এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০৫ আগস্ট ২০১৪ ০১:১৯251910
  • এদিকে শুনলাম আমাদের পাড়াল্লোকে বর্ষামঙ্গলের উৎসবের মতন করে ইলিশ কিনে এনে দ্যাখে ইলিশে সেইরকম গন্ধ স্বাদ কিছুই নেই, তাই এখন আর ইলিশ আনে না। ঃ-(
    যা এনেছিল ভেজে খেয়ে ফেলেছে মুখ ভোতা করে।
    ইলিশ এরকম হয়ে গেল কী করে? গ্লোবাল ওয়ার্মিং? ক্লাইমেট চেঞ্জ?
  • T | ০৫ আগস্ট ২০১৪ ০১:১৬251909
  • তারপর আমরা হাঁটতে বেরোলাম। অ্যাপার্টমেন্টের পেছন দিকে দিয়ে অলিগলি। প্যারাম্বুলেটর সমেত। কাঠের বেড়া দেওয়া সারি সারি। সেই যে সেই সমস্ত বেড়া যেগুলো একসময় টমাস সয়ার রঙ করে বেড়াত। আর কী চমতকার সব বাড়ি। আমরা তিনরকম দরজা পছন্দ করলাম। দুরকম স্কাইলাইট। সাতরকমের গ্যারাজ। ইত্যাদি ইত্যাদি। সবই কি সুন্দর, গোছানো। এমনকি কী সুন্দর একটা কলাগাছ।
    -- সিরিয়াসলি! খুব সুন্দর কলাগাছ! সিরিয়াসলি!
    মজন্তালী সরকার। আজ খোলনলচে পাল্টেছে। সাদা কালো ছোপ ছাপ। সাদা লেজ।
    -- বোঁসোঁয়া...
    -- খুব হয়েছে যাও।
    আমরা ফেরত এলাম।
  • Atoz | ০৫ আগস্ট ২০১৪ ০১:১৫251907
  • সোসেন এখন কোথায়? এয়ার্পোর্টে? নাকি সাগরসৈকতে? নাকি জ্ঞানসম্মেলনে?
  • pipi | ০৫ আগস্ট ২০১৪ ০১:১৫251908
  • স্টারবাকস ক্যাম্পাসের মধ্যে একটা, বাইরে আরেকটা - দুটোতেই সর্বক্ষণ গিজগিজে ভিড়। আর কাউকে বসে থাকতে দেখি নি কখনো ওখানে।
  • Atoz | ০৫ আগস্ট ২০১৪ ০১:১৩251905
  • আরে টি, টিম আর হুচি ছদ্মবেশে ছিলেন না তো? ঃ-)
  • sosen | ০৫ আগস্ট ২০১৪ ০১:১৩251906
  • কতো সময়! ঃ(
  • T | ০৫ আগস্ট ২০১৪ ০১:০০251904
  • মেয়ের জন্মদিন ছিল। খুচখাচ বন্ধুবান্ধব। কেক কাটা হ'ল। এক মহিলা এসেছিলেন। কাজাকস্থান। আস্থানা। শুনে আমার গুরু মনে পড়ে গেল। টুক করে হট্টগোলের মাঝে ঢুঁ মেরে গেলাম। এবং দেবতা আড়চোখে সমস্তটাই দেখলেন।
  • | ০৫ আগস্ট ২০১৪ ০০:২০251903
  • স্টারবাকস আছো তো ধারেকাছে?
  • Arpan | ০৫ আগস্ট ২০১৪ ০০:১০251902
  • আহ, কী ফ্যান্টাস্টিক বৃষ্টি হচ্ছে এখানে। নালীতে নালীতে পরাঙ্মুখ ঘাস আর নদীতে ইলিশ মাছ দুইই গোকুলসম বাড়িছে।

    অনেক বছর পরে ভরা বর্ষায় কলকাতায়।
  • pipi | ০৫ আগস্ট ২০১৪ ০০:০৯251901
  • মামী, এদিকে তো ওসব নাই। মানে, দেখি নি আজ অবধি। কে জানে, হয়তো আমি-ই খুঁজে পাই নি।
  • | ০৫ আগস্ট ২০১৪ ০০:০৭251900
  • পাড়ার দোকানে গেলেও হয়। মাঝারি নিঝুম রাস্তার পাশে একখান দোকান- বইপড়া, উলবোনা এমনকি বসে বুড়ো-ধাড়ি কম্বিতে ছবি আঁকা সবই চলে। গরমে একটু বাতাস বইলেই অর্ধেক লোক বাইরে সবুজ ছাতার নীচে- ফিরিতে নেট চর্চারও সুবিধে আছে- এককাপ কফি কি চায়ে নিয়ে বসে থাকো না যতক্ষণ খুশি। মুখ চেনা হয়ে গেলে কফি টেবিলেও এসে যায়। বই পড়ো, গল্প করো- হুড়োতাড়া নেই। ভেতর থেকে একটা ভালোলাগার ফিলিং আসেঃ)
  • T | ০৪ আগস্ট ২০১৪ ২৩:৫৬251899
  • হানুদা...:)
  • Arpan | ০৪ আগস্ট ২০১৪ ২৩:৪৩251898
  • কল্যাণকামী রাষ্ট্রটা হেব্বি দিয়েছে। ঃ)))
  • pipi | ০৪ আগস্ট ২০১৪ ২৩:৩২251897
  • এক পাড়াতেইঃ-) ছ খানা বাড়ি পরে। আরেক খানা 'বুড়ির বাড়ি' ঃ-))
  • Abhyu | ০৪ আগস্ট ২০১৪ ২৩:২৫251896
  • বাড়ি শিফটিং কি একই শহরে?
  • pipi | ০৪ আগস্ট ২০১৪ ২৩:২৪251895
  • রোসো বাপু। এই সবে কাল রাত্তিরে বাড়ি শিফটিং শেষ হল। হাতে পায়ে কোমরে ঘোর যন্তন্না এখনো। চাদ্দিকে খান পঞ্চাশ বাক্স প্যাঁটরা প্যাটপ্যাট করে চেয়ে আছে। তাদেরকে গুছিয়ে তুলতে হবে ভাবলেই অম্বল হয়ে যাচ্ছে। একটু হাঁফ ছাড়ি তাপ্পরে কল করিব।
  • Abhyu | ০৪ আগস্ট ২০১৪ ২৩:২০251894
  • পিপি টাইম পাইলে আমাকে কল করিবা
  • pipi | ০৪ আগস্ট ২০১৪ ২৩:১৮251893
  • এহ টি কেমন মন খারাপ করিয়ে দিল। শনিবার বেলাবেলি রাস্তার ধারের শান্ত কফিশপে ব্রাঞ্চ, এক গেলাস অরেঞ্জ জ্যুস নিয়ে। মাথার উপর চাঁদোয়া খাটানো, বাইরে টেবিল চেয়ার। যতক্ষণ পার বসে বসে রাস্তা, লোকজনের আনাগোনা দেখ কিম্বা বই পড় কি উল বোন। কেউ কিছু বলে না, তাড়া নেই, তাগাদা নেই। মাঝেসাঝে দোকানী এসে জেনে যায় আরেক কাপ কফি/জ্যুস লাগবে কি না। ফোঁও ও ও ও সসস্‌! বড্ড, বড্ড মিস করি। আরো কত কি মিস করি যে .....
  • h | ০৪ আগস্ট ২০১৪ ২৩:১১251892
  • ট নিশ্চয় কোনো কল্যানমূলক রাষ্ট্রে গেছে। সেখানে লোকে হাসি মুখে ফাঁকা ট্রামের যাতায়ত দেখতে দেখতে কফি কিংবা ওয়াইন চুকচুকায়। এইখানে হলে, আনন্দবাজার সম্পাদকীয় লিখতো, বাঙালি আর কতকাল ফাঁকা ট্রাম অবলোকন করিয়া ভ্রমণকাম চরিতার্থ করিবে? বাজেট ঘাটতির কঠিন বাস্তব হইতে তাহাকে কে বিমুখ করিল, সে কি স্বয়ং বিশ্বকবি না এই গত চারি দশকের বামপন্থী আপদেরা। দেখিয়া আসুন আজকের চীনে বাজার অর্থনীতি কি পরাক্রান্ত হইয়া উঠিয়াছে, কর্মসংস্থানের প্রকোপে লোকে কেবলি তাই-চি করিতেছে, দু দন্ড কর্ম বিরতি এহেন দুর্মূল্য। হায় মা তো মাটিতেই রহিলেন, কবে কি প্রকারে মানুষ হইবেন।
  • cm | ০৪ আগস্ট ২০১৪ ২৩:০২251890
  • ক ঘটিলে যদি খ ঘটে তবে কোন রূপেই খ দেখিয়া ক ঘটিয়াছে সিদ্ধান্ত করা যাইবে না।
  • Abhyu | ০৪ আগস্ট ২০১৪ ২৩:০২251891
  • মিঠুদি 10:44 PMএর পোস্টের উনি কি ঈশানদা?
  • Ishan | ০৪ আগস্ট ২০১৪ ২২:৫৮251889
  • ভেবে দেখলাম আম্মো ফরাসী। কারণ আমি বুড়ো হলেও কী ফিট কী ফিট। যেমন দৌড়তে পারি, তেমনই মাসকেল।
  • cm | ০৪ আগস্ট ২০১৪ ২২:৪৯251888
  • বুড়োগুলো কি ইঞ্জিরি কয়? আমি দু চারবার ঠোক খাওয়ার পর থেকে বুড়িদের কাছেই রাস্তার খোঁজ নিতুম।
  • T | ০৪ আগস্ট ২০১৪ ২২:৪৫251887
  • আর বুড়োবুড়ি গুলো কি ফিট! দিব্যি সারা শহর সাইকেল নিয়ে টইটই করছে। এদিকে সন্ধ্যে হয় প্রায় সাড়ে নয় দশ নাগাদ। বাড়ির সামনের বাগানে একটা টেবিল পেতে সবাই মিলে বসে ডিনার সারছে। বেশ ভালো।
  • m | ০৪ আগস্ট ২০১৪ ২২:৪৪251886
  • এদিকে কি গম্ভীর সমস্যা! বিছানায় ল্যাপি- দুপায়ে জুতো গলিয়ে উনি বসে আছেন। ইউটিউবে জুতোর ফিতে দিয়ে ফুল করার কাজ চলছে-উনিও জুতো পায়ে বিছানায় বসে সেই কাজ করে চলেছেনঃ((
  • T | ০৪ আগস্ট ২০১৪ ২২:৩৯251885
  • এগুলো কফিশপ নাকি! ছোঃ, চাট্টি চেয়ার পেতে বসে ভাও কিতনা ভাও কিতনা কচ্চে।
  • T | ০৪ আগস্ট ২০১৪ ২২:৩৫251884
  • ভূত পেত্নী? একটা ক্যাসল মতো আছে। সে গেল বার জার্মান ক্যাসলদের কাছে দশগোল খেয়েছে। ফলে খুবই স্তিমিত। নিজস্ব ভূত প্রেত নিয়ে একপ্রকার লজ্জিত। দেখি আজ রাত্রে বেরোব। কমার্স স্ট্রীটের দিকে কিছু গলি ঘুঁজি আছে। ওখানে জায়গায় জায়গায় থোক থোক আঁধার। প্রথম দিন দেখেই সন্দেহ হয়েছিল। খুঁচিয়ে দেখতে হবে।
  • Ishan | ০৪ আগস্ট ২০১৪ ২২:৩৪251883
  • আমি বিল্লি, শপিং মল, সবই পছন্দ করি। সবথেকে বেশি পছন্দ করি বেড়াতে। বিশেষ করে পর্বতারোহণে আমার সুনাম আছে। এভিডেন্স চাইলে বলবেন, মেল আছে ফরোয়ার্ড করে দেব।
  • Ishan | ০৪ আগস্ট ২০১৪ ২২:৩২251882
  • কফি শপ? আমার সন্ধানে তাও আছে। এই দেখুন কলকাতা শহরের সুবিখ্যাত কফি শপ। যেমন নিরিবিলি তেমনি শান্তশিষ্ট। যেন শান্তিনিকেতন।

  • | ০৪ আগস্ট ২০১৪ ২২:২৯251881
  • আর টি-এর শহরে কটা সায়েব মেম ভুত পেত্নীর সঙ্গে দেখা হয় নি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত