এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৯ আগস্ট ২০১৪ ২২:৩৭253830
  • আলু কিনতে না পেরে লোকে বাগান থেকে কচু ঘেঁ্ধু তুলে খাবার চেষ্টা করে। বাগান জিনিষটাই উঠিয়ে বিগবাজার বানিয়ে দিলে কী করে? অন্য কোথাও চলে যায়।
  • সায়ন | ১৯ আগস্ট ২০১৪ ২২:৩৬253827
  • আজ সকালে একটা বাচ্চামত বাঁদর বারান্দা দিয়ে ঢুকে পাঁঊরুটির প্যাকেটটা বগলদাবা করে নিয়ে গটগট করে হেঁটে বেরিয়ে গেল। এই বাঁদরের উৎপীড়নমঞ্চ আমার বাড়ি নয় :( :(

    টিম, ম্যাগী আবিষ্কার হয়েছিল তাই কিছু লোক জাস্ট না-খেয়ে মরিনি রে!
  • Ishan | ১৯ আগস্ট ২০১৪ ২২:৩৬253828
  • প্রেক্ষিত অনুযায়ী বদলানো তো হবেই। মার্ক্সবাদীরাও বদলেছেন। আয়ারল্যান্ডের কৃষকরা ছিল অদরকারি, ছেঁটে ফেলার যোগ্য। আর চিনের কৃষকরা বিপ্লবের হাতিয়ার। ওখানে প্যারামিটার ছিল বিপ্লব, আর এখানে উদার ও মুক্ত অর্থনীতি। তার উপর দাঁহিয়ে নানা প্রেক্ষিতে ঠিক হবে কে দরকারি আর কে অদরকারি। বেসিক প্যারামিটারটা একই আছে তো।
  • Ekak | ১৯ আগস্ট ২০১৪ ২২:৩৬253829
  • সোসেন

    ঠিক ই বুঝেছেন। আমি চাষবাসের তই তে হাই এন্ড রুফ্তপ অর্গানিক ফার্মিং নিয়ে একবার এটা বলেছিলুম আপনার মনে থাকতেও পারে।
    যে প্রথমে সোলার -ড্রন এইসব ইউস করে হাই এন্ড সবজি বানাও যা বেশি দাম দিয়ে বড়লোক কিনবে। আসতে আসতে এগুলো বিগ ফার্মের রূপ নেবে। তখন দাম কমবে। মধ্যবিত্ত কিনবে। বড়লোক আবার তখন এক্সট্রা ভিটামিন ডি থ্রি এড করা পালংশাক কিনবে কারণ সেটার দামবেশী।

    বা ধরুন মাংসের ক্ষেত্রে বায়ো রিয়েক্টর এ জিরো কোলেস্টেরল আর্টিফিসিয়াল রেড মিট বানিয়ে বার্গার বেচলে প্রথমে বড়লোক কিনবে। কোটি টাকা খরচ করে বিজ্ঞাপন দিতে হবে জনি ডেপ পেটা র টি শার্ট পরে বার্গার চিবুচ্ছে। বড় কারখানার রূপ নিলে মধ্যবিত্ত কিনবে। তখন সারুক বা deb চিবুবে। তখন আবার অর্গানিক ফার্মিং এর ফসল খাইয়ে বড় করা কোনরকম হরমন না দেওয়া মুরগির মাংস বড়লোক কিনে খাবে। এটা একটা ইন্টেলিজেন্ট প্রসেস যা ক্রমাগত চার্নিং করে যাবে।
  • Tim | ১৯ আগস্ট ২০১৪ ২২:৩৫253826
  • আলু কিনতে পারছে কিনা সেটা বড়ো কথা না, কোন না কোনভাবে ক্রয়ক্ষমতার নিচের বাজারটাও ধরা পড়েই যাচ্ছে। কোন খাতে যাচ্ছে টাকা সেটা বড়ো কথা না, কিন্তু খরচ হচ্ছেই। বেলুন যদি থেকে থাকে, সেটা ওপরে, নিচে নেই।
  • pi | ১৯ আগস্ট ২০১৪ ২২:৩৩253825
  • না, আমার শুধু ইনসেনসিটিভ নয়, স্ববিরোধীও লাগে। কারণ কোন গরীবরা দরকারি আর কারা অদরকারি এরকম কোন বিভাজন ঠিক করে এগোনো হচ্ছে তা তো নয়, প্রেক্ষিত পরিস্থিতি অনুযায়ী বদলে বদলে ফেলা হচ্ছে। চুঁয়ে পড়া মডেল দিয়ে লেয়ার উঠতে উঠতে যারা কিনা কোন একদিন শপিং মলের কনজিউমার হলেও হতে পারতো, সেই শপিং মলের তৈরির সময় উচ্ছেদের জন্য তারাই আবার অদরকারি হয়ে যাবে, ছেঁটে ফেলার যোগ্য হয়ে যাবে। নঃ, এই মডেলে কোথাও একটা ফ্যালাসিও আছে।
  • Atoz | ১৯ আগস্ট ২০১৪ ২২:৩২253823
  • ওরে বাবা, কাল দেখি বড়োনোকের ভাট হয়েছে ঃ-)
  • sosen | ১৯ আগস্ট ২০১৪ ২২:৩২253824
  • মোটামুটি অর্ধাংশের মত ভারতীয়ের ক্রয়ক্ষমতা যদি ১০ টাকারও নিচে হয়, তাহলে তারা আলু কিনতে পারছে না। অর্থনীতিতে তাদের স্থান নেই? তাদের ছেঁটে ফেলা হবে?
  • Ishan | ১৯ আগস্ট ২০১৪ ২২:৩০253822
  • তবে এই ছেঁটে ফেলার ব্যাপারটা হজম হয়না বলেই, আমি আমি মার্কসিস্টও না, বাজারপন্থীও না। আমি চাই, সাসটেনেবল ডেভেলাপমেন্ট। ইনকিলাব জিন্দাবাদ। :-)
  • Tim | ১৯ আগস্ট ২০১৪ ২২:২৯253821
  • সান্দাকে ক্যালাও। সান্দা ম্যাগি খেয়ে অর্থনীতি ডিস্টেবিলাইজ করছে।
  • সায়ন | ১৯ আগস্ট ২০১৪ ২২:২৮253820
  • কত্তদিন সেই ছোট্ট ছোট্ট খোসা ওঠা খোসা ওঠা আলুগুলো দিয়ে আলুর দম রান্না করিনি। এদিকে বিরিয়ানিতে হরদম মসৃণ ওই আলুগুলো খেয়ে আর পারা যায় না। এর চাইতে ঝিঙে আর ঘুষো চিংড়ি দিয়ে আলুপোস্তই ভালো ছিল।

    আপাতত ম্যাগী খাচ্ছি :-/
  • Tim | ১৯ আগস্ট ২০১৪ ২২:২৭253819
  • তবে একক মনে হয় স্পিড চাইছে। সাইফাই স্পিড, চোখ খুলে হঠাৎ দেখলাম ট্যাক্সির মত কচি কচি স্পেসশিপ চলছে একদিন, এরকম চাইছে। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ;-)
  • a x | ১৯ আগস্ট ২০১৪ ২২:২৬253817
  • এককের বক্তব্য আমিও বুঝেছি, যদিও শ্রুমের নেমন্ত চাইনে। এই জিনিস তো এখানে মানে আম্রিকাতেই হচ্ছে। তাতে কিছু সুবিধে হচ্ছে বলে তো চোখে পড়েনি। বরং উল্টো এবং অসন্তোষ বাড়ছে, ডিস্টেবিলাইজিং প্যারামিটার্সও বাড়ছে।
  • dc | ১৯ আগস্ট ২০১৪ ২২:২৬253818
  • আমি এককের মডেলের সমর্থনে, অর্থাত বড়লোকের খরচ করার উপায় করে দেওয়ার সমর্থনে, একটা পয়েন্ট বলে যাই। ভেবলেন গুড। একক এটা নিয়ে চালিয়ে খেলুন, রোলস রয়েস থেকে প্রাইভেট আইল্যান্ড ঃ)
  • Ishan | ১৯ আগস্ট ২০১৪ ২২:২৫253815
  • ওহো হ্যাঁ হ্যাঁ, আমিও এর উত্তর দিতে পারি। ধরা যাক, মার্ক্স বা এঙ্গেলস সায়েব, সর্বহারার দুঃখ নিয়ে এবং তার মানোন্নয়ন নিয়ে প্রচুর ভেবেছেন। একদম বিপ্লব পর্যন্ত। সেটা আজকের যুগের অর্থনীতির ( মানে তাঁদের সময় যেটা "আজ" ছিল) পরিপ্রেক্ষিতে।

    ওই একই লোকদুজন আবার কৃষকদের নিয়ে খুবই "ইনসেনসিটিভ" ছিলেন। বর্তমানের অর্থনীতিতে এদের পিছুটান ছাড়া আর কোনো ভূমিকা নেই, ওই মরমর শ্রেণী মরে হেজে উঠে গেলেই ভালো -- এরকম একটা ভাব।

    তা এরকম অ্যাঙ্গলের তফাত থাকে তো। আজকের অর্থনীতিপন্থীদেরও থাকে। সেটা আমার ইনসেনসিটিভই লাগে। কিন্তু ঠিক স্ববিরোধী নয়। এখানে যে গরীবরা অদরকারি, তাদের ছেঁটে ফেলাটা দরকার। বাকি যারা দরকারি, তাদের জন্য চিন্তাও দরকার। এদের ব্যালেন্সের দরকার আছে কিনা বলা শক্ত। সেটা মনে হয় বাজারই করবে।
  • Tim | ১৯ আগস্ট ২০১৪ ২২:২৫253816
  • এরকম অনেক উদাঃ দেওয়া যায়। ব্র্যান্ডেড জামাকাপড় ইত্যাদি, উইকেন্ড ট্রিপ, পার্টি, মাল্টিপ্লেক্স। আগে চায়ের দোকানে লোকে আড্ডা দিত, এখন মলে যায়। হচ্ছেনা কই? হ্যাঁ বাড়ি বাড়ি হেলিপ্যাড এখনও হয়নি, তবে হবে।
  • Ekak | ১৯ আগস্ট ২০১৪ ২২:২৩253814
  • "নাকি এখানে একটা ব্যালেন্সের দরকার, ততটা পরিমাণেই এবং সেভাবেই টিঁকিয়ে রাখবো, যাতে বাজারের বেনিফিট হয় ?"

    হ্যা, ব্যালান্স দরকার।
  • সায়ন | ১৯ আগস্ট ২০১৪ ২২:২২253813
  • জ্যোতি আলু কিনবেন না।
    চন্দ্রমুখী আলু কিনুন।
  • a x | ১৯ আগস্ট ২০১৪ ২২:২১253812
  • বিটিডব্লিউ আপনার আদর্শের জিনিস হচ্ছে তো। লোকে এক প্রজন্ম আগে বেলতলা গার্ল্সে বাচ্চাকে ভর্তি করত এখন ইন্ট্যার্নাশানাল স্কুলে। আগে ৬০ বছরে এলে বাড়ি/গাড়ি কেনার কথা ভাবত, এখন ৩৫-এ। মোটামুটি একই শ্রেণীতে এটা। এগুলো'ও কনজিউমেবল প্রোডাক্ট।
  • sosen | ১৯ আগস্ট ২০১৪ ২২:২০253810
  • আমার কিন্তু মনে হলো একক যা বললেন তার অর্থ হলো হাই এন্ড জিনিস পুশ করা যা উপরদিকের কিছু শতাংশ লোকের নাগালের মধ্যে অলরেডি আছে, আর কিছু লোকের নাগালে মেরেকেটে আসবে। টার্গেট হচ্ছে ওই দ্বিতীয় শ্রেনীর লোক, যারা কষ্ট করে ওই জাতীয় হাই এন্ড জিনিস কিনবে, জাস্ট নাগালের মধ্যে যেটা সেটা না কিনে, ফলে সেই জিনিসটার চাহিদা ও দাম কমবে, এবং পরবর্তী শ্রেনীর নাগালের মধ্যে আসবে। এই শ্রেণীর সঞ্চয় বাড়বে, এবং সময়ে তারা বেটার কনজিউমার হবে।

    ফলে মার্কেটিং ফোকাসটা শুধু পপুলার জিনিসে না রেখে ইনোভেটিভ, আরামপ্রদ দামী পণ্যেও রাখা প্রয়োজন।

    আমি কি ঠিক বুঝলাম?
  • Ekak | ১৯ আগস্ট ২০১৪ ২২:২০253811
  • "একক, বস্তুত, একটা সত্যিকারের কনজিউমার ইকনমি তৈরি করার কথা বল্ছে। যেখানে লাইফস্টাইলের আকর্ষণে লোকে খরচ করবেই। বড়লোক উইক এন্ডে গল্ফ কোর্সে যাবেই। না গিয়ে উপায় নাই, নচেৎ সে একঘরে। :-)"

    এক্স্যাক্টলি। কালচার তৈরী করা। সেটাই বাকিটাকে টেনে নিয়ে যাবে।

    একমাত্র ঈশেন আমায় বোঝে :)) শ্রুম খাওয়াব দেখা হলে :)
  • a x | ১৯ আগস্ট ২০১৪ ২২:১৮253809
  • এইটে ছিল আপনার বক্তব্য - "ওপরের লেভেলে হুলিয়ে ওয়েলথ একুমুলেট না করলে চলবে না। মাইনে আরও বাড়ানো উচিত বলে মনে করি। মাইনে বাড়িয়ে সমস্ত হাই এন্ড কন্সিউমেব্ল্স এর দাম বাড়ানো হোক। টাকা টা ঘুরে মার্কেটে ঢুকবে। আর প্রডাক্ট মার্কেট ও ফ্লারিশ করবে। "

    টাকা মার্কেটে ঘোরানোর জন্য ওপরের লেভেলে ওয়েলথ অ্যাকুমুলেট করতে হবে কেন? টাকা মার্কেটে ঘোরানোর জন্য অনেক বেশি লোকের চাকরি এবং মিনিমাম লিভিং স্ট্যান্ডার্ড মেইনটেইন করার সুবন্দোবস্তের জন্য ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট না কেন?
  • bong kim | ১৯ আগস্ট ২০১৪ ২২:১৭253808
  • কোয়ালিটেটিভ মডেলে কি হবে যতক্ষণ না আসল কোয়ান্টিটেটিভ ডেটা আসছে। মানে যা চাইছেন তা নাও হতে পারে। সোসেন যেমন পয়েন্ট আউট করলেন।
  • Ishan | ১৯ আগস্ট ২০১৪ ২২:১৬253807
  • একক, বস্তুত, একটা সত্যিকারের কনজিউমার ইকনমি তৈরি করার কথা বল্ছে। যেখানে লাইফস্টাইলের আকর্ষণে লোকে খরচ করবেই। বড়লোক উইক এন্ডে গল্ফ কোর্সে যাবেই। না গিয়ে উপায় নাই, নচেৎ সে একঘরে। :-)
  • pi | ১৯ আগস্ট ২০১৪ ২২:১৪253805
  • এটার উত্তর তো এককই দিয়ে দিয়েছে। তোমার উত্তর তার থেকে আলাদা হলে দিতেই পারো ঃ)

    যাইহোক, এককের উত্তর অনুযায়ী গরীবদের জন্য চুঁইয়ে পড়া দরকার যাতে তারা বেটার কনসিউমার হতে পারে কিন্তু তার জন্য তো গরীবদের থাকা দরকার। তাদের টিঁকিয়ে রাখা দরকার ! এতদিন তো শুনে এলাম, তারা সারভাইভ করলো কি না করতে পারলো তাতেও কিছু এসে যায় না ! নাকি এখানে একটা ব্যালেন্সের দরকার, ততটা পরিমাণেই এবং সেভাবেই টিঁকিয়ে রাখবো, যাতে বাজারের বেনিফিট হয় ?
  • Ekak | ১৯ আগস্ট ২০১৪ ২২:১৪253806
  • অক্ষ

    আমি তো কোথাও বলিনি যে "খরচ করে "। খরচ করা টা একদম মেন্টাল সেট আপ। প্রচুর লোককে জানি বড়লোক হয়ে পেটের ভেতর পয়সা রেখে মরে গ্যাছে :):) কোত্থাও ইনভেস্ট করেনি। লিস্ট এক্সপেন্ডিচার। আমার কলকাতার মারোয়ারী বন্ধু দের দেখেই প্রথম এটা কানতে পারি। এবং তখন থেকেই আমার মনে হয় যে খরচ করানো টা রাষ্ট্রের বা সিস্টেমের বলুন একটা ভাইটাল কাজ। হাতে জমতে না দেওয়া। নৈলে পুরো ব্যাপারটা মাঠে মারা যাচ্ছে। ফ্লো মার খাচ্ছে। পিপল আর লাইক ফ্লুট্স যার মধ্যে টাকা ঢুকবে ও বেরিয়ে যাবে। এই ফ্লুট টা বিভিন্ন সুরে বাজানোর নাম ইকনমি। হাওয়া জমিয়ে বেলুন হতে না দেওয়া। নৈলে মানুষের বেসিক নেচার হচ্ছে ভয়ে ভয়ে খরচ না করে "জমানো "। প্রাচীন গুহামানবের প্রবৃত্তি। খরচ করাতে হয়। সেটা নিয়েই কথা প্রসঙ্গে বোল্লুম যে ভারতে যে হারে আয় বেড়েছে একটা শ্রেণী তে সে হারে হওয়া বের করে নেওয়ার বন্দোবস্ত নেই। দিস ইস ব্যাড ফর ইকনমি।
  • Ishan | ১৯ আগস্ট ২০১৪ ২২:১৩253804
  • হ্যাঁ, কিছু লোক তো মাঝে থাকবেই। তবে যাদের ৩০ টাকার বেশি ক্রয়ক্ষমতা, তারা আর জ্যোতি কিনবেনা। কেন কিনবেনা? কারণ তারা অ্যাস্পায়ারিং বড়লোক। ফলে জ্যোতির ক্রেতা কিছু কমবে। ২২ টাকা থেকে ১০ না হোক, জ্যোতির দাম হবে ১৫। স্থিতাবস্থার দিকে স্লাইটলি এগোনো।

    তবে এ হল এককের মডেল। আমাকে তার সাপোর্টার ভাববেন না। :-)
  • sosen | ১৯ আগস্ট ২০১৪ ২২:০৯253803
  • ঈশানের পোস্টের প্রেক্ষিতে, সেটা কি করে হবে? ৩০ টাকার নিচে যার ক্রয় ক্ষমতা, অর্থাত ১০ এর বেশি কিন্তু ৩০ এর কম, সে তো সেই বেশি পরিমাণে জ্যোতিই কিনবে। অর্থাত দুয়ের জায়গায় তিন, তিনের জায়গায় চার শ্রেণী সৃষ্টি হতে থাকবে ক্রয়ক্ষমতার পরিমাপে, এবং ঠেলা খেতে খেতে কোনো শ্রেণীই খুশি থাকবে না।
    ২২ টাকা দিয়ে জ্যোতি আলু কেনা যাবে না, ১০ টাকা দিয়েই কিনতে হবে এই স্থিতাবস্থা তৈরী করলে বরম কিছুটা সমাধা হওয়া সম্ভব। এক-ই ভোগ্যপণ্যের দাম বাড়বে না, কিন্তু কমতে পারে, যদি আরো ভালো পণ্য আসে। তাতে নিচের তলায় বেটার কনজিউমার তৈরী হওয়া সম্ভব।
  • Ishan | ১৯ আগস্ট ২০১৪ ২২:০৮253801
  • এর উত্তর আমি এককের হয়ে দিয়ে দিতে পারি। একটা হল ঐতিহাসিক অ্যাঙ্গল, আরেকটা অর্থনৈতিক। কিন্তু যেহেতু আমি এককের বিপক্ষে, তাই বিশদ করবনা। :-)
  • সিকি | ১৯ আগস্ট ২০১৪ ২২:০৮253802
  • আমি এখানে আরও অখাদ্য আলু কিনছি ২৫ টাকা কিলো দরে। গত চার মাস ধরে। তিন কিলো নিলে সত্তর টাকায় দেয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত