এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ১২ আগস্ট ২০১৪ ২২:১১252901
  • হাতীর মেমরি না, হাতির মেমরি।
  • | ১২ আগস্ট ২০১৪ ২২:০৯252899
  • এহ খালি জল দিও না। ওতে একটু কফি, চিনি আর দুধ গুলে নিয়ে পেটে দাও।
  • pipi | ১২ আগস্ট ২০১৪ ২২:০৭252898
  • হ্যাঁ হ্যাঁ এই করুন আপনারা সারাদিন - খালি খাওয়া আর খাওয়া! ওদিকে পচ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা যে সকাল থেকে আমার ইসে মেরে রেখে দিল সে আর কাকে বলি। একেতো কালেজে কবে ঢুকেছিলে, আর কবে খালাস হয়েছিলে দিন তারিখ শুদ্ধ বল (যেন আমার হাতীর মেমরি)। তার উপরে বিশদে ব্যখ্যা কর অনার্স, পাস কি বস্তু। পাসের সাবজেক্টের গাদা গাদা নম্বরগুনো কেন অ্যাগ্রিগেটে যোগ হয় নি। যদি যোগ না'ই হবে তো ঐসব ছাইভস্ম পড়া কেন আর পরীক্ষা দেওয়াই বা কেন (এই প্রশ্নটা তো সেই কব্বেই আমি ডিপের হেডকে জিজ্ঞেস করেছিলাম, কেউ পাত্তা দেয় নি তখন)। অ্যাডমিনকে সেই কখন থেকে বলছি ছেড়ে দিন, কেঁদে বাঁচি। সেও ছাড়ে না। এখনো স্টেটমেন্ট অফ ইন্টেন্ট লেখা বাকী। ভেউঃ-((
    যাই পেটে একটু জল দেই। সকাল থেকে কিসুই পড়ে নি এখনো।
  • Abhyu | ১২ আগস্ট ২০১৪ ২১:৫৪252897
  • জয়ন্তি অধিকারি
    বেশ লাগছে দেখতে
  • Abhyu | ১২ আগস্ট ২০১৪ ২১:৩৫252896
  • কম্পেনসেশন দিলো না? কি পাজি। কোন এয়ারলাইন্স?
  • b | ১২ আগস্ট ২০১৪ ২১:৩১252894
  • বিভুতি মুখোর একটা গল্প ছিলো না, এই রকমের ফুলরসিকদের নিয়ে?
  • Bhagidaar | ১২ আগস্ট ২০১৪ ২১:৩১252895
  • সোনার পাথরবাটি।
  • Ishan | ১২ আগস্ট ২০১৪ ২১:১৯252893
  • অভ্যু এখন অকাদেমির মুখপাত্র হয়ে গেছে। :-)
  • kumu | ১২ আগস্ট ২০১৪ ২১:১৭252891
  • অভ্যু, আমার নাম কি জয়ন্তি?
    সবচে ভাল শেয়ালকাঁটার ফুলের পোস্তচচ্চড়ি।শেয়ালকাঁটার তেলেই ভাজবেন।
  • pi | ১২ আগস্ট ২০১৪ ২১:১৭252892
  • oxymoron এর ঠিকঠাক বাংলা কী হবে ?
  • bong kim | ১২ আগস্ট ২০১৪ ২১:১৫252890
  • আজ গোটাকতক মাংসের শুঁটকি খেলুম। মাংস টাটকাই ভাল।
  • a x | ১২ আগস্ট ২০১৪ ২১:১৪252889
  • কলকাতার রোলে একটা দুটো নরমাংস কি আর থাকতনা? ঠিকই থাকত।
  • সিকি | ১২ আগস্ট ২০১৪ ২১:১২252888
  • রজনীগন্ধা মোটেও গুটখা বানায় না। ওরা পানমশলা বানায়। ব্যাপক গন্ধ।
  • pi | ১২ আগস্ট ২০১৪ ২১:১০252886
  • কিন্তু কী ও কি কি হয়ে গেছে নাকি ?
    রেফঃ অভ্যুর পোস্ট।
  • Ishan | ১২ আগস্ট ২০১৪ ২১:১০252887
  • নদি জানি, রানি জানি। কিন্তু কিরকম একটা কালচারাল শক হয়। উফ।
  • pi | ১২ আগস্ট ২০১৪ ২১:০৯252885
  • গরুর জিভ আমার ব্যাপক লাগতো !
  • Abhyu | ১২ আগস্ট ২০১৪ ২১:০৮252883
  • ঈশানদা, নদী বহুদিন নদি হয়েছে। নীচ রমণী কি হয়েছে জেনে বলছি।
  • dc | ১২ আগস্ট ২০১৪ ২১:০৮252884
  • দ, স্থলপদ্ম চেন্নাইতে কোথায় পাবো জানিনা, তবে কলকতায় গিয়ে নিশ্চয়ই জোগাড় করে বড়া বানিয়ে খাবো। জবা গাছ তো চেন্নাইতে আমার বাড়ীতেই আছে, ওটা দুয়েকদিনের মধ্যেই ট্রাই করবো। ধন্যবাদ।
  • Abhyu | ১২ আগস্ট ২০১৪ ২১:০৬252882
  • মড়ার মাংস বোধ হয় খেতে হয় তন্ত্রসাধনা করতে গেলে। মহামাংস বলে না?
  • Abhyu | ১২ আগস্ট ২০১৪ ২১:০৫252880
  • আকা তো ঐ রকমই। বক ফুল দিলেও বকের মাংস চাইবে।
  • | ১২ আগস্ট ২০১৪ ২১:০৫252881
  • আপনারা কেউ নরমাংস খান নি এখনো!! ওটার অভিজ্ঞতাও লিখে রাখবেন। এসে পড়ে নেবো। এখন টাটা।
  • | ১২ আগস্ট ২০১৪ ২১:০৩252879
  • ইয়ার্কি নয় আকা, স্থলপদ্ম আর জবার পকোড়া করে দেখো, সত্যি খুব ভাল খেতে হয়। থোকা স্থলপদ্ম আর একপাপড়ির জবা নিতে হয়।

    আরে ছোঃ এইসব দুব্বল হিরিদয় নিয়ে আপনেরা দেশ ও দশের কী উবগারটা করবেন শুনি?
  • Abhyu | ১২ আগস্ট ২০১৪ ২১:০২252877
  • আমি মোটেই গুলবাজ নই। ঐ জবা ফুলের ইডলিটা প্রকাশ করে দেওয়ার পরেই দমুদি আমার কান মুলেছিল। ভাগী সাক্ষী।

    মেয়েটা কমপেনসেশন পেল?
  • a x | ১২ আগস্ট ২০১৪ ২১:০২252878
  • ও মা আকা গরুর জিভ খায়নি? এখানে এস খাইয়ে দেব।
  • | ১২ আগস্ট ২০১৪ ২১:০০252876
  • শাক্ত কোথাকার! বোষ্টুমি ফুলাহার ভাল্লাগবে কেন?
  • aka | ১২ আগস্ট ২০১৪ ২০:৫৯252875
  • এর থেকে মনে হয় গরুর জিভের চাটনি বেটার হবে। শুনেছি গরুর টেস্ট বাড মানুষের টেস্ট বাডে লাগলে বেশ একটা পরিতৃপ্তি হয়।
  • | ১২ আগস্ট ২০১৪ ২০:৫৮252874
  • দাঁড়ান। আপনি আজ ফুলাবতার রূপে এসেছেন। আমি আইস ব্যাগ রেডি করে রেসিপি শুনছি। জিবের নীচে একটা সর্বিট্রেট রাখতে পারলেও হতো। বুক অলরেডি ধড়ফড় করছে!
  • | ১২ আগস্ট ২০১৪ ২০:৫৫252873
  • সাদা গোলাপের পকোড়াটা বেসনের মোটা গোলায় ডুবিয়ে ডুবো তেলে ভেজে খেয়েছি।
  • | ১২ আগস্ট ২০১৪ ২০:৫৪252871
  • না না জবাফুলের ইডলি নয়। অভ্যুর কথা বিশ্বাস করবেন না। ভয়ংকর গুলন্দাজ।
    জবার বড়া হয়, মাঝের পুংকে্শরদন্ডটা ফেলে নিয়ে ভেতরে রোস্টেড সরষেপোস্তর দানা ভরে বেসনে চুবিয়ে ভেজে ফেলুন।
  • Abhyu | ১২ আগস্ট ২০১৪ ২০:৫৪252872
  • Name: দ

    IP Address : 24.99.52.189 (*) Date:26 Aug 2012 -- 12:46 PM

    কুমড়োফুলের বড়া রোজ রোজ খেলে কলি ও কোলেস্তেরল দুজনই আপত্তি করে। এদিকে আপনি কুমড়োফুলের বড়া করেন ও ভালবাসেন জানলে প্রতিবেশীরা প্রায়ই ৪-৫ টা করে দিয়ে যায়। তাহলে কী উপায়?

    বলছি শুনুন। কেশর টেশর যা যা ফেলার আছে, ফেলেটেলে দিয়ে কুমড়োফুলটাকে অল্প তেলে সর্ষে কালোজিরে ফোড়ন দিয়ে নেড়ে নিন। এইবারে একটু নুন, এক চিমটি চিনি, বেশ করে কাঁচালঙ্কা কুচি আর সরষেবাটা/সর্ষের পেস্ট দিয়ে মেখে তাতে অল্প এট্টু সর্ষের তেল দিয়ে ঢাকনা দিয়ে ভাপিয়ে নিন। একদম নরম তুলতুলে হয়ে যাবে। ভাপানোটা মাইক্রোতেই করুন, মাইক্রোর টইয়ে লিখছি যখন। গরম ভাতের সাথে খেখে খেয়ে ফেলুন। আমার তো দারুণ লাগল। আপনাদের ভাল না লাগলে বলতে হবে আপনাদের স্বাদকোরকগুলো তেমন পরিণত হয় নি আর কি।

    আমার ধারণা এইভাবে স্থলপদ্ম ফুলের ভাপাও ভালই লাগবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত