এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২২ জুলাই ২০১২ ০৩:০৬25260
  • তবে হ্যাঁ, অবশ্যই এগুলো কম। আমার চেনাজানার মধেয় দেখেহ্চি বলে বল্লাম।এগুলো এখন বেড়েছে না কমেছে, তাও জানিনা। ইন্টারকাস্ট ম্যারেজ যেমন বেড়েছে, সেরকম বেড়েছে কি ? জানিনা।
    অর্থনৈতিক বৈষম্য টা অনেক বেড়েছে, এটা খালি স্পষ্ট বোঝা যায়।
  • san | ২২ জুলাই ২০১২ ০৩:০৪25258
  • এবং এর পরেও বিবিধ মেয়ের সঙ্গে তাদের বাড়ির ড্রাইভারের প্রেম হয়ে থাকে ঃ-)
  • Qy | ২২ জুলাই ২০১২ ০৩:০৪25259
  • ফায়ার বলে এক মুভি দেখছিলাম, সেখানেও চাইনিজদের ডেরোগেটরি চিঙ্গি এরকম কোনো নাম দিয়ে আলাদা করে রাখা নিয়ে চাইনিজ ভদ্রলোক অভিযোগ করলেন, ভারতীয় চরিত্রটি যুক্তি দেখায় আমরা ভারতীয়রা অন্যরকম জাতি, আমাদের নিজেদের মধ্যে নাকি সাংঘাতিক বন্ড, তাই বাইরের কারুকে আমরা নি ই না সহজে, এরকম কিছু। !!!!
    তারপরে দেখলাম আর্থ, এই পরিচালকেরই বানানো। সেখানে তো সাংঘাতিক কান্ড, পাশাপাশি ব্যবসা করা ফেরিয়ালারা হিন্দু মুসলমান পরিচয়ে শ্রেফ হিংস্র পশুর মতন এক দল আরেকদলের টুঁটি ছিঁড়তে লাগলো।
    ধর্ম জাতপাত টাকাকড়ি ভাষা বিশ্বাস পদবী উৎসব অনুষ্ঠান ---সব কিছু দিয়ে এত বিভাজন দুনিয়ার আর কোথাও আছে?
  • pi | ২২ জুলাই ২০১২ ০৩:০৩25257
  • কাজের মেয়েকে বিয়ে করেছেও, হয়েছে। সোনাদাই করেছিল। করে অবশ্য হাইসিং এ আর থাকেনি। থাকতে পারেনি কিনা জানিনা।
  • pi | ২২ জুলাই ২০১২ ০৩:০২25256
  • মামু, আমাদের হাউসিং এই এমনি কিছু বিয়ে হয়েছে ঃ)। বাড়ি থেকে পালিয়ে, আর তাই নিয়ে গুচ্ছ হইচই !
    এমনকি সেদিন ফোনেও মা উত্তেজিত হয়ে শোনালো, ছোটন কোন ছোকরা দারোয়ানকে বিয়ে করেছে। সেই নিয়ে গজল্লা।
  • pi | ২২ জুলাই ২০১২ ০২:৫৯25255
  • প্পন যেটা বল্লো, কনফার্ম করলাম। উঃ গঃ এও এক কেস। অ্যাডমিশন শক্ত হত বলে প্রথম প্রজন্মের পড়ুয়ারা আসতে পারতোনা। কিন্তু পাড়ার আরো অনেক স্কুলেই আসতো। সবাই সবার বাবার প্রফেশন জানতো, এমনও না। সব পাড়া মানেও তো একটা ছোট জায়গা না। ছোট জায়গা হলে অবশ্যই জানার চান্স বেশি। বিভাজন ছিল না, এমন নয়, তবে খুব চোখে পড়ার মতন ও না। আর এখন তাদের অনেকেই মোটামুটি প্রতিষ্ঠিত। কেউ কেউ দশ কি বারো ক্লাসের পর টানতে পারেনি। পাড়ায় দোকান দিয়েছে, এরকম।
  • Ishan | ২২ জুলাই ২০১২ ০২:৫৮25254
  • এবং আমি কোনো বিচ্ছিন্ন ব্যক্তি হিসেবে নয়, আমাদের বয়সী আমাদের বৃত্তের "লিবারাল"রা যারা একটা মোটামুটি "সাম্য"তে বিশ্বাস করি তারা প্রায় কেউই করিনি। আমরা "অন্য" স্তরের বিপরীত লিঙ্গকে সবাই লিঙ্গহীন ভাবে দেখে এসেছি। বাজারের মুটে বা মাছওয়ালিকে দেখে কক্ষনো আমাদের বুকের রক্ত চলকে ওঠেনি।

    বিপরীত লিঙ্গের কথাটা তুললাম, এই জন্য, যে, ওতে ব্যাপারটা ভালো বোঝা যায়। সমলিঙ্গের প্রশ্নেও ব্যাপারটা তাইই। গোটা "অন্য" স্তরটাই তো আমাদের কাছে নির্জীব। এটাই আমাদের "সভ্যতা"।
  • Qy | ২২ জুলাই ২০১২ ০২:৫৪25253
  • প্রচুর টাইপো হলো, একটু বুঝে শুনে নিবেন গো সুধীগণ। ঃ-)
  • Qy | ২২ জুলাই ২০১২ ০২:৫২25252
  • পদবীসমেত নাম বলা মাত্র যে সমাজে জাত ইত্যাদি উঠে আসে বা প্রকট হয় সেখানে সব কিছু মেলানো মেশানোর চ্যালেঞ্জ খুব সাংঘাতিক চ্যালেঞ্জ। একজন পুরো নাম বলামাত্র বোঝা যায় সে ব্রাহ্মণ কিনা, ব্রাহ্মণ হলে সে রাঢ়ী না বারেন্দ্র নাকি অন্য কিছু, ব্রাহ্মণ না হলে কে কায়স্থ নাকি নমশূদ্র নাকি বৈশ্য সাহা নাকি অন্য কিছু সব উঠে আসে, সেখানে ব্যাপার প্রচন্ড ঘোরেল। কারণ এই প্রকট বিভাজন দূর করা র চেয়ে এটা টিকিয়ে রাখাই গরিষ্ঠ মত। এক ধর্মেই এই, অন্য ধর্মের কেউ আসলে তো আরো চিত্তির। গোটা স্কুলজীবনে মুসলমান মাত্র একজনের দেখা পেয়েছিলাম, তারও নাম পদবী এরকম যে বোঝা যায় নি মুসলিম বলে। শিমূল মজুমদার।
    আমাদের সমাজে, সত্যি কথা বলতে কি ভিন্নাদের গ্রহণ করার সংস্কৃতি সেভাবে নেই, ভাবা যায় স্কুলজীবনেই হিন্দু মুসলিম পার্শী খ্রীস্টান বৌদ্ধ জৈন সবাই একসাথে পড়ছে টড়ছে? যেখানে কিনা নিজের ধর্মেই এত বিভাজন?
    আর দেখেছি ঘৃণা, কী প্রচন্ড ঘৃণা ব্রাহ্মণ ছাত্রীরা শিডুল কাস্টদের করতো যে, কারণ এরা নাকি বিনা চেষ্টায় ভালো ভালো রেজাল্ট স্কলারশিপ ভালো জায়গায় সীট ও চাকরি পেয়ে যাবে। এই ঘৃণা লুকিয়ে রাখারও কোনো চেষ্টা ছিলো না।

    বড় বড় লেখক জনপ্রিয় উপন্যাসে লেখেন, "ওরে তোরা প্রেমে পড়বি না কেন, পড়, তবে পাল্টি ঘর দেখে প্রেমে পড়িস বাছারা, এই বুদ্ধু টুকু রাখিস।"
  • Ishan | ২২ জুলাই ২০১২ ০২:৫০25251
  • সমস্যাটা ঠিক কাস্টের নয়। অন্যকে আর কি বলব, এই আমি, আজ পর্যন্ত কোনো "কাজের মেয়ে" বা অন্ত্যজ মহিলাকে "মেয়ে" হিসেবে দেখিনি। মানে চোখের দেখাই বলছি। এবং একেই তো আমরা "সভ্যতা" বলি।

    ওদিকে আমি কি জাতপাতে বিশ্বাস করি? করিনা। আমার বন্ধুবান্ধবরা কেউ করে? কেউ না।
  • san | ২২ জুলাই ২০১২ ০২:৪৪25250
  • কাস্ট সম্পর্কে অবশ্য স্কুললাইফে তেমন কিছু জানতাম না, এ কথা সত্যি ঃ-) পেশা বা আর্থিক দিক দিয়ে ভাবলে নানাস্তরের মেয়েরা আসত জানি। তবে ঐ, এরটা ও অত না জানা অস্বাভাবিক ছিল না। এই আর কি।
  • প্পন | ২২ জুলাই ২০১২ ০২:৪৩25248
  • নাহ, সামাজিক সম্পর্কের কথা বলছি না। ওগুলো বিপ্লব টুপ করে একদিন খসে পড়লেও ঠিক হবে না। ঃ)
  • pi | ২২ জুলাই ২০১২ ০২:৪৩25249
  • মানে বাবার প্রফেশন স্কুলে লিখেছিলাম মনে আছে।
  • pi | ২২ জুলাই ২০১২ ০২:৪০25247
  • হুঁ, কিন্তু বিয়ের সময় এই বামুন বদ্যি কায়স্থ এখনো বেশ ভালোভাবেই রিসারফেস করে আসে।
  • pi | ২২ জুলাই ২০১২ ০২:৩৮25246
  • না,আলাদা করে গোপন রাখার কথা বলছি।

    বাবার প্রফেশন স্কুলেই লিখতে হত। ইংলিশ ক্লাসে কি অন্য কোন লেখাপত্তরে।
  • প্পন | ২২ জুলাই ২০১২ ০২:৩৭25245
  • আর্বানাইজেশনের সাথে সাথে বোধহয় জাতপাতমূলক বৈষম্য কমে। মানে গরীব, মধ্যবিত্ত আর বড়লোক (এখন আল্ট্রা বড়লোকো আছে) এই ক'টা খোপে ফেলে দেওয়া যায়।

    কিন্তু ক্যাচটা হল বামুন বা বদ্যি বা কায়স্থের বড়লোক শ্রেণীতে অটোমেটিকালি ট্রান্সফর্ম করে যাওয়াটা খুব ন্যাচারাল। বাকিদের হলেও এক জেনারেশনে হবে না।
  • riddhi | ২২ জুলাই ২০১২ ০২:৩৬25244
  • কিন্তু আলাদা করে জানাবেই বা কেন? অমুকের বাবা কি করে, এ তো খুব একটা আলোচনায় উঠে আসার টপিক না, বাড়িতে।
  • | ২২ জুলাই ২০১২ ০২:৩৩25242
  • আমার সঙ্গে প্রাইমারিতে পড়তো কালিদাস আর সুষমা- যে নাম জিগালে বলতো সুসোমা - এদের বাড়ি ছিলো কুমোরপাড়ায়। কালিদাস সেভেন এইটেই পড়া ছেড়ে বাবার সঙ্গে ঠাকুর তৈরীতে লেগে গিয়েছিলো- আর তার কিছুদিন বাদেই বিয়ে থা করে থিতু হয়। কালিদাস প্রাইমারিতে আমার বেশ বন্ধু ছিলো। ঝুলনের জন্যে ওরা যে পুতুল গড়তো -তার মধ্যে থেকে কোনটা ভালো হবে বলে দিয়ে সস্তায় (৭৫-১ টাকার মধ্যে) আমাকে বেচতোঃ)
    সুষমা কে মনে আছে,বহুদিন বাদে সে আমাদের রান্নার বৌ এর বিবাহিত ননদাই এর সঙ্গে বাংলাদেশ পালিয়ে গিয়েছিলো।
    এছাড়া ছিলো হাবু। এখন বাজারে ফলের দোকান। বহুযুগ পরে আমাকে সে তুমি বলায় খুব অবাক হতে হাবু বল্লো, ওরে বাবা এখন আমি ফল বেচি, আর তো স্কুলে নাই- যাই হোক এখন আবার তুই-তোকারির সম্পর্ক। বাজারে গেলে ভাগ্নে খাবে বলে ভালো আপেল,মিঠে আঙুর আলাদা করে বেছে দেয়। যদিও দাম কি বেশি নিস বল্লেই বলে, এই বাটখারা ছুয়া কই,ঠিক দাম নিসি।
    এরা আমার প্রাইমারির সঙ্গীসাথীঃ)
  • pi | ২২ জুলাই ২০১২ ০২:৩৩25243
  • আচ্ছা, বাগদিপাড়ার সাথে বামুনপাড়ার যোগাযোগ এখন কি আগের থেকে বেড়েছে ? নাকি এক ই ?
  • pi | ২২ জুলাই ২০১২ ০২:৩১25241
  • কিছু স্কুলে ছিল না, সেটা হয়ত পাড়ার স্কুল না হবার কারণেই। লোকে দূরদূরান্ত থেকে আসলে এই বিভাজন সহজে বুঝতে পারার কথা নয় তো।

    তবে আজকে এই ভাট করতে করতেই ভাবছিলাম, বাবা মা কী করেন, নিচুস্তরের থেকে এলে সেটা না জানানো, এটাও বা কি ভালো ? প্র্যাকটিকালি হয়তো ভাল। কিন্তু কনসেপ্ট ওয়াইজ ? অমুকে বাড়ির কাজের মাসির ছেলে কি যৌনকর্মীর মেয়ে, এটা গোপন রাখাও কি একরকম করে সেই পেশাগুলোর প্রতি অসম্মান নয় ? খোলাখুলি বলা হবে, আর শিক্ষক শিক্ষিকারা আলাদাভাবে জত্নবান হবেন, এই কারণে কোন ডিস্ক্রিমিনেশন না হয়, কোন বিভাজন না হয়, সেটা দেখার জন্য, আইডিয়ালি হয়তো সেটাই কাম্য। করা যদিও কঠিন। আর আজকে ইনইক্যুয়ালিটু এতই বেড়েছে আর জীবনদর্শন ও এত বদলেছে, আরো কঠিন মনে হয়।
  • প্পন | ২২ জুলাই ২০১২ ০২:২৮25240
  • হুঁ, বাজে কথা কয়ে লাভ নেই, এইটা আমরা বুঝিনি।
  • Ishan | ২২ জুলাই ২০১২ ০২:২৬25238
  • এর মানে এই নয়, যে, "আধুনিক" স্কুল গুলো হেবি ভালো। আমার সে নিয়েও গাঁতিয়ে সমালোচনা আছে। কিন্তু পুরোনো সমাজে বা ইশকুলে বিভাজন ছিলনা, এইটাতে আপত্তি আছে আর কি। ভালই বিভাজন ছিল।
  • pi | ২২ জুলাই ২০১২ ০২:২৬25239
  • নেইবারহুড স্কুল হলে ভাল না খারাপ, ভাবি।
    অনেকগুলো খারাপ দিকও আছে।
  • প্পন | ২২ জুলাই ২০১২ ০২:২৫25237
  • আরেকটা জিনিস পরে মনে হয়েছে। সরকারি স্কুলের অ্যাডমিশন টেস্ট, সেইখানে কোচ্চেন সেট করছেন যে শিক্ষকেরা, তারা সবাই মধ্যবিত্ত ও প্রতিষ্ঠিত। মানে মধুকর যে মৌমাছির অপর নাম এইটা ক'জন ফার্স্ট জেনেরাশন লার্নার জানবে?

    জানি না, স্কুল ভেদে (সরকারি স্কুলের কথাই কইছি) টেস্টের পেপার পাল্টে যেত কিনা।
  • Ishan | ২২ জুলাই ২০১২ ০২:২২25236
  • ক্লাসিকাল গাঁয়ে হরেকরকম পাড়া থাকে। যথা দুলে পাড়া, জেলে পাড়া, বাগদি পাড়া, দাসপাড়া, ঘোষপাড়া, বামুনপাড়া। নাম শুনেই বোঝা যায় যে সামাজিক পার্থক্য কতটা। এবং সত্যি কথা বলতে কি বাগদিপাড়ার সঙ্গে বামুনপাড়ার কোনো সামাজিক যোগাযোগ, এখনও অবধি দেখিনি। লোকে কথাবার্তা বলে, সবই ঠিক, কিন্তু বিয়ে, সামাজিক যোগাযোগ? একদমই না।

    তবে সব গাঁই ক্লাসিকাল নয়। যেমন আমাদের সিঙ্গুর। সেখানে এত পাড়া ছিলনা। দুলেপাড়া, জেলে পাড়া ছিল। আর মধ্যবিত্ত-উচ্চবিত্ত পাড়া। সকলেই সকলের হাঁড়ির খবর জানত, ফলে সামাজিক প্রেক্ষাপট কি, এ না জানার জন্য বোবা কালা ও অন্ধ হতে হত।

    এরপরেও ইশকুলে সকলে একসাথে পড়ত। রাস্তায় ঘাটে, পাড়ার দোকানে বাপ-মাদের যেমন, দেখা হলে সবাই সবার সঙ্গে কথা বলে, ক্লাসেও তাইই হত। কিন্তু বিভাজন লুকিয়ে রাখার কোনো প্রশ্নই ছিলনা। ধরুন, আপনার পাড়ায় বিয়ে। আপনি পাড়ার ছেলেদেরই ডাকবেন। বা জন্মদিন, শুধু পাড়ার ছেলেরাই নিমন্ত্রিত। ইশকুলের দুলেপাড়ার বন্ধুর সঙ্গে যতই এক ফুটবলে লাথান না কেন, বিয়ে বাড়িতে বা জন্মদিনে তারা আসতনা।

    একই ভাবে প্রাইভেট টিউশনি তো একটা অবশ্যকর্তব্য ব্যাপার ছিল। সেখানেও কে মাইনে পারবে কে পারবেনা, কার চেয়েচিন্তে বই দরকার কার নেই, এ সব বিভাজন একেবারে জলবৎ তরলং ছিল। হ্যাঁ চোখে লাগতনা। কারণ খুবই "স্বাভাবিক" আর অভ্যস্ত ছিল ব্যাপারটা।

    কিন্তু বিভাজন ছিলই। তা যদি না হত, তা হলে বৈবাহিক, সামাজিক সম্পর্কেও তার ছাপ পড়ত। কতজন, আমাদের মধ্যে কতজন একজন দুলেপাড়ার ছেলে বা মেয়েকে বিয়ে করেছে? আমাদের মধ্যে কতজন "চেনা"র বাইরে ঘনিষ্ঠ বন্ধুদের তালিকায় সেই ইশকুলে পড়া মাছওয়ালার ছেলেকে রেখেছে? আমার চেনা কেউ ই না।

    এই বিভাজন তো আকাশ থেকে পড়েনা। সেটা ওই ইশকুল লাইফেই শুরু। শহরের পাড়ার স্কুল নিয়ে আমার ঠিক জানা নেই, কিন্তু আলাদা হবার খুব কারণ নেই। কারণ, শহরের বিশেষ কোনো ছেলে বা মেয়েকেও সামাজিক গন্ডী টপকে "অন্য"দের বে-থা করতে, সামাজিক সম্পর্ক স্থাপন করতে বিশেষ দেখি নি।
  • প্পন | ২২ জুলাই ২০১২ ০২:২১25235
  • হ্যাঁ, পাই, তাই। ফার্স্ট জেনেরাশনের লার্নারের পক্ষে ওই টেস্ট ক্লিয়ার করা শক্ত ছিল।
  • kc | ২২ জুলাই ২০১২ ০২:১৯25234
  • আমি তো পাড়ার স্কুলেই পড়েছি| কৃষ্ণনাথ কলেজ স্কুল| সেখানেতো সব ধরণের ছেলেপিলেইতো পড়ত| ঈশান বলতে ক্ষি চাইছে?
  • pi | ২২ জুলাই ২০১২ ০২:১৮25233
  • কিন্তু প্পন, গরীব কিন্তু মেধাবী এরকমও তো অনেক থাকতো। নাকি ফার্স্ট জেনেরেশন লার্নার হলে ঐ অ্যাডমিশন টেস্টের জন্য তৈরি হতে পারতো না বলছ ?
  • Blank | ২২ জুলাই ২০১২ ০২:১৬25231
  • আমার পাড়ার ইস্কুল নয়, দুরের পাড়ার। সাইকেল নিয়ে আমিও যেতুম। হাবলাদা সাইকেল রাখতো। তাকে পুজোর পার্র্বনী দিতে হতো
  • প্পন | ২২ জুলাই ২০১২ ০২:১৬25232
  • কিন্তু, কমরেড, এইটাও জানিয়ে দেওয়া ভালো যে এখন (লটারি প্রথা চালুর পর থেকে) সমাজের সর্বস্তরের ছেলেমেয়েরাই স্কুলে চান্স পায়। এ নিয়ে আবার পুরনো শিক্ষকদের একাংশের (যাঁরা এখনো রিটায়ার করেননি) তাঁদের হা-হুতাশ লক্ষ্যণীয়। বক্তব্য হল ভালো স্টুডেন্ট আর আসছে না।

    পটকে বলতে পারবে। ও পুরনো স্কুলের জন্য অনেক কিছু কাজকর্মের সাথে জড়িত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত