এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bong kim | ১২ আগস্ট ২০১৪ ১০:৩৬252720
  • জগন্নাথের প্রসাদ ভেবে খেতেও পারেন বা বিলিও কত্তে পারেন।
  • kiki | ১২ আগস্ট ২০১৪ ১০:৩২252719
  • হুম্ম!! থেঙ্কু। কিন্তু আমার আর ঋভুর ডাল, সে আর কতটুকু, তাতে হাফকেজি চিনি, পুরো জিনিস সামলাতে আরো কি কি কেলো হবে কে জানে!! যাগ্গে চেষ্টাই।

    ক্যামন একটা খুন্তি ঘোরাতে ঘোরাতে ছুটে বেরিয়ে যেতে ইচ্ছে করছে।
  • dd | ১২ আগস্ট ২০১৪ ১০:৩১252718
  • দুঃসময়ে লিচ্চিন্দি থাকতে হলে, সুসময়ে বিপুল উপার্জন করুন। ড্রাগ স্মাগলিং,গান রানিং। এ গুলোতেই রিটার্ন বেশী।

    যেইন্না তারপর দুঃসময় এলো তো আপনি তাকে কাচকলা দেখিয়ে হাওয়াই বা কোন্নগরের সী বীচে বসে রম খান।। ব্যাগের থেক এক মুঠো ট্যাকা বার করে হোটেলে মোটেলে দিয়ে দ্যান। চিন্তা কিসের?

    অথোবা স্থায়ী ভাবে সেন্ট্রাল রিপাবলিক ওব কংগোতে আস্তানা গাড়ুন বা ফাকিস্তানের সোয়াটে। হোথায় সমায়ের কোনো হের ফের নেই। তবে মে' মানুষ হলে একটু চিন্তার বিষয়।

    আমি এই ফর্মুলতেই দিব্বি আছি।
  • dc | ১২ আগস্ট ২০১৪ ১০:২৮252717
  • ddদা আমি বাসে করে শুধু ব্যাঙ্গালোর না, হায়্দ্রাবাদও যাই মাঝে মাঝে। আর কোয়েম্বাতুর, সালেম এসব তো আছেই। রাতের বাস জার্নি হলে এমন ঘুমাই যে দুয়েকবার সিট থেকে সামনের দিকে স্লিপ করে নেমেও গেছি :p
  • de | ১২ আগস্ট ২০১৪ ১০:২২252716
  • ও ঝিকির পোস্ট না দেখেই লিখলাম!
  • de | ১২ আগস্ট ২০১৪ ১০:২১252714
  • হলুদ দিয়ে একটু কেলেঙ্কারি করলে - তাও চেষ্টা। খানিকটা ঘি গরম করে তেজপাতা আর ভাঙ্গা কাজু-কিসমিস দিয়ে নেড়ে তারপরে ওই চিনি মেশানো ডাল ঢালো, সিমে রেখে রেখে নেড়ে নেড়ে শুকিয়ে নিলে মুগ ডালের হালুয়া হবে। হ্যাঁ, ডালটা ভালো করে ঘেঁটে নিতে ভুলোনা, আস্ত আস্ত ডাল না থাকে। সময় থাকলে থালায় ঢেলে ভালো করে চেপে চেপে বরফিও বানানো যায় একটু রোস্টেড ব্যাসন ওই ওরই মধ্যে ঢেলে দিয়ে। কয়েকটা এলাচদানা দিয়ে দেওয়া যায়।
  • bong kim | ১২ আগস্ট ২০১৪ ১০:২১252715
  • যাক আমি একা নই ঝিকিও একই বুদ্ধি দিয়েছেন।
  • bong kim | ১২ আগস্ট ২০১৪ ১০:২০252713
  • ডালে প্রচুর পরিমাণে ঘী নারকেল কোড়া কাজু কিসমিস দিয়ে বরফি বানালেই হয়।
  • jhiki | ১২ আগস্ট ২০১৪ ১০:১৯252711
  • কিকি, ডাল্টা পুরো শুকিয়ে নাও। শুকিয়ে গেলে একবার চেখে মিষ্টতা বুঝে নাও। তারোঅর ঘী গরম করে পুরো ডালটা নেড়েচেড়ে নাও, দরকার পরলে আরো একটু চিনি গুঁড়ো করে দাও। এলাচ গুঁড়ো-ও দিতে পারো। একটু ঠান্ডা হলে বরফি বা লাড্ডু বানিয়ে নাও।
  • kiki | ১২ আগস্ট ২০১৪ ১০:১৯252712
  • আমি আর ঝিকি ও পোশ্ন করে বসে আছি। ডিডিদাদাআআআআআআআ............
  • dd | ১২ আগস্ট ২০১৪ ১০:১৭252710
  • না, dc'র কথায় মনে পরলো।

    ঐ অত্যাচার তাও ও সহ্য হয়।ঐ আছাড়ি পিছাড়ি। তুলোধোনা। ডানমুচকি ও বামপটকান। রক্তপাত ও মাথায় ডুমো আলু।

    যেটায় মাথায় খুন চেপে যায়, সেটি হচ্ছে যে ঐ ভয়াবহ নিশাকালের মধ্যেই কতিপেয় সহযাত্রীর সুগভীর প্রশান্তির নাকডাকা। এক অতল ঘুমের স্নিগ্ধো শব্দো। খুব আরামে পাশ ফেরার মৃদু কলরোল। সেটা আর সহ্য হয় না।

    বুঝলেম,টের পেলেম আমাদের dcও সম গোত্রীয়। ঝ্যাঃ।
  • dc | ১২ আগস্ট ২০১৪ ১০:১৩252708
  • এখন চেন্নাইতে মেন ডিপো হয়েছে CMBT, লোকালরা বলে কোয়েম্বেডু। তবে বেশীর ভাগ বাস চেন্নাই সেন্ট্রাল স্টেশনের উল্টোদিকেও দাঁড়ায়। প্যারিস বাসস্টান্ডে যদ্দুর জানি দাঁড়ায় না।
  • jhiki | ১২ আগস্ট ২০১৪ ১০:১৩252709
  • ডিডি দা, কীসব গ্লোবাল মার্কেট ক্রাশ হবে মার্কা খবর আসছে। সময় থাকতে বলে দিন আদা, জাহাজ, সোনা-দানা না আলু কোনটা কিনে রাখলে এ দুঃসময়ে একটু পহার মুখ দেখব ....
  • lcm | ১২ আগস্ট ২০১৪ ১০:০৮252706
  • আমি চড়েছি বহু বছর আগে --- মাডরাজ প্যারিস কর্নার থেকে কাডালুর - নন-তপ পয়েন্ট-টু-পয়েন্ট বাস, আবার পরের সপ্তাহে ফেরত। বার তিনেক করেছি। তাছাড়া, মাড্‌রাজ থেকে কোদাইকানাল ও।
  • kiki | ১২ আগস্ট ২০১৪ ১০:০৮252707
  • ডালে অলরেডি নুন আর হলুদ দেওয়া হয়ে গেছে। হ্যায় কৈ পরমবীর ঘটি যে এই ডালের গতি করতে পারে? ঃ(
  • dc | ১২ আগস্ট ২০১৪ ১০:০৭252704
  • ডিডিদা বহুত বাড়িয়ে বলছে মাইরি :p স্লিপারে অতোটাও উথালপাথাল হয়্না। তবে এটাও ঠিক, আমি স্লিপারের থেকে এমনি সিট প্রেফার করি, বিশেষ করে একটু সামনের দিকে। কেসিনেনির বাসগুলো একটু ভালো, অতো বেশী ঝাঁকুনি দেয়্না। আর আমি রাতের বাস জার্নি করলে সিটেও দিব্যি ঘুমিয়ে নি। প্রথম ঘন্টা দুয়েক থেকে তিনেক ঐ বিকট সিনেমাগুলো দেয়, তখোন কানে হেড্ফোন গুঁজে রাখি। ভিডিও বন্ধ করে দিলে ঘুমিয়ে পড়ি।
  • kiki | ১২ আগস্ট ২০১৪ ১০:০৭252705
  • ডিডিদাদা আজ আমি মনের ভুলে সিদ্ধ হতে থাকা মুগ ডালে হাফ কেজি চিনি ঢেলেচি। প্রানে ধরে ফেলে দিতে পারছি না। এদিকে কাল পোল বসিয়ে ইলেক্টিরির আপিস ভোল্টেজের এমন দশা করেছে যে মাইক্রো চলছে না। গ্যাসেরো তথৈবচ অবস্থা।তিনটে উনুন ই সিমের থেকে উঁচু ফ্লেম দিচ্ছে না। কিম করিতম?
  • kiki | ১২ আগস্ট ২০১৪ ১০:০৪252703
  • ঃ)))) আমার চত্তে হবেই। এক পরম অসারতা চাই।
  • lcm | ১২ আগস্ট ২০১৪ ১০:০০252702
  • হা হা, ডিডি-দা।
  • dd | ১২ আগস্ট ২০১৪ ০৯:৫৮252701
  • দিনের ব্যালায় স্লিপার বাস নেই। এম্নি এম্নি বসে যেতে হয়। নিজের হাইট আর ওয়েট নিয়ে সচেতন হন।নাহলে সহযাত্রীর কুনুএর খোঁচায় বিক্ষতো হবেন।

    দিনের ব্যালায় ঘুমের কোনো সীনই নেই। দিবানিদ্রা ভালো নয়। আর ঘুমুবেন ক্যাম্বায়? গাঁক গাঁক করে ভিডিও চলবে। জানেন, আমি দাবাং দেখেছি? হামসকল দেখেছি? একই বাসে পর পর প্রতি সপ্তাহে যাওয়ার জন্য দিলওয়ালে দুলহন লে যাউগ্গা দেখেছি ছ' বার।এবং অসংখ্য তামিল ও কন্নড় মুভী।

    ক্ষী রকম একটা অসাড় হয়ে গেছি। পরোম গন্ডার ভাব কোনো যন্তন্নাই আর আমাকে ছুঁতে পারে না।

    এক মানসিক উথ্থানের জন্নেও চড়ুন বাসে।
  • dd | ১২ আগস্ট ২০১৪ ০৯:৫৪252700
  • ও গেভিটি ডিফাইং ভার্টিক্যাল ব্যাং বাজি বলি নি বুঝি? সেটাও হয়।

    এবারে সাইডে নয়। দড়াম করে উপরে ছুঁড়ে দেবে। সাবধান। চিৎ হয়ে ধুলে নাকে টক্কর লাগবেই। আর তারপর সশব্দে অধঃপতন। সারা বাস ধরে ধপ ধপ আওয়াজ। সুন্দর বৃন্দগান।
  • dd | ১২ আগস্ট ২০১৪ ০৯:৫১252699
  • দেখুন, আপনারা লং ডিসট্যান্সে বাসে এ কখনো গতায়াত করেন্না।। স্রেপ প্লেনে মেরে দ্যান। তাও যারা জীবনে ঝুঁকি নিয়ে চলেন, এডভেঞ্চার স্পোর্ট্স ভালোবাসেন তাদের জন্য জানিয়ে রাখি। বাকীরা জেনেরেল নলেজ বাড়াতেও পড়ে নিতে পারেন

    মান্দ্রাজ থেকে লুরু এবং ব্যাক। প্রায় সাত ঘন্টার জার্নি।রেতের ব্যালায় স্লিপারে চড়ুন। খুব বেঁটে হলে এঁটে যাবেন নয়তো সারা রাত হাঁটু মুড়ে থাকতে হবে। প্লীস, মোটাও হবেন্না। আঁটবেন্না।

    ফিরে পাবেন নাগোরদোলা ও রোলার কোস্টারের স্মৃতি মেদুর শৈশব ও কৈশোর,আচম্বিতে সাইড রোল। হু হুকরে এক ঝাপটে নীচে ফেলে দেবে অথবা কাচের জালানায় নাক চেপে দেবে। সারা রাত উথাল পাথাল।

    সপরিবারে কুচো কাচাদের নিয়ে বেড়িয়ে আসুন, খুব ভাল্লাগবে।
  • kiki | ১২ আগস্ট ২০১৪ ০৯:২৭252697
  • রোদ্দুরের কাছে কোথায় লাগে রুমা বা ঐ গার্গী। তোমরা এমন বলে আমার মন খারাপ করে দেবে না। এদ্দিন পরে আমি এভাবে কারোর অন্ধ পাখা হতে পেরেছি। তবে আমারো মনে হয় ব্যাটাচ্ছেলে আসলে বেশ ভালো গায়। সবসময় নিজেকে আড়াল করতে পারে না। আহা ঐ অ্যাত্তবড় বড় দাঁত বার করে যখন হাঁ করে চেঁচায়, আমি পুরো ফিদা হয়ে যাই। কেমন একটা নেশা মতন হয়ে যাচ্ছে যেন!!
  • Abhyu | ১২ আগস্ট ২০১৪ ০৯:২৭252698
  • রাতের জন্যে জিনিস কিনতে হবে বলো, এক সেট শোবার কাপড় এই সব। ঠিক পয়সা দেবে, লেগে থাকতে হবে একটু। ছেড়ো না।
  • Abhyu | ১২ আগস্ট ২০১৪ ০৯:২৫252696
  • আগে এক্ষুনি কমপেনসেশন চাইতে বলো। ভালো টাকা দেবে।
  • bhagidaar | ১২ আগস্ট ২০১৪ ০৯:১৮252695
  • ।। সোসেন এসেচে, ব্যাগ আসেনি।। । কার মুখ দেখে বেড়িয়েছিলিস বাপ!
  • bong kim | ১২ আগস্ট ২০১৪ ০৯:১৫252694
  • কাল ড্রীমলাইনারে চাপলুম। অতি পল্কা রদ্দি গাড়ি। সীট নাম্বার ব্যান্ডেজে লিখে আঁঠা দিয়ে সাঁটা। রীডিং লাইট কারু আঙুলের খোঁচায় ইন্যাকসেসিবল। লেগরুম সামান্য বেশি। তবে এয়ার ইন্ডিয়া ঐ সব জঞ্জাল খাবার দেওয়া বন্ধ করলেই পারে। ছোলার ডাল দিয়ে বিরিয়ানি (যদি তাকে আদৌ বিরিয়ানি বলা যায়) যে কার মাথা থেকে বের হয়েছে কে জানে।
  • Abhyu | ১২ আগস্ট ২০১৪ ০৯:০৫252693
  • বেশ - ভাগীর সামনের কদিন ভালো কাটুক। দিনে পাঁচ কিলোমিটার হাঁটাহাঁটি হোক।
  • | ১২ আগস্ট ২০১৪ ০৮:৩১252692
  • সিভিয়ার ডিপ্রেশানে আত্মহত্যা!
  • bhagidaar | ১২ আগস্ট ২০১৪ ০৮:২৯252691
  • য়ার্পোর্ট আইলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত