এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৮ আগস্ট ২০১৪ ১১:২৮252270
  • দেশ পড়া তো বহু বছর হল ছেড়ে দিয়েছি। কেন কুমুর গপ্পো বেরিয়েছে? কোথাও রিপোস্ট কর না, পড়ে ফেলি।
  • kumu | ০৮ আগস্ট ২০১৪ ১১:১১252269
  • দে,তবে এটি গুজব যে আমি ঐ দরজা দিয়ে ঢুকতে না পেরে নাটক না দেখে ফিরে গেসলাম।একটু কাত হয়ে একটু কায়দা করে ঢুকেছিলাম ঠিকই।
  • kumu | ০৮ আগস্ট ২০১৪ ১১:০৭252268
  • তাপস ও সামরান,
    শুভ জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ভালবাসা।জীবন আলোকময় হোক,আনন্দময় হোক।

    অরণ্য,ওকে।আপনি নৈহাটির না?নৈহাটির সময় ১৪০০ দলের নাটকের রিভিউ পড়ে ভাল লাগল।

    আচ্ছা আপনারা দেশ পড়েন্না?পিলিজ ২ আগস্ট সংখ্যা কিনে গল্প পড়ুন, পড়ুন না!!
  • de | ০৮ আগস্ট ২০১৪ ১১:০৩252267
  • তাপসকে হ্যাবাড্ডি - সানস্ক্রীন লোশন দিলুম একটা!!
  • de | ০৮ আগস্ট ২০১৪ ১১:০২252266
  • কুমুদি, ওই হলে ঢুকতে গেলে আস্থায় লীন হওয়ার বস্তু হাতে নিয়ে ঢোকা উচিত!
  • aranya | ০৮ আগস্ট ২০১৪ ০৯:১১252265
  • হ্যাবাড্ডে তাপস।
    খাপচে খুপচে পুরনো ভাট পড়ে দেখলাম আতোজ ও কুমু স্মরণ করেছিলেন, ধন্যবাদ দুজনকেই।
    কুমু, আপনাকে সাথে যাওয়ার ডাক না পাঠিয়ে হিমালয় পানে রওনা হওয়ার কোন সিন-ই নেই, নিশ্চিন্ত থাকুন :-)
    প্পন, মা শীগগিরি ভাল হয়ে যাবেন, চিন্তা কর না।
  • সিকি | ০৮ আগস্ট ২০১৪ ০৮:১৬252264
  • তাপসকে জন্মদিনের শুভেচ্ছা। চশমার পাওয়ার কমুক, মনের পাওয়ার বাড়ুক।
  • Ishan | ০৮ আগস্ট ২০১৪ ০৮:০৬252263
  • নাঃ বুঝতে ভুল হয়েছিল। বোম টাকে অন্তত হিউম্যানিটেরিয়ান বলেনি।
  • Ishan | ০৮ আগস্ট ২০১৪ ০৮:০০252262
  • মুষলপর্ব শুরু হয়ে গেল। ওবামা একটু আগে জানালেন ইরাকে আমেরিকা এয়ারস্ট্রাইক শুরু করছে। এটাকে বলা হচ্ছে "হিউম্যানিটেরিয়ান এয়ার ড্রপ"।

    ওদিকে হামাস নাকি দুটো রকেট ছুঁড়েছে। অতএব যুদ্ধবিরতি শেষ। ইজরায়েলের প্রত্যাঘাতের প্রতীক্ষা।
  • sosen | ০৮ আগস্ট ২০১৪ ০৩:৫০252261
  • ফোন্নং আছে, সিগন্যাল নাই। ভেজে দিচ্ছি।
  • | ০৮ আগস্ট ২০১৪ ০০:১১252260
  • সোসেন ফোন্নং পেয়েছো? মেইলে ভেজো।
  • sosen | ০৮ আগস্ট ২০১৪ ০০:০৩252259
  • আহ, সিবির লেখা পড়ে মন খুশ হয়ে গেলো। বেঁচে থাকো বাবা। স্বস্তিকাকে বাঁচানোর চাট্টি চেষ্টা করে নিলে পাত্তে।

    ( তা বলে আগুন লাগাতে খুশি হয়েছি মনে কর্বেন্না। আপনাদের বিশ্বাস নেই)
  • aranya | ০৭ আগস্ট ২০১৪ ২৩:৫৪252258
  • সিবি দিব্য লিখেছেন, আরও অনেক লিখুন
    নিজের নিরাপত্তার কথা না ভেবে অন্য দর্শকদের হল থেকে বেরোতে সাহায্য করেছেন - এটা পড়ে খুব ভাল লাগল।

    এবার অল্পের ওপর দিয়ে গেল। কিন্তু হলের বর্ণনা পড়ে মনে হচ্ছে ঐ হল জতুগৃহ হয়ে দাঁড়াতে পারে ভবিষ্যতে
  • | ০৭ আগস্ট ২০১৪ ২৩:৪৯252256
  • সিবির চমৎকার লেখা পড়ে সত্যিই দুঃখের বদলে হাসি পেলো।

    আবপ লাইভের যে লিং টা দিলাম, ওখানে দেখছিলাম, সুমন্দেও আগুন নিবিয়েছে তারপর দমকল এসে যাওয়ায় আপিসে চলে এসেছে।
    সব কর্মকর্তা নাকি পদত্যাগ করেছেন?
  • aranya | ০৭ আগস্ট ২০১৪ ২৩:৪৯252257
  • কুমু, শুন্য-র গপ্পোটা হল - বাড়ীতে বাজ পড়ে একটি মেয়ে অদৃশ্য হয়ে যায়, তাকে ছোঁয়া যায়, কিন্তু দেখা যায় না, সবাই ভাবে ভূত। এক শিল্পী সেই ভূতের বাড়িতে থাকতে যায়, ভূত মেয়ের প্রেমে পরে ইঃ
  • kumu | ০৭ আগস্ট ২০১৪ ২৩:২৮252255
  • সিবির লেখা পড়ে মন ভাল হয়ে গেল যদিও দুঃখের ঘটনা।
    শুন্য শুধুর গল্পটা মনে পড়ছে না।ঃ-(((
  • kumu | ০৭ আগস্ট ২০১৪ ২৩:২৪252254
  • দে বল্লে পেত্যয় যাবে না ঐ দরজা দেখে আমিও ঠিক একই কথা বলেছিলুম।তাতে কান না দিয়ে সকলে (ইনক্লুডিংতোমার সার) বলতে লাগল আমার ঢুকতে অসুবিধে হলে যেন বলি।
  • a x | ০৭ আগস্ট ২০১৪ ২৩:১৩252253
  • আগুনটা এক হপ্তা দেরীতে এল।
  • Ratan | ০৭ আগস্ট ২০১৪ ২৩:১০252252
  • ভাগ্যিস অর্নব ঘোষ বদ্লী হয়ে গেছে, না হলে নাটক করার ছলে আগুন লাগানোর জন্যে গারদে পুরে দিত।
  • তাপস | ০৭ আগস্ট ২০১৪ ২৩:০৬252251
  • ঃ)
  • | ০৭ আগস্ট ২০১৪ ২৩:০৪252250
  • সিবিও বেশ লেখে তো!
    পোত্থম সারিতে সুমন্দে ছিলেন নাকি। ত্যানি আবার মোবাইলে ক্লিপিংস তুলে এনে আবাপানন্দে দ্যাখা্চ্ছে।
  • a x | ০৭ আগস্ট ২০১৪ ২৩:০০252249
  • সিবির লেখা পড়ে দুক্খু হবার বদলে হাসি পেয়ে গেল!
  • de | ০৭ আগস্ট ২০১৪ ২২:৫৩252248
  • সানবার্নড হয়েচেন বলে ঃ)
  • তাপস | ০৭ আগস্ট ২০১৪ ২২:৫০252247
  • আচ্ছা, আপনি আমায় তখন কনগ্রা দিলেন কেন? না বুঝেই অবশ্য সেটা পকেটস্থ করেছি।
  • de | ০৭ আগস্ট ২০১৪ ২২:৪৮252246
  • বাঃ! সিবিও তো ভালো রিভ্যু লেখে!
    শুনে অবিশ্যি ভয়ই লাগলো - এই জুন মাসেই তো নাটক দেখে এলাম - ভালো নাটকগুলো হয় তাই - নাহলে ওই হলে ঢুকতে হলেই সাফোকেটিং লাগে। আমি এবারই গিয়ে বল্লাম, এতোটুকু দরজা, কিছু হলে স্টাম্পেড হয়েই লোকে মরে যাবে!

    ওর থেকে মধুসূদন মঞ্চ অনেক ভালো।
  • cb | ০৭ আগস্ট ২০১৪ ২২:৩১252245
  • তো আজ গেছিলুম অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে। দুটো নাটক। কৌশিক সেনের পুনশ্চ (সৈ মু আলী) আর সুমনের শুন্য শুধু শুন্য নয় (শরদিন্দু)। ওরে বাবা গিয়ে দেখি হুস হু দের ভিড়। সুমন দে, দেবদুত ঘোশ, কান্চন, স্বস্তিকা, আরো না জানি কারা সব চিনতে পারলাম না। একবার ভাবলুম স্বস্তিকার হাতের খবরটা নিই, তাপ্পর কাটিয়ে দিলাম (ভদ্রমহিলা খুব ই সুন্দরী)।

    এনিওয়ে, প্রথম নাটক তো সুন্দর কেটে গেল। কৌশিক সেনের ছেলে ছিল বোধহয় লিড রোলে, এই ছেলেটি আগামী দশ বছরে বাংলার শ্রেষ্ঠ নাট্যাভিনেতা হবে এই দাবি করে গেলুম। চমৎকার জমেছিল। কার্টেন কল হল, কৌশিক এসে সুমনের ঢালাও প্রশংসা করে গেল (ব্যাক স্ক্র্যাচিং?)। দর্শকরা সবাই খুশিমনে হিসু করতে চলে গেল। হাফটাইম।

    ফিরে এসে এদিক ওদিক তাকিয়ে খানিক সেলেব্রিটি খুঁজে টুজে চেয়ারে বসেছি, বেশ ঠান্ডা (আমার আবার সর্দি মত হয়েছিল, ভগবান শুনতে পেয়ে খানিক পরে আবহাওয়া গরম করার ব্যবস্থা করার প্ল্যন করলেন ইন দা মিনটাইম)। এবার ব্যাপার হয়েছে কি, পুনশ্চটা আবার আমি মনে করতে পারছিলাম না, আমি আর মা দুজনেই ভুল স্পেকুলেট করলাম। সেকেন্ড গল্পটা পড়া ছিল, তাই অ্যান্টিসিপেশন টা বেশি ই ছিল, একটু ছ্যাবলামি সহযোগে নাটক প্রায় ৬০ - ৭০ শতাংশ নেমে গেছে, আমাদের নিঃশ্বাস টাশ প্রায় বন্ধ, তখন ই ..........

    সিনটা ছিল নায়ক আর ভুতনায়িকা দুজনের, নায়কের ই শুধু ডায়ালগ, ভুতনায়িকা স্পিচলেস। সুন্দর উপর দিকটা দিয়ে দেখলুম ধোঁয়া ছেড়েছে (গুড স্টেজক্রাফ্ট!!!)। হটাৎ সামনে থেকে কয়েকজন দাঁড়িয়ে উঠে চেঁচাতে লাগল আগুন আগুন। আমি প্রায় মাকে বলতে যাচ্ছি আতাগুলো ধোঁয়া দেখে ভয় পেয়েছে, ওমা দেখি ভুতের গলায় আওয়াজ ফুটেছে, খোনা গলায় আঁগুঁন লেগেচে আঁগুঁন লেগেচে বলছে। নায়ক বোধহয় সবে প্রেমট্রেম নিবেদন করতে যাবে, একটু বাড়ে ছিল, সে দেখি কথা নেই বার্তা নেই দিল মন্চের বাঁপাশের (দর্শকের বাঁ দিক ধরুন) কাপড়টা ধরে এক টান। কি বলব মাইরি, একেই বোধহয় বলে লেলিহান শিখা, সে কাপড় খুলে এল আগুন সমেত, আর দেখি আগুন ছড়াচ্ছে উপরপানে। দেখি এক্জন জলের জগ নিয়ে আগুনে জল ছুঁড়ছে। ফিউটাইল রে কাকা, ফিউটাইল।

    এবার স্টেজের উপরে এইসব কুনাট্য চলছে, আর জনগণ ভাবছেন চুপচাপ বসে আছে? ফাগোল নাকি? ঐ কাপড়ের টানের পড়ে যেরকম গগনভেদী চিৎকার উঠল, মনে হল নাগাসাকিতে বোম পড়েছে। আমি বাবা মাকে বললাম প্যানিক করবে না, তারাও আমায় বলে প্যানিক করিস না। বুঝলাম মৃত্যু হলেও তা হবে সুখময়, প্রিয়জনের মাঝে।

    এবার শুরু হল লোকের দৌড়াদৌড়ি, আর অ্যাকাডেমি র দরজা যে কি ছোট কি তা বলে বোঝান যাবে না, ২ জন কান্চন
    একসাথে হয়ত গলতে পারবে। এবার ওদিক পানে না গিয়ে দেখি পিছনে আর একটা দরজা আছে, সেটা কয়েক্জন ধাক্কা দিচ্ছে, সেটা খুলেও গেল। খুলে গিয়ে তারা বেড়িয়ে গেল, আমি আগে বাবা মাকে বার করে দিয়ে বেরোচ্ছি, হটাৎ দেখলাম ভালো লাগছে না, ভেতরে অনেক লোক দেখেছি, ফিরে গেলাম। শেষ দিকের লোকগুলো কে টেনে টেনে (কারুকে পেটে খোঁচা দিয়ে, কারণ তারা অন্য দিকে মুখে ফিরিয়ে দাঁড়িয়েছিল) ঐ দরজা দিয়ে বার করলাম, সে দরজা আবার খালি বন্ধ হয়ে যেতে চায়, ব্যাটাকে আটকাবার জন্য উপর থেকে একটা ছবির ফ্রেম ছেঁড়া হল।

    ব্যাক টু হল, ভাইরে কি চিৎকার কি চিৎকার, গলার তেজে আগুন নিভিয়ে দেবে। কি জিনিষ ব্যবহার করেছে জানি না, গোটা হল ধোঁয়ায় ভরে গেছে, পিছনের গেট টায় এক ভদ্রমহিলা দাঁড়িয়ে ফ্যাঁচ ফ্যাঁচ করছেন আর গ্রিনরুম গ্রিনরুম করছেন, তাঁকে বলা হল তিনি আর হলের মধ্যে যেতে পারবেন না। আগুন বেশ জ্বলছে তখন, দেখতে পাচ্ছি বাঁদিকের পর্দাটা কমপ্লিটলি খুলে পড়ে গেল, আর ঐ আগুনের উপর কি সব ঢালা হচ্ছে। হটাৎ কৌশিক সেন দেখি দৌড়ে আসছেন, মাথার ঠিক নেই, বললেন এই দরজাটা বন্ধ করে দিতে, আমি বললাম তা কি করে হয়, কিছু ধোঁয়া যাবে এদিক দিয়ে বেড়িয়ে, আপনি যান, গিয়ে স্টেজের ছেলেমেয়েদের দেখুন, উনিও আবার দৌড়েই চলে গেলেন। সে লোক ভাল, টিমের জন্য হি কেয়ারস। আর দুটো টিমের ই ছেলেমেয়েরা খুব ই তৎপরতার সাথে, লোড নিয়ে মোটামুটি আগুনটাকে আয়ত্বে এনে ফেলেছে, মন্চটা তো গেলো হাফ, সিটগুলোর কিছু হয়নি এই বাঁচোয়া।

    বাবা এদিকে খালি বলছে, সেই বইমেলা পুড়তে দেখেছিলাম, আর আজ এই অ্যাকাডেমি পুড়তে দেখছি। আমার খালি মনে পড়ছে বাইশে শ্রাবণে গৌতম ঘোষের কথা, এক্ষুনি প্রসেনজিত এসে খিস্তোবে। পুলিশ লাগল বলে পিছোনে, ব্যাটা সব অগ্নিকান্ডেই হাজির থাকে দেখচি।

    তারপর মোটামুটি যা বুঝতে পারলাম থিংস আর ইন কন্ট্রোল, কারন আর ফ্লেম টেম দেখতে পাচ্ছিলাম না। ঠিক করলাম বাইরে যাই। বাইরের গেটে দাঁড়িয়ে বাবা কাকে ফোন করছে, দেখি সুমন দে কানে ফোন নিয়ে বাবাকে একটা সাইড ডজ করেই গাড়ির দিকে ছুটল। ইদিকে দুটি ফায়ার ব্রিগেডের গাড়ি এসে হাজির। একটি বড়, একটি ছোট। বড় আগে, ছোট পিছে, সুতরাং দুটো ই ঢুকতে পারছেনা, সামনের বড় গাড়িটাকে বললাম ছোটটাকে ঢুকতে দিন, কি হাইপার পাবলিক, ছোট গাড়িটার উপর চিল্লিয়ে মিল্লিয়ে শেষে সরে গেল। ছোটটাও ঢুকে পড়ল আর স্বস্তিকা ও সুট করে বেরিয়ে গাড়ি করে চলে গেল।

    নিম্নলিখিত প্রশ্নগুলি ভাবতে ভাবতে বাসে করে বাড়ি চলে এলাম।
    কার হল? কে মেইনটেইন করে? কে ইমার্জেন্সী সার্ভিস দেয়? কে ফিট সার্টিফিকেট দেয়?কে এই দরজার সাইজ দেখে হল চালতে দেয়? কে এক্সটিঙ্গুইশার কম পরিমানে রাখে?

    বাড়ি এসে শুনলাম সুমন মুখো বলছেন কারা নাকি পেছনে কাঠি করেছে। আপটু ইউ নাউ ....
  • lcm | ০৭ আগস্ট ২০১৪ ২২:২১252244
  • হাইফেন,
    ঠিক, ঠিক। একতলা নয়। অনেকদিন আগের কথা, তবে বুকস্টোরটা মনে আছে।
  • kumu | ০৭ আগস্ট ২০১৪ ২২:১৫252242
  • ২৫ মিনিট ফোনঝগড়া সেশ হতেই মিঠির পোস্ট দেখলাম।শুক্তো এখন থেকে দুবেলাই করব ভাবছি।

    অ্যাকডেমিতে আগুন?দেখি টিভি খুলে।
  • | ০৭ আগস্ট ২০১৪ ২২:১৫252243
  • http://abpananda.abplive.in/livetv/ এখানে দেখুন।
    রহস্যজনক সমাপতন!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত