এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৩ আগস্ট ২০১৪ ০০:৪৪254280
  • আমি শুনিনি। সেই বন্ধুর মা খুব গর্বের সঙ্গে জানাতেন তিনি নোয়াখ্যাইলা। ময়মনসিঙ্গিরা গাছবলদ বলে না- বলে বলদাঃ)
  • byaang | ২৩ আগস্ট ২০১৪ ০০:৪২254279
  • আমার বরিসাইল্যা হতে বয়ে গেছে। আমি ঢাকা নারানগঞ্জ আর চাটগাঁ। হুঁ হুঁ বাবা, দুইদিনের জন্য হলেও স্বাধীন ভারতের পতাকা উড়িয়েছিলাম পোড়ারমুখো গোরাগুলোর মুখে নুড়ো জ্বেলে দিয়ে।
  • I | ২৩ আগস্ট ২০১৪ ০০:৩৯254278
  • গাছবলদা শুনেছি তো। ছোটবেলায়।
  • I | ২৩ আগস্ট ২০১৪ ০০:৩৭254277
  • ওয়াঃ ওয়াঃ, বেঙী কী লেখে। বেঙীর লটনের টই এই যাস্ট পড়লাম। আগে দেখিনাই। বেঙীকে অনারারি সেরা বরিশাইল্যা করে দিলাম। এর চে বড় পুরস্কার আমি জানি না।
  • | ২৩ আগস্ট ২০১৪ ০০:৩৬254276
  • একবন্ধুর মাকে সন্তানের অবিমৃষ্যকারিতার কথা বলতে গিয়ে উত্তেজিত হয়ে নাম না ধরে গাছবলদ টা এই করেছে,ঐ করেছে বলে রাগ করতে দেখেছিলাম। আমার বন্ধু মিনমিনিয়ে মাকে বলদ কি করে হবো বলায় তিনি খুব রেগে গিয়ে বলেছিলেন, তুমি দেখতে গোরুর মত হলেও আমি জানি তুমি একটা বলদঃ)

    গাছবলদ কথা আর কারুর মুখে কখনো শুনিনি। মনে হয় কাঠবাঙালের মত শক্তপোক্ত তীব্র বলদদের গাছ বলদ বলে।মার কথা সত্যি করতেই বোধহয় সেই বন্ধু একটা বলদা অভিমানে ওদিকে চলে গেছে।
    আর জানার উপায় নেই।
  • একক | ২৩ আগস্ট ২০১৪ ০০:৩৪254275
  • দিম্সেদ্ধ দাল্সেদ্ধ ভাত্সেদ্ধ উফ কতদিন পর খাচ্ছি। কাঁচা সর্ষের্তেলছিটিয়ে |
  • Blank | ২৩ আগস্ট ২০১৪ ০০:৩২254274
  • এটাও দেখে নিন
  • kc | ২৩ আগস্ট ২০১৪ ০০:২৭254272
  • সাড়ে চার থেকে পাঁচ।
  • Atoz | ২৩ আগস্ট ২০১৪ ০০:২৭254273
  • আমাদের এলাকায় চলতো ছেলেদের জন্য বলদা আর মগা। মেয়েদের জন্য বলদি আর মগী।
    ঃ-)
  • santanu | ২৩ আগস্ট ২০১৪ ০০:২৪254271
  • কলকাতায় ছোটোদের ছড়া ছবিতে অ এ অজগর ইত্যাদি শেখানোর জন্যে খুব সস্তা ট্যাব - কিরকম দাম হতে পরে? হেল্প প্লীস।
  • kumu | ২৩ আগস্ট ২০১৪ ০০:২০254270
  • বলদা খুব চালু কথা।আদর করেও বলা হয়।
    এজেড আচ্ছা দেখব।
  • I | ২৩ আগস্ট ২০১৪ ০০:১৬254268
  • দেখি, রোব্বার হয় নাকি।
    বিখ্যাত বরিশাইল্যাদের লিস্টে হনুর নামটা ঢুকায়ে দেলাম।
  • | ২৩ আগস্ট ২০১৪ ০০:১৬254269
  • বাঙাল বাড়িতে 'বলদা' বা বলদাব্যাটা কথাটা বেশ চালুঃ))
  • Atoz | ২৩ আগস্ট ২০১৪ ০০:১৪254267
  • বড়াই, ললিতার লেখাটা কখন লিখবে? অপেক্ষা করে বসে থাকি যে!
  • I | ২৩ আগস্ট ২০১৪ ০০:১১254266
  • গুরু কি একটু স্লো হয়ে গেছে?
  • Blank | ২৩ আগস্ট ২০১৪ ০০:০৮254265
  • তাহলে এটাও দেখে নিন
  • Lama | ২৩ আগস্ট ২০১৪ ০০:০২254264
  • এদিকে বলীবর্দ শুনে আমার থেকে থেকে আলিবর্দী খানের কথা মনে পড়ছে
  • T | ২২ আগস্ট ২০১৪ ২৩:৫৯254263
  • হা হা হা হা...চরম বানিয়েছে।
  • pi | ২২ আগস্ট ২০১৪ ২৩:৫৭254261
  • আর র না ড় হবে।আর পরের বিসর্গটা দেওয়া নেই, হবেওনা।
  • byaang | ২২ আগস্ট ২০১৪ ২৩:৫৭254262
  • দুচ্ছাই, গল্পের শেষটা উড়ে গেল। ঃ(
  • byaang | ২২ আগস্ট ২০১৪ ২৩:৫৬254260
  • কিন্তু এমন ভাটের রাতে ডিডিদা কই? তায় আবার শুক্কুরবার।
  • Atoz | ২২ আগস্ট ২০১৪ ২৩:৪৮254257
  • চন্দ্রবিন্দু আছে ????
  • Blank | ২২ আগস্ট ২০১৪ ২৩:৪৮254258
  • TVF এর এটা দেখেছেন?



    আগে শিপ অফ থিসিয়াস দেখতে হবে কিন্তু
  • byaang | ২২ আগস্ট ২০১৪ ২৩:৪৮254259
  • আমি এবার সেই ছাগলের গল্পটা বলবই বলব।

    ব্যাঙাচির অন্নপ্রাশনের কদিন আগে মায়ের সঙ্গে গেছি মানিকতলায়। ব্যাঙাচির নতুন বালিশ, পাশবালিশ, ছোটো তোশক এসব করাতে বালিশ-বিছানার দোকানে। তো দোকানের লোক বললে "কাল থেকে দোকান বন্ধ থাকবে, এখনই দোকানের পিছনে কারখানায় চলে যান, হাতে হাতে করিয়ে নিন।"

    সামনেই ইদ, মহালয়া, গান্ধীজয়ন্তী আরো কী কী সব ছুটি একটানা ছিল। আর কারখানা মানে একটা বারো বাই বারো ঘর। আমি দাঁড়িয়ে আছি, মা একটা টুলে বসে আছে, আর কারিগর তুলো ধুনছে। আর ঘরের কোনায় একটা এত বড় ধুমসো রামছাগল বসে আছে। আর তার সামনে এত এত নানারকমের আনাজ - বরবটি, টমেটো, গাজর কী নেই! সে ননস্টপ খেয়েই চলেছে আর কারিগরও এক মনে তুলো ধুনে চলেছে। আর ছাগলের গায়ের গন্ধে আমি ওড়না নাকে চেপে আর মা আঁচল নাকে চেপে অপেক্ষা করছি।

    বোর হতে হতে মাথায় কুচিন্তা এল। জিগালাম, "ছাগলটা আপনার? কী নাম? মানে ছাগলটার কী নাম?"

    কারিগর উত্তর দিল "আমার ছাগল। নাম রাখি নি। ছাগল বলেই ডাকে সবাই।"

    মা দেখি মুখে আঁচল চেপে থর থর করে কাঁপছে, মানে হাসছে।

    আমি আবার জিগালুম, "তা এ যে এত খাচ্ছে, শিগ্গিরি একে কাটা হবে বুঝি?"

    মা লাফিয়ে এসে আমার মুখ প্রায় চেপে ধরে আর কি! বলে "ছি ছি! ও কী কথা! ও ওনার পোষা, কত আদরের ছাগল!"

    কারিগর মাথা নেড়ে বলে "না দিদি ঠিকই বলেছেন। আর দুদিন পরেই কাটব, এখন খাইয়ে নিচ্ছি।"

    মায়ের দিকে একটা "হল তো?" চাউনি দিলুম।
  • pi | ২২ আগস্ট ২০১৪ ২৩:৪৪254256
  • চোখ বুঁজে আসলেই কি ছোটো হানুদার মনে হত ঘুমিয়ে পরেছে ?
  • Atoz | ২২ আগস্ট ২০১৪ ২৩:৪৩254255
  • কুমুদি, আছো যখন তখন এখানেই বলে দিই। চন্দ্রাবতীর বিষয়ে কোনো লেখা পেলে দিও প্লীজ।
    কুসুমকুমারীর জন্য আবারো থ্যাংকু, খুবই ভালো।
  • pi | ২২ আগস্ট ২০১৪ ২৩:৪২254254
  • উ না ঊ হবে।আর পরের শ টা দেওয়াও নেই, হবেও না।
  • Atoz | ২২ আগস্ট ২০১৪ ২৩:৪০254253
  • এত কঠিন ডাকনাম? বলিবর্দ্দ? লোকেদের দাঁতগুলোর জন্যই মায়া হয়। ঃ-)
  • h | ২২ আগস্ট ২০১৪ ২৩:৩৯254251
  • দীর্ঘ মুড়ি চিবোনোর সুখে আমার চোখ বুজে আশতো বলে আমাকে ছোটো বেলায় ছগল, যুবা বয়সে গরু ও প্রৌঢ়ত্ত্বে বলিবর্দ্দ বলে ডাকা হয়। আমাদের বাড়ির বড় রা একটু বরিশাইল্যা গ্রামীন ও সরল সাধাসিধে, পেটের কথা মুখে না এনে পারেন না, ইনডাইরেকট্লি কথা কন।
  • pi | ২২ আগস্ট ২০১৪ ২৩:৩৯254252
  • অনন্তমুর্তির মৃত্যুতে হিন্দুত্ববাদীরা নাকি সেলিব্রেট করছেন !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত