এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ০৪ আগস্ট ২০১৪ ০৯:৪৮251760
  • ৯ঃ২৬এর পোস্তয় ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের কথাগুলোর কী দরকার ছিল, কে জানে!
  • | ০৪ আগস্ট ২০১৪ ০৯:৪৬251759
  • ইলিশের পুদিনাকারীটা সম্পর্কে ফিডব্যাক দিলেই ববি জাসুসের গল্পটা বলছি।

    এদিকে লাইগার/টাইগন নামক জন্তুটা কি আমাদের চিড়িয়াখানায় ছিলো?
  • byaang | ০৪ আগস্ট ২০১৪ ০৯:৪৫251758
  • ঃ))
  • | ০৪ আগস্ট ২০১৪ ০৯:৪৩251757
  • খিদের জ্বালায়! বদচরিত্র! কোনোদিন কেউ শুনেছে ফার্ণ খায়? উনি খানঃ(
  • byaang | ০৪ আগস্ট ২০১৪ ০৯:৪২251756
  • এখনি কিকের রিভিউ কী? তার আগে টু স্টেটসের রিভিউ লেখা বাকি আছে না?

    আর ববি জাসুসের গল্পটাও কি আমরা শুনতে পাব না?
  • | ০৪ আগস্ট ২০১৪ ০৯:৪১251755
  • নেতাই আর পিপিকে অন্নেক অন্নেক শুভেচ্ছা। হইহই করে ভালো থাক।
  • | ০৪ আগস্ট ২০১৪ ০৯:৪০251754
  • পিপি কে জন্মদিনে অনেক শুভেচ্ছা। যাবতীয় ভালোমন্দ খাবার আর আনন্দভরা দিন হোক।
  • byaang | ০৪ আগস্ট ২০১৪ ০৯:৩৯251753
  • আধখানা করলা নাহয় প্রকৃতি মায়ের সন্তান খেয়েইছে খিদের জ্বালায়, তাতে এত হাহুতাশের কি আছে!
  • | ০৪ আগস্ট ২০১৪ ০৯:৩৮251752
  • নীতু কে জন্মদিনের শুভেচ্ছা।এক বাটি পায়েস দিলাম আর একটা কলম।তাড়াতাড়ি কিকের রিভ্যিউ লিখে ফেলোঃ)
  • byaang | ০৪ আগস্ট ২০১৪ ০৯:৩৬251751
  • ভাটিয়ালি না শত্তুরপুরী বোঝা দায়।
    আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তেজ বোঝায়!!
  • | ০৪ আগস্ট ২০১৪ ০৯:৩৫251750
  • আমার দুঃখের কথা শুনুন। অতি পাষন্ডের ও চোখে জল আসবে। সকালে উঠে দেখি গাছে একটা করলা ঝুলে আছে যার মুন্ডুর দিকটা মিসিং। কেউ সুন্দর করে এক্ফালি কেটে নিয়েছে,বাকিটা গাছে দুলছে। গোয়েন্দা ঘোতন এবং তার মা অনেক পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছোলো যে এটা ঐ কালোধুম্বো মিচকে কাঠবেড়ালির কাজ। বাপের জন্মে শুনিনি কাঠবেড়ালি তেতো খায়!!

    শোকের তীব্রতা কমার আগেই ছেলের বন্ধুর মা মেলায় যাবার প্ল্যান করে ফেল্লো- কি আর করি ছেলের মনরাখা অবশ্য কর্তব্য। মেলায় চলে গেলাম। তারপর ঠাঠা রোদে কুমির, বোঁটকা গন্ধওলা বাঘ, ঘুমন্ত লাইগার,কুকুর, পেটিং জু, উষ্ট্রারোহণ কিছুই বাদ রইলো না। ছ-সাতঘন্টা মেলায় ঘুরে বাড়ি এলাম।

    ভাবছেন এই, এরপর ববি জাসুস দেখলাম।আপনারা হাত খুলে সহানুভূতি জানাবেন কিন্তু।
    কাল আপনাদেরকে মেলার গল্প শোনাবোখনঃ)
  • | ০৪ আগস্ট ২০১৪ ০৯:২৬251749
  • সুমিত বেশ খান তিন চার টেস্ট না করিয়ে কোনও ওষুধই দেয় না (এবং বেশ করে)
  • Arpan | ০৪ আগস্ট ২০১৪ ০৯:১৯251748
  • পিপি আর নেতাইকে জন্মোদিনের অনেক শুভেচ্ছা।

    (ক্ষী দিংকাল, লোকে আজকাল প্রকাশ্যে আদরও দিচ্চে!)
  • Abhyu | ০৪ আগস্ট ২০১৪ ০৯:০০251747
  • এজ্ঞে না, কিছু টেস্টও করাতে হবে। ভয় পেলে চলবে না।
  • byaang | ০৪ আগস্ট ২০১৪ ০৮:২৮251746
  • এ কী ধরণের শত্রুতা!!!!

    ঐ তো সুমিতই আছে, ও আমাকে ভালো ভালো ছোটো কিউট মতন দু-তিনটে ট্যাবলেটের নাম বলে দেবে। ব্যাস তাহলেই হবে।
  • Abhyu | ০৪ আগস্ট ২০১৪ ০৮:১৮251745
  • আপনারা যাঁরা ব্যাঙ্গালোরে আছেন তাঁরা ইমিডিয়েটলি একটা ভালো ডাক্তার খুঁজে দিতে পারেন ব্যাঙদিকে? ও তো ভয়ে ডাক্তার দেখাতে যেতে চাইছে না। কিন্তু ইমিডিয়েটলি দেখানো দরকার। ওর কিছু হয়ে গেলে বলেছে আমাকে রিভুকে পড়াতে হবে :)
  • Abhyu | ০৪ আগস্ট ২০১৪ ০৭:৫৫251744
  • পিপিরও জন্মদিন? ওকে এক জার্মান ক্যাসলভর্তি Sachertorte
  • byaang | ০৪ আগস্ট ২০১৪ ০৭:৩৮251743
  • নেতাই আর পিপিকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। জীবন হাহাহিহিময় হয়ে থাকুক সারাক্ষণ।
  • Abhyu | ০৪ আগস্ট ২০১৪ ০৭:৩৬251742
  • নেতাইকে জন্মদিনে অনেক আদর।
  • kumu | ০৪ আগস্ট ২০১৪ ০৭:৩৫251741
  • নেতাই, জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।অনেক ছুটি হোক রিভিউ লেখার জন্য।
  • Ishan | ০৪ আগস্ট ২০১৪ ০৫:১৬251740
  • পেয়ে গেছি। কিন্তু যে তথ্যটা দেব, সেটা খুঁজে পাচ্ছি না। কী জ্বালাতন। :-)
  • Ishan | ০৪ আগস্ট ২০১৪ ০৫:১৪251739
  • ধর্ষণ নিয়ে একটা টই ছিলনা? আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, একটু দেওয়া দরকার। কেউ তুলে দেবেন?
  • Abhyu | ০৪ আগস্ট ২০১৪ ০৫:০৮251738
  • Abhyu | ০৩ আগস্ট ২০১৪ ২৩:৩৮251737
  • আচ্ছা ইন্দ্রাণীদি কদিন আগে একটা লেখা লিখেছিল। কেউ টইটা একটু তুলে দেবে?
  • byaang | ০৩ আগস্ট ২০১৪ ২৩:৩৭251736
  • আচ্ছা আপনাদের কারুর কি গ্যাস্ট্রিক আলসার হয়েছে? হয়ে থাকলে তার ব্যথা কেমন ও ঠিক কোথায় হয়, একটু বর্ণনা করতে পারবেন?
  • Bhagidaar | ০৩ আগস্ট ২০১৪ ২৩:৩৪251735
  • ওই মাঝেসাঝে মাইল দেড়েক।
  • আলী হুব্বা | ০৩ আগস্ট ২০১৪ ২৩:২১251734
  • এ তো যা খুশি ওয়েবসাইট। ।।। সবাই গাজারী নাকি ???
  • সিকি | ০৩ আগস্ট ২০১৪ ২৩:১৮251732
  • বিপ জেনুইন প্রতিভা।
  • Abhyu | ০৩ আগস্ট ২০১৪ ২৩:১৮251733
  • ভাগী, জিন্দেগী কি রকম এখন? দিনে ক মাইল?
  • Bhagidaar | ০৩ আগস্ট ২০১৪ ২৩:১৫251731
  • হুঃ! কলকাতার ফেভারে রেজাল্ট হলেই কত ক্যাভিয়াট, মডিফায়ার, ইত্যাদি!

    এদিকে বাজফিড আমার জীবন সেশ করে দিল!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত