এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৩০২১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১০:৪৬518454
  • ইংরিজি "সহজবোধ্য" আর তার "শব্দভান্ডার" শক্তিশালী এই অব্স্থান বোধহয় একমাত্র ইংল্যান্ডের প্রাক্তন সাম্রাজ্যের অধিবাসীরা মনে করে। ইংরিজির বর্তমান অবস্থান বোধহয় আর্থিক/ঐতিহাসিক কারণে। মান্দারিনকে বাদ দিলে হিন্দি- ও স্প্যানিশভাষী লোকের সংখ্যা ইংরিজির আগে।
  • PT | 213.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১০:৫০518455
  • **নেটিভ হিন্দি- ও স্প্যানিশভাষী
  • lcm | 34.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১১:১৩518456
  • পৃথিবীর সর্বাধিক প্রচারিত ইংরেজী দৈনিক হল টাইম্‌স অফ ইন্ডিয়া (৩২ লাখ), যদিও ইংরাজী মাতৃভাষা এমন মানুষের সংখ্যা ভারতে মাত্র আড়াই লাখের মতন।

    মান্ডারিন, স্প্যানিশ-এর পরে লোকসংখ্যার হিসেবে থাকলেও, দেশের সংখ্যায় সবার ওপরে ইংরেজী, প্রথম এবং দ্বিতীয় ভাষা হিসেবে।

    গত শতাব্দী পর্যন্তও বিজ্ঞান চর্চা-র যুগান্তকারী কাজ ইংরেজীর থেকেও ফ্রেঞ্চ, জার্মান এবং ইতালিয়ান ভাষায় বেশী হয়েছে।
  • গান্ধী | 213.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১১:১৬518457
  • এই প্রসঙ্গে একটা কথা, এটা তর্কের বাইরে

    আমাদের হোস্টেলের ধোপা টাইমস অফ ইন্ডিয়া রাখে। কাগজে মুড়ে কাপড় ফেরত দেবে বলেঃ)
  • কল্লোল | 230.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১১:১৭518458
  • একটা কথা ঠিক, ফটফট করে ইংরেজি বলতে চাইলে ইংরেজি মিডিয়ামে পড়তে হবে। লেখা ও পড়াটা বাংলা মিডিয়ামেও হয়। ওয়ান থেকেও হয় সিক্স থেকেও হয়।
    এটা অনেকটা নির্ভর করে পড়ানো ও বাড়ির পরিবেশের উপর। যে বাড়িতে ইংরাজি বই পড়া, ইংরাজি সিনেমা দেখার চল আছে, সে বাড়ির বাচ্চারা ফটফট করে ইংরেজি বলতে পারে। এটা অবশ্য বড় শহরে থাকা মোটামুটি স্বচ্ছল পরিবারের পক্ষেই সম্ভব। গ্রামের দিকে অসুবিধা।
    আবার এতে নানান দুস্কু। বাচ্চা বাংলা বই পড়ে না, বাংলা সংস্কৃতি বোঝে না, ইত্যাদি।
    দুটো ব্যালেন্স করা বেশ মুস্কিল।
    প্রশ্নটা ওয়ান কি সিক্স নয়, পদ্ধতিগত।
    যারা জার্মানীতে পড়তে বা চাকরী করতে যান (এই যেমন আমাদের সুমন), তারা তো দিব্যি মোক্ষমূল্যর ভবনে জর্মন শিখে নেন, দুত্তিন বচ্ছরেই। সুমন ঐ শিখেই প্রেম করে ফেললো। কোনো ভাষায় প্রেম করা, সে ভাষায় পিহেইচডি করার চাইতে কম কিছু না।
  • lcm | 34.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১১:১৮518459
  • আর ইয়ে, যে কোনো ভাষা বা সাবজেক্ট, ৬ বছরের জায়গায় ১২ বছর শিখলে একটু ভালো শেখা হয়। মানে, অন অ্যান অ্যাভেরেজ আর কি। ব্যতিক্রমী লোকজন তো আছেই যারা ৬ বছরেই দারুণ শিখেছে, বা, ১২ বছর পড়েই কিছুই শেখে নি।
  • bb | 127.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১১:৩১518460
  • LCM যদি নিজের মত হিসাবে লিখে থাকেন তাহলে উত্তর নেই, কিন্তু ১২ বছরে ভাল শেখা যায় সেটা যদি একটু ডেটা দিয়ে বলতেন তাহলে ভাল মত। নইলে এটা ঠিক কি করে বলব?
  • PT | 213.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১১:৩২518461
  • সেতো বটেই, কিন্তুক তাতে ইংরিজি দিদিমণির সংখ্যাও বেশী লাগে। আজকাল ভাল ইংরিজি শিখে কম্প্যুতে দ্ক্ষতা দেখালে বোধহ্য প্রাইমারি স্কুলের বাইরে বেশী ভাল চাকরী পাওয়া যায়।
  • নেতাই | 131.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১১:৪৩518464
  • বাংলা মিডিয়ামে যারা ক্লাস ওয়ান থেকে ইংরেজী শিখেছে/শিখছে তাদের সাথে ক্লাস সিক্ষ থেকে ইংরেজী শেখা লোকজনের ফারাক কতটা?

    বিশেষ প্র্যাকটিশ না করলে তাদেরও কিন্তু বাইরে এসে অসুবিধে হয়েছে/হয়। ইংরেজীতে কথা বলতে/লিখতে ঝামেলা হয়।

    যারা ছোটবেলা থেকেই আরশোলাকে বলে কক্রোচ, ইংরেজীতে ফেলুদার গল্প পড়ে আর ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের কথা আলাদা।

    আমাদের অফিসেই অনেকে আছে যারা ইউপি হরিয়ানার। ছোটবেলা থেকে আংরেজী তাদের কোর্সে ছিলো। তাদের ইংলিশের সাথে ক্লাস সিক্সে শিখে আসা ইংরেজীর খুব কি তফাৎ? প্পনদা কী বল? প্রপার দিল্লী বা কলকাতার ইংলিশ মিডিয়ামের ছেলেদের তুলনায় সব নস্যি। ফটফট ইংরেজীতে কথা বলার ব্যাপারে।
  • lcm | 34.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১১:৪৭518465
  • আমি ৬ বছর ফিজিক্স পড়লাম, আর ১২ বছর ফিজিক্স পড়লাম - একটু ও কি তফাৎ নেই? একেবারে কিস্যু নেই? সত্যি?
  • প্পন | 126.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১১:৪৯518466
  • প্পন্দার কিছু বক্তব্য আছে। পিনাকীকে লিখবে ঠিক করেছিল। এখনো সময়াভাবে লিখতে পারে নাই। আজ সন্ধের দিকে লিখতে পারবে আশা করা যাচ্ছে।
  • নেতাই | 131.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১১:৫০518467
  • লেসিএমদা।
    কবে থেকে ছ বছর আর কবে থেকে বারো বছর তার ও তো একটা ব্যাপার আছে।

    কেউ শিশুশ্রেনী থেকে ফিজিক্স পড়লে সে কতটা বেশী শিখবে?
  • b | 122.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১১:৫৩518468
  • বিবি দা বলছেন তবু বিশ্বাস হয়্না ঃ)))
  • kc | 188.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১১:৫৪518470
  • নেতাই, ফারাকতো আছেই। এই দ্যাখো আমি কেলাস ওয়ান থেকে ইন্জিরি পড়ে (এক্দম কানের পাশ দিয়ে গুলি বেড়িয়ে গেছে, লাস্ট ব্যাচ) একদম অগা মফ্স্বলে থেকেও সবসময় কটিন কঠিন ইন্জিরি বই পড়ি। আর বোতীন কে দ্যাখো, কলকাতার কাছে থেকেও বাংলা বইয়েই সেঁটে আছে। (কেলাশ সিক্স থেকে ইন্জিরি পড়েছে যে)
  • lcm | 34.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১১:৫৪518469
  • শিশু শ্রেণী থেকে পড়া হয়, বিজ্ঞান, স্বাস্থ্য, গণিত - এগুলো তো ১২ বছর পড়া হয়। বিজ্ঞান আলাদা করে ভেঙে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি একটু পরে হয়। কিন্তু গ্রহ তারা, পৃথিবী সূর্য, পাটিগণিত - বিজ্ঞানের ফাউন্ডেশন তো শিশু শ্রেনী থেকেই শেখানো হয়।
  • নেতাই | 131.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১১:৫৬518471
  • ঃ((
  • নেতাই | 131.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১১:৫৭518472
  • ইংরেজীতে আমারো পোচুর ব্যাথা
    আর বিশেষ কিচু বলা ঠিক হবেনা
  • PT | 213.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১১:৫৮518473
  • আজ থেকে বছর ১৫-২০ আগে যখন জার্মানিতে জার্মান ভাষায় থিসিস লেখা বাধ্যতামুলক ছিল তখনও কোন বিদেশী ১২ কেন ৬ বছরও জার্মান ভাষা শেখার সময় পেত না। ১-২ বছরের মধ্যেই ভাষা রপ্ত করে নিতে হত। ১৯৯৭-৯৮ সালেও সাপ্তাহিক গ্রুপ মিটিং জার্মান ভাষায় হত। বোধহয় ২০০০-এর পর থেকে অবস্থা বদলেছে।
  • b | 122.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১১:৫৯518476
  • মগজ ধোলাই টা অবিশ্বাস্য লেভেলে ))
  • bb | 127.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১১:৫৯518475
  • ঐ জন্যই বল্লাম, LCM যদি তর্ক করার জন্য লেখেন তাহলে উত্তর নেই। কিন্তু আপনি বলুন, আজকে প্পনয়ের মেয়েকে অত ছোট বয়েসেই স্ট্যাটিস্টিক শেখাচ্ছে, এরপর ও বড় হয়ে যদি ISI থেকে BSTAT করে তাহলে কি ও আগে যারা BSTAT করেছে তাদের চেয়ে বেশী জানবে?
    আগের লোকেরা সব ১২ ক্লাস থেকে স্ট্যাট্স পড়েছে - এই ভাবে কি কিছু বলা যায়????
    প্পন - আসা করি এই উদাহরণ তুমি কিছু মনে করবে না।
  • প্পন | 126.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১২:০১518477
  • বিবি, মনে করার কোন প্রশ্নই ওঠে না। এইটা ডেটা পয়েন্ট হিসেবে আলোচনায় আসতে পারে জেনেই তো ভাটপাতায় লিখেছিলাম। ঃ)
  • lcm | 34.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১২:০২518478
  • ৬ এর ১২ বছর তো মানে ইয়ে একটু বেশী সময় - না কি?
    আর ছোট বয়েস থেকে শেখানোই বলে আরো ভালো। মানে অ্যাডাপ্টেবিলিটি বেশী থাকে - তাই তো বলে।
    চীনে ইংরেজী প্রাইমারী লেভেলে বাধ্যতামূলক করে দিয়েছে, ওয়ান টু থ্রি - এই ক্লাসের মধ্যে ইংরেজী শুরু করতেই হবে।
  • lcm | 34.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১২:০৪518479
  • দ্যাখো বিবি, সেই হিসেবে সব কিছুই তো ক্লাস সিক্স থেকে শুরু করা যায়। ৬ আর ১২ বছরের পড়াশোনার ফল যদি একই হবে, তাইলে আর পাঁচ বছর বয়স থেকে স্কুলে যাবার দরকারটা কি?
  • bb | 127.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১২:০৫518480
  • হ্যাঁ -ব - একবার লুরু এস, এবার আড়ংধোলাই দেখাবঃ)
  • bb | 127.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১২:০৭518482
  • LCM - সেই জন্য কিছু কিছু জিনিষ ওরা ৬ বছরে শুরু করে এবং ধীরে ধীরে বয়সের সঙ্গে সঙ্গে অন্যান্য জিনিষগুলিকে আনা হয়- এখন এটা ১২ বছরে কেন, ১০এ কেন নয় এটা আমি জানি না। এর পিছনে যুক্তিটা বলছিলাম।
  • lcm | 34.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১২:০৭518481
  • বোঝো! এ কেমন কথা। ক্লাস ওয়ান থেকে অংক করছ বলে কি এখন বড় হয়ে পিএইচডি-র থেকে বেশী অংক জানবে? এই বিস্ট্যাট আর ছোট বেলায় বোতলে লেবু গোনা - এ কেমন তুলনা হল বাপু।
    কিন্তু তা বলে কি অংক শেখা কেলাস সিক্স থেকে শুরু হবে? যদি হয় ও, আমি পোতিবাদ করব। খামোকা আমিও এগারো বছর বয়স অবধি খেলে বেড়াতে পারতাম। কি অবিচার!
  • bb | 127.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১২:০৮518483
  • LCM আমি ব্ড় হয়ে দুজনের ডিগ্রীটা একই রেখেছি - মানদন্ড বদলাই নি ঃ)
  • lcm | 34.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১২:০৯518484
  • সে করুক। কিন্তু ১২ বছর শিখলে ভালো শেখা হয়, ৬ বছরের থেকে। এইটুকুই।
  • lcm | 34.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১২:১২518486
  • কি মুশকিল, কেউ যদি অংক শেখা ক্লাস থেকে শুরু করে, তার কিন্তু বিস্ট্যাট পাওয়া একটু কঠিন হবে না!
    আর, খালি ৫% নিয়ে আলোচনা, আইএসাই, আইআইটি, যাদবপুর, শিবপুর - এদের বাইরে তো একটা জগৎ আছে - নাকি?
  • lcm | 34.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১২:১৩518487
  • *ক্লাস সিক্স থেকে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন