এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ১৮ আগস্ট ২০১৪ ২২:০১253650
  • bay-এর ধারের bush সে।

    প্রকৃত প্রস্তাবে এক ধরণের গালাগালিই হল।
  • Tim | ১৮ আগস্ট ২০১৪ ২১:৪৮253649
  • বে-বুশ-সে মানে যার বুশ নেই। অনেকটা বেশরম এর মত।
  • dc | ১৮ আগস্ট ২০১৪ ২১:৩৭253648
  • বেবুনের মতো বুশ সে (সাম্রাজ্যবাদী সমাস)?
  • Ishan | ১৮ আগস্ট ২০১৪ ২১:২৭253647
  • বেবুশ্যে সাম্রাজ্যবাদবিরোধী গাল। বে-বুশ-সে -- মাঝখানে দেখুন বুশ আছে। অর্থাৎ বুশ সে বে (বিয়ে)? উত্তরটি বলাবাহুল্য, তাই উহ্য -- কভি নেহী।
  • সিকি | ১৮ আগস্ট ২০১৪ ২০:৫৮253646
  • বেশ্যার স্ল্যাং বেবুশ্যে-টা শুনে হেব্বি ভালো লেগেছিল। বেশ্যা শব্দটায় অত তেজ অত দার্ঢ্য নেই, যতটা বেবুশ্যে-তে আছে।
  • jhiki | ১৮ আগস্ট ২০১৪ ২০:৫২253645
  • আমার বাণী বসুর বারবণিতা মনে নেই, 'বেশ্যা' মনে আছে, মানে বোঝানো হয়েছিল খুব বেশ ভুষা করা মহিলা।

    ঐ যেখানে দুর্বার ইত্যাদি নিয়ে অনেক কিছু আছে, সেই উপন্যাসে বোধহয়।
  • kiki | ১৮ আগস্ট ২০১৪ ২০:৪৪253644
  • ওহ! ছোট্ট সিকিকে,
    বারবনিতা টা বানীবসুর মনে হয়। এদিকে আমার আবার তুতুলের দুঃখ চাগিয়ে উঠলো। কোন হতচ্ছাড়া যে সেটা ঝেড়ে দিয়েছে!! ট্র্যাকবাহনে ম্যাকমাহনে ও বোধহয় গেলো। যতবার সে মেয়ের সাথে কথা বলছি বইয়ের কথা বলতেই ভুলে যাচ্ছি। এবার নির্ঘাত কাকে দিয়েছি সেটাই ভুলে যাবো।
  • jhiki | ১৮ আগস্ট ২০১৪ ২০:৩৭253643
  • অপ্পণ, আমি সোজা ভাষাতে জবাব দিই.... টাইম ইস মানি, কাজের জন্য সময় দিতেই হবে, নইলে পছন্দসই জিনিস কেনার পয়সা থাকেনা। আর অনেক ক্ষেত্রে মানি ইস টাইম, কারণ আমরাও পয়সা দিয়ে অনেক প্রফেশনালেরই সময় কিনি..... ছেলে বোঝে... দেশে থাকলে উকিল/সিএ-র সাথে দেখা করতে ছেলেকে নিয়েই যেতে হয়।
  • kiki | ১৮ আগস্ট ২০১৪ ২০:৩৬253642
  • যাক! মামুর দালানে ফ্রাস্টু ঝেরে এবার আমি লাইট পড়ি গিয়ে, তিনি ল্যান্ডালেই ধরে আলোকিত করতে হবে।ঃ(
  • kiki | ১৮ আগস্ট ২০১৪ ২০:৩৫253640
  • আজ সব ফিজিক্সের ফর্মুলা লিখে রাখলাম। ছেলেকে কপাকপ গিলিয়ে দিতে হবে। তিনি পড়বেন না। কেবল অঙ্ক গুলো করে আসবেন দাবী জানিয়েছেন। তাও আমার অপার সৌভাগ্য বলতেই হবে!! শনিবার থেকে পরীক্ষা। এই প্রি টেষ্টের পর আমি আর স্কুলের ধারে কাছে যাবো না। আর ছেলের বাপ জানিয়েছে তার ছেলের বোর্ড পরীক্ষার আগে আর আসা সম্ভব নয়। সেদিন যখন বললাম তো ওখান থেকেই একটু ছেলেকে চেপে ধরো, তো চেপে কি ধরবে, ছেলেই বাপকে সানডে সাসপেন্সের লিঙ্ক দিয়ে দিয়েছে, তিনি খুশী হয়ে সেটা ডাউনলোডাতে চলে গেলেন দেখলাম। কপালে বেছে বেছে কিছু জোটেও।
  • sosen | ১৮ আগস্ট ২০১৪ ২০:৩৫253641
  • হাহাহাহা
  • byaang | ১৮ আগস্ট ২০১৪ ২০:৩১253639
  • কিকি, দুঃখু কোরো না।
    কাল ছেলেকে জিগালুম, "পুরাতনের বিপরীত কী?"
    ছেলে বলল "পুরাতন মানে কী?"
    আমি কটমট করে চেয়ে বললুম, "এমন থাপ্পড় পড়বে না গালে! সাহেবগিরি ঘুচিয়ে দেব থাবড়িয়ে।"
    ছেলে খানিকক্ষণ অগ্নিদৃষ্টিতে চেয়ে থেকে জিগাল, "পুরাতন মানে কি পুরানো?"
    বললুম, "হুঁ"
    সে বলল, "নতুন"
    আমি বলাম, "সে তো পুরানোর বিপরীত নতুন। পুরাতনটা ভালো বাংলা, তার বিপরীত কী হবে?"
    ছেলে ভারি শান্ত গলায় বলল, "নুরাতন"
  • Blank | ১৮ আগস্ট ২০১৪ ২০:৩০253638
  • মদ খাওয়া অতীব খারাপ। অত্যন্ত খারাপ। আজ সকালেই প্রায় গেছিলাম টেঁসে। এই সন্ধেবেলা একটু জ্যান্ত হয়েছি।
    আচ্ছা এই দক্ষিন বঙ্গের মীন চাষী বা যারা মীন ধরে, তাদের নিয়ে কারোর কোনো ফান্ডা, বই ইত্যাদি আছে ?
  • kiki | ১৮ আগস্ট ২০১৪ ২০:২৯253637
  • হ্যাঁ, এই পরশুই নবনীতার পরীক্ষা পরছিলাম, মনে হলো আমার কথা ভেবেই লিখেছেন। ছেলে শান্তিনিকেতন গিয়ে দোকানদারের সাথে দোস্তি পাতিয়ে একতারা বাজানো শিখে এলো। তারপর সারাদিন পিড়িং পিড়িং। একজন মাথায় করে ভায়োলিনের একটা বাংলা সংস্করন নিয়ে যাচ্ছিলো, তার কাছে থেকে সেটা কিনে, গল্প গুজব করে তাও শিখে নিলো, তারপর তার তার(স্ট্রিং ) ছিঁড়ে শান্তি। জীবে প্রেমের চোটে তো আমার সংসারের প্রতি প্রেম ছুটে যাচ্ছে( আদেও ছিলো কি!!)। এদানিং তার লাস্ট আনা গাপ্পি আর মলিরা তেড়ে বাচ্চা পেরে চলেছে( কি অসুব্য, আর কোন কাজ নেই) ভাইয়ের অ্যাকোরিয়ামে তারা ছিলো, সেখানে বাচ্চা পেরে পেরে অস্থির করে দিয়েছে, এখন তার কিছু আমার বাড়ীতে। ভাই একটা গামলা করে একশোটা বাচ্চা সামলে সুমলে তুলে রেখেছে, এদিকে তার প্ল্যান্টেড অ্যাকোতে রোজ ব্রাশ দিয়ে নাকি সব গাছের সব পাতা মুচ্ছে। মিনা তো দেখি রেগে গর্গর করছে, সেদিন বললো, জানো দিদি, সেদিন পটির বালতি, যেটা কিনা ফ্লাশের অসাধ্য কাজ গুলো করে সেটা খুঁজে পাচ্ছি না, দেখি, তোমার ভাই ঐ মার্বেলের টেবিলের উপর তাকে তুলে তাতে মাছের বাচ্চা ছাড়ছে। কাজেই ভাগ্নে মদন ও দাবী জানিয়েছে তার একটা গামলা চাই বাচ্চাদের জন্য, সাথে এটাও যোগ করেছে, মাম্মামের তো ন্যাচারাল হ্যাবিট্যাটে রয়েছে, তাই সেভাবে বাচ্চা কে ওরা খাচ্ছে না, আমার তো তা নয়। উফ!
  • kiki | ১৮ আগস্ট ২০১৪ ২০:১৯253636
  • এদিকে ছেলের বাঙলা টিচার(মহায়, আপনারা যতই বিশ্বসংসার নিয়ে মাথা ঘামান না কেন আর আমায় দুচ্ছাই করুন না কেন, আমি বলবই) উফ! যেই তাকে বাঙলা পড়াতে যায় সেই অসুস্থ হয়ে পরে, শেষে একজন ম্যামকে পেলাম বাড়ীর কাছে, আর চোখ বুঁজে ছিলাম, কারন আর কাউকে পাওয়া সম্ভব নয়। এদিকে তিনি ছেলের নামে আর ছেলে তার নামে নিত্য নালিশ ঠুকেই চলেছে আর আমি কান বন্ধ করে রেখেছি। আজ খাতা খুলে তাজ্জব! ছেলের বানানের নমুনা আর ম্যামের ও তাই, আমাহেন মানুষ ও খাবি খাচ্ছে, তারুপর ম্যামের ভাষার ভঙ্গি, সেটা বাঙলা না হিন্দি না উর্দু, কি যে শেখাচ্ছেন তার থৈ খুঁজে পেলাম না। স্কুলের ম্যাম তো হাল ছেড়ে দিয়েছেন, PTM এ গেলে আমরা কেবল নানারকম গল্প গুজব করি, ছেলের পড়া বাদ্দিয়ে। দু একটা নমুনা, বাড়ীর ম্যামেরঃ সর্ব্ববেশ মানে সারা শরীর। ছেলে ১৪ বানান লিখেছে চোদ্য, তাতেও এই বড় একটা রাইট। আর ছেলে টোটাল কুল।এমন তাপউত্তাপবিহীন জীব কি করে হয় আমার আজ ও অজানা। এবার কলসি দড়ি নিয়ে ঘাটে যাওয়ার বন্দোবস্ত করি গিয়ে।
  • সিকি | ১৮ আগস্ট ২০১৪ ২০:১৭253635
  • কিকির কেসটা একটা গল্পে পড়েছিলাম, বাণী বসু নাকি নবনীতার লেখা। ঐ রকম, বাচ্চা মেয়ে হোম টিউটরকে জিজ্ঞেস করেছে "বারবণিতা" মানে কী। কোনও গল্পের বইতে পড়েছে আর কি। টিউটরও প্রচণ্ড তোৎলে হেঁচে কেশে বুঝিয়েছে, য মেয়ে ঘরের বাইরে থাকে, তাকে বারবণিতা বলে।

    খানিক বাদে মেয়েটির দিদি কলেজ টিউশন সেরে বাড়িতে ঢুকেছে, বাচ্চা মেয়েটি সগৌরবে বাড়িকে জানান দিল, ঐ যে, বারবণিতা এসে গেছে।
  • Arpan | ১৮ আগস্ট ২০১৪ ২০:১২253633
  • এর একটা জবরদস্ত উত্তর বার করুন দিকি!
  • সিকি | ১৮ আগস্ট ২০১৪ ২০:১২253634
  • হনু এইটা সংঘাতিক ভুলভাল সাজেশন দিল। সলিডে যা চাও সমস্ত খাওয়াতে পারি, কিন্তু মাল নৈব নৈব চ।

    হনু কি আর তা জানে না, জাস্ট আবাজ দিল, সরাসরি বাচ্চা ছেলে না বলে :-)
  • Arpan | ১৮ আগস্ট ২০১৪ ২০:১১253632
  • আমাদেরও আজকাল এসব অসম্ভব কোশ্ন শুনতে হচ্ছে।

    লেটেস্ট হল - ইফ টাইম ইজ মানি, দেন মানি ইজ অলসো টাইম?
  • aranya | ১৮ আগস্ট ২০১৪ ২০:১০253631
  • ঋভু কিউট :-)
  • kiki | ১৮ আগস্ট ২০১৪ ২০:০৭253630
  • আজ ছেলে চাপের চোটে বাঙলা বই খুলে আমার চাপ নামিয়ে দিলো। আজ জিগিয়েছে পরপুরুষের মানে কি!! আমি যেই বললুম বিয়ে হয়ে গেলে মেয়েদের বরেরা ছাড়া অন্যরা পর্পুরুষ হয়, তখন জিগালো তাহলে সেও আমার পরপুরুষ কিনা !!! অসম্ভব!!! হাঁও মাও!!!
  • sosen | ১৮ আগস্ট ২০১৪ ১৯:৪৫253629
  • দূর, এর্নাম মিনিময়? স্যান এসে এখুনি আপনাদের ধিক্কার দেবে।
    আমার আজান মোটেই ভাল্লাগে না। আর মাইকে একটা বাংলায় কোরাণ না শরিয়া কি পড়ে আমাগো পাড়ায়, সেইটে আরো জঘন্য, মাথা ধরে যায়। কীত্তন কদাচিত ভালো লাগে।
    মাইক না থাকলে এর কোনোটাই শুনতে হতো না। তাই সব্চে বাজে মাইক।
  • phutki | ১৮ আগস্ট ২০১৪ ১৯:৩৭253628
  • আজ হেব্বি চাপ থাকায় আর আসতে পারি নি। এখন এই এত্তগুলো পাতা পড়তে হবে !!
  • | ১৮ আগস্ট ২০১৪ ১৯:৩২253627
  • সিকি মাল খাওয়াবে???????????????

    আমি দেখতে যাবো।
  • h | ১৮ আগস্ট ২০১৪ ১৮:৩৫253626
  • সিকি, I may have sounded bit condescending, sorry. কিন্তু বেসিকালি আমি ডিডি দা আর লসাগু র সংগে, অফ অল পিপল, যারা প্রচন্ড মাথা ঠান্ডা, তাদের সংগে তোর হয়ে পাঙ্গা নিলাম, এটা মনে রাখিশ, আর পরের বার একটু মাল খাওয়াশ ;-)

    এটা ব্যক্তিগত কিসু না, মৌলবাদী দের এগেন্স্ট এ আর তো কিছু করতে পারছি না, সর্বত্রই তো হারছি ঃ-) আমার সাজেশন হল, এই লাইনে স্পিরিচুয়ালিটি, দার্শনিক আলোচনা, ব্যক্তিগত অভিজ্ঞতা এই সব নিয়ে আলোচনায় ঢুকিশ না, স্টিক টু ফ্যাক্ট্স। আর লিগাল ফ্যাক্ট্স বা ওয়াইডলি রিপোর্টেড ফ্যাক্ট্স এর মধ্যে থাকাই বেস্ট।
  • | ১৮ আগস্ট ২০১৪ ১৭:৫৬253625
  • | ১৮ আগস্ট ২০১৪ ১৭:৫৫253623
  • ;-)

  • | ১৮ আগস্ট ২০১৪ ১৭:৫৫253624
  • ;-)>

    <
  • | ১৮ আগস্ট ২০১৪ ১৭:৪৯253622
  • সিকির 1:44 এ তুমুল হাত্তালি।
    আর হ্যাঁ সায়ন্তনের বলা সেই মেয়েটির গল্প মনে আছে? তারপরে কিছু মন্তব্য? এমনই আপাত ভালমানুষীর মোড়কে বলা এবং ঈঙ্গিত দেওয়া দেওয়া --- একেবারে খাপে খাপ।
  • Ekak | ১৮ আগস্ট ২০১৪ ১৭:৪৬253621
  • একঘরে করা ইত্যাদি নিয়ে খুব ভালো ভালো স্টাডি করা যায়। একটা পেপার লিখুন যে হিউম্যান ফার্মিং করে কিভাবে মেডিকেল রিসার্চ থেকে ফুড প্রবলেম সবকিছু সলভ করা যেতে পারে। যুক্তি দিয়ে তথ্য দিয়ে। এবার এটা পরিচিত লোকদের পড়াতে এবং আলোচনা করতে শুরু করুন। দেখবেন কিভাবে রিয়েকশন আসে :) আপনি কাওকে খুন করছেন না বা চুরি ডাকাতি কিছুই না। শুধু একটা প্রস্তাবনা। ভেবে দেখতে বলা। তাতেই মানুষ কিভাবে রিয়েক্ট করে দেখতে পাবেন :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত