এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ২৮ জুলাই ২০১৪ ২৩:৩৭251131
  • মানে দেখতে। ভিতরে কী আছে জানিনা। :-)
  • Ishan | ২৮ জুলাই ২০১৪ ২৩:৩৬251128
  • রবীন্দ্রতীর্থটা, সত্যি বলতে কি ভালই লাগল।
  • lcm | ২৮ জুলাই ২০১৪ ২৩:৩৬251129
  • এই তীর্থে কী আছে কেউ জানে?
  • lcm | ২৮ জুলাই ২০১৪ ২৩:৩৩251126
  • এই যে রাজারহাটের রবোন্দোতিত্থ
  • সিকি | ২৮ জুলাই ২০১৪ ২৩:৩৩251127
  • আমাদের পাড়ায় এই রকম একটা বিল্ডিং আছে। ঠিক বিল্ডিং নয়, একটা হাউসিংয়ের ক্লাবহাউস।

  • | ২৮ জুলাই ২০১৪ ২৩:৩০251125
  • টব হয়। তবে খুব একটা বড় হয় না। কোনো গাছই মাটির বদলে টবে তত ভালো হয় নাঃ(
  • Arpan | ২৮ জুলাই ২০১৪ ২৩:২৯251124
  • হুহু! ঘুঘু দেখেছ, শাইনিং ইন্ডিয়া তো দেখনি!

    (ঈশানকে বললাম)
  • lcm | ২৮ জুলাই ২০১৪ ২৩:২৭251123
  • অপ্পোন যে ছবি দিল ওটা তো কর্নাটক বিধানসভা ভবনের মতন দেখতে।
  • Ishan | ২৮ জুলাই ২০১৪ ২৩:২৬251120
  • প্পনকে বললাম।
  • Ishan | ২৮ জুলাই ২০১৪ ২৩:২৬251121
  • এইটা মল? মাক্কালী? এ তো অ্যাক্সিসের চেয়ে অনেক বেশি সরেস। :-)
  • lcm | ২৮ জুলাই ২০১৪ ২৩:২৬251122
  • ওহ, ঐ বাড়িটা, ডিসেম্বরে ওটা দেখতে দেখতে গেলাম, ভাবলাম লাইব্রেরী বোধহয়। ওর কাছেই একটা রবীন্দ্রতীর্থ না কি যেন একটা স্টাইলিশ বাড়ি দেখলাম।
  • Arpan | ২৮ জুলাই ২০১৪ ২৩:২৪251119
  • মামী, তা সে যে নামই হোক, বড় টবে হয়? আমাদের সল্লেকের বাড়িতে একটা বহুদিন ছিল, ফুট তিনেকের বেশি সে কোনদিন বাড়েনি কো!
  • a x | ২৮ জুলাই ২০১৪ ২৩:২৩251118
  • বাবা আপনাদের দেখি বিভোর অবস্থা! তারওপর পদ্মর বুক থেকে বীজ খুঁটে খওয়া এইসব পড়ে টড়ে তো খুবই চিন্তিত হয়ে পড়ছি।
  • Arpan | ২৮ জুলাই ২০১৪ ২৩:২২251117
  • আর এইটা দেখুন কমরেড। আমাদের পাড়ার। যেন বাকিংহ্যাম প্যালেস।

  • | ২৮ জুলাই ২০১৪ ২৩:২১251116
  • অপ্পন, ওটাকে কাঠগোলাপ,কাঠমালতী এইসবও বলে।
  • শ্রী সদা | ২৮ জুলাই ২০১৪ ২৩:২০251115
  • জানতাম এটাই হবে ঃ) হোয়াইট হাউস রাজারহাট অঞ্চলের বিখ্যাত শুঁড়িখানা। অ্যাক্সিস মল এর ছবিটা দেখে মনে পড়লো।
  • Ishan | ২৮ জুলাই ২০১৪ ২৩:১৮251114
  • ডিসিতে। দমদম থেকে অ্যার ইন্ডিয়া। বাকিটা ক্যাবকে বললেই নিয়ে যাবে।
  • শ্রী সদা | ২৮ জুলাই ২০১৪ ২৩:১৭251113
  • ব্ল্যাংকিদা আছো ? হোয়াইট হাউসের সঠিক ভৌগলিক অবস্থান সম্পর্কে একটু জ্ঞান দাও। একদিন ভাবছি ঢুঁ মারবো।
  • Ishan | ২৮ জুলাই ২০১৪ ২৩:১৪251112
  • এই দেখ, থাম দেখেছ? যেন বড়লাটের বাড়ি।

  • Ishan | ২৮ জুলাই ২০১৪ ২৩:১২251111
  • হুঁঃ ইশকুল বিল্ডিং। নিউটাউনে আমার বাড়ির কাছে আছে অ্যাক্সিস মল। স্থাপত্য দেখেছ? মাথা খারাপ হয়ে যাবে। যেমনি আরবান, তেমনি হেরিটেজ।
  • pipi | ২৮ জুলাই ২০১৪ ২৩:০৭251110
  • হুঁ স্যান, এইটা আমারো হয়।
    অপ্পন, এইটাকে কেউ বলে কাঠচাঁপা, কেউ বলে কাঠ গুলঞ্চ বা স্রেফ গুলঞ্চ। এর আরো কয়েকটা রঙ হয়।
  • | ২৮ জুলাই ২০১৪ ২৩:০৫251109
  • সাদা ফুল রাখতে হয়,কাঁচের বাটিতে। জুঁই,বেলি,গন্ধরাজ,অল্প জলের উপর ভেসে থাকবে। আর শিউলি,বকুল পাথরের রেকাবিতে। পুরী কি বেনারস থেকে আনা।অল্প জলের ছিটে দিয়ে।রজনীগন্ধা থাকবে ফুলদানিতে।কামিনী, ছাতিম, মাধবীলতা থাকবে বাইরে-হাওয়ায় ভেসে আসবে মাঝে মাঝে, এইসব মনে হয় আগের জন্মের কথা।

    এখন গন্ধরাজ থাকবে টবে। মাথার কাছে- দুএকটা ফুল ফুটলে কাঙালের মত শুধু তার দীর্ঘজীবন কামনা করতে হবেঃ)
  • Arpan | ২৮ জুলাই ২০১৪ ২৩:০৪251107
  • সিঙ্গল মল্টের হুইস্কির সাথে অন্য কিছু গন্ধ মিশলে সে জিনিস আমার গলা দিয়ে নামবে না।

    হ্যাঁ, বউকে জিগ্যেস করে কনফার্ম করলাম - ই টিভিই ছিল বটে!
  • san | ২৮ জুলাই ২০১৪ ২৩:০৪251108
  • হ্যাঁ, কাঠচাঁপাই তো বলে ওটাকে।
  • san | ২৮ জুলাই ২০১৪ ২৩:০৩251106
  • পিপি সেম সেম। আমি বেশ লাকি, কলকাতায় থেকেও এমন একটা কোয়ার্টারে থেকেছি অত বছর যে বড়ো মাঠ আর কতো কতো যে গাছের মধ্যে বড়ো হয়েছি। এখন কেউ একটা করে গাছের নাম বলছে আর স্মৃতি উথলে উঠছে ঃ-( হুট করে শিউলি ফুলের গন্ধ কোথাও পেলে দুম করে কোনো কারণ ছাড়াই বাড়ির কথা মনে পড়ে, ওদিকে বুঝতে পারিনা কেন মনে পড়ল কিসের প্রসঙ্গে, খানিক বাদে গাছ চোখে দেখতে পেয়ে বুঝি ঃ-)
  • Arpan | ২৮ জুলাই ২০১৪ ২৩:০২251105
  • এর মধ্যে আদ্ধেক ফুল (কেয়া/কামিনী) আমি দেখিনি। তবে কাঠচাঁপার গন্ধ আমার অলটাইম ফেভারিট।

    এইটাকে কাঁঠচাঁপাই বলে তো?

  • pipi | ২৮ জুলাই ২০১৪ ২২:৫৫251104
  • কামিনীর গন্ধ বড্ড চড়া লাগত। কারোর কেয়ার গন্ধ ভাল লাগে না? বৃষ্টির পরে ধবধবে সাদা কেয়ার পাঁপড়িতে লেগে থাকা জলের ফোঁটা! আর কি হাল্কা মিষ্টি গন্ধ। কিন্তু কেয়া ঝোপে বড্ড কাঁটা। আর গাছ থেকে ফুল তুলে নিলে সে ফুল বেশিক্ষণ তাজা থাকত না। শুধু নাক ভরে ঐ গন্ধটুকু নেব বলে কেয়া ঝোপের পাশে ঘুরঘুর করতাম। কেউ দেখতে পেলে বকাও খেতাম তেমনি, কেয়া ঝোপে নাকি সাপ থাকে। আমার চোখে অবশ্য কখনো কিছু পড়ে নি।
    বাড়ীর চৌহদ্দিতে আরো দুটো গাছ ছিল ফুলের - শেত আর রক্তকরবী। তারা তো প্রায় সারা বছর ফুল ফোটাত। রক্তকরবীরও সে কি মনমাতানো গন্ধ। ফুলদানিতে থাকতও বেশ।
    কত যে ফুলের গাছ ছিল - কোনটা ছেড়ে কোনটার কথা মনে করি। সবার সাথেই কত গন্ধ মধুর স্মৃতি জড়িয়ে। আম গাছের গা বেয়ে উঠে যাওয়া মাধবীলতা, বাউণ্ডারি ওয়ালের ধারে ধারে টগর, ডবল টগর (এরও ভারী চমৎকার গন্ধ), জবা, অতসী, অপরাজিতা, চাঁপা, গুলঞ্চ, স্থলপদ্ম আর বাসক। বাসকের ফুল দিয়ে রোজ নারায়ণের পূজো। আর শীতকালে ঐ পাতার রস গেলানো।
    ধুস!
  • | ২৮ জুলাই ২০১৪ ২২:৫৪251103
  • অভ্যুকে গদাম।
  • Abhyu | ২৮ জুলাই ২০১৪ ২২:৫০251100
  • হ্যাঁ বক ফুল। এখানে ওটার সারা বছর পাওয়া যায়, কুমড়োটা শুধু সামারে।
  • | ২৮ জুলাই ২০১৪ ২২:৫০251101
  • কামিনী বড়ই নাজুক। আমাদের বাড়িতে ছিলো। হাত দিলেই সাদা পাপড়ি খসে পড়ে। রাত্তিরে ফুটেই ভোরবেলা গাছের তলা সাদা হয়ে থাকতো। সাপ নাকি কামিনীর গন্ধ খুব ভালোবাসেঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত