এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ranjan Roy | ০৯ আগস্ট ২০১৪ ০৪:০০252420
  • সাতসকালে এত কবিতায় মেজাজ খিঁচড়ে গেল। কেউ আবার হাইকু লিখছে! রাগের চোটে ঠিক করেছি আমিও পইদ্য লিখবো,
    বাঙাল পইদ্য, অতি অখাইদ্য!
    তাই ভিকি, থুড়ি গোরা রায়ের শরণাপন্ন হলাম। তিনি বল্লেন-- লিমেরিক লেখ, বাঙাল লিমেরিক।

    এই হালায় জুটছে এক কবিরত্ন মামু,
    ভাইব্যা আকুল হইলাম তারে কী দিয়া খামু?
    যত হালার হালা,
    কয় রান্ধো পিউরসালা,
    রেসিপি তার কইয়া দিব মন্দিরতলার সামু।।

    এবার ঘুমুতে যাই।
  • Atoz | ০৯ আগস্ট ২০১৪ ০৩:১৭252419
  • চাঁদ থাকে না যখন?
  • Bhagidaar | ০৯ আগস্ট ২০১৪ ০৩:০০252418
  • চাঁদের আলো রুপালি তো, তাই
  • Atoz | ০৯ আগস্ট ২০১৪ ০১:৪২252417
  • হেই আপনারা কন দেখি রাত কেন রূপালী আগুনভরা? সোনালী সুধাভরা ক্যানো নয়?
    ঃ-)
  • সায়ন | ০৯ আগস্ট ২০১৪ ০০:৩৫252415
  • এবং এই ল্যালা কাব্যের রূপালি আগুনভরা রাত্রে মামুর জন্য একটি কালজয়ী সিনেমার ততোধিক কালজয়ী গান উৎসর্গ করে গেলাম -

  • সায়ন | ০৯ আগস্ট ২০১৪ ০০:২২252414
  • হুঁ, হল্ট স্টেশন। সকাল আটটার দিকে একটা মেদনিপুর গ্যালপিং ছিল। নামটার নতুনত্বই। তবে ওইদিককারের প্রায় সব জায়গার নামই চোখে পড়ার মত। এবং বেশ গালভরা। বম্বে রোড দিয়ে খড়্গপুরের দিকে গেলে বাসের কাঁচে লেখা দেখতাম - হেঁড়িয়া, দিয়াড়া, টেবাগেড়্যা...। উচ্চারণ করতে মজা লাগত বেশ :)

    তবে শান্তিপুর যেতে দেখতাম বড়, ছোট ইত্যাদি বিভিন্ন জাগুলিয়া। অনেক পরে কয়েকজন মিলে আরও উত্তরে গিয়ে সেই প্রথম ফরাক্কার ড্যাম দেখেছিলাম। রায়গঞ্জ। কুলিক পক্ষীনিবাস। তখন রকেট বাস চলত ধর্মতলা থেকে। রয়্যাল ভুটান গভর্নমেন্টের পুশ-ব্যাক টু/টু সীটওয়ালা বাস সোওজা ফুন্টশোলিং। ড্রুক শপিং কমপ্লেক্স। প্রবীন গিসাং'এর মারুত ওমনি। সেই নিয়ে থিম্পু পার হয়ে পরমা পারো।

    :(
  • T | ০৯ আগস্ট ২০১৪ ০০:১০252413
  • হল্ট স্টেশন, সব ট্রেন দাঁড়ায় না। আমার কলেজ থেকে দুটো পরে। ভোগপুরের পরের টা বোধহয়। পাঁশকুড়ায় বন্ধুর বাড়ী আছে। কলেজে পড়াকালীন বহুবার গিয়েছি ওর বাড়ী। চোখে পড়োত।
  • সায়ন | ০৯ আগস্ট ২০১৪ ০০:০৫252412
  • T, পাঁশকুড়া লাইন। সেখান থেকে ঘাটাল। বিচ্ছিন্নতাবাদী কিছু সময় আর কি :)
    আর আপনি?
  • kumu | ০৯ আগস্ট ২০১৪ ০০:০৩252411
  • সামান্য ডালসেদ্দ লম্ব সরু বেগুন ভাজা ও লাউঘন্ট দিয়ে ডিনার সারতে গেছি এরি মধ্যে এতজন কাব্যরত্নাকর পায়ের্ধুলো দিয়েচেন!!
  • T | ০৮ আগস্ট ২০১৪ ২৩:৫৭252410
  • নারায়ণ পাকুড়িয়া মুড়াইল এর সাথে সায়নদার কি কানেকশন?
  • dd | ০৮ আগস্ট ২০১৪ ২৩:৪৭252409
  • ফাইদি যে ত্রিপুরায়, জান্তো না লসাগু?
    নিজস্ব গন্ডীতে একেবারে মশগুল
    দ্যাখেন্না চাদ্দিকে ? বাপরে ক্ষি মশা গো।
    এর থেকে বরঞ্চো চলে যাই মিশিগান।।

    জানেন, আপ্নেরা টেরও পেলেন্না। আমি একটা উপাদেয় হাইকু লিখে ফেল্লেম।
  • সায়ন | ০৮ আগস্ট ২০১৪ ২৩:৪৬252408
  • অথবা,

    লসামালটিপল
    নটেগাছটিমুড়াইল
    সো ডিড নারায়ণপাকুড়িয়া

    (ভুলভাল সিল্যাব্‌ল করে পড়বেন না)
  • সায়ন | ০৮ আগস্ট ২০১৪ ২৩:৪২252407
  • লসাফ্যাক্টর
    ভাটে ট্র্যাক্টর
    টানে বাল্মীকি
    একা অ্যাক্টর

    লঃসাঃগুঃ
    লঃসাঃগুঃ

    HHB, ইনোভেশন দাই নেম।
  • T | ০৮ আগস্ট ২০১৪ ২৩:৩৮252406
  • বঙ্গবাল্মীকি শুনে এককের আবিষ্কার মনে পড়ল। 'বাল্বীচি'। কী মসৃণ! অসাম গুরু অসাম।
  • dd | ০৮ আগস্ট ২০১৪ ২৩:৩৬252405
  • ভোর হোলো জ্বর হোলো
    খুকুমনি জাগোরে
    নিপথ্যে সুপথ্যে করে
    অসুখেরে ভাগোরে

    নিদান বিধান যথা দিয়েছিলো লসাগু
    সেমতি কলার সাথে খে' নাও গো সাগু।।

    আমার উপরি উক্তো পদ্যে স্বততঃই প্রতীয়মান যে কবি মাত্রেই অসব্যো নয়।
  • Ishan | ০৮ আগস্ট ২০১৪ ২৩:৩৫252404
  • বেশ আমিই কবিরত্নাকর। আপনারা চালান, আমার এখন জলপানের বিরতি।
  • pi | ০৮ আগস্ট ২০১৪ ২৩:৩৩252402
  • তবে বঙ্গবাল্মীকির শর্টফর্মটা একটু রিস্কি হয়ে যাবে।
  • lcm | ০৮ আগস্ট ২০১৪ ২৩:৩৩252403
  • না, একমাত্র মিল হল - মন্টাগু - ফরাসী শব্দ- মানে হইল গিয়া - ছুঁচালো পাহাড়।
  • pi | ০৮ আগস্ট ২০১৪ ২৩:৩২252400
  • উঁহু, বঙ্গরত্নাকর বা বঙ্গবাল্মীকি।
  • dd | ০৮ আগস্ট ২০১৪ ২৩:৩২252401
  • কাল ছিলো খালি লাল
    আজ দ্যাখসে ঘাসে ফুল
    কাল ছ্যালো যে দালাল
    আজ সেই শাসক কূল।

    (সমস্বরে) খুল খুল ভেরী খুল
  • T | ০৮ আগস্ট ২০১৪ ২৩:৩১252398
  • গিলুন! লাস্টে গিলুন! ছ্যাঃ! বরম একটু মোমবাতি স্যালাড সহযোগে অন্যকে শোঁকান।
  • Ishan | ০৮ আগস্ট ২০১৪ ২৩:৩১252399
  • এলসিএম কে নিয়েও একটা লিখব ভেবেছিলাম। কিন্তু লসাগু র সঙ্গে কষা গু মিল দিতে সৌজন্যে বাধলো।

    আপনারা দেখুন, কবি মাত্রেই পাষন্ড হয়না।
  • Ishan | ০৮ আগস্ট ২০১৪ ২৩:২৮252395
  • এবার কবিগান হবে। আপনারা খেউড়ও বলতে পারেন।

    উতোরঃ

    কবি করে জ্বলাতন
    খচিল সবাই
    বেঙ্গি ভরসা দিল
    আর ভয় নাই।

    চাপানঃ

    হাতি ঘোড়া গেল মল
    বেঙ্গি বলে কত জল।
  • | ০৮ আগস্ট ২০১৪ ২৩:২৮252396
  • এলসিএম,চিন্তা কি? মনের ভাব জানিয়ে হালকা লাগছে তো? সেখানেই কাব্যের সার্থকতা;)
  • সায়ন | ০৮ আগস্ট ২০১৪ ২৩:২৮252397
  • ভাঙছে ফর্ম, নিভছে বাতি
    মত্ত হাতির পেছুন বেয়ে
    আসছে উঠে বাঁশের বন
    দুরন্ত সব কঞ্চির দল

    আমরা শক্তি, আমরা বল
    স-বাই মদের হামশকল।

    ...নিন, বুঝুন ঠেলা।
  • lcm | ০৮ আগস্ট ২০১৪ ২৩:২৭252394
  • হ্যাঁ, সেই কবিতা। কেউ বোঝলো না।
  • byaang | ০৮ আগস্ট ২০১৪ ২৩:২৬252392
  • এলসিএম, কবিতা?
    সেই বুঝবে না, কেউ বুঝবে না, কী যে মনের ব্যথা?
  • aranya | ০৮ আগস্ট ২০১৪ ২৩:২৬252393
  • সিঙ্গুর -এর উপর এই কাব্যরত্ন-টি আমার মনে আছে, বড়ই উৎকৃষ্ট কাব্য
  • pi | ০৮ আগস্ট ২০১৪ ২৩:২৪252389
  • হ্যাঁ হ্যাঁ, অভ্যুকুমার যথার্থ বলেছেন।

    অরণ্যদা,এখন ত্রিপুরার রিপোর্ট নিয়েই লড়াই চলছে। মুখ্যমন্ত্রীর জন্য খসড়া ;)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত