এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তাপস | ১৯ আগস্ট ২০১৪ ১৩:৫০253710
  • "তো আনলিমিটেড স্যালারি কোন সৎ, স্বাভাবিক, সম্পাদকের মতো লো-রিস্ক জবে হয় না! " এইখানে প্রেক্ষিত মিস করে গেছেন মনে হয়। আর সত্যিই ব্যাপারটা এত লো-রিস্ক নয়
  • de | ১৯ আগস্ট ২০১৪ ১৩:৪৬253709
  • অপোন্নার পরিচালিত সিনিমা নিয়ে আমার কোন বক্তব্য নেই - এই প্রেক্ষিতেও নেই - শুধু ওনার অভিনয় চরম ন্যাকা লাগে - সে তো আগেও লাগতো, এখানে কথাও হয়েচে সে নিয়ে!
  • de | ১৯ আগস্ট ২০১৪ ১৩:৪৩253708
  • সব আর্গুমেন্ট মেনে নিয়েও অপোন্নার মাসে সাড়ে সাত লাখ আর কুণালের ষোল লাখের কোন ব্যখ্যা হয় না - এতো আনলিমিটেড স্যালারি কোন সৎ, স্বাভাবিক, সম্পাদকের মতো লো-রিস্ক জবে হয় না! কোথাও একটা হাই রিস্ক ফ্যাক্টর জড়িয়ে আছে - সেই সুতো খুঁজে বার করাই ইডির কাজ!
  • তাপস | ১৯ আগস্ট ২০১৪ ১৩:৪২253707
  • বাংলা মিডিয়া মার্কেটের স্যালারি নিয়ে আমার দু পহা দেওয়ার আছে। সুযোগে দেব। তবে অপর্ণা সেনকে ইডির ডাকা নিয়ে একটা কথা বলার - ডেকেছে মানেই যে সব দু নং হয়ে গেল, এরকম নয়। এটা তো একটা প্রসেস।
    তাই বলে এরকম ভাবার কোনো কারণ নেই যে আমি বলছি অপর্ণা কিলিন ওয়াশিং পাউডার, কিন্তু তার সঙ্গে অপর্ণা পরিচালিত ছবিগুলো খারাপ হয়ে যাবে কেন? ওরম করে ভাবলে তো খুব মুশকিল ! নাকি আমিই বুঝতে ভুল করছি ?
  • jhiki | ১৯ আগস্ট ২০১৪ ১৩:২৭253706
  • # বেচা, তাদের
  • jhiki | ১৯ আগস্ট ২০১৪ ১৩:২৬253705
  • উল্টোটা ভাবো, যদি কাজই না ধরা যায়, বা জিনিস না বেচারা যায়- তাহলে নীচু তলার লোকেরও কিছু জুটবে না।

    আর অন্ততঃ আমাদের কাজের ক্ষেত্রে বলব, যার/ যাদের সিভি দেখিয়ে কাজ পাওয়া যায়, তার/তাদেত স্যালারি সব দেশে বেশী। অন্যদেরও তাই হবে হয়ত।

    আর প্রথমা দু -একটা সংখ্যা আমিও কিনেছিলাম, ঐ বিশাল বিশাল বিলবোর্ডে অপর্ণাকে দেখেই কেনার ইচ্ছে হয়েছিল।
  • pi | ১৯ আগস্ট ২০১৪ ১৩:১৯253704
  • হ্যাঁ, শুধু অপর্ণা বলে তো না, স্যালারির এই বিশাল পার্থক্যটা নিয়ে আমার সব ক্ষেত্রেই খুঁতখুঁতানি আছে। মাসে তিন চার লাখ টাকা যদি বেশি না হয়, তাহলে ৯৫% লোকের কতটা কম !! সেই সিস্টেমে অবশ্য আমরা অভ্যস্তই।
  • jhiki | ১৯ আগস্ট ২০১৪ ১৩:১১253703
  • তিন -চার লাখ টাকা কি এখন দেশে খুব বেশী স্যালারি? যতদুর জানি বছর কুড়ির আশেপাশের এক্সপেরিয়েন্সের অনেক প্রফেশনাল ঐ স্যালারি পেয়ে থাকে, স্যালারি মানে সিটিসি, হাতে একটু কম।

    আর যাকে বেচে দাম পাওয়া যাবে (এক্ষেত্রে অপর্নার ইমেজ), তাকে তো দোকান টাকা দেবেই, নীচু তলার কর্মীদের মাইনের সঙ্গে এর কোন সম্পর্ক নেই।
  • kc | ১৯ আগস্ট ২০১৪ ১৩:০৬253702
  • ইন্টারনেটে আসলেই ইদানিং ভয়ংকর রকম বমি আসে। অসুস্থও বোধ হয়। ডিডির লিং এ কমেন্ট গুলো কি ভয়ংকর রকম নোংরা। এবার ভয় লাগতে লেগেছে।
  • pi | ১৯ আগস্ট ২০১৪ ১৩:০৪253701
  • এটা নিয়ে কাল সারা সন্ধে ধরেই আবাপানন্দতে হইচই।
    আর্থিক দুর্নীতি করেছেন কিনা সেটা নিয়ে তদন্ত হোক, সত্যি বেরিয়ে আসুক। কিন্তু অন্য একটা ইস্যুও আছে। সেটা এই কেস স্পেসিফিক নয় অবশ্য।
    অপর্ণা নিজে যেটা বলেছেন, ২১ মাসে ৭৫ লক্ষ, সেটা হলেও মাসিক বেতন কিছু কম নয়! তবে এরকম বেতন ও বোধহয় ঐ লেভেলে 'স্বাভাবিক' ! এই রেওয়াজটাও বুঝিনা। নিচুতলার কর্মীরা মাসে হাজার দশ কুড়ি ( নাকি আরো কম? জানিনা) আর উঁচু লেভেলে তিন চার লাখ ! কাজের আউটপুট, স্কিলের ও এত তফাত হয় কি নাকি হওয়া উচিত ?
  • SC | ১৯ আগস্ট ২০১৪ ১২:৩৩253700
  • বা! বা! অপর্ণা সেন শেষকালে? কি অবস্থা!
    ভদ্রমহিলা কে দু চক্ষে দেখতে পারিনা এমনিতে। ন্যাকা আর টিপিকাল একটা লেফট লিবারাল পলিতিকাল্লি কারেক্ট
    ফ্যাশনেবল কথাবার্তা সব সিনেমাতে। কিন্তু উনি যে আর্থিক দুর্নীতি করেছেন, এখনো বিশ্বাস হচ্ছে না।
    কি জানি! কতই তো দেখলাম। তবে এই বুদ্ধিজীবিদের ফান্টুশগিরির আড়ালে আসলে কি চলছিল, কিছুদুর expose হলো।
    এরপরে এগুলোকে দেখলে ওই নবারুণ যেমনি বলেছিল, হুলো বেড়াল লেলিয়ে দেওয়া উচিত।
  • de | ১৯ আগস্ট ২০১৪ ১২:৩১253699
  • মাসে সাড়ে সাত লাখ মাইনে!!!! অ্যাকাডেমিক্সে ডিরেক্টরেরাও এতো মাইনে পায় না বোধহয়!
  • lcm | ১৯ আগস্ট ২০১৪ ১২:১৭253697
  • পরমা তো অপোন্না সেনের সিনেমা, ম্যাগাজিনও ছিল নাকি। সেই ম্যাগাজিন সাত লাখ টাকার মাসে বিক্কিরি হয়?
  • dd | ১৯ আগস্ট ২০১৪ ১২:০৬253696
  • অপন্না সেন মাসে সাড়ে সাত লাখ ট্যাকা মাইনে পেতেন। সুদীপ্ত সেনের "পরমা"র সম্পাদক মোতাবেকে।

    যে যেখানে পেরেছে সুদীপ্তকে আচ্ছা করে কোদাল চালিয়েছে। সে ব্যাচারা একটি সরোল গোলগাল ঠগ। তাকেই সবাই মিলে নিঃস্ব করে দিলো।
  • সায়ন | ১৯ আগস্ট ২০১৪ ১১:৫৬253695
  • চাকর বাকরদের লিফটে চড়তে দেবেন না।
  • | ১৯ আগস্ট ২০১৪ ১১:২৩253691
  • তবে আম্রিকা যে ক্যামোন পাজী সে আর ক্কি বলব! আটলান্টায় একখান রাউটারে v4+v6 করা হইছিল। তারপর তাকে ডাউনগ্রেড করে v4 করা হইছিল। এখন আর তারে কিছুতেই v6 only করা যাচ্ছে না। অথচ দেখুন বুদাপেস্টে লাগানো রাউটারটিকে নিয়ে যা খুশী তাই করা চলছে।
    হতচ্ছাড়া আম্রিকা, ততোধিক হতচ্ছাড়া আটলান্টা নিপাত যাক!!
  • de | ১৯ আগস্ট ২০১৪ ১১:২৩253692
  • ইন্টারেস্টিং - ইউএস(এট্টু পজিটিভ) -চায়না দুইই প্রায় মধ্যপন্থা - অন্ততঃ আঁখোদেখা স্কেলে তাই লাগচে! ইন্ডিয়া এট্টুস্খানি পজিটিভ! বায়াসড স্কেল - রাশিয়া আর মুসলিম কান্ট্রিগুলো সব নেগেটিভ!
  • | ১৯ আগস্ট ২০১৪ ১১:২৩253693
  • তবে আম্রিকা যে ক্যামোন পাজী সে আর ক্কি বলব! আটলান্টায় একখান রাউটারে v4+v6 করা হইছিল। তারপর তাকে ডাউনগ্রেড করে v4 করা হইছিল। এখন আর তারে কিছুতেই v6 only করা যাচ্ছে না। অথচ দেখুন বুদাপেস্টে লাগানো রাউটারটিকে নিয়ে যা খুশী তাই করা চলছে।
    হতচ্ছাড়া আম্রিকা, ততোধিক হতচ্ছাড়া আটলান্টা নিপাত যাক!!
  • | ১৯ আগস্ট ২০১৪ ১১:১৮253690
  • এই নেন দ্যাখেন
  • dd | ১৯ আগস্ট ২০১৪ ১১:১৭253689
  • দু য্যামোন কইলো রিফিউজীর গপ্পো, সব সময় ত্যামন তো ছ্যালো না।

    ইজরাইলের প্রথম দিকে সব বামপন্থীরাই জিওনিজমকে সাপোর্ট দিতো। বাকীদের ভাবতো হার্মাদ।

    ৭০-৮০ সাল নাগাদও ওয়ার্ল্ডের এক নম্বর ভিলেইন ছিলো আরব টেরোরিস্ট। খ্যাল রাখুন সন্দীপনের "আমি আরব গেরিলাদের সমর্থন করি"। সে সময়ে ওটাই এখনকার নবারুণের মতোন প্রথা বিস্ফোরক ছিলো। বেশ আলোড়ন গোছের হয়েছিলো।

    এখন আবার পাল্টে গ্যাছে। "আমি ইজরাইলের সাপোর্টার" বল্লে লোকে হা হয়ে যায়।

    কতোই তো দ্যাখলাম।
  • lcm | ১৯ আগস্ট ২০১৪ ১১:১২253688
  • শুধু কি তাই, এই দেখুন
    Muslim supporters of Israel
    http://en.wikipedia.org/wiki/Muslim_supporters_of_Israel
    এনারা যেদিন মিছিল করবেন সেদিন খুব কনফিউশন হবে।
  • dd | ১৯ আগস্ট ২০১৪ ১১:১১253687
  • ওহো। আমারেও জিগাইলা?

    এটা স্রেপ সিংগুল ডি যেমন কইলো। হুবহু অ্যাক। লোকে বলে "আরোব ইজরাইল যুদ্ধো", আসলে তো মুসলমান আর জিউদের লড়াই।

    তো চাড্ডী হিঁদুদের ফার্স্ট শত্রু হছে মুসলমান। তাই অংকো মিলে গ্যালো।
  • lcm | ১৯ আগস্ট ২০১৪ ১১:০৮253686
  • Du | ১৯ আগস্ট ২০১৪ ১১:০৭253685
  • সিফিএম তো বটেই, কিন্তু আমি জিগাচ্ছি নিরীহ যুক্তির বিষয়ে। ডিডিদার টা একটা নিরীহ যুক্তি হতে পারে।
  • dd | ১৯ আগস্ট ২০১৪ ১১:০১253684
  • ভারোত পাকিস্তানের যতো যুদ্ধ হয়েছে তাতে সব কটি আরোব দেশ পাকিস্তানকেই সাপোর্ট করে এসেছে, চিরকাল। ইন্ডিয়া যে এতো তুইয়ে বুইয়ে রেখেছে তাতে কিছু লাভ হয় নি।

    ভারতকে সাপোর্ট করতো শুধ রাশা আর ইজরাইল।

    এটাও মাথায় রাখবেন।
  • b | ১৯ আগস্ট ২০১৪ ১০:৫৪253683
  • মুসলমানদের নিয়ে হিন্দু সংহতির মাথাব্যথা? দু কি ফাগোল না সিফিএম?
  • | ১৯ আগস্ট ২০১৪ ১০:৫৩253682
  • যুক্তি ফুক্তি আবার কী? জান না 'ওরা' মানে মুসলমানরা কেমন খারাপ?! এ তো সব্বাই জানে। কাজেই .......
  • Du | ১৯ আগস্ট ২০১৪ ১০:৫০253681
  • মানে ছোটকালে ইজ্রায়েলের আর পাকিস্তানের জন্মটা একগোছের (ধর্মের ভিত্তিতে) এইরকম একটা কিছু শুনতাম, আর সেই হিসেবে বেঘর হয়ে যাওয়া রিফিউজিরা প্যালেস্তিনীয়দের সঙ্গে কিছুটা তো সিমিলার। তা হিন্দু সংহতিদের কি তাদের নিয়ে মাথাব্যথা নেই?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত