এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৪ আগস্ট ২০১৪ ২২:২৮251880
  • অ্যাঃ ঈশানও বিলাইপ্রেমী নাকি? কি জঘন্য কতগুলো নকল বিলাইয়ের ছবি!
  • T | ০৪ আগস্ট ২০১৪ ২২:২৭251879
  • রাস্তার ধারে ধারে কী সুন্দর কফিশপ। বাইরের দিকে চাঁদোয়া খাটানো। লোকজন বসে ঘুতুর ঘুঁ করছে। পাশ দিয়ে ফাঁকা ট্রাম চলে গেল, কেউ লক্ষ্যই করল না। অদ্ভুত রকম নিশ্চিন্তি চাদ্দিকে।
  • Ishan | ০৪ আগস্ট ২০১৪ ২২:২৪251878
  • সব সত্যি সব সত্যি। আমার স্টকে আরও আছে, দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে।
  • Ishan | ০৪ আগস্ট ২০১৪ ২২:২২251876
  • আর আমার মোটেই ছিলিম টিরিম চ্যায়রা না। গুটুর দোকানের বাসী চা খেয়ে খেয়ে আমার শুধু মাসকেল। নেহাৎ দেখাইনা লোকে ভয় পাবে বলে।
  • T | ০৪ আগস্ট ২০১৪ ২২:২২251877
  • হ্যাঃ, এগুলো ফলস বেড়াল।
  • Ishan | ০৪ আগস্ট ২০১৪ ২২:২০251875
  • ইনি তো অসাধারণঃ

  • Ishan | ০৪ আগস্ট ২০১৪ ২২:১৯251874
  • এইটা দেখুন। কী মিষ্টি।

  • T | ০৪ আগস্ট ২০১৪ ২২:১৭251873
  • কুটীলচোখা আবার কী, বলুন রাশভারি। ছবি তুলছিলাম দেখে ধীর পায়ে এগিয়ে এলো। খোঁজখবর নিল। মৃদু পঁ প্যাঁ ফ ফ্যঁ। তারপর একটু আকাশ দেখল। দীর্ঘনিশ্বাস সমেত। আমার মেয়ে লেজ ধরতে যাচ্ছিল। তা দেখে উনি জানালেন যে এটা ওঁর সম্মানে লাগছে।
  • | ০৪ আগস্ট ২০১৪ ২২:১২251872
  • অ্যাঃ কেমন কুটীলচোখো বিলাই।
  • T | ০৪ আগস্ট ২০১৪ ২২:১০251871
  • লক্ষ্য করুন।
  • kumu | ০৪ আগস্ট ২০১৪ ২২:০৭251870
  • সোসেন ভাগীর্দার মিঠি আমাকে গোরু তাড়া করার বেত্তান্ত পথেচ?
  • | ০৪ আগস্ট ২০১৪ ২১:৪৭251869
  • ঐ কথাবলা বেড়ালটা কি পাওয়া যাবে? বেড়ালবিদ্বেষী তকমাটা তাইলে মোছা যায়ঃ)
  • T | ০৪ আগস্ট ২০১৪ ২১:৩৩251867
  • কাল বেড়াতে বেড়িয়েছিলাম। কাছে পিঠেই। সব ফাঁকা। রাস্তা ঘাট শুনসান। কফিশপে কিছু লোকজন। শহরের মাঝখান দিয়ে ছোট্ট নদী বয়ে গ্যাছে। খুচখাচ ছবি তুললাম। সাজানো গোছানো জনপদ। ছবির মতো সব বাড়িঘর, বেড়াল। একজন জিজ্ঞাসা করল, ইন্ডিয়ান নাকি? বললাম উই। শুনে সে লেজ দুলিয়ে চলে গ্যালো।
  • sosen | ০৪ আগস্ট ২০১৪ ২১:৩৩251868
  • আমি এক অত্যদ্ভুত গ্রামে আছি, যেখেনে টি মোবিল ছাড়া কোনো মোবিল কাজ করে না ঃ( বাইরে ভালুক বেরোয় এই ভয় দেখিয়ে সাইনবোর্ড লাগানো, পাশে হিংস্র ভালুকের মূর্তি। আপনারা শহর নিয়ে মনের সুখে ঝগড়া করুন।
  • pipi | ০৪ আগস্ট ২০১৪ ২১:১২251866
  • আহা বয়েসকালে মানুষের অমন একটু হয় ভাগী ঃ-)
  • Bhagidaar | ০৪ আগস্ট ২০১৪ ২১:১০251865
  • তা তো বুঝলাম, কিন্তু পিপিদিদী নিজের দিনে জন্মানো এমন একজন বিখ্যাত লোকের কথা জানতনা? তাও আম্রিকায় থেকে? হায় হায়!
  • | ০৪ আগস্ট ২০১৪ ২১:০৯251863
  • দুস্‌টু!! বাসকো নিয়ে দূরে দাঁইড়ে গুনে দেখা উচিত ছিলো।
  • pipi | ০৪ আগস্ট ২০১৪ ২১:০৯251864
  • দেখেছ? তখনই বলেছিলাম - আজ ক্ষণজ্ন্মা মহাপুরুষদের দিন ঃ-))
  • Bhagidaar | ০৪ আগস্ট ২০১৪ ২১:০৭251862
  • নেতাই ও পিপি কে শুভ জন্মদিন।

    আর আজ বারাক ওবামার জন্মদিন।
  • a x | ০৪ আগস্ট ২০১৪ ২০:৫২251861
  • এতদিন জানতাম ইৎজাক রবিন। ইৎজাক পার্লম্যান। আজ দেখি আইজ্যাক।
  • a x | ০৪ আগস্ট ২০১৪ ২০:৪৭251860
  • T, না, দেখেছিলাম ;-)
  • pipi | ০৪ আগস্ট ২০১৪ ২০:৩৪251859
  • হি হি হি হা হা প্পনের গপ্পোটা পড়ে যতবার মনে মনে দৃশ্যটা কল্পনা করছি ততবার আর হাসি চাপতে পারছি নাঃ-)

    প্পন, আমার এখন উইণ্ডোজ ৮। উঠতে বসতে তাকে চারবেলা গাল না দিয়ে ভাত খাই নাঃ-)
  • | ০৪ আগস্ট ২০১৪ ২০:২২251858
  • অর্পন, :-)))))))
  • Arpan | ০৪ আগস্ট ২০১৪ ২০:১৭251857
  • পিপির এক্ষপি মেশিন কেমন চলছে?
  • Arpan | ০৪ আগস্ট ২০১৪ ২০:১৬251856
  • এইবার কিঞ্চিৎ দমদম বিত্তান্তো (দাওয়াই না, হাওয়াই আড্ডা)।

    পরশু রাতে ফ্লাইট ল্যান্ড করল ঠিক সাড়ে আটটায়। নেমে দেখি মাদার টেরেসা হাত জোড় করে স্বাগত জানাচ্ছেন। সেসব পেরিয়ে দেখি সার সার নিস্পন্দ কনভেয়ার বেল্ট, একটি মাত্র চলমান আর সেটি আমাদেরি ফ্লাইটের। মিনিট দুয়েক হয়েছে, বেল্টে করে মালপত্তর আসা শুরু হয়েছে, এমন সময় হঠাৎ করে সে বেল্ট গেল থেমে। থেমে গেল মানে থেমেই রইল, অ্যাবসোলিউটলি নট নড়নচড়ন। প্রায় মিনিট পাঁচেক পরে লোকজন যখন খানিক চিল্লামিল্লি শুরু করেছে, তখন বললে পেত্যয় যাবেন না, সে এক আশ্চর্য জিনিস দেখলাম। বেল্ট যেখান থেকে শুরু হয় সেখানকার কালো পর্দা ভেদ করে এক ভদ্রলোক হামা দিয়ে ওপরে উঠে এলেন আর এদিকওদিক দেখে একটা দুটো লাগেজের পজিশন চেঞ্জ করে দিয়ে আবার ওই প্রায় হামা দিয়ে পর্দার ভেতরে সেঁধিয়ে গেলেন। বললে বিশ্বাস করবেন না পুরোটাই ফাস্ট মোডে চালালে মনে হত চ্যাপলিনের কোন সিনিমা দেখছি।

    বেল্ট তারপরে গড়গড় করে মিনিট তিনেক চলল। তারপরে আবার আটকে গেল। আবার ওই লোকটি পাতাল ফুঁড়ে প্রবেশ করে বেল্ট মেরামতি করে আবার পাতালে সেঁধিয়ে গেলেন। আমার লাগেজও এর পরপরই আমার হাতে চলে আসে আর সেটি বগলদাবা করে আমি ট্যাক্সি স্ট্যান্ডের দিকে হাঁটা লাগাই। ঘড়িতে তখন রাত নটা পঁচিশ।

    চ্যাপলিনের মুভি আর কতবার রিপিট হয়েছিল সেদিন আর দেখা হয়নি।
  • pipi | ০৪ আগস্ট ২০১৪ ২০:১৪251854
  • বলি মামু নিজের ছিলিম টিরিম চ্যায়রা টা আগে একটু ফুলিয়ে দেখাক দেখি!
  • pipi | ০৪ আগস্ট ২০১৪ ২০:১৪251855
  • এতো তো গত্তি লাগলো, তাতেও হবে না? আরো চ্যায়রা ভালো কত্তে হবে? রক্ষে করো!!
  • Ishan | ০৪ আগস্ট ২০১৪ ২০:১১251853
  • পিপির জন্মদিন? পিপির চ্যায়রাটা একটু ভালো হোক, এই কামনা করি।
  • byaang | ০৪ আগস্ট ২০১৪ ২০:০০251852
  • পিপি আজ শুধু কিশোরকুমারেরই না, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্ররও জন্মদিন।
  • Ishan | ০৪ আগস্ট ২০১৪ ১৯:৪৯251851
  • ব্যোম কালী।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত