এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৪ আগস্ট ২০১৪ ২১:১৩254552
  • ২২৩ প্লাস সন্দেহবাতিক-একে মুখপোড়া বলাই যায় এমনকি পোড়ামুখো মিনসে বল্লেও দোষ হয় নাঃ)
  • h | ২৪ আগস্ট ২০১৪ ২১:১০254548
  • হপ্তায় চার পেগ? হিমালয় গেলেই পারো।
  • kc | ২৪ আগস্ট ২০১৪ ২১:১০254549
  • অবশ্যি মাসে একদিন লুচি মাংস। আর একদিন মাংস-ভাত খেয়েই থাকি। ও হ্যাঁ, হপ্তায় চার পেগ হুস্কিলও পেটে পড়ে।
  • h | ২৪ আগস্ট ২০১৪ ২১:০৮254547
  • নানা শোভা বাজারে। একজন আছে। বয়স মিনিমাম ২২৩। সন্দেহবাতিক। কিন্তু লোক ভালো। স্টেরয়েড দেয় না।
  • h | ২৪ আগস্ট ২০১৪ ২১:০৬254544
  • এরা মটনে চোখ দিয়েছে, তুই আবার হুইস্কি তে দিলি। মানে সব কটা হতছ্ছাড়া। তবে সিগারেট ছেড়ে দিয়েছি সম্পূর্ণ, সকলে অবাক হয়ে গেছে, খুব নিশ্বাসে কষ্ট হছিলো, রাতের পর রাত ঘুম হছিলো না, এখন বেটার।
  • kc | ২৪ আগস্ট ২০১৪ ২১:০৬254545
  • যাহ!! বলতে বলতে গোল শোধ। ঃ-((
  • | ২৪ আগস্ট ২০১৪ ২১:০৬254546
  • এ কোন ডাক্তার? ইন্দো?
  • h | ২৪ আগস্ট ২০১৪ ২১:০৪254542
  • ষোল মাসে আঠেরো কেজি ইজ ওয়ান্ডারফুল। আমাকে বলেছে, আশি করতে আল্টিমেটলি, তাতে আমায় বত্রিশ কমাতে হবে, কিন্তু আপাতোতো বাইশ কমাতে বলেছে, নইলে নাকি ডেন্জার জোন। আমি বলেছি, চুপ কর মুখপোড়া।
  • | ২৪ আগস্ট ২০১৪ ২১:০৪254543
  • হনু সত্যি!! বাড়ির লোকগুলো আপদবিশেষঃ(

    'সংযম' অভ্যাস দিয়ে শুরু করলেই ওজন দু চার কেজি এমনিই কমে যাবে;)
  • cm | ২৪ আগস্ট ২০১৪ ২১:০৩254541
  • শক্ত অসুখ ছাড়া সুস্থ লোকের ওজন কমতে পারে নাকি? অতি মাত্রায় না বাড়লেই হল।
  • kc | ২৪ আগস্ট ২০১৪ ২০:৫৮254538
  • *আর
  • kc | ২৪ আগস্ট ২০১৪ ২০:৫৮254539
  • হানুদা, টেনশন লেনেকা নেহি। কেকে কে ফলো করুন। ষোল মাসে আঠারো কেজি কমেছে। ১০৬ থেকে ৮৮। তারপর র কিছুতেই কমছে না। ঃ-((
  • h | ২৪ আগস্ট ২০১৪ ২০:৫৮254540
  • কি আশার বাণী, বল বল।
  • h | ২৪ আগস্ট ২০১৪ ২০:৫৭254537
  • আমি কিন্তু খাই খুব অল্প, মানে ঐ পরিমাণে হয়তো অরিজিত মুখুজ্জে সুপুরি খায়, কিন্তু সব ধরণের খাবার খাই তাতেই এতো আপত্তি না ভাবা যায় না। সেদিন ডাক্তার দেখাতে গিয়ে একটু কাটলেট খেয়ে এসছি, এমনকি ডাক্তার ও চোটপাট করলো, ব্যাটা চারিদিকে লোক রেখেছে। এরা ভারত রাষ্ট্রের চেয়েও বেশি কন্ট্রোল ফ্রিক ঃ-)
  • T | ২৪ আগস্ট ২০১৪ ২০:৫৩254535
  • প্রথমে এককেজি বাড়িয়ে নিয়ে তারপর একসময় দুকেজি কমালেই হবে। শুরুটা ইম্পর্ট্যান্ট।
  • h | ২৪ আগস্ট ২০১৪ ২০:৫৩254536
  • দ্যাখ আমি মরব না, উপন্যাস অর নো উপন্যাস, কিন্তু এই সহজ সত্যটা এরা বিশ্বাস করে না বলে অল্প মটন খেলে এতো কথা শোনায় যে কোনো তৃপ্তি হয় না, পরের দিন আবার খেতে হয়। এতে কার লাভ হচ্ছে বল ঃ-)
  • π | ২৪ আগস্ট ২০১৪ ২০:৫২254534
  • হানুদাকে কি একটু আশার বাণী শোনাবো ?
  • | ২৪ আগস্ট ২০১৪ ২০:৫০254533
  • ওরা আসলে তিনটি নয়, খান তিরিশেক আশা করছে। বছরে একটি।
    আমরাওঃ)
  • h | ২৪ আগস্ট ২০১৪ ২০:৪৮254532
  • কিন্তু সেটা কি কঠিন না?
  • kiki | ২৪ আগস্ট ২০১৪ ২০:৪৫254531
  • ঃ))))
  • T | ২৪ আগস্ট ২০১৪ ২০:৩৮254529
  • :)))
  • Abhyu | ২৪ আগস্ট ২০১৪ ২০:৩৮254530
  • মানে মাসে এক কেজি কমাতে হবে।
  • h | ২৪ আগস্ট ২০১৪ ২০:৩৪254528
  • মাসে না, মাস থেকে, বলেছে দেড় দুই বছরের মধ্যে নাকি ২২ কেজি কমাতে হবে। আর বোলিশ না, এই চাপ নেওয়া অসম্ভব। আর পরিবারের মহিলাগণ বহুত চেচামেচি আরম্ভ করেছে, যত বলছি, আমি বাংলা সাহিত্যের মোড় ঘুরিয়ে দেওয়া অন্তত তিনটি উপন্যাস না লিখে মরব না, কেউ বিশ্বাস করছে না, স্বতঃস্ফুর্ত প্রতিভায় কারো আস্থা নাই ;-)
  • | ২৪ আগস্ট ২০১৪ ১৯:০৮254527
  • আহা কে না জানে লোভ পাপ আর পাপে মৃত্যু! তবে মাসে বাইশ কেজি ওজন কমলে বাত্থুম লাগবে না হনু। পাপ এর ধাপ টা জাম্প দিয়ে এমনিই পঞ্চভূতে বিলীন হয়ে যাবে!!!:(
  • Arpan | ২৪ আগস্ট ২০১৪ ১৭:২৮254526
  • অসাধারণ গোল!!!
  • π | ২৪ আগস্ট ২০১৪ ১৫:৫৯254525
  • তোমাদের নাটক কোনদিন ?

    আমাদেরও তো পুজো মানেই ছিল নাটক, নৃত্যনাট্য আর তার রিহার্সাল। নাটকও আবার বড়দের আর ছোটোদের আলাদা। বড়দের মধ্যেও কোন কোন বছর মহিলা পুরুষ আলাদা বিভাগ। মা ই বেশিরভাগ সময়ে ছোটোদেরগুলো করাতো বলে আমাদের বাড়িতেই রিহার্সালগুলো হত। সেই দু' কামরার ঘরে কীকরে ঐ কুড়ি পঁচিশটা বাচ্চা কাচ্চা, তাদের মা দিদি, গানের জন্য আবার আলাদা দল সব মিলিয়ে এই রিহার্সালমোচ্ছব চলতো, এখন ভাবতে কেমনি অবাক লাগে ! তবে অনেকসময়ই গ্রুপে গ্রুপে ফেজে ফেজে রিহার্স্যাল চলতো। আর সবাই মিলে একসাথে হলে ক্লাবঘর, আর স্টেজ বাঁধা হয়ে গেলে তো স্টেজই।
    সব মিলিয়ে মজা আর মজাই। আর ছিল ড্রেস ঠিককরা পর্ব। সে আরো মজা। আমার বন্ধুরা বেশিরভাগ নাচ বা নাটক করতো বলে আর নাচ আর নাটক মানেই ভালো ভালো সাজগোজ। ঝকমকে পোশাক। দৃশ্যে দৃশ্যে পোশাকবদল ! মেকাপ। ওদিকে গান করা মানে তো একটা সুতির শাড়ি পরা। আমি তাই প্রতিবারই বায়না ধরতাম, আমি কিছুতেই গান করবো না, আমারো বন্ধুদের মত 'পাট' চাই। শেষমেশ পেতামও। গান করতে তখন আমার এমনিতেও ভাল লাগতো না। ফাংশনে তো নাই। স্কুলে আর কে আমার কাঁদুনি শুনবে, না করে উপায় ছিলনা। খালি চেয়ে চেয়ে অন্যদের ধলমলে ড্রেস আর সাজগোজে নজর দেওয়া ছাড়া গত্যন্তর ছিলনা। তাই সব শখ এই হাউসিং এর পুজোর ফাংশনেই মেটানো। মোটে নাচতে পারতাম না তবু নাচা চাই।
    এখন বৌদি করায়। অন্য ঘরে বসে ভাইঝি আর তার সাঙ্গোপাঙ্গোদের চেয়ে চেয়ে দেখি আর ...

    ছোটোবেলায় মা কে বলতাম তুমি কোনোদিনও বুড়ি হবেনা। এখন মনে হয় হয়েই গেল। এই রিহার্সালের সময়গুলো এলে মনে হয়।
  • jhiki | ২৪ আগস্ট ২০১৪ ১৫:৪৫254524
  • আমাদের বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গতবছর একটা সার্ভে করা হয়েছি। কিন্তু সেই সার্ভে অনুযায়ী মেম্বারদের স্টেজ পারফরমেন্স খুব বাজে গ্রেড পেয়েছিল। তারপর থেকে বৌদিদের গোঁসা হয়েছে। গতবার পুজোতে শুধু বাচ্চাদের অনুষ্ঠান হয়েছিল, বিজয়া তে সাহানা বাজপেয়ী ও আরো দু-একজনকে কলকাতা থেকে আনা হয়েছিল।

    গতবার সারা বছরের চাঁদা ২০০ ডলার ছিল, এবার আবার কমিয়ে ১২০ ডলার করেছে.... মনে হচ্ছে বৌদিদের গোঁসা কমেছে, পুজো এলে বোঝা যাবে ঃ)

    তবে এবার তো পুরো মাঝসপ্তাহে পুজো... খুব বেশী হলে অষ্টমীর সকাল/রাতে যাওয়া হবে।
  • kumu | ২৪ আগস্ট ২০১৪ ১৫:৩৯254523
  • আর অভ্যু ২৫ বলে কেন?? ১৫ তো।
  • সায়ন | ২৪ আগস্ট ২০১৪ ১৫:৩৬254522
  • PM, বাপরে না না ওগুলোর কোনওটাই না। এটা লুরুতে। পূর্বা হাইল্যান্ড।
  • kumu | ২৪ আগস্ট ২০১৪ ১৫:৩২254521
  • এই পুজো হয়তো পরের বার আর হবে না।তখন আমি ঝুমঝুমির পুজোয় যাব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত