এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ১৮ আগস্ট ২০১৪ ১৫:০৩253590
  • দে নয়, হু বলেছিল। "শুধু" অ্যাকাডেমিক চর্চা করার কথা বলে নি।
  • de | ১৮ আগস্ট ২০১৪ ১৫:০২253588
  • এবিষয়ে বিশ্বাস শব্দটাতেই আপত্তি - পিওর লজিক দিয়ে বোঝালে শ্রোতার গ্রহণেচ্ছার প্রশ্নই ওঠে না! লজিকে ফ্যালাসি থাকলে সেটা বক্তার ডিসক্রেডিট - শ্রোতার নয়!
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৫:০২253589
  • ঝিকি, আইসো, আইসো ঃ-)
    যদিও কি?
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৫:০১253587
  • কিন্তু দে, অ্যাকাডেমিক চর্চা করার অধিকারী বা স্তরে তো সকলে নেই। যে যেমেন স্তর থেকে করছে, তাকে গ্রহণ করতে এত আপত্তি কেন? শুধু অ্যাকাডেমিক চর্চা করব, এও কি এক রকম সংকীর্ণতা নয়?
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৪:৫৯253586
  • বিশ্বাস ব্যাপারটা শুধু বক্তার উপর নির্ভর করে না, হু, শ্রোতার গ্রহণেচ্ছার উপর নির্ভরশীল বেশীটাই।
  • jhiki | ১৮ আগস্ট ২০১৪ ১৪:৫৭253583
  • ওরে ব্বাপ!! ভাট আজকে জমজমাট তো!!

    -, লড়ে যান, যদিও......
  • hu | ১৮ আগস্ট ২০১৪ ১৪:৫৭253584
  • এলসিমদা, আমার হতাশ লাগে কারন আমার মনে হয় ধর্মকে রেফারেন্স হিসেবে ব্যবহার করার, অ্যাকাডেমিকালি চর্চা করার খুব কাছাকাছি আমরা এসেছিলাম। কিন্তু সেই জায়গাটা ধরে রাখা গেলো না।
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৪:৫৭253585
  • কথা বলা সাজবে না কেন? যত ইচ্ছে বলুন, টিম। আমি বলেছি আমার কথা। আপনাদের চোখ-কান-মন কখনও বিশ্বাসঘাতকতা করে নি, এমন তো হতেই পারে।
  • de | ১৮ আগস্ট ২০১৪ ১৪:৫৫253581
  • ধর্মের ভালো জিনিস হলো তার দর্শন - ইতিহাস - তা নিয়ে চর্চা হোক না! সমস্ত ধর্ম নিয়ে আলোচনা হোক - সংকীর্ণতা কেন?
  • Tim | ১৮ আগস্ট ২০১৪ ১৪:৫৫253582
  • টি, সত্যিই চরম হবে ঃ-)
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৪:৫৪253580
  • না আজান ভালো লাগে বলেছে বলে সৎ না। ভ্যান্তারা করে নি বলে সৎ। কোনও গানই ভালো লাগে না বল্লেও সৎ হত, সব ঠিক সুরে গান ভালো লাগে বল্লেও সৎ হত (এল্সিএম বললেনও), কালী কীর্তন ভালো লাগলেও সমস্যা ছিল না এমন কি গান অসহ্য লাগে সেও কিছু না -- প্রব্লেম হল, আর কেউ গান গাইলে বা শুনলে তাকে দাগিয়ে দেওয়ায়।
  • hu | ১৮ আগস্ট ২০১৪ ১৪:৫৩253579
  • আমার 2.52-র পোস্ট - কে। 2.49 এর প্রেক্ষিতে।
  • Tim | ১৮ আগস্ট ২০১৪ ১৪:৫২253574
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমি ছিলাম না, হয়ত তৃতীয় বিশ্বযুদ্ধের সময়েও থাকবোনা (আশা)। অতএব এসব নিয়ে আমার কিছুই বলা সাজেনা।
  • lcm | ১৮ আগস্ট ২০১৪ ১৪:৫২253575
  • কলকাতার বিরিয়ানি একটা কারণেই মিস করি - ঐ প্রমাণ সাইজের একটা আলু - ওটা কোথাও দেখি না।
  • jay | ১৮ আগস্ট ২০১৪ ১৪:৫২253576
  • ধর্ম? হা-মানুষকে বোকা বানানোর মহৎ উপায়
  • de | ১৮ আগস্ট ২০১৪ ১৪:৫২253577
  • টিম ঃ)

    সিকি - এই প্রশ্নগুলো উত্তরগুলো আর্গুমেন্টগুলো - সবই চেনা - ঘুরে ঘুরে আসে - তাও তো কথা বলেই যেতে হয়। অন্যপক্ষের নীরবতা যদি ভুল করে সম্মতি মনে হয়!
  • hu | ১৮ আগস্ট ২০১৪ ১৪:৫২253578
  • বিশ্বাস করার মত করে বললেই বলবে। আপনিই পৃথিবীতে প্রথম এই কথা বলছেন না। এর আগেও বহু মানুষ বলেছেন, ভবিষ্যতেও বলবেন আশা রাখি।
  • jay | ১৮ আগস্ট ২০১৪ ১৪:৫১253572
  • হু- কলকাতা র বিরিয়ানি নাবালক? আমি তো হ্য্দেরাবাদী বা লখনৌ বা দিল্লি বা চেন্নাই বা লুরু বা পুনে বা মুম্বাই সব জায়গার ই তো খেলাম-এখনো মন জুড়ে কলকাতা র বিরিয়ানি
  • lcm | ১৮ আগস্ট ২০১৪ ১৪:৫১253573
  • হু,
    এই ধম্মের ব্যাপারডা - মানে এদ্দিন ধরে টিঁকে আছে কি করে এইসব ফান্ডা।

    অনেক পন্ডিতের মতে ধম্মো টিঁকে আছে বেসিক্যালি সমাজে অসাম্যের জন্য। যদ্দিন অসাম্য থাকবে ধম্মোর যে ফর্ম আমরা আজ দেখছি তা থাকবে। সোভিয়েত ধম্মো লাটে তুলেছিল, প্রায় ৭০ বছর, কিছু থেমে থাকে নি, লাইফ ওয়েন্ট অন।

    আর একদল বলেন, ধম্মো হল রেফারেন্স রুল ফর সোস্যাল মরালিটি। বলে, ধম্মে সইবে না। মানে নিয়মে সইবে না। রুলে থাকবে না। অথাৎম ধম্মো ইজ রুল। তাই যে সমাজে সিভিক রুল খুব স্ট্রিক্টলি মেইনটেইন্‌ড - সেখানে ধম্মো তেমন জোরালো নয়।

    আমার অত আশা নাই যে পিথিবি থেকে ধম্মো উঠে যাবে। তবে হ্যাঁ, ধম্মোচচ্চা অন্যরকম হবে, নট অ্যাজ এ রুল অফ্‌ লিভিং, রেফারেন্স হিসেবে থাকবে ভালো জিনিসগুলোর আকর্ষনে। কবে হবে জানি না, আশায় বাঁচে চাষা।
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৪:৪৯253569
  • সেই আনন্দের কথাই তো বলবার চেষ্টা করে যাচ্ছি। কিন্তু কেউই বিশ্বাস করতে পারছে না ঃ-)
  • T | ১৮ আগস্ট ২০১৪ ১৪:৪৯253570
  • সিকি ঠিকই ধরেছে। আজান ভালো লাগে বলতেই সৎ মানুষ হয়ে গেলাম। (এইবার যদি বলি আমি অসৎ তাহলে অবশ্য চরম হয়)। :)
  • de | ১৮ আগস্ট ২০১৪ ১৪:৪৯253571
  • ভয়টা পুরোপুরি কাল্পনিক নয় হাইফেন - চারপাশে চোখ মেলে তাকালে সেটা বেশ বোঝা যায়! আর সেকুলার আর নন-সেকুলার - সাদা আর কালো -এমনির মাঝখানেও অনেক গ্রে এরিয়া!
  • Tim | ১৮ আগস্ট ২০১৪ ১৪:৪৮253566
  • দে দি বেশি উদার হয়ে যাচ্ছো। এরপর প্রসাদ্দেবে না!
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৪:৪৮253567
  • আর নিজের অবসার্ভেশনে সব সময় অত কন্ফি আমার অন্তত নাই। চোখ, কান, মন সবাই কোনও না কোনও সময় বিশ্বাসঘাতকতা করেছে কি না!
    তাছাড়া এক শতাব্দি আগেও আমি ছিলাম না, আগামীকালই থাকব কি না জানি না, তাই যুগ ধরে ভার্ডিক্ট দিতেও আমার বাধে।
  • hu | ১৮ আগস্ট ২০১৪ ১৪:৪৮253568
  • অন্য পরিচয় থাকলে তা তো খুব আনন্দের কথা।
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৪:৪৫253564
  • হু, কেউই বলছে না বিরিয়ানি ভালোবাসো না বোলো না। বলছে বিরিয়ানি পছন্দ করলেই তাকে কলকাত্তাইয়া বা লক্ষৌই বা হায়দ্রাবাদী বলে দাগিয়ে দিয়ো না। তার বাইরেও ওর অন্য পরিচয় আছে!
  • de | ১৮ আগস্ট ২০১৪ ১৪:৪৫253565
  • এক ভেজ বিরিয়ানী আর মান্দ্রাজী বিরিয়ানি - এই বাদ্দিলে সব বিরিয়ানিই ভালো!
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৪:৪২253562
  • সেই জোর করা নিয়ে তো কথা হচ্ছিল না দে! সব সময় একটা কল্পনিক ভয়ের থেকে জাজমেন্টাল কমেন্ট না দেওয়া নিয়ে আলোচনা শুরু হয়েছিল।
  • hu | ১৮ আগস্ট ২০১৪ ১৪:৪২253563
  • কারোর মুখে কথা বসাই নি। নিজেরই অবজারভেশন। লখনৌ বিরিয়ানি না ভালো লাগলে হায়দারাবাদী খাও, সেটাও না পোষলে না হয় নাবালক কলকাতা বিরিয়ানী চেখে দেখো। কিন্তু কদাপি বলার সাহস কোরো না তুমি বিরিয়ানীই ভালোবাসো না। ওতে বিরিয়ানীপ্রেমীদের কোমল মনে আঘাত দেওয়া হয়।
  • সিকি | ১৮ আগস্ট ২০১৪ ১৪:৪০253561
  • সে-ও তো, দে, এরা জানে না তা নয়। ইচ্ছের বিরুদ্ধে জোর করে শোনানোর গল্পটা তো এরা বলবেই না, শুনবেই না, তা হলে সার্কাজম ধার হারায়, এমন তো বলা যাবে না যে তুমি বাপু মাতা কি জাগরণের বিকট মাইকের প্রতিবাদ করছো কিন্তু ওদের মসজিদের আজানের মাইকের তো প্রতিবাদ করো নি! আসলে তুমি ওটাই বেশি পছন্দ করো, কেবল স্বীকার করার সৎসাহস দেখাও না, টি স্বীকার করেছে, টি সৎ, তোমরা সৎ নও।

    নিরীহ কমেন্টসমূহের মধ্যে তোমরা জেনেবুঝেই জড়িয়ে পড়ছো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত