এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ১২ আগস্ট ২০১৪ ২০:৫২252869
  • কুলের চাটনি খেতে নেই। অম্বল খেতে হয়। মানে এক পেট কুল খাওয়ার পর তেরে অম্বল হবে আর থেকে থেকে ইসফেগাসের বাধা টপকে উঠে আসবে গলগলিয়ে, সেইটা !
  • a x | ১২ আগস্ট ২০১৪ ২০:৫২252870
  • পটলের মিষ্টি হলে আর চাটনিতে সমস্যা কিসের।
  • | ১২ আগস্ট ২০১৪ ২০:৫১252867
  • ডিসি, স্থলপ্দ্মফুলের বড়া করে খেয়ে দেখুন। চমৎকার মচমচে খেতে হয়। সকালের টাটকা ফুলটা নেবেন।

    গাঁদার ঐ ভয়ংকর গন্ধের জন্যই ভুর্জি করার সাহস পাই নি। গন্ধহীন সাদা থোকা গোলাপ ডাঁটি প্রায় গোড়া পর্যন্ত কেটে দিয়ে সামান্য একটু রেখে, বেসনের মোটা গোলায় ডুবিয়ে খেয়েছি। ভালই, মন্দ নয়।
  • | ১২ আগস্ট ২০১৪ ২০:৪৯252866
  • লংকাজবার পাপড়ি জলে ভিজিয়ে কচলালে যে লৎলতে জিনিসটা হয়,সেটা কুলের চাটনিতেও হয়, সেজন্যে আমি ঐ চাটনি পরিহার করে চলি।
  • pi | ১২ আগস্ট ২০১৪ ২০:৪৭252862
  • লীলুপিসি তো সেই কবে যুই বেল ফুলের পোলাও এর রেসিপি দিয়ে গেছেন। কেউ ট্রাই করেছে ?
  • | ১২ আগস্ট ২০১৪ ২০:৪৭252863
  • খুবই অভিনব। আমাকে দিলে ইডলির বদলে দুটো খাবি খেয়ে নেবো।
  • dc | ১২ আগস্ট ২০১৪ ২০:৪৭252864
  • হ্যাঁ, জবা ফুলের ইডলি?! এরপর তো বলবেন মাগুর মাছের সাম্বার আর পটোলের চাটনি!
  • Ekak | ১২ আগস্ট ২০১৪ ২০:৪৭252865
  • সবচে বাজে খেতে জবা। পুরো ল্যাত্লেতে।
  • Abhyu | ১২ আগস্ট ২০১৪ ২০:৪৬252859
  • দমুদিকে। ইডলিতে জবা ফুল আর কেই বা দিতে পারে?
  • | ১২ আগস্ট ২০১৪ ২০:৪৬252860
  • 'রজনিগন্ধা' একটি গুটখার নাম।
    ইইক। ম্যাগো!
  • | ১২ আগস্ট ২০১৪ ২০:৪৬252861
  • গোলাপ ফুলের পাপড়ি আলগা হয়ে পড়ে যাবে তো!
  • Abhyu | ১২ আগস্ট ২০১৪ ২০:৪৫252857
  • বড়া করে খাওয়ার ব্যাপারে দমুদি এক্সপার্ট। আর কাঁচা খেতে হলে বুনু।
  • Ishan | ১২ আগস্ট ২০১৪ ২০:৪৫252858
  • গোলাপ ফুলের শুক্তো করুন। সুগন্ধী (আবার দীর্ঘ ঈ লিখলাম) শুক্তো হবে।
  • | ১২ আগস্ট ২০১৪ ২০:৪৪252855
  • অভ্যু ঐটা কাকে লিখেছে? জবা ফুলের ইডলি!
  • dc | ১২ আগস্ট ২০১৪ ২০:৪৪252856
  • আপনাদের আলোচনা পড়ে মনে হচ্ছে গোলাপ ফুলের বড়া ভালোই খেতে হবে। গোলাপ ফুল আর কুমড়ো ফুল প্রায় একইরকম, ট্রাই করে দেখতে হবে।
  • Abhyu | ১২ আগস্ট ২০১৪ ২০:৪৩252854
  • সেকি ! তুমি যে জবাফুল দিয়ে ইডলি করতে? ওটা তো প্রায় কাঁচাই থাকত, নাকি?
  • | ১২ আগস্ট ২০১৪ ২০:৪২252852
  • রজনীগন্ধা জ্যালজ্যালে না। ওপরে কোটিং আছে, যুঁই বরং ডালিয়ার মত। তবে গাঁদা ফুল কেমন?ঐ টা চিবিয়ে দেখার সাহস করিনি, বাজে গন্ধ। বড়া করে খাওয়া সম্ভব? ও দময়ন্তী, ও ব্ল্যাংকি?
  • Ishan | ১২ আগস্ট ২০১৪ ২০:৪২252853
  • কিন্তু রজনীগন্ধাও কি লেখা যাবেনা? রজনিগন্ধা লিখতে হবে? ক্কী জ্বালা বাপু। অভ্যু? তাপস?
  • | ১২ আগস্ট ২০১৪ ২০:৪১252851
  • না বাপু কাঁচা কোনও ফুলই চিবিয়ে দেখি নি। রজনীগন্ধার ভুর্জি করেছিলাম। খুব একটা জমে নি, কারণ এক তো ঐ জলকাটা ব্যপার, তারুপর গন্ধটা খাওয়ার সময় কেমন একটা যেন লাগে। মানে রান্না হওয়ার পর কেমন বিশ্রীমত হয়ে যায়।
  • Ishan | ১২ আগস্ট ২০১৪ ২০:৩৪252850
  • নীচে না নিচে। অভ্যু বলেছে দীর্ঘ ঈ উড়ে গেছে।
  • blank | ১২ আগস্ট ২০১৪ ২০:৩৩252849
  • ডালিয়া ফুল মনে হয় চিবিয়ে দেখোনি। বা রজনীগন্ধা। জল্জল টাইপ
  • | ১২ আগস্ট ২০১৪ ২০:২৯252847
  • সব ফুলই তো ভেজে, বড়া করে, ভুর্জি করে খাওয়া যায়। বক আর কুমড়ো কেন রে? খাবার ব্যপারে তুই এমন কুসংস্কারাচ্ছন্ন কবে থেকে হলি?
  • | ১২ আগস্ট ২০১৪ ২০:২৯252848
  • সাধু সাধু!
  • আরো কবিতা | ১২ আগস্ট ২০১৪ ২০:২৮252845
  • কলার নীচে ঢ্যাঁড়োশ
    গরুর নীচে খরগোশ
    দমুদিদির গোয়াল ভরা
    টাঁড়বাড়ো আর বুনো মোষ
  • pi | ১২ আগস্ট ২০১৪ ২০:২৮252846
  • প্রকৃত সুন্দরী চাইলে মৌরীগাছ লাগান। গৃহকর্মেও সাহায্য হবে।
  • blank | ১২ আগস্ট ২০১৪ ২০:২৭252844
  • ও ফুল গাছ? সে বক ফুল আর কুমড়ো ফুল।
  • | ১২ আগস্ট ২০১৪ ২০:২৩252843
  • উফ! নেচী আবার কি?
    নীচে নীচে
  • | ১২ আগস্ট ২০১৪ ২০:২২252842
  • এদিকে পেছনের বাগানে দেখি আমার কাঁঠালি কলার গাছের নেচী প্রতিবেশী মহানন্দে ঢ্যাঁড়শের খেত বানিয়ে রেখেছে।
  • | ১২ আগস্ট ২০১৪ ২০:২১252841
  • লেবু গাছে খুব মাকড়শা হয়। কারিপাতা,লংকা এরা বোধকরি ব্ল্যাংকির দৌলতে ফুলের দলে নাম লিখিয়েছেঃ(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত