এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ০৮ আগস্ট ২০১৪ ২৩:২৪252390
  • 'কারণ আমিই স্পার্টাকাস' লিখলে এট্টু ছন্দের অভাব হচ্চে, 'আমিই' শব্দ-টা ব্যাভার করতে হলে লাইন-টা এইরম কর - 'আমিই কিনা স্পার্টাকাস'
  • byaang | ০৮ আগস্ট ২০১৪ ২৩:২৪252391
  • উফ্ফ্ফ আর তো পারা যায় না। যেদিকে তাকাই, যেখানে যাই শুধু কবি আর কবি! কী জ্বালাতন!! ঃ((
  • Ishan | ০৮ আগস্ট ২০১৪ ২৩:২৩252388
  • আমি সিঙ্গুর নিয়েও একটা কাব্য লিখেছিলাম তো।

    কাল ছিল লাল খালি
    আজ ফুলে যায় ভরে
    বল দেখ ও বাঙালি
    হয় সে কেমন করে।

    আপনারা পড়বেন না, খালি দোষ দেবেন। দেশের রানী যদি জানতেন তো আমাকে বঙ্গরত্ন খেতাব দিতেন।
  • dd | ০৮ আগস্ট ২০১৪ ২৩:২১252387
  • প্রথমেই কাব্যভাবকে খুব টাইট করে বাঁধুন। খ্যাল রাখুব য্যানো নরোম যায়গায় ব্যাথা না লাগে।

    এবারে প্রথমেই সামাজিক দায়বদ্ধতা দিয়ে কষুন। ভালো করে। যতোক্ষন না বাদামী লাল না হচ্ছে। সামন্য ইতিহাসের ফোড়োন দিতি পারেন।

    কষেছেন? এবারে মশল্লা। অল্পো করে স্পিরিচুআলিজম গুঁজে দিন। আস্তে। বেশী দিলে তেতো হয়ে যাবে। ইদিক উদিক দু একটা হাল্কা স্লোগান আর গুঁড়ো করা রেটোরিক। একটু জার্গন। আন্দাজ মতোন হাব সোল দিন (আবশ্যিক নয়)।

    এবারে ছন্দ মিলের জল ঢেলে দ্যান। ভালো করে সেদ্দো করুন।

    গিলুন।
  • Abhyu | ০৮ আগস্ট ২০১৪ ২৩:১৯252385
  • হ্যাঁ পাই তো সেদিন বলল, ত্রিপুরার রাজপরিবার থেকে একটা সুন্দর শাল ও মাফলার উপহার দেওয়া হয়েছে ওকে। আবার ওরা করুণ চোখে বলেছে - নালায় ফেলবেন না পিলিজ।
  • lcm | ০৮ আগস্ট ২০১৪ ২৩:১৯252386
  • আমি তো কবিতা একটু দেখেছিও, তাতে কমল ছিল, মালা ছিল।
  • Abhyu | ০৮ আগস্ট ২০১৪ ২৩:১৭252384
  • কবিতা যে লেখেন, পড়েন কিছু? সেদিন যে একটা শঙ্খ ঘোষের বইয়ের চাইনীজ অনুবাদ দিলাম, পাতা উল্টে দেখেছেন?
  • aranya | ০৮ আগস্ট ২০১৪ ২৩:১৬252383
  • পাই, ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলে ঘোরাঘুরি চলছে?
  • Ishan | ০৮ আগস্ট ২০১৪ ২৩:১৫252382
  • দেখাচ্ছে ভয় শত্রুশিবির
    যখন তখন ফেলবে লাশ
    তবুও আমি কাব্যি করি
    কারণ আমিই স্পার্টাকাস।

    -------------
    এই কবিতার নাম, ফুঃ।
  • pi | ০৮ আগস্ট ২০১৪ ২৩:১৩252381
  • ওদিকে আমার কাব্যাভাব।
  • kumu | ০৮ আগস্ট ২০১৪ ২৩:১২252380
  • হ্যাঁ।এদিকে অমরত্ব হাতথেকে বেরিয়ে গেল। না, না কবিদের পরমাদরে রাখতে হয়।
  • dd | ০৮ আগস্ট ২০১৪ ২৩:১১252379
  • আরে। কবিতা লিখতে কে বারং কল্লো?

    লেখো। যতো খুসী ল্যাখো। কিন্তু একটা ইসে তো থাকা দরকার।

    সিংগুড়ের ভবিষ্যত - এই নিয়ে একটা প্রাবন্ধিক পদ্য লিখুক, তাইলে বুঝি।এই এক তরফা হাবসোলের কবিতা পড়তে পড়তে বোর হয়ে গেছি।
  • aranya | ০৮ আগস্ট ২০১৪ ২৩:০৮252378
  • 'শুধু কবিতার জন্য' মানুষ কত ত্যাগ স্বীকার কর্ল, কবি-দের ওপর অত্যাচার দেখলে মন ভারাক্রান্ত হয়ে যায়
  • kumu | ০৮ আগস্ট ২০১৪ ২৩:০৫252377
  • ইকি মামুর ওপরে এসব কী ভয়ংকর অত্যাচার!!

    না মামু তুমি ঐ করলা লতার ছায়ায় বসে কাব্যরচনা করো।এই গেলাসে মাধ্বীরস রইল।
  • dd | ০৮ আগস্ট ২০১৪ ২২:৫৭252376
  • না।
    বৃহৎ ইসে গুঁজে দেওয়া হোক প্লাস প্রচুর ইসবগুলের ভুষি এবং কড়া বাদশাহী জোলাপ।

    ব্যাস।

    সারারাত কাব্য। চন্দন ও নক্ষত্র। বাসী প্রেম। সামান্য সমাজ।
  • সায়ন | ০৮ আগস্ট ২০১৪ ২২:৫২252375
  • একটা শলা গরম করে বোরোলিন মাখিয়ে ফুঁড়ে দেওয়া হোক। গলগল করে বেরিয়ে আসুক সব কাব্য।
  • Ishan | ০৮ আগস্ট ২০১৪ ২২:৪৮252374
  • একটু কাব্যভাব জেগেছে মনে।
  • তাপস | ০৮ আগস্ট ২০১৪ ২২:০৮252373
  • আর স্পার্টাকাসও। হানুবাবু ঠিক ধরেছেন।
  • সায়ন | ০৮ আগস্ট ২০১৪ ২১:৪৭252372
  • সায়নকে বহুদিন দেখি না... সায়ন কই!
  • Ishan | ০৮ আগস্ট ২০১৪ ২১:২৫252371
  • আমি যদ্দূর জানি, উনি বারবিয়ানা ইশকুল অনুবাদ করেছেন। বাকিগুলো জানিনা।
  • h | ০৮ আগস্ট ২০১৪ ২১:২৩252370
  • এই সলিল বিশ্বাস কি বোরহেস অনুবাদক এবং মেঘালয়ের রূপকথা ইত্যাদি কোনো সংকলনের অনুবাদক?
  • সায়ন | ০৮ আগস্ট ২০১৪ ২১:১৪252368
  • পুরো উইকেন্ড প্রডাকশন রিলীজহেতু আপিসে কাটবে। এদিকে একটা অ্যাবসোল্যুট গিফ্‌ট পেলুম।
    কোনও মানে হয় :( :(
  • Salil Biswas | ০৮ আগস্ট ২০১৪ ২১:১২252367
  • আমি সলিল বিশ্বাস। আমার খেরোর খাতাতে শেষ পোস্টটা আমার ভুলে একদম ঘেঁটে গেছে। ওটা মুছে ফেলতেও পারছি না। কেউ যদি সাহায্য করেন ভাল হয়। এটা আর একবার ভালো করে তাহলে দিতে পারি।
  • | ০৮ আগস্ট ২০১৪ ২০:২৫252366
  • ঘট্না অরণ্যদা। তাই এক্ষেত্রে(অবচেতনে) আমেরিকা কে কচিমতসমর্থন করে ফেলতেও পারি কিনা ভাবনায় কাঁটা হয়ে আছিঃ(
  • | ০৮ আগস্ট ২০১৪ ২০:২৩252364
  • আরে পাগল, প্রভাব কি মানুষ নিজে বুইতে পারে? পারে না।
  • aranya | ০৮ আগস্ট ২০১৪ ২০:২৩252365
  • ম, তাই বললাম তো, আম্রিগা নিজের স্বার্থের বাইরে এক পা-ও ফেলবে না। তাই গাজা-র হিউম্যানেটেরিয়ান ক্রাইসিস নিয়ে কোন হেলদোল নাই। সে অব্শ্য সব দেশের ক্ষেত্রেই সত্যি।
    তবে ISIS-ও কিছু ধোতু নয়
  • | ০৮ আগস্ট ২০১৪ ২০:২১252363
  • দীপ্তেন্দাঃ)) আর এই টেক্সাস প্রসঙ্গে। অক্ষ তো আমার জানামতে এক্কেবারে ভরাভর্তি শহরে থাকে-খুবই মিশ্র কালচার।তাতে এত ভয়ের কারণ কি?
    আমরা তো একেবারে সাদা অধ্যুষিত খৃষ্টের গোবলয়ে থাকি। শিশু টিনটিন খেতে বসে দুবেলা হাতজোড় করে প্রার্থনা করতো এবং করাতো। এখন সেসব কোথায় হাওয়া হয়ে গেছেঃ)
  • dd | ০৮ আগস্ট ২০১৪ ২০:১৪252361
  • দাঁড়ান, সব পয়েন্টেই এক এক করে নাক গলাচ্ছি।

    ভিকিদা একজন ত্রিশের ও কম বয়সী বাচ্চাটে ছেলে। অদ্ভুত ভালো লেখে,তেম্নি ভালো ড্রিং করে। আয়ারল্যান্ডে থাকে। নিয়মিত ইন্ডিয়ায় অসে - ছেন্নাই বা লুরুতে এসলেই আমার লগে দ্যাখা করে। আমাদের বউমাও খুব কৃতি। ভ্খুব সম্প্রতি একটি ছানা হয়েছে।

    আর সিবির "প্রত্যক্ষদর্শীর বিবরণ" আকাট ভালো হয়েছে। একটু হাত খুলে লিখতে অনুরোধ করি।

    এবং বুঁচি বৃত্তান্ত শুনে খুব একটা শান্তি পেলাম না। জেনেটিক্যালি নকুটে। টেকসাসে থাকলেই বা কি? আর মাওবাদী মেকাপ আর্টিস্ট কি আর হয় না? না হতে নেই? বরম অধ্যাপক হলে ভালো।ট্যাট্টু নিয়ে ডক্টরেট কত্তে পারে, বা লিপ্স্টিকের সামাজিক প্রেক্ষিত। খুব গম্ভীর হবে ব্যাপারটা।
  • | ০৮ আগস্ট ২০১৪ ২০:১৪252362
  • না অরণ্যদা, এই যে কাল বিকেলে হঠাৎ বোমা ফেলার নির্দেশ দিলো তার মূল কারণ তো মনে হয়, কিছু মার্কিন সেনা ওখানে আটকে আছে, তাছাড়া অন্যকাজে কিছু সিভিলিয়ানও আছে- তাদের উদ্ধার করা বা নিরাপদে রাখা। কুর্দরা দলে দলে ঘরছাড়া।তারা নাকি সাহায্য চেয়েছে। ১১০ ডিগ্রি তাপমাত্রায় পালাতে গিয়ে জলের অভাবে বহুমানুষ জাস্ট তেষ্টায় মারা গেছে বা যাচ্ছে। মানবিক কারণে নাকি উপর থেকে জল খাবার ইত্যাদি ফেলা হবে( একই অবস্থায় থাকা গাজার মানুষ যদিও এই সাহায্য থেকে বাদ)
    আর অন্যটা হচ্ছে, এরা সকলে খ্রীষ্টান। কাজেই..
    আমেরিকা আকাশ থেকে যুদ্ধ করবে। মাটিতে নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত