এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ১২ আগস্ট ২০১৪ ২৩:৪৬252930
  • আমার পাশপোর্টের শেষ পাতায় বোধহয় একটা কিছু হাতে লেখা আছে, টুরিন না মিলান কোথায় যেন ডলার ভাঙিয়ে ইউরো করেছিলাম।
  • Abhyu | ১২ আগস্ট ২০১৪ ২৩:৪১252929
  • মানে পাসপোর্ট ২০২০ পর্যন্ত ভ্যালিড থাকলেও এখনই বদলে নিতে বল।
  • Abhyu | ১২ আগস্ট ২০১৪ ২৩:৩৮252928
  • যার যার বাবা মার হাতে লেখা পাসপোর্ট আছে এইবেলা বদলে নিতে বল। ২০১৫-র পরে আর ইন্ট্যারন্যাশানাল ট্রাভেল করতে পারবে না।
  • pipi | ১২ আগস্ট ২০১৪ ২৩:৩৬252927
  • অক্ষদা, পাসপোর্ট রিনিউ য়ের এসব হ্যাঙ্গাম কোনদেশে? আম্রিগায় লিচ্চয়? আমার পাতা সব শেষ হয়ে গিয়েছিল বলে নতুন পাসপোর্ট বানাতে হয়েছিল, বার্লিনে। কিচ্ছু হাঙ্গামা করে নি তো। সব ঠিকঠাক সময়মতই হয়েছিল। খালি নতুন পাসপোর্ট হাতে পেয়ে খেয়াল করে দেখি নি যে পাসপোর্টের প্রথম আর শেষ পেজের যাবতীয় ইনফো ফিল আপ করা আছে হাতে লিখে!!! সেও আবার ধরা পড়ল আম্রিগার জন্য ভিসা অ্যাপ্লি করতে গিয়ে। উফ! সে কি যন্ত্রণা! তারা বলে এ পাসপোর্টের বৈধতা কিলিয়ার কর। হাতে তখন টাইমও নেই। তবু ওরই মধ্যে অ্যাম্বাসীতে দৌড়ে বলে টলে তারা বলল মেল করে দেবে। তা করেছিল কিনা জানি না। তবে শেষমেষ ভিসা পেয়েছিলাম আড়াই মাস পরেঃ-)
  • দ্রি | ১২ আগস্ট ২০১৪ ২৩:২৪252926
  • আর দীর্ঘৌ? ঊ ওঠে নি এখনও?
  • lcm | ১২ আগস্ট ২০১৪ ২৩:১১252924
  • ইশ্বর, ইগল...
  • Ekak | ১২ আগস্ট ২০১৪ ২৩:১১252925
  • ই -ঈ নিয়ে একটি ছ্যাবলামি শুনেছিলুম সুনীলবাবুর মুখে। নেহাত গাঁজা হতে পারে তবে খুব খুব গম্ভীর হয়ে বলেছিলেন -

    "একদিন সন্দীপন ফোন করে জিজ্ঞেস করলো আচ্ছা কোথায় হ্রস্স্ব ই আর কোথায় দীর্ঘ্য ই একটু বুঝিয়ে বলত ? তা আমি বোল্লুম : দেখো যেখানে দেখবে আমার মত ঈগল সেখানে দীর্ঘ্য ই। আর যদি তোমার মত ইঁদুর হয় তাহলে হ্রস্ব ঈ " !!

    গদ্যকার সুনীল কে পছন্দ না হলেও কবিবর সুনীল আমার বেশ কাছের তাই এই বক্তব্যের সারবত্তা টুকু বানানরীতির ক্ষেত্রে মেনে চলি :) তবে কী খচ্চর লোক মাইরি !
  • দ্রি | ১২ আগস্ট ২০১৪ ২৩:০৭252923
  • ঈ ও কি উঠে গেল? ঈশান কি এবার থেকে ইশান?
  • Abhyu | ১২ আগস্ট ২০১৪ ২৩:০৪252922
  • এন্টুপ্পপ্পাকেকারোআনেনডারুন্নু
  • দ্রি | ১২ আগস্ট ২০১৪ ২৩:০৩252921
  • হাতি আর হাতীর কনফিউশান এড়াতে এন্টুপ্পাপ্পাকোনানড্রাম লিখলেও হয়।
  • Ekak | ১২ আগস্ট ২০১৪ ২৩:০২252920
  • য্যামন খুশি লিখুন্না। ব্যাকরণ হলো জামদানি বা থ্রি পিস স্যুট। সর্বক্ষণ পরে থাকা শুধু টিভির ঘোষিকা আর সেলস এর ম্যাঞ্জার দের দায়। আমাদের নয় :)
  • kc | ১২ আগস্ট ২০১৪ ২৩:০১252919
  • খেটে খাওয়া শ্রমিক শ্রেণীর মানুষের শক্তিই আলাদা। এখেনে পাসপোর্ট রিনিউয়াল করতে লাগে তিন দিন। ঠিক তিন দিন। আর বিএলেস কে তো তাড়িয়ে দিয়েছে। এখন হল কক্স অ্যান্ড কিংস। তারা আবার বিনা পয়সায় কফি খাওয়ায়। কাগজের পুচকি গেলাসে করে।
  • kumu | ১২ আগস্ট ২০১৪ ২২:৫৭252918
  • অধিকারী নিয়ে অত চিন্তা নাই।অধিকারি লেখে অনেকে।জয়ন্তি লেখাতে দাদু কষকষ করে কান মুলে দিয়েছিলেন এক ৪ বছরের বাচ্চা মেয়ের,সে তখনো স্কুলেও যায় না।
    তাই ভয় ভয় লাগে কেমন।
  • a x | ১২ আগস্ট ২০১৪ ২২:৪৪252917
  • ওরে শিখে কি হবে রে, আজ যাহা শিখবি, কাল তাহাই ভুল, জীবন নিত্য, বানান কি আর অনিত্য রে?
  • Abhyu | ১২ আগস্ট ২০১৪ ২২:৪২252916
  • অক্ষদা এখনো বানান শিখল না। ওরে অবিশ্বাসী না, ওরে অবিশ্বাসি হবে। না না অকাদেমি দীর্ঘ ঈকার তুলে দেয়নি, সম্বোধনে একবচনে হ্রস্বই কার হয়।
  • a x | ১২ আগস্ট ২০১৪ ২২:৪০252915
  • পিপিকে তাও পাসপোর্ট রিনিউ করতে হয়নি, তাতেই এই! হুঃ এইরকম উদীয়মান শক্তি যে ভারতবর্ষ, তাহাদের কনসুলেট পেজে পাসপোর্টের যে নম্বর দেওয়া উহার আসলে কোনো অস্তিত্বই নাই, তাহা কি জান? তার পরে আছে তৃতীয় শক্তির হাত ধরে জমা দেওয়া। ঠিকানাটা কি ভাগ্যি একটা সত্যিকারের ঠিকানা। জমা দিতে চাও, এত করে বলছ যখন তখন দেবে তো দাও, কিন্তু তারপরে আর কিছু জিগাইও না। দু মাসেও তার কোনো ট্যাঁ ফোঁ নাই কেন, এইসব পার্থিব প্রশ্ন করতে নেই আর ওরে আমার কচি গাধা, আর জিগাবি কারে? কনসুলেট বলেছে আমরা পাস্পোর্ট দেখিনা, বিএলেস দেখে, আমাদের কাছে কেন? বি এল এসের ফোন নং? ওটিও তো নাই রে নাই, এ যে সবই বেদান্তর মত, অনন্ত, অসীম, দেখা যায়না, ছোঁয়া যায়না। ও ঐ ঠিকানায় গিয়ে আবার জিগাবি? জিগা, বলবে আমরা তো জানিনা, আমাদের কাজ ফর্ম নিয়ে কনসুলেটে দেওয়া, আমরা দিয়ে দিয়েছি। এরে কী বলে? এরে বলে মায়া, এও ব্যাদে ছিল, তখনই বলেছিলাম ওরে অবিশ্বাসী!
  • Abhyu | ১২ আগস্ট ২০১৪ ২২:৩৬252914
  • ঈশানদা এই মাত্র শুনলাম যে অল্প কয়েকটি দীর্ঘ ঈ কার বেঁচে আছে, তাদের কিপটের মত খরচ করতে হবে।

    মোদী এখনো দীর্ঘ-ঈ। জয়ন্তী অধিকারীও। কিছু কিছু তৎসম শব্দে দীর্ঘ-ঈ থাকতে পারে। কিন্তু নদি ঠিক বানান। আগে যাদের ঠিক বানান ভাবতাম তারা অনেকেই এখন ভুল (মার্ক্সবাদের মত)। খুবই মুশকিল।
  • Abhyu | ১২ আগস্ট ২০১৪ ২২:২৬252913
  • অনশন দেখাটা কোনো কাজের কথা না, অনশন করাটা হল আসল।
    তবে রিলে অনশন নিয়ে আমার কোনো বক্তব্য নেই।
  • pipi | ১২ আগস্ট ২০১৪ ২২:১৯252912
  • ইহ্হ! ভারী একদিন আপিসে অনশন করে কলার তুলছে। অমন অনশন আমার ঢের দেখা আছে।
  • Abhyu | ১২ আগস্ট ২০১৪ ২২:১৮252911
  • Journal Of Business
  • Ishan | ১২ আগস্ট ২০১৪ ২২:১৭252910
  • আমি খানিক ভাবলাম JOB টা কি? কিছুর সংক্ষিপ্ত রূপ? মাথাটা গেছে। :-)
  • Abhyu | ১২ আগস্ট ২০১৪ ২২:১৬252908
  • আমি প্রশ্ন সাপ্লাই করতে পারি, তবে সেই প্রশ্নই পরীক্ষায় আসবে এমন কোনো গ্যারান্টি নাই।
  • pi | ১২ আগস্ট ২০১৪ ২২:১৬252909
  • বোর্ডের যেকোন ইউনিটে JOB নাও।
  • pi | ১২ আগস্ট ২০১৪ ২২:১৪252907
  • তাইলে গুরু গণেশ অকাদেমি।
    সংক্ষেপে গুগ। গুগবাবা বলেও ডাকবো খন মাঝেসাঝে।
  • Ishan | ১২ আগস্ট ২০১৪ ২২:১৩252906
  • বাঃ আম্মো একটা এরকম বিজিনেস খুলব। কিন্তু প্রশ্নপত্র কোথা থেকে পাই?
  • Abhyu | ১২ আগস্ট ২০১৪ ২২:১২252902
  • দমুদি দিয়েছিল গুরুর্গণেশ।
  • | ১২ আগস্ট ২০১৪ ২২:১২252903
  • !!!!!!!!!!!!!!!!!!

  • Ishan | ১২ আগস্ট ২০১৪ ২২:১২252904
  • অভ্যুর নতুন নাম দিলাম অকাদেমি।
  • | ১২ আগস্ট ২০১৪ ২২:১২252905
  • !!!!!!!!!!!!>
    <
  • Ishan | ১২ আগস্ট ২০১৪ ২২:১১252900
  • একদিন সকাল থেকে কিছু না খেয়েই কী কান্না। ওদিকে আমি চাপে পড়ে কালকে আপিসে যে অনশন করলাম, কই কাঁদিনি তো। :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত