এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৬ আগস্ট ২০১৪ ১১:১৪253320
  • কর্ণ না কণ্ব ?
  • a x | ১৬ আগস্ট ২০১৪ ১১:০৯253319
  • এনিওয়ে, ড্যাশ এখন এই নিয়ে স্মাইলি সহকারে বেশ খানিক লিখে রাখুন, আমি সিন্মা দেখতে গেলাম। কাল এসে দেখব।
  • a x | ১৬ আগস্ট ২০১৪ ১১:০৮253318
  • উফ্ফ কি ভুল ভাল। স্কুলে গিয়ে নতুন জেনেরশনের কাছে আদর্শ তুলে ধরা, পরিবারের "মাথা"কে দায় স্মরণ করিয়ে দেওয়া, এসব রাষ্ট্রপ্রধানের দায়িত্ব? একি কর্ণমুনির আশ্রম নাকি!

    মোদীর বক্তব্যর আমিও কোনো মানে পাইনি, ঐ টিপিকাল। হঠাৎ করে দেশে কেউ নিজেরটা না বুঝে কাজ করেনা থেকে পরের বাক্যেই বাবা মা-রা কেন ছেলেদের ওপর নজরদারি করেনাতে চলে গেল।
  • - | ১৬ আগস্ট ২০১৪ ১১:০০253317
  • কিন্তু সবটাই তো রাষ্ট্রপ্রধানের দ্বায়িত্ব! তিনি আইনের মাধ্যমে, পুলিশকে উপদেশ দেবার মাধ্যমে, স্কুলে গিয়ে নতুন জেনেরেশনের কাছে আদর্শ তুলে ধরার মাধ্যমে, সামাজিক-স্তরে পরিবারের মাথাকে তাঁর দায় স্মরণ করিয়ে দেবার মাধ্যমে ইত্যদি ইত্যাদি সর্বতো ভাবেই, সর্ব-স্তরেই দেশের মানুষের সঙ্গে দেশের ভালোর জন্য বলবেন বা কমুনিকেট করবেন। কোনও সীমবদ্ধতা তো তাঁর থাকার কথা না! তাই না?
  • lcm | ১৬ আগস্ট ২০১৪ ১০:৫৭253316
  • ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, কোটেশনের এমন মোক্ষম সুযোগ, ছেড়ে দিই এক পিস -

    "I could never understand ethnic or national pride. Because to me pride should be reserved for something you achieve or attain, not something that happens by accident or birth. Being Irish isn't a skill, it is a genetic accident. You wouldn't say - I'm proud to be 5'11", or, I'm proud to have a predisposition for colon cancer.
    So, why would you be proud to be Irish, or proud to be Italian or American or anything? "
    - জর্জ কার্লিন, আমেরিকান কমেডিয়ান, সোস্যাল ক্রিটিক
  • Arpan | ১৬ আগস্ট ২০১৪ ১০:৫১253314
  • শোভন পশশু কচি করে ছেলেবেলার বন্ধু ও বান্ধবীদের সাথে আড্ডা দিয়ে এল। অধিক জল ও কিঞ্চিৎ স্থলপথে বিচরণ করে শোভন মুন ওয়াকিং করতে করতে বাড়ি ফিরল রাত সাড়ে এগারোটায়। ফলস্বরূপ পরদিন সাতসকালে উঠে আর আচ্ছে দিনের ফিরিস্তি শুনতে হয়নি।

    কিন্তু, মাইরি অনেকের সাথে বাইশ বছর পরে দেখা, উফ মুখচোখের কী চেহারা হয়েছে মাইরি! নেহাত শোভনের ফ্যাশবুক ছিল।
  • Tim | ১৬ আগস্ট ২০১৪ ১০:৫১253315
  • এটা বেশ ভালো হচ্ছে। ঃ-)
    যাক ডিসক্লেইমারটা দিয়ে যাই। আমার মন্তব্য একমাত্র পিএমের বক্তব্যের ওপরেই। একজন রাষ্ট্রপ্রধানের প্রায়োরিটি শাসন সংক্রান্ত হবে না পরিবারের অনুশাসন ঠিক করে দেওয়া হবে এই নিয়ে। বাবা মায়েদের থেকে ল অ্যান্ড অর্ডার ভালো করে মনে হয় এইসব সমস্যার সমাধান সহজে হতে পারতো। সেই প্রসঙ্গেই সার্কাজম ইঃ।
    এর বাইরে, প্রত্যেক অপ্রাপ্তবয়স্কের কিসে ভালো হবে সে ব্যাপারে তার বাবা-মা বা লিগাল গার্জেন সিদ্ধান্ত নেবে, সেখানে আমার কিছু বলার থাকতে পারেনা। নেইও। এটুকুই।
  • - | ১৬ আগস্ট ২০১৪ ১০:৪৫253313
  • আরে, ঝিকি, আপনার নিজেকে কি মনে হয় তা নিয়ে মন্তব্য করিনি। আজকের ১২টা৫০ পিএম আর ১টা৫ পিএমের প্রেক্ষিতে একটা অবস্থান-কনক্লুশন টানার ধান্দা করছিলাম। ঃ-) তা, সেটি আপনার বিরক্তির কারণ হয়ে থাকলে, দুঃখিত।
  • jhiki | ১৬ আগস্ট ২০১৪ ১০:৩৮253312
  • -, আমি নিজেকে গুরুর কোন দলেরই সদস্য মনে করি না, ভাটাতে ইচ্ছে হলে এবং সময় পেলে ভাটাই, কোন আদর্শ/ মতবাদ/লাইফস্টাইল প্রচারের জন্য নয় ঃ))
  • jhiki | ১৬ আগস্ট ২০১৪ ১০:৩৫253311
  • পল্লবগ্রাহিতা কথাটার মানে আজ আবার ভালো করে বুঝলাম ঃ)

    অবশ্য ১০-১২ বছরের ছেলে-মেয়ের বহির্জগতের খবর বাবা-মাদের না রাখার প্রয়োজনীয়তার পক্ষে কেউ সওয়াল করলে আমার কিচ্ছু বলার নেই!!
  • - | ১৬ আগস্ট ২০১৪ ১০:৩৪253310
  • মোটামুটি পোমানিত ঝিকি আর অভ্যু মেজরিটি "জন্তা" গুরুপের। কিন্তু কোশ্ন হল, এই মেজরিটিটা গুরুর ৯৫% না ফেমাস ৫%? ঃ-)
  • Tim | ১৬ আগস্ট ২০১৪ ১০:২৬253309
  • নাহ আমি পুরোটা শুনি নাই। ঐ র‌্যান্ডম ২ মিনিটের ক্লিপের পরে আর ইচ্ছে হয়নি।
    আর রাগলামই বা কোথায়। বাবা-মা ছেলেদের খবর রাখেন না বলেই ভারতে এত নারীনিগ্রহ এবং নেশন অফ ফাদারটা মেইনলি খুব আনন্দ দিয়েছে বলে শেয়ার করেছি। ;-)

    আমারেও আর ডিসট্র্যাক্ট করবেন না। প্রতি দুদিন অন্তর একটা করে ডেডলাইন আগামী একমাস।
  • jhiki | ১৬ আগস্ট ২০১৪ ১০:১৫253308
  • তিনদিন ধরে ১৫০ কেজির ওপর বই, ৭৫টা মত জিনস ইত্যাদি সহ শিফ্ট করেছি, এখন প্যানাডল খেয়ে ছেলের নতুন ক্লাসের বই-এ মলাট লাগাতে লাগাতে মোদীর ভাষণ শুনছি। ক্লান্তি দুর করার জন্য আদর্শ। অবশ্য আমি একটু বায়াসড, এমনকি আমার মোদীর মাথায় উড়ন্ত ডগাসহ কেশরিয়া পগড়িটাও ভালো লাগছে ঃ)
  • Abhyu | ১৬ আগস্ট ২০১৪ ০৯:৫৮253307
  • শোভন আজ লুচি, আলুর তরকারি, পান্তুয়া দিয়ে ডিনার করল। আগে জিলিপি আর শোনপাপড়ি খেয়েছিল।
  • h | ১৬ আগস্ট ২০১৪ ০৯:৫৩253306
  • শোভন আজ গড়িয়া স্টেশন ঘুরে এলো।
  • a x | ১৬ আগস্ট ২০১৪ ০৯:৪৮253305
  • কি সুন্দর লাগল এলসিএমের দেওয়া ভিডিওটা। মেয়েগুলো কেমন ফুর্তিতে গাইছে!
  • aranya | ১৬ আগস্ট ২০১৪ ০৯:৪৫253304
  • সম কি এখনো লেখেন? আবাপ-র সাথে আর নেই বোধায়
  • h | ১৬ আগস্ট ২০১৪ ০৯:৪২253303
  • মানে সত্যি, কি ছেলে মাইরি, এখন সমরেশ মজুমদার পড়বে, বুড়ো বয়সে।
  • d | ১৬ আগস্ট ২০১৪ ০৯:৩৫253302
  • আচ্ছা নরেন্মোদী কি খুব নাক খোঁটে ? অনে ক ছবি দেখি নাকে হাত দেওয়া
  • Abhyu | ১৬ আগস্ট ২০১৪ ০৯:১৩253301
  • আর এখন এবিপি আনন্দ শুনে প্রভূত আনন্দ পাচ্ছি (স্যাডিস্টিক)।
    সোসেনের কান ঠিক হল?
  • Abhyu | ১৬ আগস্ট ২০১৪ ০৯:১১253300
  • আমিও কিছুটা শুনেছি। আমি তিমির একেবারে বিপরীত মত পোষণ করেছি, সাহস করে বলা হয় নি।
  • Ishan | ১৬ আগস্ট ২০১৪ ০৯:০৯253299
  • তিমি শুনেছে এবং খুবই রেগে গেছে। কিন্তু আমাকে জিগাবেন না। আমি এখন সমজুমদার পড়ব। প্রশ্ন করলে খুবই রেগে যাব।
  • aranya | ১৬ আগস্ট ২০১৪ ০৯:০৮253298
  • মোদীর ভাষণ কেমন হল - কেউ শুনেছে?
  • Abhyu | ১৬ আগস্ট ২০১৪ ০৮:৫৩253297
  • কুমুদি কি আর করবেন? সপ্তাহের মাঝখানে একদিন গিয়ে ভালো রেস্টুরেন্টে খেয়ে আসুন সুগার-কোলেস্টেরলের চিন্তা না করে।
  • Abhyu | ১৬ আগস্ট ২০১৪ ০৮:৫২253296
  • "যোগসঞ্চার আয়ুষ্মান থেকে গণ্ড।" এটার মানে কেউ বলতে পারেন?
  • kumu | ১৬ আগস্ট ২০১৪ ০৮:৫০253295
  • অভ্যু অভ্যু,সক্কলের লং উইকেন্ড কিন্তু জানেন অভ্যুবাবু আমার ছুটি নাই।
  • Abhyu | ১৬ আগস্ট ২০১৪ ০৮:৪৩253294
  • আরে আমি ওমনি করি। নিজের বাড়িতে বোর হয়ে গেলে আরেকজনের বাড়ি গিয়ে থাকি :)
  • Ishan | ১৬ আগস্ট ২০১৪ ০৮:৩৯253293
  • অ্যাঁ, এ তো সিঙ্গুরের মতো হয়ে গেল। ছোটোবেলায় আমরা খেলা দেখতে পাশের বাড়ি যেতাম। :-)
  • Abhyu | ১৬ আগস্ট ২০১৪ ০৮:১৩253292
  • নাহ রোব্বার আমি নিজের বাড়ি থাকব, সেখানে দেখা যাবে না।
  • | ১৬ আগস্ট ২০১৪ ০৭:৫৯253291
  • না অভ্যু। তুমি দেখবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত