এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pipi | ১৪ আগস্ট ২০১৪ ০৩:৪২253110
  • ইয়ে মানে আমার স্বাগতালক্ষীর গান আগে দুচারখানি ভাল লাগত কিন্তু খুব প্রিয় শিল্পী কোনদিনই নন। বরং শ্রীরাধা বেশী পছন্দের। কিন্তু শ্রীরাধা কি বিশেষ গান না আজকাল? আর ভাল লাগে রেজওয়ানা বন্যার গান। যদিও টিপিক্যাল শান্তীনিকেতনী ছাপ বেশ স্পষ্ট, কিন্তু কি যেন আছে গানের মধ্যে। বড় ভাল লাগে। আর একজন অদিতি মহসীন। মুশকিল হল অদিতির গানে মাঝে মাঝে উচ্চারণের দোষ কানে লাগে। এই যেমন তরী আমার গানটায় হঠাৎ ডুবে যায়কে খালি ডুবে 'যাই' বলেন। কচ্চাৎ করে কানে লাগেঃ-)
  • | ১৪ আগস্ট ২০১৪ ০৩:৩৫253109
  • আর স্বাগতালক্ষ্মী কেও আজকাল আর ভাল্লাগে না। উচ্চে তুলি পুচ্ছের মত গ্রীবা তুলে পিয়ানো বাজিয়ে গান আর নিতে পারি নাঃ(
  • pipi | ১৪ আগস্ট ২০১৪ ০৩:৩৩253108
  • হ্যাঁ এটা আমারও প্রশ্ন - ঐ চ্যানেলটা কি ভূভারতে কেউ দেখে? না হলে চলছে কি করে?
  • | ১৪ আগস্ট ২০১৪ ০৩:৩২253107
  • আরো ভালো হলো সোনি আট- সে দেশে বসেও কেউ দেখে বলে বিশ্বাস হয় না।
  • pipi | ১৪ আগস্ট ২০১৪ ০৩:২৯253106
  • ওহ তারা মিউজিকের ঐ প্রোগ্রামগুলো খোরাক জোগায় বটে! আমি খানিক খি খি করে হাসি চোখমুখের ভাবসাব দেখে। তারপর গানের গুঁতো আর সহ্য না হলে সবেধন নীলমণি ইটিভিতে শিফ্টঃ-)
  • Atoz | ১৪ আগস্ট ২০১৪ ০৩:২৮253105
  • অভ্যু আছো? তোমাদের অঙ্কের সেই থিওরি, এটার উচ্চারণ কী? টেইখ্মুলার নাকি টেইচমুলার ?
  • | ১৪ আগস্ট ২০১৪ ০৩:২৭253104
  • পিপি,বিপুল তরঙ্গ আমার সুবিনয়ের গলায় খুব ভালোলাগে তো। প্রবুদ্ধ রাহার টা মনে পড়ছে না। আরো আছ, রাতে তারায় দেখা যায়। সাহেব চট্টোপাধ্যায়। কাল আনন্দধারা বহিছে গাইছিলো। হাতের কারিকুরি দেখে মনে হচ্ছিলো মুড়ো ঝাঁটা দিয়ে নুলো করে দি।
  • bong kim | ১৪ আগস্ট ২০১৪ ০৩:১৪253103
  • এখন হাওয়ায় ভাসছে সাইমন ফাউন্ডেশন নাকি ভুল করে আগে লিক করেছে। বলাই বাহুল্য আমি ব্যবসায়ীদের একটা কথাও বিশ্বাস করিনা। সমাজসেবীর মুখোশ পড়লেও না। আর আমার মতন অনেকের বিচারেই ফিল্ডস মেডাল তার কৌলীন্য হারিয়েছে এক দশক আগেই। এত এখন পলিটিকাল গেম।
  • pipi | ১৪ আগস্ট ২০১৪ ০৩:০৩253102
  • প্রবুদ্ধ রাহা।
  • pipi | ১৪ আগস্ট ২০১৪ ০৩:০২253101
  • অভ্যু এসে দেবে'খন তাহলে। অভ্যু, এই গানটা দেবব্রতর গাওয়া থাকলে দিও তো একটু। মনে করতে পারছি না।
  • Atoz | ১৪ আগস্ট ২০১৪ ০৩:০১253100
  • "পারমিতার একদিন" সিনেমাটায় এই "বি ত রে "গানটা যে আছে, সেটা কার গলায় ?
  • a x | ১৪ আগস্ট ২০১৪ ০২:৫৮253099
  • এটা সুচিত্রার গাওয়া খুঁজলাম ইউটিউবে, কেমন মনে হচ্ছে শুনেছিলাম যেন। পেলাম না।
  • pipi | ১৪ আগস্ট ২০১৪ ০২:৫৬253098
  • নাহ। সুবিনয়ের গলায় নরম, কোমল, দুঃখী দুঃখী টাইপ গান খুব ভাল লাগে শুনতে আমার (কেউ শুনে আবার রাগ করবেন না যেন)। এই যেমন - জীবণ যখন শুকায়ে যায় - এই গানটা সুবিনয় রায় ছাড়া আর কারোর গাওয়া শুনতে ইচ্ছে করে না। কিন্তু বিপুল তরঙ্গ.... নাহ!
  • a x | ১৪ আগস্ট ২০১৪ ০২:৪৯253097
  • সুবিনয়ের গাওয়াও ভালো লাগেনা?
  • pipi | ১৪ আগস্ট ২০১৪ ০২:৩৮253096
  • মামীঃ-))
    লক্ষী বাঈ টাইপ না হলেও কাছাকাছি কিছু একটা অনুভূতি হয় সৌনকের রবীন্দ্রসঙ্গীত শুনতে বসলে। সৌনকের তৈরী, সুন্দর, শ্রুতিমধুর গলা কিন্তু কথায় কথায় রবীন্দ্রসঙ্গীতের মধ্যে কালোয়াতির কুস্তি, মার্গ সঙ্গীতের বন্দিশ ঢোকায়। কিছুতেই বুঝি না এই ফিউশ্যনটি ঘটিয়ে ঠিক কি ধরনের নিউক্লীয়ার বম্ব তৈরী হল! বিশ্বাস না হয় ইউটিউবে সৌনকের গাওয়া বিপুল তরঙ্গ শুনে দেখ। শুনতে খারাপ লাগে না কিন্তু আসল গান যা আমি শুনতে চাইছি সেটা শুনে তো মন ভরে না। তখন মনে হয় লাঠি নিয়ে তাড়া করি।
    আর এই গানটা - বিপুল তরঙ্গ রে - এটা আমার এত প্রিয়, এত প্রিয় গান কি বলব। অথচ আজ অবধি কারোর গলায় এই গানটা শুনে মন ভরে নি। বেশীরভাগ শিল্পী গানটাকে স্লো বা মধ্য লয়ে গান অথচ গানটার মধ্যে যে একটা ড্রামাটিক্স আছে সেটা বোধহয় দ্রুত লয়েই ফুটিয়ে তোলা সম্ভব। ঠিক যেভাবে পারমিতার একদিন মুভিতে কয়েক মিনিটের জন্য ব্যবহার করা হয়েছিল। আমার তো ফাস্টো কেলাস লেগেছিল। কিন্তু একে তো মোটে কয়েক মিনিট, তার উপর প্রবুদ্ধ রাহার গলায় সেই দার্ঢ্য নেই যেটা ঐ গানটার উপযোগী। লোপাও গেয়েছেন গানটা। যন্ত্রানুসঙ্গ সুন্দর কিন্তু লোপার গাওয়া শুনলে মনে হয় উঁচু গলায় ঝগড়া করছেনঃ-) নিতে পারি না। আর তখন খালি মনে হয় এই গানটা শুদ্ধমাত্র একজন, একজনের পক্ষেই হয়তো সম্ভব ছিল দুশো ভাগ ফুটিয়ে তোলা - বিক্রম সিং। খালি মনে হয় এই গানটা বিক্রম সিং ছাড়া আর কেউ গাইতেই পারেন না।
    এটা বোধহয় জীবণের অনেক আফসোসের মধ্যে একটা বড় আফসোস হয়ে থাকবে যে এই গানটা কোনদিন বিক্রম সিং এর গলায় শুনতে পাব না। জানতেও পারব না কি হলে কি হত।

    ঐ দেখ, কোথার থেকে কি!!!
  • | ১৪ আগস্ট ২০১৪ ০২:২৩253095
  • কালই রাত্তিরে মনোজ-মনীষার গান শুনলাম। অনেকদিন পর। আমার খুব একটা ভাল্লাগে না। টপ্পাঙ্গের কিছু গান একবার এদের সামনে বসে গাইতে শুনেছিলাম- তখন মন্দ লাগে নিঃ)

    আরেকটা ছেলে গান গায়, অনিরুদ্ধ ঘোষাল সাশা। তাকে গাইতে দেখলেই আমার লোকস্‌মী বাঈ ভাবটা জাগ্রত হয়ে ওঠে।
  • pipi | ১৪ আগস্ট ২০১৪ ০২:০৯253094
  • বোঝো! আমি তাহলে প্রস্তর যুগের গুহামানবীঃ-))
  • a x | ১৪ আগস্ট ২০১৪ ০২:০৮253093
  • এনারা অনেক আগের নামকরা শিল্পী ঃ-) মানে আমি যবে ক্যাসেট কিনতাম, সেই যুগের।
  • pipi | ১৪ আগস্ট ২০১৪ ০২:০৪253092
  • বাই দ্য ওয়ে, আনন্দ প্লাসে মনোজ-মণীষার সাক্ষাৎকার পড়ার পরে ইউটিউবে খুঁজে খুঁজে এঁদের অনেক গান শুনলাম (আমি সত্যি আগে এঁদের নাম জানতাম না)। কিন্তু কিছুতেই ভাল লাগাতে পারলাম না। মণীষার আধো আধো কথা আর টিপিক্যাল শান্তিনিকেতনী স্টাইলে দাঁত চিপে গাওয়া - হজম হল না। এনারা সত্যি এখনকার নামকরা রবীন্দ্রসঙ্গীত শিল্পী? তবে থাক। আমি বরং বিক্রম সিং, শ্রাবণী সেন, সাহানা বাজপেয়ীদের নিয়েই থাকিঃ-(
  • Atoz | ১৪ আগস্ট ২০১৪ ০২:০১253091
  • এলসিএম, তাতো ঠিকই, তবু ... ঃ-)
  • pipi | ১৪ আগস্ট ২০১৪ ০২:০০253090
  • আরো জানিয়ে রাখি - অন্তহীণের সব গানগুলোই খুবই ভাল লাগে (খালি শ্রেয়া ঘোষালের ঐ 'কাঁশ্চ' উচ্চারণটা শুনলেই কেমন একটা চিড়বিড় করে। তা শ্রেয়া ভারী লক্ষী মেয়ে, তায় প্রবাসী বাঙ্গালী। ওটুকু দোষ ধরতে নেইঃ-)। নটবর নট আউটের মেঘের পালক গানটাও। তবে এইসব গান শোনার সময়ে ভুলেও ভিডিও দেখি না। তাহলেই চিত্তির। জাস্ট শুনি।
  • pipi | ১৪ আগস্ট ২০১৪ ০১:৫৬253089
  • আমার তো গানগুলো দিব্য লাগলো একসেপ্ট দশমীর গানটা। ওটা তেমন কিছু লাগল না। তবে পত্তো কা হ্যায় গানটার প্রথম থেকেই ভক্ত বিশেষত যে জায়গা গুলো কৌশিকি গেয়েছেন। তা আমি বাপু কৌশিকির অন্ধ পাখা প্রায়, হাঁচলেও মনে হয় সুরেই হাঁচলেনঃ-) সত্যি বলতে কি কিশোরী আমনকারের পরে এই আরেকজন যার গান শুনলে হাত পা চলে না, গান ছেড়ে নড়তে ইচ্ছে করে না, কাজ পড়ে থাকে। অনেকটা ঐ গুপীর গানের মতঃ-)
    এইবারে আমনেরা নিশচয়ই হাঁ হাঁ করে উঠবেন। কোথায় কিশোরী আর কোথায় কৌশিকী। কিসে আর কিসে, চাঁদে আর সীসে। তা বাপু আগে ভাগেই ডিসক্লেমার দিয়ে রাখলাম - তুলনা নয়, জাস্ট ভাললাগাটুকু লিপিবদ্ধ করে রাখলামঃ-)
  • lcm | ১৪ আগস্ট ২০১৪ ০১:৫৩253088
  • ডেকে আনার তো কিছু নেই, এ তো ওপেন সাইট, যে কেউ এসে লিখতে পারে।
  • Atoz | ১৪ আগস্ট ২০১৪ ০১:২৬253087
  • আচ্ছা, খাল কেটে এই বিপ কুমীরকে কে গুর্চতে আনলো?
  • a x | ১৪ আগস্ট ২০১৪ ০১:২২253086
  • সুরচিহ্নও তাই বললেন, মানে বাংলা ভাষাটা যে হিন্দুদের ভাষা, তা ওনার ধারণা ছিল না।

    কিন্তু গানগুলো অখাইদ্য।
  • lcm | ১৪ আগস্ট ২০১৪ ০১:০৮253085
  • জোর করে ভাষা পাল্টানো হচ্ছে, সকলের ইচ্ছার বিরুদ্ধে, সবাই বাধ্য হচ্ছে পাল্টানো ভাষায় কথা বলতে। তাই?
  • তাপস | ১৪ আগস্ট ২০১৪ ০০:১৩253084
  • বাংলা হিন্দুদের ভাষা নাকি?
  • Ekak | ১৩ আগস্ট ২০১৪ ২৩:৫৪253083
  • আহা, হাওড়া বোঝাই তো ভালো। ভদ্রজন দের সাইটে হ বলতে হাড়কাটা বুঝলে কি ভালো হত ? :)
  • ♫ ♫ ♫ | ১৩ আগস্ট ২০১৪ ২৩:৫০253082
  • এতো হ বলতে হাওড়া বোঝা। মাইরি বলছি দাদা, বাংলা ভাষাটা যে হিন্দুদের ভাষা আর খোদা, কসম, জান, এই শব্দগুলো বাংলায়ে থাকলে তা হিন্দি বা ইংরেজি ঘেঁষা বাংলা ভাষার মতন হবে না, তা আমার ধারণা ছিল না।
    যাই হোক, এখন তিনটেই মনে পড়ছে, সুমন বাবুর কাছে হয়তো এই গুলো উচ্চ, মান্য বাংলা গান নয়, তবে আমার ফাইন লাগে।
    শুভ রাত্রি।





  • Ekak | ১৩ আগস্ট ২০১৪ ২৩:৪৯253081
  • নাহ, অস্ট্রিয়ান উদ্পুসি দের হয়ে অনেক লড়েছি। যাই দিমেঝ্ঝল বসাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত