এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | ২৪ আগস্ট ২০১৪ ১৫:৩১254520
  • সায়ন, এটা কোন হাইল্যান্ড? কলকাতার? পার্ক/উড্স না উইলো?
  • kumu | ২৪ আগস্ট ২০১৪ ১৫:২৯254519
  • আমরা এই পুজোতে গত ৩০ বছর ধরে যুক্ত আছি তাই বড় মায়া।সদস্য সংখ্যা হঠাৎ খুব কমে মাত্র ৯ /১০ পরিবারে দাঁড়িয়েচে।সকলেই এরকম দেয়।আমরা অ্যাড আনতে পারি না তাই একটু বেশী দিই
    ।এই পুজো দেখে দিল্লীর অন্য পুজো সম্বন্ধে ধারণা করা খুব ভুল হবে।

    আমি ঝুমঝুমির রিহার্সাল দেখতে যেতে চাই।অমার পুজোর প্রধান আকর্ষণই ছিল নাটক ও রিহার্সাল।
  • π | ২৪ আগস্ট ২০১৪ ১৫:২৩254518
  • কোলকাতা ঃ)
  • jhumjhumi | ২৪ আগস্ট ২০১৪ ১৫:১৯254517
  • ধ্যেত,ওটা 'থাকছো' হবে।
  • jhumjhumi | ২৪ আগস্ট ২০১৪ ১৫:১৬254516
  • নাটকের নাম এখনো ঠিক হয় নি। পাইদিদি পুজোয় কোথয় থাকছো?
  • সায়ন | ২৪ আগস্ট ২০১৪ ১৫:১২254515
  • আমাদের নতুন আবাসনে দুর্গাপুজো ট্রাস্ট গঠন করা হচ্ছে, একেবারে আদব-কায়দা মেনে রেজিস্ট্রি করে। এখন পর্যন্ত মোট জনা পঞ্চাশেক বাঙালী হাইল্যান্ডে। দক্ষিণা পাঁচ করে। বাঙালীদের, ওই সিকি যেমন বলল। বাকিদের যাঁর যা খুশী। ইন্টারেস্টিংলি বাঙালী ছাড়াও অবাঙালীদের মধ্যে এই পুজো এবং অনুষ্ঠান ইত্যাদি নিয়ে উৎসাহের অন্ত নেই। স্পনসর যোগাড় করার চেষ্টাচরিত্তির জারি রয়েছে। জিমন্যাশিয়াম, স্যুইমিং পুলের পাড় ইত্যাদি ইনোভেটিভ জায়গায় ঘনঘন মিটিনও চলছে। নট ব্যাড অ্যাট অল।
  • jhumjhumi | ২৪ আগস্ট ২০১৪ ১৪:৩৬254514
  • নবনীতা দেবসেন এর রূপকথা সমগ্র থেকে একটা গল্প নিয়ে নাটক করছি।
  • π | ২৪ আগস্ট ২০১৪ ১৪:০৬254513
  • ঝুমঝুমি, পুজোয় এবার কী নাটক হচ্ছে ?
  • π | ২৪ আগস্ট ২০১৪ ১৪:০৪254512
  • অপুর পাঁচালিতে বাবার মৃত্যুর দৃশ্যটা কি প্রথমদিকেই নাকি অনেকটা মিস করলাম ?
  • PM | ২৪ আগস্ট ২০১৪ ১৩:৫৯254511
  • অর্পন, নিউটাউনে পুজো ওর্গানাইজ করে কমপ্লেক্স এর সোসাইটি।

    আমিও ওখানে থাকি না। আগে চাঁদা দিতাম না, কিছুই হতো না। ওরা প্রচুর বিজ্ঞাপন পায়।

    গত বছর ১২০০ টাকা দিয়েছি (তাই চেয়েছিলো সোসাইটি)। পুজোয় ফ্ল্যট-এ ছিলাম। নানা প্রোগ্রাম হলো, নাটক হলো---রোজ দুপুরে কম্যুনিটি খাওয়া ফ্রিতে। আমার ফ্ল্যাট এর পুজোর অভিজ্ঞতা এই প্রথম। খুব এনজয় করেছি। আমাদের ফ্ল্যাটের পুজোটা নিউটাউনের সেরা হয়েছিলো কারুর বিচারে
  • সিকি | ২৪ আগস্ট ২০১৪ ১৩:৩৭254510
  • তেইশ থেকে পঁচিশটি বঙালি পরিবারের উদ্যোগে মূলত আমাদের পুজো চলে। ঐ দশ বিশ পঞ্চাশ করে দিতে হয়, জাস্ট বাঙালি হবার সুবাদে। বাকিরা ভক্তিভরে দেয়, ঐ ব্যাপারটি আমার নেই, আমায় তাই বুকে পাথর চেপে দিতে হয় - এই আর কি।
  • jhumjhumi | ২৪ আগস্ট ২০১৪ ১৩:১৪254508
  • বাপরে, পুজোর চাঁদা দশ হাজার! আমাদের এখানে পনেরশো থেকে সতেরশো করাতেই লোকে দেবে না বলছে, অথচ ঐ টাকায় পুজো চালানো যে কি মুস্কিল! ঃ-(
  • π | ২৪ আগস্ট ২০১৪ ১৩:১১254507
  • মামু, তুমি সেদিন পুলিশবিরোধী মিছিল কত কত হচ্ছে, কত বড় হচ্ছে সেই নিয়ে বলছিলে। এটা পড়েছ ?
    Online fundraisers for Ferguson police officer Darren Wilson surpassed the amount of money raised for Michael Brown's family as the officer's supporters gathered at an afternoon rally Saturday.

    Supporters of Wilson, the police officer who shot and killed Michael Brown in Ferguson, Mo., came to Barney's Sports Pub in south St. Louis.
  • robu | ২৪ আগস্ট ২০১৪ ১২:৫১254506
  • ডেকার্স লেন,
    সখেরবাজার এর চাইনিজ ব্রেকফাস্ট, শুধু রবিবার।
  • robu | ২৪ আগস্ট ২০১৪ ১২:৫০254505
  • বি,
    ১) রাধুবাবুর কবিরাজি কাটলেট, কালিঘাট মেট্রো
    ২) পরে আরো দেবো, মোবাইল থেকে লেখা চাপ।
    টই খোলা হোক।
  • π | ২৪ আগস্ট ২০১৪ ১২:৪২254504
  • আহা, রাজ্যসভা টিভির দৌলতে রজিত কাপুরকে কেমন আবার দেখা হয়ে যাচ্ছে ! আর শ্যাম বেনেগাল বানিয়েছেন ও বেশ। শান্তনু মৈত্রের টাইটেল ট্র্যাকটাও ভারি ভাল। পুরো ব্যাপারটাই।
  • kc | ২৪ আগস্ট ২০১৪ ১২:১৬254503
  • দিল্লিতে যখন থাকতাম, মানে সেই কমোড যুগেরও আগে, সেসময় একবার দুর্গা পুজোতে হাজার টাকা চেয়েছিল। দিইনি। একশো টাকা দিতে, প্রচুর কথা শুনিয়েছিল, কী কী সেবামূলক কাজ করা হয় সেসবের লিস্ট দিয়েছিল। আমিও পাল্টা আমাদের সারগাছি মিশনের কাগজ দিয়ে পুজো কমিটিকে কিছু সাহায্য করতে অনুরোধ করেছিলাম।

    তারপর থেকে কথা বলত না।
  • dc | ২৪ আগস্ট ২০১৪ ১২:০৭254502
  • এটা ঠিক বলেছেন, বিপুল পরিমানে ভেজ খাবার দেখলে যে কিরকম গা গুলোয়, কি বলব।
  • সিকি | ২৪ আগস্ট ২০১৪ ১২:০১254501
  • এরা সত্যি - পারেও বটে।

    নতুং ফ্ল্যাট যে বিল্ডারের, তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হল শারুখ। নেমন্তন্ন এসেছিল বাইশ তারিখ "গৃহপ্রবেশ সেলিব্রেশন"এর। সাথে একটা মেটালের মাঝারি সাইজের গণেশমূর্তি। সঙ্গে "বলিউড নাইট"। সবাই স্পেকুলেট করে নিয়েছিল শরুখকেই আনা হচ্ছে। বিল্ডারের পিআরে ফোন করলে ওরা খুব ঘ্যাম দেখিয়ে বলছিল,"ইটস আ বিইগ সাসপেন্স, নট টু বি ডিসক্লোজড"।

    আলটিমেটলি এসেছিল গায়ক অভিজিৎ আর চাঙ্কি পান্ডে। তারা আসার আগেই আমরা অবশ্য কেটে পড়েছিলাম। হেব্বি মোজা জ্বলেছে, অঢেল খাবার, কিন্তু সমস্ত ভেজ ছিল, কারণ বিল্ডারের সারনেম জৈন।

    মোদ্দা কথা হেব্বি মোজা জ্বলেছে, আমার তাও ফেজ ওয়ান নয়, কিন্তু কীসের যে গৃহপ্রবেশ হল কে জানে, এমনকি ফেজ ওয়ানের লোকেরও চাবি পায় নি, পজেশন ডেট কবে, তাও জানায় নি তাদের। :)

    আর দুগ্গাপুজোয় দশ হাজার চাঁদা দিতে হয় যেখানে, সেখানে আমি এখন থাকি। যখন তখন ছাদ থেকে দেয়াল থেকে পলেস্তারা খসে পড়ে।
  • Arpan | ২৪ আগস্ট ২০১৪ ১১:২৯254500
  • আর কুমুদি বলবেন না। জেবনটা এই করে শুকনো কাঠের মত হয়ে গেল। ;-)
  • Abhyu | ২৪ আগস্ট ২০১৪ ১১:২১254499
  • মোটে পঁচিশ হাজার, আরেকটু দিতে পারলে ভালো হয় :)
  • Arpan | ২৪ আগস্ট ২০১৪ ১১:১৮254498
  • মোট না, মোটে হবে। মোটে পঁচিশ হাজার?!
  • Abhyu | ২৪ আগস্ট ২০১৪ ১১:১৭254497
  • কুমুদি পনের হাজার দেন, সাথে ছেলেরা আরো পাঁচ পাঁচ দশ হাজার? মানে শ্যামলদার সম্মানে মোট পঁচিশ হাজার?
    আমি বাপু কোনো কালে দিল্লিতে থাকতে পারব না।
  • kumu | ২৪ আগস্ট ২০১৪ ১১:১২254496
  • অর্পণ খুব ভালো বাবা।কিপিটাপ।
    আমরা ১৫ দিয়ে থাকি, ছেলেরাও ৫ করে দেয়।তবে প্রায় ঘরের পুজো হয়ে গেছে,আরেকটু দিতে পারলে ভালো হয়।
  • Arpan | ২৪ আগস্ট ২০১৪ ১১:০৭254495
  • না রে ভাই, মনে আছে। ঝামেলাও যাচ্ছে। এই আজ সকালে মনে হয় ফাইনালি জ্বরটা সারল। এখন ঘন্টাকয়েক মেয়ের স্কুলের ক্রাফট আর নেচার প্রোজেক্টের কাজ করতে হবে। বিকেলে জন্মদিনের নেমন্ত আছে।

    দেখি, কাল সৌরভের সাথে কথা বলি। ওর স্টকে আরো কিছু গল্প হ্যাজ। সব একসাথে কম্পাইল করে লিখব।
  • Abhyu | ২৪ আগস্ট ২০১৪ ১১:০৩254494
  • আহা ডেডলাইন কেন? একটু ইন্ডাইরেক্টলি মনে করিয়ে দিলাম আর কি
  • Abhyu | ২৪ আগস্ট ২০১৪ ১১:০২254493
  • তুমি জানলে কি করে? সামনে খান্ডারণী বলার সাহস হয়নি নিশ্চয়ই!
  • | ২৪ আগস্ট ২০১৪ ১১:০১254492
  • 'হেসে কথা বলে' র পরে একটি কমা ',' হবে
  • | ২৪ আগস্ট ২০১৪ ১০:৫৯254491
  • না ওগুলো করতে পারে না, বেআইনী। আমাকে অমনি ভয় দেখাতে চেয়েছিল। ভেবেছিল একলা মেয়ে থাকে, হেসে কথা বলে একটু চমকালেই পেয়ে যাবে।
    বোঝে নি ব্যাটারা কী করতে যাচ্ছে। :-)) পরে নাকি বলেছিল 'বাপরে দেখে বোঝা যায় না এমন খান্ডারণী!!' আমি শুনে নির্মল আনন্দ পেয়েছিলাম। :-))))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত