস -টাচ প্যাড -থ্রি ডি গেমস এর জগত নিয়ে সে গড়ে উঠুক।
  • sosen | ২৭ জুলাই ২০১৪ ১২:১২250787
  • কিন্তু আমার বক্তব্য ছিল যে ওই গা ঘেঁষে শোয়া, অন্যের মুখে গল্প শোনা ইত্যাদি, বিশেষ করে স্পর্শ, বাচ্চাদের জন্য দরকার আরকি। বহুমাত্রিক অনুভূতির একটা জগত।
  • sosen | ২৭ জুলাই ২০১৪ ১২:০৮250784
  • বই ট্যাবে পড়লে আর কাগজে পড়লে যে সবিশেষ আলাদা অনুভূতি হয়, সেটা যেমন সত্যি, তেমনি এটাও সত্যি যে কাগজে পড়ার বদলে ট্যাবে পড়ায় আমার কোনো হা-হুতাশ নেই। দুটোই তথ্য।
    আজকের শিশুরা সঙ্গবঞ্চিত বলে যে তারা সঙ্গের জন্য হা হুতাশ করে এরকম হতেই হবে কেন? বরম তারা বেশি সঙ্গ পছন্দ করেনা, সঙ্গহীনতাই স্বাভাবিক বলে মনে করে। সেটাই তো প্রত্যাশিত।
  • Arpan | ২৭ জুলাই ২০১৪ ১২:০৮250785
  • হ্যাঁ, মনে পড়ল। ক্লাস ওয়ানে সবচেয়ে প্রিয় ছিলেন অবশ্যই সুকুমার রায়, পাগলা দাশু আর হেশোরাম হুঁশিয়ারের ডাইরি। ইন ফ্যাক্ট ঐ সময় ওই ডাইরি অবলম্বনে নিজের একটা ডাইরি আর কিম্ভুত সব অ্যাডভেঞ্চার আর তাদের ছবি শুরু করেছিলাম মনে পড়ে।

    রূপকথা যেমন পোষাত না, কিন্তু উপকথা খুব ভালো লাগত। রুশ ও চীনদেশের।
  • Ekak | ২৭ জুলাই ২০১৪ ১২:০৮250786
  • হা হুতাশ জিনিষটা বুড়ো বয়েসের ধর্ম। নবনীতা বুড়ো হয়েছেন :) এই যে দাদু-ঠাকুমার কাছে গল্প শোনা, গা ঘেঁষে শোয়া এসবই থাকবে নাকী।
  • san | ২৭ জুলাই ২০১৪ ১১:৫৭250783
  • এই দাদু-ঠাকুমা, মেয়েলি ভাষা, গল্প পড়ে শোনানো ইঃ অপ্পনের মত আমারও কখনই ছিল না। কাজেই কোন হা-হুতাশ নেই। আর ঠাকুমার ঝুলি ইত্যাদি পড়েছি ঠিকই, কিন্তু না পড়লে খুব কিছু মিস করার আছে বলে মনে হয়না। ঈশানের লেখাটা ভাল লাগল।
    নবনীতার লেখায় একটা জিনিস পড়লাম, যে সব-ই ট্যাবে দেখলে শব্দের যাদুতে কল্পনা করার ব্যাপারটা হয়তো মিস হয়। তা সম্ভবত হয়, কিন্তু তার সঙ্গে রূপকথার সম্পর্ক কি আলাদা করে, কে জানে। সে তো সব বই-ই তাই, মহাভারতই হোক আর পরশুরামই হোক।
    হ্যারি পটার নিয়ে নবনীতার লেখা পড়ে খুবই অযৌক্তিক আপত্তি বলে মনে হয়েছিল।
  • Arpan | ২৭ জুলাই ২০১৪ ১১:৫৫250782
  • আমার মেয়ে তো উপেন্দ্রকিশোরের গল্প দিব্যি আনন্দের সাথে পড়ে। আসল ব্যপারটা হল বিপণনের কৌশল। সেটা না ধরতে পারলে সারাজীবন ঐ হা-হুতাশ করে যেতে হবে।
  • Ekak | ২৭ জুলাই ২০১৪ ১১:৫২250781
  • ফেলুদা ও টেন না ইলেভেন এ পড়েছি। আনন্দমেলা রাখতে শুরু করেছিলো। পড়িনা বলে বন্ধ করে দেয় :P
  • | ২৭ জুলাই ২০১৪ ১১:৪৯250780
  • উনি দুটো আলাদা ইস্যু মিশিয়ে ফেলছেন। বই বা গল্প কোন ভাষার কী পড়বে সেইটা কোনও ফ্যাক্টর হওয়া উচিৎ নয়।

    হ্যাঁ শিশুদের নি`ঃসঙ্গ বেড়ে ওঠা অবশ্যই বড় ইস্যু
  • sosen | ২৭ জুলাই ২০১৪ ১১:৪৪250778
  • লেখাটা অবশ্য খুব দুর্বল, ওই ঢোঁক গেলার মতই কষ্ট করে পড়তে হয়।
  • Arpan | ২৭ জুলাই ২০১৪ ১১:৪৪250779
  • ছ বছর বয়সের পরে তো আনন্দমেলা আর ফেলুদা জীবনে এসে গেল। আমাকে অবশ্য কেউ গল্পটল্প শোনায়নি। মায়ের সাথে দুপুরে রেডিওতে ঠাকুর্মার ঝুলি প্রোগ্রাম হত, তাই শুয়ে শুয়ে শুনতে শুনতে ঘুমিয়ে প্ড়তাম।
  • sosen | ২৭ জুলাই ২০১৪ ১১:৪১250777
  • সেটা অবশ্য ঠিক না--
    তবে রূপকথার সঙ্গে ঐ গল্প শোনা, দাদু ঠাকুমার কাছে, মা বাবার কাছে, স্পর্শের ব্যাপার, ঘুমের সময় গায়ে পা তুলে গল্প বা গান এইগুলো আমারও খুব জরুরী মনে হয়। রূপকথার কন্টেন্ট প্রত্যেক সময়ে বদলে যাবে, সে নিয়ে অবশ্য দুশ্চিন্তার কারণ দেখিনা।
  • Ekak | ২৭ জুলাই ২০১৪ ১১:৩৯250776
  • ছ বছর বয়েসে রূপকথা কী তাই জানতুম না। শুধু খবরের কাগজ পড়তুম।
  • Arpan | ২৭ জুলাই ২০১৪ ১১:৩৮250775
  • অনিন্দ্যর লেখাটা পড়লাম। হাল্ক চড়ার পরে পুরো মনে হয়েছিল যেন কনভার্টিবল এরোপ্লেনে বসে আছি। তাও আবার চার ডবল সময় ওয়েট করেছিলাম ফ্রন্ট কারের একদম সামনের সিটে বসব বলে। বিকেলে, ঠিক যেমন অনিন্দ্য লিখেছে, লোকজনের বাই চেপেছিল আবার চড়বে বলে। কিন্তু দেখা গেল নাম শুনেই গ্রুপের আদ্ধেক জনতার ইসে শুকিয়ে গেছে।
  • Arpan | ২৭ জুলাই ২০১৪ ১১:৩২250774
  • আর আমি বোধহয় ছ বছরের পরে কখনো রূপকথা ছুঁয়েও দেখিনি। কেমন একটা প্রাণ অতিষ্ঠ ব্যপার।
  • | ২৭ জুলাই ২০১৪ ১১:২৯250771
  • *বিদেশী কমিকস বা রূপকথা
  • Ekak | ২৭ জুলাই ২০১৪ ১১:২৯250772
  • বাংলা রূপকথা আমার বেশ লাগে। আমি অবিশ্য়ী যাবতীয় রূপকথা কলেজে ওঠার পর পড়েছি।
  • | ২৭ জুলাই ২০১৪ ১১:২৯250773
  • আরে বাংলা রূপকথা মানেই দারুণ একটা নরম সরম মানবিক ব্যপার, বিদিশি জিনিষ মাত্রেই পরিত্যাজ্য এমনি একটা ভাব ওঁর লেখা থেকে ছিটকে বেরোয়।অজ্জিত বোধহয় আগে একবার লিখেওছিল, একটা ই-জিনে উনি হ্যারী পটারকে তুলোধুনেছিলেন খুবই ভুলভাবে। তখন আমি বা অজ্জিত কেউই হ্যা-প পড়ি নি, কিন্তু ওঁর যুক্তিপরম্পরা খুবই দুর্বল লেগেছিল।

    তো এখন হয়ত বিহিন্ন লেখালেখি থেকে এইটুকু এগিয়েছেন যে একটা ঢোঁকগেলা ভাব করে হ্যাঁ বাংলা রূপকথায়ও অনেক হিংস্রতার উপাদান আছে বটে তবু ....

    এখনকার বাচ্চাদের মানুষসঙ্গবঞ্চিতভাবে বেড়ে ওঠা আর তার সাথে বেদেশী কমিকস রূপকথা পড়াকে একসাথে মিলিয়ে ঘেঁটে ফেলেছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত