এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ২৭ আগস্ট ২০১৪ ২৩:১৪254880
  • এরা জাকার্তা থেকে কিছুটা দূরে একটা শহরে থাকে, ভারতীয় নামের শহর, নামটা বিস্মরণে ডুব মেরেছে।
  • aranya | ২৭ আগস্ট ২০১৪ ২৩:১৩254879
  • কনট্যাক্ট ইনফো -র ব্যাপারে যেটা লিখলাম - খুব জরুরী কিছু নয়, কখনো কথা হলে জিগাতে পার
  • jhiki | ২৭ আগস্ট ২০১৪ ২৩:১১254878
  • ঠিক আছে, তবে আমার মনে হয় ওরা পরিচিতই হবে, হয়ত এখানে একই স্কুল। আপনার পরিচিত কি জাকার্তা ইন্টারন্যাশনাল না গান্ধী মেমোরিয়াল? আমার পরিচিত ছেলেটি গান্ধীর।
  • aranya | ২৭ আগস্ট ২০১৪ ২৩:০৯254877
  • আমি মেয়েকে ভারতে পড়তে পাঠানোর চেষ্টা চালাচ্ছি - সম্ভব হবে বলে মনে হয় না
  • aranya | ২৭ আগস্ট ২০১৪ ২৩:০৭254876
  • ঝিকি, এই সেকেন্ড ইয়ার-এর ছেলেটির কনট্যাক্ট ইনফো নতুন যাওয়া বাচ্চা-টাকে দেওয়া যায় কিনা, একটু জিজ্ঞেস কর তো
  • jhiki | ২৭ আগস্ট ২০১৪ ২৩:০৫254875
  • আমি এতটা ছিলাম না ;)
    ছেলেটার বাবা-মা ডে স্কলার ছিল।

    আমার ছানা এরকম করলে তাকে কলেজ পাঠিয়ে আমার ওড়ার প্ল্যান ভেস্তে যাবে ঃ)
  • aranya | ২৭ আগস্ট ২০১৪ ২২:৫৯254874
  • এট্টু হোমসিক তো ফিল করতেই পারে
  • jhiki | ২৭ আগস্ট ২০১৪ ২২:৫৮254873
  • সে গত শীতেও এসেছিল, আবার ডিসেম্বরেও আসবে ..... এখনও বাচ্চা থেকে গেছে ঃ)
  • jhiki | ২৭ আগস্ট ২০১৪ ২২:৫৫254872
  • আমার খুব ঘনিষ্ঠ এক পরিবারের ছেলেও পার্দুতে পড়ে। এবার সেকেন্ড ইয়ার। সামার ভ্যাকেশনে বাবা-মার কাছে এসেছিল, কয়েকদিন আগেই ফিরল।
  • aranya | ২৭ আগস্ট ২০১৪ ২২:৫১254871
  • ঝিকি-র দেশ থেকে একটি বাঙালী পরিবার আমার বাড়ী ঘুরে গেল - ছেলেকে পার্দু ইউনিভে ভর্তি করাতে এসেছিল
  • jhiki | ২৭ আগস্ট ২০১৪ ২২:২৪254870
  • বাড়ীতে এক দুদিন মায়ের দৌলতে 'তোমায় আমায় মিলে' দেখলাম, দেখে তো 'দিয়া অউর বাতি হম' এর বাংলা ভার্সন মনে হল।
    'ধূপ কিনারে'-র নাম আমিও এই প্রথম শুনলাম, ইমতিহান দু একটা পর্ব দেখেছিলাম।
  • | ২৭ আগস্ট ২০১৪ ২১:৫৯254869
  • এইটা?



    যাইহোক অজ্জিত ১৬ সপ্তাহে ১৮টা বই শেষ করেছে দেখে আমিও ভেবেছি নেটে ঘোরা কমাব। কমিয়েছি ইতিমধ্যেই খানিক।
    হুমম।

    ব্যাঙ,
    শ্রাবণী তো পড়াশোনা (গপ্পের বই নয়, সিরিয়াস পড়াশোনা) করছে বলে ফেবু ডিঅ্যাকটিভেট করেছে। ঐজন্য বলি এফবি পিউরিটি লাগাও। ঠিক টের পাবে কে কবে অফ গেল, কে তোমায় ডিলিট মারল .....
  • kc | ২৭ আগস্ট ২০১৪ ২১:৫৬254868
  • আমি কিন্তু শুনেছি। ৯৫%এর মধ্যে হলেও আমি কিন্তু দেখেওছি।
  • Ishan | ২৭ আগস্ট ২০১৪ ২১:৫৩254867
  • শুনিনি মানে হল আপনারা ৫%। আমজনতার কাছে ওই সিরিয়াল পৌঁছয়নি। :-)
  • Ekak | ২৭ আগস্ট ২০১৪ ২০:৪৩254866
  • যত প্রাচীন কালের কথা।
  • byaang | ২৭ আগস্ট ২০১৪ ২০:৪০254865
  • কুমুদির পোস্টেও লেখা আছে।
  • byaang | ২৭ আগস্ট ২০১৪ ২০:৩৯254864
  • ধুপ কিনারে কোন সিরিয়াল সেটা কি আমার, রেশমির এবং দু-য়ের পোস্টে লেখা নেই???
  • Arpan | ২৭ আগস্ট ২০১৪ ২০:৩২254863
  • আমিও শুনিনি।
  • Ishan | ২৭ আগস্ট ২০১৪ ২০:৩১254862
  • ধুপ কিনারে আবার কোন সিরিয়াল? নামই শুনিনি তো।
  • b | ২৭ আগস্ট ২০১৪ ১৯:৫৮254860
  • কেন, কেন, মহাসতী সাবিত্রী তো হই হই করে চলছে। কোন চ্যানেল জানি না অবশ্য। সেদিন আদ্ঘন্টা ধরে সাবিত্রীর দাঁতমাজা দেখলাম।
  • byaang | ২৭ আগস্ট ২০১৪ ১৯:৫৮254861
  • তা হবে। কিন্তু কোথায় মেরিনা খান আর কোথায় ফিরদৌস দাদি।
  • Arpan | ২৭ আগস্ট ২০১৪ ১৯:৪৯254859
  • ফিরদৌস দাদি ছিল ছোট বোনের ভূমিকায়।
  • Ekak | ২৭ আগস্ট ২০১৪ ১৯:৪৭254858
  • ইন্ডিয়াতে রিয়ালিটি সিরিয়াল বানালে কেমন চলবে মনে হয় ? আপনারা তো সিরিয়াল দর্শক। একটু শুনি।
  • Atoz | ২৭ আগস্ট ২০১৪ ১৯:৪৩254857
  • আহারে সিরিয়াল! আমার এক আত্মীয়া সিরিয়াল দেখে দেখে ফেড আপ হয়ে গেছেন, বলেন একই রকম সব কেচ্ছা কেলেংকারী সব গপ্পে। জিগালেন নতুন রকমের কোনো কাহিনি নিয়ে যেমন কিনা পাহাড়ে জঙ্গলে অভিযান অথবা ঐতিহাসিক/ পৌরাণিক কালের চমৎকার সব আখ্যান এসব নিয়েসিরেল বানাতে পারে না? আমি কইলাম টাকা দেবে কে? গৌরী সেন? এইসব তিন বিয়ে চার বিয়ে ঝগড়া কেচ্ছা এসব তো ঘরের মধ্যেই দেখানো যায় কিন্তু ঐসব রোমহর্ষক পাহাড় জঙ্গল গুহাগহ্বর সমুদ্র মরূদ্যান এসব দেখাতে খরচা অনেক।
    ঃ-)
  • byaang | ২৭ আগস্ট ২০১৪ ১৯:৩৫254856
  • আবার সেই পুরানো সিরিয়াল নিয়ে কথা হচ্ছে অথচ শ্রাবণী নেই। ঃ( ওকে আর ফেসবুকে ও পাই না খুঁজে।
  • byaang | ২৭ আগস্ট ২০১৪ ১৯:২৯254855
  • তনহাইয়ার গল্পটা ছিল দুই বোনের। ঐ নিজেদের পুরোনো বাড়ি বড় বোন আবার কিনে নেবে।
  • byaang | ২৭ আগস্ট ২০১৪ ১৯:২৪254854
  • হ্যাঁ কুমুদি ডাক্তারদের নিয়ে।

    আর ইমতিহানটা ধুপ কিনারের অবলম্বনে হয় নি (গুলিয়েছিলাম) আরেকটা পাকিস্তানি সিরিয়াল তনহাইয়াঁর গল্প অবলম্বনে হয়েছিল, বড় বোন হয়েছিল রেণুকা সাহানে।
  • kumu | ২৭ আগস্ট ২০১৪ ১৯:২০254853
  • ধূপ কিনারে কি ডাক্তারদের নিয়ে ?একটা বাড়ীর ওনারশিপ নিয়ে গল্প?
  • byaang | ২৭ আগস্ট ২০১৪ ১৯:০৮254852
  • দু, তুমি আজ ধুপ কিনারের কথা বলে মন ভালো করে দিলে। রেশমিকেও থ্যাংকিউ।
  • byaang | ২৭ আগস্ট ২০১৪ ১৯:০৭254851
  • ধুপ কিনারে-র কথা বললে দু? ধুপ কিনারে? উফ্ফ ওরকম ভালো সিরিয়াল আমি আর দেখি নি। ছোটো বোন হয়েছিল মেরিনা খান। ঐরকম স্পন্টেনিয়াস অভিনয় আর কক্ষনো দেখি নি।

    এইচেসের পর আমরা পাঁচ বন্ধু সল্টলেকের সিএ মার্কেটের ভিডিও পার্লার থেকে ক্যাসেট এনে দেখেছিলাম। দেখে তো হাবুডুবু অবস্থা। পরে দূরদর্শনেও ইমতিহান বলে একটা সিরিয়াল হয়েছিল ধুপ কিনারের গল্প অবলম্বনে, রেনুকা সাহানে, অলকনাথ ছিল। ছোটো বোন যে হয়েছিল সে তো মেরিনা খানের ধারেকাছেও আসে না। এই তো গত বছরেই মেরিনা খান দিয়ে সার্চ করে দেখছিলাম, এখন চুলগুলো সাদা হয়ে গেছে কিন্তু তাতেও কী ভীষণ ভালো দেখাচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত