এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২২ জুলাই ২০১২ ১২:৩২25439
  • আর সইত্যের খাতিরে একটা কথা স্বীকার করে যাই। আমার না হু-আ খুব একটা ভাল্লাগে না। সেই বহুব্রীহি, নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, নীল হাতি, কয়েকটা হিমু, দু চারটে মিসির আলি।
    ব্যাস!
  • pi | ২২ জুলাই ২০১২ ১২:৩০25437
  • মানে, ঐ খুকী খুকী নায়িকাটি না।
    প্পন যার ছবি দিলে,সাহেব বিবি গ্যাঙ্স্টারের বাইজির সাথে তার মিল আছে কিছুটা। সুমন রঙ্গনাথনের মিল আছে মনে হল।
  • | ২২ জুলাই ২০১২ ১২:৩০25438
  • আগামী রবিবার সত্যমেব জয়তে'র আখরি এপিসোড।
  • pi | ২২ জুলাই ২০১২ ১২:২৬25435
  • ডেলি বেলির নায়িকাকে কারো ভাল লাগেনি ?
    কেশীদা, চিত্রাঙ্গদা ?
  • প্পন | ২২ জুলাই ২০১২ ১২:২৬25436
  • আমার কিছু বলার নেই তো। ঃ)

    হ্যাঁ, ভিদ্যা বালান আর নন্দিতা দাশ আমার লিস্টেও টপেই আছে।
  • pi | ২২ জুলাই ২০১২ ১২:২৪25434
  • কী মুশকিল, আমি তো অনেক ক্ষণ বলে দিয়েছি, কথা বলবো না। ঐ প্পন যা বলেছে, গজাল মেরে তো কিছু ঢোকানো যায় না।
    রাইট টু এডুকেশন বিল নিয়ে কথা হচ্ছে, আর অধিকারের কথা কোথা থেকে কেন আসছে, সেটা খায় না মাথায় মাখে, সেটা সত্যিই গজাল মেরে বোঝানো যায় না। চেষ্টা করাও পণ্ডশ্রম।
    আর সিক মেন্টালিটি নিয়েও নো কমেন্ট্স ঃ)
  • kc | ২২ জুলাই ২০১২ ১২:২১25432
  • নাঃ লিংডাকে এক্কেবারেই মনে ধরল না।। আমারে সিগন্যাল দ্যায় 'নো ওয়ান কিলড জেসিকার' বিদ্যা বালন। গুচ্ছের সিগন্যাল দ্যায় নন্দিতা দাশ, শাবানা আজমি, শ্রীলা মজুমদার। সিগন্যালে সিগন্যালে ছয়লাপ করে দ্যায় কৌশিকি চক্রবর্তী।

    তো এবার কও।
  • pi | ২২ জুলাই ২০১২ ১২:২১25433
  • সদা, এটা কন্স্টিটিউশানালি ভ্যালিড তো। প্রাইভেট, আনএইডেড স্কুলের উপর সরকার ইল্পোজ করতে পারে কিনা, সেই নিয়েই কেস হয়েছিল। সুপ্রীম কোর্ট জানিয়েছে, পারে।
    “To put an obligation on the unaided non-minority school to admit 25 per cent children in class I under Section 12(1) (c) cannot be termed as an unreasonable restriction. Such a law cannot be said to transgress any constitutional limitation. The object of the 2009 Act is to remove the barriers faced by a child who seeks admission to class I and not to restrict the freedom under Article 19(1) (g).

    আমার এটা নিয়ে একটাই কিন্তু কিন্তু। সেটা, শিক্ষার প্রাইভেটাইজেশনকে আরো বৈধতা দেওয়া হয়ে গেল কিনা নিয়ে। কিন্তু আবার মনে হচ্ছে, অলরেডি যে পরিমাণে হয়ে গেছিল, তাকে তো উপড়ে ফেলাও যাবে না। বরং এটা করলে প্রাইভেটাইজেশন আর এলিটত্ব বজায় রাখার জন্য এই স্কুলে পাঠানোর ট্রেন্ডটা হয়তো একটু কমবে ঃ)

    আর মামু, এই RTE সিস্টেমটা কিছুদিন চলার পরে ঐ বিভাজনকে আইডেন্টিফাই না করার ব্যাপারটা হয়তো বদলাতে পারে। কারণ এটা নিয়ে প্র্যাকটিকাল ক্ল্যাশ এখন অনেক বেশি হবে ঃ)
  • প্পন | ২২ জুলাই ২০১২ ১২:১৭25431
  • তোমার তেনাকে কি মনে ধরসে? (হেই লিংডা) ;-)
  • kc | ২২ জুলাই ২০১২ ১২:১৬25430
  • তো হ্যাঁ অপ্পন, আমাদের তক্কটা কি নিয়ে হচ্ছিল?
  • প্পন | ২২ জুলাই ২০১২ ১২:১৫25428
  • কিকি, এই ইস্যুতে কেউ তোমাকে পার্সোনালি কোণঠাসা করছে কিনা জানি না, তবে তোমার লেখা পড়ে মনে হল তুমি কোণঠাসা হয়ে আছ।

    এইটাই বলার ছিল যে এরকম মনে হবার কোন কারণ নেই, তা ইস্যুটা যতই "ব্যক্তিগত" ও "সেন্সিটিভ" হোক না কেন। আফটার অল গুরু একটা কিছু প্রাপ্তবয়স্ক মানুষের ঠেক মারার জায়গা, কেউ কাউকে গজাল মেরে মাথায় কিছু ঢোকাতে পারবে না। কেউ যদি সেই চেষ্টা করে, ওয়েল, দ্যাট'স হিজ অর হার ডিস্ক্রেশন।

    সো চিয়ার আপ!
  • kiki | ২২ জুলাই ২০১২ ১২:১৫25429
  • অসুখ টা সুখ হয়ে গেছে।

    আশা করি আর প্রশ্ন নেই।

    আমি থামলাম।
  • kiki | ২২ জুলাই ২০১২ ১২:১২25427
  • দমু,
    হ্যাঁ, আমিও খানিকটা দেখালাম ই। নিজেকে ততটা খারাপ নই প্রমান করার জন্য।ঃ)
  • kiki | ২২ জুলাই ২০১২ ১২:১১25426
  • পাই,
    দেখলে তোমার আর কিছু বলার নেই। খারাপ পেও না। অ্যাকচুয়ালী তুমি লোক তাতিয়ে যে আনন্দটা পাও সেটা খুব কাজের জিনিস নয়। অত্যন্ত সিক মেন্টালিটি।

    যদি সত্যি সমাজ পাল্টানোর থাকে তবে এভাবে হবে না, কখন ও হয় নি। ভাবনা গোড়া থেকে পাল্টাতে হবে। ইতিহাস ঘাঁটার ও খুব প্রয়োজন। হঠাৎ করে কাউকে টেনে অন্যকারোর সমান বলে চেঁচালে সমান করা যায় না। খুব কঠিন ভাবে আগে সুখ গুলো সারানো প্রয়োজন। যে ব্যধি নিরাময় হবার নয় বরং ছোঁয়াছে তাকে কঠোর হাতে দমন করা দরকার। সবাই লাফাবে শুনলে তবু আমার কি মনে হয় জানো! ঐ হাজার হাজার মেয়ে যে রাস্তায় পরে আছে তাদের সুস্থ জীবন না দিতে পারলে অন্তত ধরে ধরে তাদের অপারেশন করে বাচ্চা হবার রাস্তা বন্ধ করে দাও। খুব কড়া ভাবে এমনকি ক্ষমতা সম্পন্ন্য মানুষ দের ও ট্রিট করা হোক যাতে কোনো না চাওয়া বাচ্চা জেন পৃথিবীতে না আসে। অন্তত একটা ঠিক ঠাক জেনেরেশান আসুক। যারা সুস্থ ভাবে বড় হবে। তারাই তখন এগিয়ে নিতে পারবে। কিন্তু এসব হবেনা কোনোদিন। কখন ও হয়নি। রাজনীতির কারনে আর নিজের সুবিধে পাবার জন্য চিরকাল মানুষ কাউকে অক্ষম বানিয়েই রাখবে।
  • | ২২ জুলাই ২০১২ ১২:০৮25425
  • যাব্বাবা! এদিকে লোকে ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে দেখাতে চাইছে সে কত মহান!!! এই 'লোক'রা কে? অক্ষ? পাই? স্যান?

    আর ওদিকে কিকি সেই নিজের অভিজ্ঞতাই শেয়ার করছে। সেটা তাহলে কী দেখানোর জন্য???

    আর তোমাকে 'কোণঠাসা' করে আমার একটা ফুটো পয়সাও লাভ হবে না। মাইরী বলছি। তুমি আমার জীবনযাপনের কোথাও ... কোত্থাও একফোঁট্টাও নেই।
  • kiki | ২২ জুলাই ২০১২ ১২:০১25424
  • তুই কি করে বুঝবি আমি জানবো কি করে! আমি দেখলাম আমার বাচ্চাকে দিনের পর দিন বুলি করছে। আমার বাচ্চাটা জেনেই গেলো যে সে কিছু পারে না। কিছু করতে পারবে না। শেষে মরে যাবার কথাও ভাবতে লাগলো। এটা নিয়ে স্কুল কোনো ব্যবস্থা নিতে পারলো না। নিজে গিয়ে কথা বলে দেখলাম বাপ মা গুলো অত্যন্ত ছোটলোক। এইভাবেই বুঝলাম। যদিও ক্লাসের টিচার রা খুব হেল্প করতো।কিন্তু তারাও আমায় বললো তারা হেল্পলেস। অ্যাড্মিনের কথা শুনতে বাধ্য।

    তার আগের স্কুলে দেখলাম টিচার ই এই কাজটা দিব্যি করে রেখেছে। বাচ্চাদের দিয়ে এবং নিজে টিজ করে ছেলেকে শামুকের খোলে ঢুকিয়ে দিয়েছে। পারি পার্শ্বিক দেখেই জানলুম। এখানেও ছেলের মুখ থেকে গল্প শুনে, তার বন্ধুদের সঙ্গে কথা বলে আর টিচারদের ব্যবহার দেখেই বুঝতে পার্ছি। বোঝা না যাবার তো কারন নেই।
  • pi | ২২ জুলাই ২০১২ ১১:৫৯25423
  • আমি আর কিছু বলব না ঃ)
  • kiki | ২২ জুলাই ২০১২ ১১:৫৪25420
  • দমু, প্রশ্নটা বুঝলাম না।

    অধিকারের মানে?

    আমি বুঝতে পারছিনা ঠিক কি বলছো তোমরা। বাচ্চাদের অধিকার কবে, কোন যুগে আলাদা হলো তাদের মা বাপের ক্ষমতা ছাড়া। এটা কেমন ফালতু প্রশ্ন। চিরকাল বাবা মার ক্ষমতা হিসাবে তাদের বাচ্চারা সুবিধা পেয়ে এসেছে। চিরকাল। এটা কি আজ হঠাৎ করে গজিয়ে উঠলো নাকি? উচিত বলে অ্যাবসলিউট কিছু কবে হলো? এতে আমি কি ভাবি তা দিয়ে কি বা* ছেঁড়া যাবে তাও বুঝছি না। আমায় কোনঠাসা করে লাভ কি হবে তাও না।

    যদি সত্যি ভাবতে হয় তো আগে এই ভাবনাটা আনা উচিত যে অসুখ আগে সারানো উচিত।লাখে লাখে মানুষ এসে শহরের রাস্তায় পরে থাকছে। স্বাভাবিক ভাবেই প্রচুর বাচ্চা জন্মাচ্ছে যাদের রাস্তায় ই বড় হওয়া, তারা চিরকাল নানারকম অন্যায়ের শিকার হচ্ছে। তার বদলাও নিচ্ছে, ফুল ক্যাওস। কয়েকটা বাচ্চাকে ঘার ধরে উচ্চবিত্তের স্কুলে ঢুকিয়ে কোন ঘন্টা নাড়া হবে কে জানে! আমার কালকের কথাগুলো কেবল সেই প্রসঙ্গেই ছিলো।
  • প্পন | ২২ জুলাই ২০১২ ১১:৫৪25421
  • কিকিকে আমার তরফ থেকে একটাই প্রশ্ন। কারণ এই পয়েন্টটা আমি বুঝতে পারিনি।

    কী করে অভিভাবক হিসেবে আমি বুঝব আমার বাচ্চা"ছোটলোকের" বাচ্চার সাথে মানুষ হচ্ছে কি হচ্ছে না?
  • pi | ২২ জুলাই ২০১২ ১১:৫৪25422
  • হ্যাঁ। সেজন্যই ঐ স্কুল লেভেলের প্রেম স্টাডিতে একটা কন্ট্রোল হতে পারে। এই সময়েও এধরণের অসম প্রেম মোটামুটি ভাল মতন সংখ্যায় হয়ে থাকলে, তাহলে সোস্যাল কন্ডিশনিং এর ভূমিকাটা আরো পষ্ট হয়। অবশ্য স্টাডির মুশকিল আছে। মানে নানা ভাবেই তো ইন্টারপ্রিট করা যায়। যদি দেখা যায়, এমনি অসম বাল্য প্রেম অনেক কম হয়, সেটাকেও ইন্টারপ্রিট করা যায়, সোস্যাল কন্ডিশনিং অনেক ছোট থেকেই প্লে করছে বলে ঃ)
  • | ২২ জুলাই ২০১২ ১১:৫৩25419
  • আমার স্কুলের গপ্পটা একটু ডিটেলে লিখবো দুপুরে।

    ব্রতীনবাবু, সেক্ষেত্রে পাওলি (বা অন্য কেউ ও হতে পারে), জনপ্রিয়তা অর্জনের জন্যই ছত্রাক এর মত সিনেমায় অভিনয় করেছে এটা বলা কতটা ঠিক? আমার হেভি মেটাল শুনতে ভাল্লাগে না মানেই কি আমি বলে দিতে পারি যে হেভি মেটাল যারা গায় এবং যারা শোনে তারা জনপ্রিয়তার লোভেই করে।
    যদিও জনপ্রিয়তার জন্যি করলেও সেটা খারাপ কিছু নয়। কিন্তু সেটা তো আলাদা তক্কো।
  • kiki | ২২ জুলাই ২০১২ ১১:৪৫25418
  • প্রশ্ন গুলো প্লিজ। যেগুলোর উত্তর দিই নি।
  • প্পন | ২২ জুলাই ২০১২ ১১:৪৪25417
  • আর মামুর পয়েন্টটা ছিল কমপ্লিটলি ডি-ক্লাসড হবার মত সভ্যতা আমরা লিবেরালরা অর্জন করেছি কিনা। মনে হয় না। কোন দেশে কোন সভ্যতাতেই মানুষ কমপ্লিটলি ডি-ক্লাসড হতে পারেনি। নিয়ানডারথাল যুগে হয়ত ছিল তাই।
  • kiki | ২২ জুলাই ২০১২ ১১:৪৩25416
  • কিছুদিন আগে কোন জায়্গা থেকে লোকজনকে তুলে দেওয়া নিয়ে ব্যপক হৈচৈ হচ্ছিলো না? আমি ঠিক জানিনা ব্যাপারটা। তবে কেউ যদি জবরদখল করে কোনো জায়গায় থাকে তাহলে আমি জানিনা কোন রুলে তাদের সাপোর্ট করা যায়। কোনো মানুষকে হেল্প করা যায়। দুর্বল হলে। ঠিক তাকে দাঁড়ানো পর্জন্ত্য, কিন্তু কেন তাকে খাটে শুইয়ে রেখে, আহা উহু করে চালানো হবে দিনের পর দিন। আমার মাথায় ঢোকেনা। আমি আগেও বলেছিলাম। ভিয়েতনাম নিয়ে। ওখানে বস্তি গুলো তুলে দেওয়া হয় যখন তখন সেখানে যে বিল্ডিং ওঠে, সেখানে তাদের বন্দোবস্ত করা হয়। কিন্তু বিনে পয়সায় নয়। খুব কম সুদে তারা লোন শোধ করে সে ফ্ল্যাটের মালিক হয়। এবং তাদের নামের পাশে ঢেড়া পরে যায়, তাদের সাহাজ্য করা হলো সরকারের তরফ থেকে। ফলে তারা সজাগ থাকে। লড়ার ক্ষমতা তাদের হারিয়ে যায় না।

    আমাদের যায়। এই মানসিকতাটা থেকেই যায়। দিনে দিনে লোড বেড়ে চলেছে।
  • pi | ২২ জুলাই ২০১২ ১১:৪২25415
  • 'লোকে নিজের সাথে কি হয়েছিলো আর তাতে কে কতটা গ্রেট এই দেখাতে ব্যস্ত দেখে.. ', কাল ও এরকম কিছু কথা শুনেছিলাম। এগুলো একরকম করে পাঃ আঃ ই লাগে। এই দিয়েও আলোচনা হয় না।

    আর প্রশ্নগুলো অনেকেই অনেকবার ক্লিয়ারলি করেছে।
  • প্পন | ২২ জুলাই ২০১২ ১১:৪১25414
  • সেইটা তো একভাবে সত্যি বটেই। পরিণত বয়সে (১৮+) প্রেমে পড়লে লোকে সব কিছু দেখেশুনেই প্রেমে পড়ে।

    কিন্তু আমি বক্তব্যটা শুরু করেছিলাম এই বলে যে রিদ্ধির পাওলি দামের অ্যানালজিটা এইখানে ঠিক যাচ্ছে না।
  • pi | ২২ জুলাই ২০১২ ১১:৪০25413
  • মামু তো শুরুই করেছিল, এরকম আন্তঃসম্পর্ক খুব কম তৈরি হয়েছে তাই দিয়ে। বা রিদ্ধির দেওয়া উদাঃ র পরেও বলেছে, ঐ একটা লেভেলের পরে তার পরের স্তরে নিয়ে যাওয়া হচ্ছে না কেন। সেইজন্যই প্রেমের কথা আসছে। এরকম প্রেম ও খুব কম হয় ইত্যাদি।
  • kiki | ২২ জুলাই ২০১২ ১১:৩৪25412
  • যদিও আমি আর আগ্রহ পাচ্ছিনা এই দেখে যে লোকে নিজের সাথে কি হয়েছিলো আর তাতে কে কতটা গ্রেট এই দেখাতে ব্যস্ত দেখে, তবুও প্রশ্ন গুলো আরেকবার করা হোক যেগুলোর উত্তর আমি দেই নি।

    আরেকটা ব্যাপার ক্লিয়ার কেন লোকের হয়নি কেজানে! দায়বদ্ধতা থেকে করে দি। আমার কোনো আপত্তি নেই নীচুতলা, উঁচুতলা নিয়ে, পয়সার মাপকাঠি নিয়ে। যেটা নিয়ে আছে সেটা হলো রুচি, বাড়ীর শিক্ষা নিয়ে। আমি চাইবোনা ছোটলোকদের বাচ্চাদের সাথে আমার বাচ্চা থাকুক। একটা জিনিস ক্লিয়ার হওয়া দরকার ছোটলোক সব জাতি সব বিত্তের মধ্যেই থাকে। আমি চাইবো ডিসিপ্লিন্ড এবং ঠিক শিক্ষার মধ্যে বড় হোক আমার ছেলে। কারন কোনো বাচ্চা বাচ্চা বয়সে জানে না কোনটা ঠিক কোনটা ভুল। আর মা হিসেবে আমি চাই না আমার ছেলেটা অহরহ লড়ে মরুক। সিম্পল। যাস্ট একটা প্রশ্ন! যারা এত লিবারাল তারা যখন ভাট মারতে নামি দামী জায়গায় যায় তখন সেখানে কিছু নিম্নবিত্তের, না পালিশড লোকে যদি এদের সাথে একসাথে সেখানে ঢোকে এবং বেশ কিছু কম পয়সা দিয়ে সেই একই ডিশ খায় মন থেকে কোনো খোঁচাখুঁচি আসবে নাতো!

    সে যাগ্গে, পাইয়েদেবার ব্যাপারটা নানারকম হয়। অনেক সময় সাপেক্ষ। কিছুটা বলি, কেমন! হাজার হাজার মানুষ ও দেশ ছেড়ে অসহায় হয়ে এদেশে উঠলো। ঠিক আছে। তাদের লড়াই কোনভাবে ছোট করার নয়। তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পরলো। লড়ে নিলো। কিন্তু কিছু কিছু মানুষ সুযোগ নিলো। তাদের কেও ব্যবহার করলো রাজনৈতিক পার্টিরা। এরা গরীব মানুষ, এদের এই দিতে হবে, ঐ দিতে হবে। দেওয়া হলো। তারপর দেখা গেলো তারা কেবল নিতে অভ্যস্ত হয়ে উঠছে। খাটতে ততটা নয়। তারপর তারা যখন গাড্ডায় পরছে, তখন তারা কেবল জানে যে তারা গরীব মানুষ, তাদের সবাই সাহাজ্য করতে বাধ্য, দাবী হয়ে উঠছে তাদের কাছে। আমার কিন্তু দেবার মত লিংক নেই। ডেটা নেই।

    এই বেশ কিছু বছর আগে, সব ফুটপাথের হকারদের তুলে দেওয়া হয়েছিলো। গড়িয়াহাটার কাছে আমি এক বন্ধুর বাড়ী যাই। তার গায়েই একটি মল তৈরী হচ্ছে তখন,শুনলাম সেখানে বিকল্প জায়গা দেওয়া হয়। মজা হলো হকাররা সেই পাওয়া জায়্গা বিক্কিরি করে ফিরে গেছে তাদের ফুটপাথে।
  • | ২২ জুলাই ২০১২ ১১:৩৩25410
  • কঠিন প্রশ্ন দ। তবে আমার মনে যায় এটা খুব সাবজেক্টিভ। আমি একটু প্রাচীন পন্থী মানুষ। সিনেমায় সেক্স আসা খারাপ নয়। কিন্তু সে টা কত টো প্রকট ভাবে দেখাবো সেটা পরিচালকের ওপর নির্ভর করছে। অনেক ক্ষেত্রে ই এটা সাজেস্টিভ হতে পারে। মাদার সিনেমার কথা মনে করো' এই বৃষ্টি তে ভিজে মাটি'। সেই অসাধারান গান টির পরে মিলন দৃশ্য ছিল কিন্তু সাজেস্টিভ। সেটা ১৯৭৯। সময় বদলেছে। বাংলা অভিনেতা অভিনেত্রী পরিচালকের কল্যানে বাংলা দর্শক সাবালক হয়েছে। সাহসী দৃশ্য দেখতে অভ্স্ত্য হয়ে ওঠেছি। ১৯৮৪ এ পরমা। কিন্তু তাও ২০১১ তে ছত্রাক দেখতে আমি কমফর্টবল নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত