এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ১৭ আগস্ট ২০১৪ ২৩:০০253409
  • দারুন কাজ করেছে এটা!
  • I | ১৭ আগস্ট ২০১৪ ২৩:০০253410
  • অক্ষদা ব্যাং -কে ব্যাঙ্গ করলো !
  • I | ১৭ আগস্ট ২০১৪ ২২:৫৮253408
  • আর যদি WS এর কাছে ঐ মাল না থাকে?
  • pi | ১৭ আগস্ট ২০১৪ ২২:৫০253405
  • লামাদাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। খুব ভালো কাটুক।
  • | ১৭ আগস্ট ২০১৪ ২২:৪৯253404
  • ফ্লিপকার্টে আজকাল অনেকগুলোবিক্রেতা বেচে, আমাজনের মত। দেখে নিবি তোর বই যেন WS Retail ই বেচে। ঐটাই ফ্লিপকার্টের নিজস্ব আদি বিক্রেতা। বাকীরা ফ্লিপকার্তের মঞ্চ ব্যবহার করছে মাত্র।
  • I | ১৭ আগস্ট ২০১৪ ২২:৩৯253403
  • WS retail কী?
  • | ১৭ আগস্ট ২০১৪ ২২:৩৭253402
  • ধুত্তোর!!!
  • a x | ১৭ আগস্ট ২০১৪ ২২:৩৫253401
  • আমার বলতে ইচ্ছে করেনা। একটা শব্দও না।
  • achintyarup | ১৭ আগস্ট ২০১৪ ২২:৩৪253400
  • কিছুতেই লিখতে ইচ্ছে করে না। একটা লাইনও না
  • h | ১৭ আগস্ট ২০১৪ ২২:৩০253398
  • বাই দ্যা ওয়ে, আমি কিন্তু স্টুডেন্ট এডিশন কিনে থাকি, ইচ্ছে কোরেই যাতে লম্বা ইন্ট্রো থাকে। এবং এই কেস টা কিন্ডলে র বইয়ে অনেক সময়ে থাকে না। আর এখন আর মনে করতে পারি না, ছোটোবেলায় যখন সোভিয়েত বই পড়তাম,তার ভূমিকা যত্ন করে পড়তাম কিনা, শুধু গোর্কি র লেখা পুশকিন আর টলস্টয় এর ইন্ট্রো টা কিছু টা আবছা মনে পড়ছে।
  • | ১৭ আগস্ট ২০১৪ ২২:৩০253399
  • ফ্লিপকার্টে WS Retail থেকে নিলে এইসব ঝামেলা হয় না।
  • h | ১৭ আগস্ট ২০১৪ ২২:২৩253397
  • ইন্দো
    - মেইল করেছি। ইউ সি এল অ র রিডিং লিস্ট টা আস্তে কোরে তোকে মেইল কোরে দিলাম ;-)
    - এলিফ বাটুমান বলে একজন একেবারে অল্পবয়সী লেখিকার ইদানীং খুব নাম হয়েছে বুঝলি, তো তোর যদি আরো আরো রাশি রাশি বইয়ের রেফারেন্স ওয়ালা বই পড়তে ভালো লাগে, পড়তে পারিশ।
    - এই লাইনে আমার আতিক রাহিমি ও ভালো লেগেছে।
    - এই দুটো ফিকশনের মধ্যে। আর যদি কড়া থ্যাওরি পড়তে চাশ, এখানেই অনেক লোক আছে হেল্প করার।
    - এখনকার ক্রিটিক দের মধ্যে যাদের আমার ভালো লাগে, আমি এল আর বি নি, বাৎসরিক ৩০০০ টাকা, তাদের একটা অংশ সেখানে আছে। আর আগে সোভি আমাকে যেখান থেকে যা ভালো লাগতো পোবোন্দো পাঠাতো, তাতে আমার কাকুতানি, স্টাইনার, জেরেমি উড, ডেভিড রান্সিমান, সুসান সোনতাগ ইত্যাদি র সংগে পরিচয় হয়। খুব স্বাভাবিক ভাবেই, এই বিষয়ের ছাত্র না হওয়ায়, আমার যত্ন করে কিসু পড়া হয় নি।
    - কত গুলো বইয়ের ইন্ট্রো আমার মনে গেঁথে গেছে, ইডিথ গ্রোসমান এর ডন কুইহোতে র ভূমিকা, আদাম হখ্সচাইল্ডের করা ভিক্তর সার্জের ভূমিকা, ালফিR্দ ডেভিস এর করা ডিলান থমাসের ইন্ট্রো, সুসান সোনতাগ এর জুয়ান রুল্ফো র ভূমিকা, স্টাইনার এর, ভাসিলি গ্রোসমান এর বইয়ের ভূমিকা, ফুয়েন্তেস এর করা গল্প সংকলনের ভূমিকা ইত্যাদি, তো আমি যেহেতু লিট ক্রিট এর কোর্স কখনো করিনি, আমি সাধারণতঃ প্রথমে বইটা পড়ি, তারপরে ইন্ট্রো টা পড়ি, আগ্রহ তৈরি হলে তার পরে সংশ্লিষ্ট থিয়োরি টা পড়ে নেই, বা কোনো কোনো সময়ে থিয়োরি টা এমনি সোভি বা বৌ বা অন্য বন্ধু রা পড়তে বলছে বলে একবার পড়ে নি। ইত্যাদি। তো যেহেতু বয়স হয়েছে, বেশ খানিকটা পড়া হয়েছে, কিন্তু বাল শেখা হয়েছে। অম্বল ছাড়া কিছু হয় নি। তবে, ঐ আর কি ভালো লাগে তাই, পরিশ্রম হয় তাও পড়ি।
  • I | ১৭ আগস্ট ২০১৪ ২২:০৯253396
  • আমার লেখা ইজ অ্যাট অডস উইদ আমার পড়া (মেডিক্যাল ও নন মেডিক্যাল), ছেলের পড়া ইত্যাদি।
  • dd | ১৭ আগস্ট ২০১৪ ২১:২৯253395
  • ইন্দোদা, আবার লিখছিস বুঝি? বেশ বেশ।
  • I | ১৭ আগস্ট ২০১৪ ২১:১০253394
  • পিসিমা, থ্যাংকু! তবে কিনা ছেঁড়া হলেও বইটা পড়তে তেমন অসুবিধা হচ্ছে না। রাত্রি অনেকবার খুঁচিয়েছে, ওদের সঙ্গে যোগাযোগ করো, বদলে নাও- বলে। আমি স্বভাব ল্যাদবশতঃ আর লোকের সঙ্গে আবার সেই বকতে হবে এই ভেবে কাটিয়ে দিয়েছি। থাক, আচার হক!

    কিন্তু এখন সন্দেহ হয়, এগুলি বোধ হয় অনিচ্ছাকৃত নয়। বিশেষ করে দু-দুখানা বইয়ের বেলায় এমন হওয়ার পরে।ফ্লিপকার্ট তো শুনছি নিজেরা এখন থার্ড পার্সন, মধ্যসত্ত্বভোগী, শুধু বই ডেলিভারি করে মাত্র। সে কথা কি সত্যি?
  • | ১৭ আগস্ট ২০১৪ ২০:৫২253393
  • কাজু, অনেক ধন্যবাদ। এই সংখ্যাটার জন্যে। সুস র কবিতা না থাকলেও চমৎকার হতোঃ)
    নিশ্চয়ই একটা কিছু পাওনা হলো।
  • Kaju | ১৭ আগস্ট ২০১৪ ২০:৩৪253392
  • মামী, আমাকে কিন্তু কিছু দিতে হবে। অনেক কাঠখড় পুড়িয়ে তবে পেইচি। ঃ)
  • a x | ১৭ আগস্ট ২০১৪ ২০:২৫253389
  • ইন্দো, আমি মা-র সাথে ৫ কপি এম্পরার পঠালাম এবার। মা-র চিকিৎসা করে বা করত এরকম আত্মীয়সম বেশ কিছু ডাক্তারের জন্য। মা নিজে পড়বে বলে এক কপি। আগে জানা থাকলে আরো এক কপি দিয়ে দিতাম সঙ্গে।
  • Kaju | ১৭ আগস্ট ২০১৪ ২০:২৫253390
  • পেয়েছি খুঁজে। একটা নয়। ১ ২ করে নম্বর দেয়া ১১ টা কবিতা। ৩১ পাতায়।

    http://www.ezinemart.com/robbar/20102013/home.aspx?userid=&uli=

    লক্ষ্মীপুজোর পরের সংখ্যা, পুরোটাই কবিতা নিয়ে। উৎপলকুমার বসু, মৃদুল দাশগুপ্ত, গোঁসাইবাবু অনেকের লেখা ছিল। আমার খুব প্রিয় সংখ্যা।
  • a x | ১৭ আগস্ট ২০১৪ ২০:২২253388
  • হনুটা মাইরি! ঃ-))
  • pi | ১৭ আগস্ট ২০১৪ ২০:১৬253387
  • কীসের দূষণ কে জানে ! এই শপিং কম্প্লেক্সটা কোথায় হচ্ছে বা হয়েছে ?

    'বিক্রেতারা বলছেন, এখানে কোন উনুন জ্বালানো হয় না। হাট শেষে বিক্রেতারা নিজেরাই এলাকা ঝাঁট দিয়ে পরিষ্কার করে যান। তাহলে দূষণ হচ্ছে কীভাবে, এটাই প্রশ্ন তাঁদের। বিক্রেতারা বলছেন, ঐ এলাকা জনশূন্য হওয়ার কারণে অপরাধীরা আগে তাঁদের আখড়া বানিয়েছিল। কিন্তু হাট থাকলে তারা এলাকায় আসে না। এই অবস্থায় কেন হাট সরানো হবে প্রশ্ন তুলেছেন বিক্রেতারা। শাসক দলের নেতারা বড় শপিং কমপ্লেক্স করছেন সেখানে এই পর্যটকদের টানাই হাট উঠিয়ে দেওয়ার আসল উদ্দেশ্য কিনা, প্রশ্ন উঠেছে তা নিয়েও। -'
  • pi | ১৭ আগস্ট ২০১৪ ২০:১২253386
  • হ্যাঁ, পেয়েছি।
  • | ১৭ আগস্ট ২০১৪ ২০:১০253385
  • 'সুডুব্যালায়'
  • | ১৭ আগস্ট ২০১৪ ২০:০৯253384
  • পরিবেশ দূষণ হচ্ছে বলে সরকার থেকে সার্কুলার দিয়ে সোনাঝুরির হাট বন্ধ করে দিচ্ছে। গণশক্তির খবর রোকেয়া শেয়ার দিয়েছে, তাই জানলাম।
  • | ১৭ আগস্ট ২০১৪ ২০:০৮253383
  • সেকিরে ইন্ডো তুই আসল লোলিটা'ও পড়িস নি? সে তো আমি সেই কোন সুদুব্যালায় পড়ে ফেলেছিলাম সেরেফ কৌতুহলের চোটে।

    আর ঐজন্যি বলি ইপাব পড়/ ঐসব পাতাছেঁড়ার ঝকমারি নাই।
  • | ১৭ আগস্ট ২০১৪ ২০:০৩253382
  • বইটা যদি কারুর কাছে থাকে,দু একটা কবিতা পোস্ট করে দেবে/ন। এমন একটা যুগান্তকারী নাম জেনে বিষয়বস্তু সম্পর্কে ক্রমেই কুতুহলী হয়ে উটছি।

    আগাম ধন্যবাদ।
  • pi | ১৭ আগস্ট ২০১৪ ২০:০১253380
  • খবরটা একটু দেবে এখানে ? ফেবু এখানে ব্লকড। আর মোবাইল থেকে খবরটা পড়তে পারছিনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত