এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৭:৩৫253620
  • কে জানে! :-p ঝিকি
  • jhiki | ১৮ আগস্ট ২০১৪ ১৭:২৭253619
  • -, 'যদিও.....' মানে এতক্ষণে বুঝেছেন নিশ্চয় ঃ))
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৬:৫৭253618
  • গুরুত্বহীন বিষয় নিয়ে মানুষ ভালোবাসে, শ্রদ্ধা করে, সেবা করে পশু থেকে মানুষে, মানুষ থেকে দেবতায় উত্তীর্ণও হয়!!!
  • hu | ১৮ আগস্ট ২০১৪ ১৬:৪২253617
  • গুরুত্বহীন বিষয় নিয়ে মানুষ দাঙ্গা বাধায়, খুঁচিয়ে খুঁচিয়ে খুন করে, সামাজিক ভাবে বয়কট করে!!
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৬:২১253616
  • অর্থাৎ গুরুত্বহীন বলে মনে হলে বিশ্বাস করে জীবন চালিয়ে দেওয়া যায়। সেবা-ভালোবাসায় চলেও যায়। তো, যাদের চাড্ডি-মোল্লা বলে গাল দিচ্ছি তারা আদতে ধর্ম ব্যাপারটা গুরুত্বহীনই মনে করেন। প্রয়োজন হলেই ওঁরাও অবিশ্বাস করবেন। চিন্তার কিসু নাই। কেউই হোলিয়ার না।
    এবার থেকে সিকির কথা মেনে চলাই বুদ্ধির কাজ হবে। মনে হয় ঃ-)
  • Kaju | ১৮ আগস্ট ২০১৪ ১৬:০৮253615
  • হ্যাঁ আছে তো এর মধ্যে। সে তো তিন নম্বরটা - 'কী বলেছ, আমি তো দেখিই নাই'। ওটা জেনুইন না জানা তো।
  • de | ১৮ আগস্ট ২০১৪ ১৬:০১253614
  • নীরবতা মানে কাজকম্মো আচে এটাও হয় - সারাদিন গুরুতে আড্ডার সময় নাই -এটাও হয়!

    হাইফেন - ডি এনএ টেস্টিং করাইনি - যাঁদেরকে বাপ-মা বলে ডাকি তাঁরা জেনেটিক্যালি আমার বাপ-মা কিনা সেটা জানার চাইতে গুরুত্বপূর্ণ কাজ আমার আছে। যদি এই জানাটাও কখনো ইকোয়ালি গুরুত্বপূর্ণ হয় - টেস্টিং করাবো বইকি - অসুবিধার কি আছে?

    ডিঃ - সিকি আগেই বারণ করেছিলো!
  • Kaju | ১৮ আগস্ট ২০১৪ ১৫:৫৫253613
  • সেই জন্যেই তো 'নীরবতা' দেয়ার নিজস্ব প্রকৌশল আছে। যার জন্যে কিছু নীরবতা মানে 'হার মেনে পালালাম বুইদে পারলা কি, ভেঙেছি কিন্তু মচকাইনি হুঁ হুঁ', কিছু নীরবতা মানে 'আই ইগনোর ইউ তুশ্চুসোনা', কিছু নীরবতা মানে 'কী বলেছ, আমি তো দেখিই নাই', কিছু নীরবতা মানে 'বেটার এগ্রী টু ডিসেগ্রী'।

    এইগুলো বলছি বটে, তবে আমিও তেমন শিখে উঠতে পারিনি, অনেক সাধনা আর সহজাত ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়াসম্বলিত সাইকোলজিকাল ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপার। এখানে তাই শিখতে আসি।
  • Tim | ১৮ আগস্ট ২০১৪ ১৫:৫০253612
  • এইটা কেউ দেখেছে? ঃ-)

  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৫:৪০253611
  • আচ্ছা, আপ্নেরা গপ্প করুন। আর সকলের মতই আমারও কাজ আছে। ডিঃ-টা দিয়েই গেলাম, কারণ,
    "অন্যপক্ষের নীরবতা যদি ভুল করে সম্মতি মনে হয়!" (দে উবাচ)
    ঃ-)
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৫:১৮253610
  • নাঃ, কেসি। তবে হলে ভালো হত।
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৫:১৭253608
  • স্তরটা যেহেতু সর্বব্যাপী না, তাই আচার সর্বস্বতাকে প্রাধান্য দেওয়া হচ্ছে না, দে।
  • kc | ১৮ আগস্ট ২০১৪ ১৫:১৭253609
  • হাইফেন কি প্রেসি-ফিলোজফি?
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৫:১৬253607
  • ৩টে১৫, দে-কে।
  • de | ১৮ আগস্ট ২০১৪ ১৫:১৫253605
  • কেসির জন্য

    "যে যেমন স্তরে" বলে তো সেই আচারসর্বস্বতাইকে প্রাধান্য দেওয়া হোলো! ধর্মীয় আচার আর ধর্মাচরণ দুই এক নয়!"
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৫:১৫253606
  • তাই? ডিএনে টেস্ট পর্যন্ত করেছেন?
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৫:১৪253604
  • কিন্তু রামদা দিয়ে কেউ তো আমার সার্জারি করে নি! ওকে মূর্খ বলে দেগে দেবার আমি কে?
  • de | ১৮ আগস্ট ২০১৪ ১৫:১৩253603
  • এইরে - আমি আবার জন্ম অবিশ্বাসী! আপনার বিশ্বাসকেও তাই অভিনন্দনই জানালাম - কিন্তু নিতে পারলাম না!
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৫:১২253602
  • ঠিক যেমন ধর্মের দোষ। কি যেন বলে আফিম না কি?
  • hu | ১৮ আগস্ট ২০১৪ ১৫:১১253601
  • এ বিষয়ে একটি প্রণিধানযোগ্য ঘটনা ঘটেছে আমাদের স্কুলে। অরগ্যানিক কেমিস্ট্রিতে শোচনীয় পাশের হার দেখে সংশ্লিষ্ট ফ্যাকাল্টি ও ছাত্রদের তলব করা হলে ছাত্ররা সমস্বরে বলেছে এ তাদের দোষ নয়, এমনকি ফ্যাকাল্টিরও দোষ নয়। দোষ অর্গ্যানিক কেমিস্ট্রির। অতএব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন পাঠক্রমে অরগ্যানিক কেমিস্ট্রির অন্তর্ভুক্তি পুনর্বিবেচনা করেন।
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৫:১০253600
  • থ্যানংস কেসি! ঃ-) ৩টেনয়।
  • kc | ১৮ আগস্ট ২০১৪ ১৫:০৯253598
  • দেদি, হাইফেন (এই নামটা জমছেনা) তো "ধর্মীয় কিছু অন্ধ আচারকেই তো ধর্ম " বলছেন না।
  • de | ১৮ আগস্ট ২০১৪ ১৫:০৯253599
  • বাজে ঝিকি - খুব্বাজে - আজ সকাল থেকেই গোপালা-গোপালা শুরু হয়েছে - এর পরে আসবে মোরিয়া - মোরিয়া - এই সেদিন জয়-হো আর বন্দে মাতরম গেলো! পুরো পাগল করে দেয়!
  • jhiki | ১৮ আগস্ট ২০১৪ ১৫:০৮253596
  • ঠিক প্রবাসীদের পুজোপ্যান্ডেলের ভাটের মত.... তাই না কেসিদা?
  • - | ১৮ আগস্ট ২০১৪ ১৫:০৮253597
  • আমি ঠিক বিশ্বাস নিয়ে কথা বলার অধিকারী না। এত বিশ্বাস করি প্রতি মূহুর্তে! সেই যে দু'জন বলল আমার বাপ-মা কোনওদিন ডিএনে টেস্ট পজ্জন্ত করি নি জানেন, ওরা সত্যি বলেছে কি না! তাপ্পর বলে দিল মাধ্যাকর্ষণের গপ্প ক্যালকুলেট করে দেখি নি পজ্জন্ত আরও ভূরি ভূরি উদা আছে। তাই শুধু একটা প্রসঙ্গেই বিশ্বাস শব্দটা নিয়ে খেলতে আমার কেমন ভাবের ঘরে চুরি করছি মনে হয়। তাই আর সেই থেকে বেরোতেই পারলাম না।
    আপনি পেরেছেন, দে, অভিনন্দন!
  • Tim | ১৮ আগস্ট ২০১৪ ১৫:০৭253594
  • এটা বেশ সুন্দর লজিক হলো। কেউ যদি একটি স্তরের পক্ষে যোগ্য না হয় সেটা স্তরের সমস্যা। আমি এমবিবিএস পাশ করিনি কারণ মেডিকেল সায়েন্স আমায় অ্যাকোমোডেট করেনা। আমি রামদা দিয়ে সার্জারি করতে চাইলেও আমার স্তরটা ওদের বোঝা উচিত। ঃ-)
  • jhiki | ১৮ আগস্ট ২০১৪ ১৫:০৭253595
  • আজ আমি শুধুই পাঠক ঃ)
  • de | ১৮ আগস্ট ২০১৪ ১৫:০৬253592
  • হাইফেন - আমরা ধর্মীয় কিছু অন্ধ আচারকেই তো ধর্ম বলছি - "যে যেমন স্তরে" বলে তো সেই আচারসর্বস্বতাইকে প্রাধান্য দেওয়া হোলো! ধর্মীয় আচার আর ধর্মাচরণ দুই এক নয়!
  • kc | ১৮ আগস্ট ২০১৪ ১৫:০৬253593
  • এই ভাটটা কিরকম ভাট ভাট লাগছে না। ঠারে ঠারে যেন চিমটি কেটে দিয়ে আবার হাসি মুখে গল্প করা টাইপ লাগছে।

    যাস্ট অবজারভেশন।
  • jhiki | ১৮ আগস্ট ২০১৪ ১৫:০৪253591
  • কিন্তু, মুম্বই-এ দে-র পাড়ায় মাইক বাজে? আমাদের দিল্লির পাড়াতে তো বাজেনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত