এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৩০২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • j | 230.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১২:১৪518488
  • বিবিদা হাইড না?
  • bb | 127.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১২:১৭518489
  • হ্যাঁ - এদিক আসুক, উজিয়ে গিয়ে ধোলাই দেবঃ)
  • PT | 213.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১২:২২518490
  • ১২ বছর ধরে শিখলে "ভালো" শেখা হয় এমন ধরে নেওয়ার কোন কারণ নাই। তাইলে আমরা ছোটবেলা থেকেই বাংলা শিখেছি বলে সব ৭০ বছরের বাঙালীর বাংলা ৩৫ বছরের বাঙালীদের থেকে বেশী ভাল হয় বোধহয় - কে জানে!!
  • কল্লোল | 230.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১২:২৩518491
  • তিন বচ্ছর জর্মন শিখে একটা মানুষ জর্মন মেয়ের সাথে পেম কচ্ছে, পাউরুটি মাখম, শোর, গরু, বাঁধাকপি পজ্জন্ত কিনছে। তব্বে?
  • lcm | 34.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১২:২৪518492
  • বেশ ১২ বছরে ভালো হয় না।
    তাহলে স্কুলিং ব্যাপারটাই ক্লাস সিক্স থেকে শুরু হোক - তাই তো?
  • PT | 213.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১২:২৫518493
  • সুর্য আছে আকাশে ম্মনব না ঠিক করেছি-আপনি কি করবেন?
  • lcm | 34.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১২:২৬518495
  • যে কোনো জিনিস বেশী দিন চর্চা করলে ভালো হয়।
    তাই তো বলে।
  • | 132.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১২:২৬518494
  • ধুর lcm দা কিচ্ছু জানে না।

    শোন আমি বলে দিচ্ছি। যদি তুমি বলো ১২ বছর কোন একট বিষয় পড়ে বেশী শেখা যায় ৬ বছরের থেকে। তখন তোমাকে ডেটা কালেক্ট করে দেখাতে হবে কোনো কোন ক্ষেত্রে ১২ বছর পড়ে ৬ বছর পড়ার থেকে বেটার রেজাল্ট করেছে ( জীবনে পোতিষ্ঠা, মাইনে কত, কত সাইজের আন্ডার ওয়ার পরে ইত্যাদি)।

    তবেই না? কিচ্ছু জানে না। একদম বুকা!! ঃ))))))))))))))))
  • | 132.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১২:২৭518497
  • বিবি দা, তোমার ওখনে যবো তো বটেই এখন আরো কাছে। ঃ)

    তবে আড়ং ধোলাই দিও না প্লিজ ঃ))
  • bb | 127.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১২:২৮518498
  • মগজে কারফিঊ......
  • | 132.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১২:৩০518499
  • আমি যদি লাল হতাম ( ভগবান করুন যেন কোন দিন না হতে হয়) আগে ভুল স্বীকার করে তারপরে তর্ক করতাম।
  • PT | 213.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১২:৩১518500
  • পটি ট্রেনিং-এর আগে বাচ্চাকে স্কুলে পাঠানো তো হালের ঘটনা। আমরা আর কে কবে ৫ বা ৬ বছর বয়সের আগে স্কুলের মুখ দেখেছি? আমি তো কেলাস থিরি থেকেই পড়াশুনো শুরু করেছিলাম।
  • কল্লোল | 230.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১২:৩২518501
  • মাইরী, তক্কের আর মাথামুন্ডু নেই। হচ্ছে ভাষা শেখা নিয়ে কথা। অঙ্ক কোদ্দিয়ে এলো।
    তবে তো কেজি থে ফিজিক্স শুরু কল্লেই হয়। সব নীলু ভোর, আইনটাইন, স্যাটা ভোস হয়ে যাবে ঃ-))
  • PT | 213.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১২:৩৮518502

  • অন্ততঃ লালেদের ভুল স্বীকার করানোর আগে এটা জানাও যে সত্যেন বোস আর অসীমা চ্যাটার্জী বাংলায় বিজ্ঞান শেখার ব্যাপারটি শুরু করে ভুল করেছিলেন কিনা?
  • riddhi | 118.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১২:৪৭518503
  • এখন শুরু করার কথা ভাবলে শুধু 'ভুল করেছি' বলে পার পেয়ে যেতেন না, লোকে ধরে কেলাত। আচ্ছা সত্যেন বোসের কোন বাণীই কি এই পুরো ঝ্যাম টার জন্য দায়ী? ফ্র্যানক্লি স্পিকিং ঐ লম্ব সম্পাদ্য এসব শুনলে আজকাল হেভি ঝাট জ্বলে। আগে ভালই লাগত।
  • lcm | 34.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১২:৪৮518504
  • ভুল/ঠিক কিছু নয়। প্রাইমারী থেকে ইংরেজী তুলে দেওয়া একটা এক্সপেরিমেন্ট ছিল। দ্বিতীয় ভাষা শেখা কখন শুরু করতে হবে তা নিয়ে বিতর্ক থাকতে পারে। মুশকিল হল দুটো,

    ১) ইন জেনারেল, দ্বিতীয় ভাষা যখন মিড্‌ল স্কুলে শুরু হয়, সেটা এক/দু বছর কম্পালসারি থেকে, তারপর অপশন্যাল। যেমন, ছিল সংস্কৃত বা হিন্দী। কিন্তু, ইংরেজী ৬-১২ ক্লাস অবধি বাধ্যতামূলক। মানে ইংরেজী পাশ না করলে হাইস্কুল পেরিয়ে কলেজে যাওয়া অসম্ভব। এবং হায়ার সেকেন্ডারি র ইংরেজীর মান নামিয়ে অ্যাডজাস্ট করা হয় নি, অনেক পরে হয়েছে। যার ফলে, অনেক স্টুডেন্টদের কাছে ৬-১০ ইংরেজী শিখে ১১-১২র ইংরেজী বিভীষিকায় পরিণত হয়।

    ২) মাতৃভাষায় উচ্চশিক্ষার সুযোগ সকলের পাওয়া উচিত। এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সেই উদ্দেশ্য দেখলে এই প্রয়াস ভালো। কিন্তু, রাশিয়ান ভাষায় বা জার্মান ভাষায় যেভাবে উচ্চশিক্ষার বইপত্র ছিল, বাংলায় সেভাবে ভাষার পরিমার্জ্নার চিন্তাভাবনা হয় নি এবং বইপত্র ছিল না। রাতারাতি বাংলায় জুলজি বা ক্যালকুলাস বই লেখা হলেও তার মান তেমন ভালো ছিল না। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বাংলায় পড়া যেত না (রাশিয়ান বা জার্মান রা কিন্তু পড়ত)। টাইমিং ঠিক হয় নি, বাংলা ভাষায় বইপত্র তৈরী হলে তারপর এই উদ্যোগ নিলে ভালো হত।

    ডিঃ ব্যক্তিগত মতামত IMHO, রাজনৈতিক ছাপ নাই।
  • PT | 213.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১২:৫৩518505
  • NCERT-র উপলব্ধিঃ

    The English teaching profession has consistently recommended a relatively late (Class IV, V, or VI) introduction of English.......

    (নজরটানঃ এই লাইনটি বার বার পড়ুন) The popular response to systemic failure has been to extend downwards the very system that has failed to deliver.

    The level of introduction of English has now become a matter of political response to people’s aspirations,
    RENDERING ALMOST IRRELEVANT AN ACADEMIC DEBATE on the merits of a very early introduction.

    http://www.ncert.nic.in/new_ncert/ncert/rightside/links/pdf/focus_group/english.pdf
  • | 132.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১২:৫৮518506
  • তাছাড়া ভুল মোটামুটি দু রকমের হয়ঃ

    ১) ভৌগলিক এবং
    ২) ঐতিহাসিক
  • lcm | 34.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১২:৫৯518508
  • ইউরোপিয়ান কমিশন কিন্তু তা বলছে না - এই যে,

    ... In 2002 the Heads of State and Government meeting in Barcelona called for further action to improve the mastery of basic skills, in particular by teaching at least two foreign languages from a very early age.

    http://ec.europa.eu/languages/language-teaching/early-language-learning_en.htm
  • lcm | 34.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১৩:০১518510
  • যদি "কম্পালসারি" সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখতে হয়, তবে আর্লি এজ ইস রাইট টাইম। শুধু EU (ইরোপিয়ান কমিশন) নয় (আগে যে লিংক দিলাম), ইউএস/কানাডা র চিল্ড্রেন এডুকেশন এক্ষপার্টরা কিন্তু অনেকেই একই মত পোষন করেন।
  • | 132.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১৩:০১518509
  • ধরুন আমি কিচ্ছু জানি না। যাকে বলে নাদান খোকা। ( পরিভাষায় যাকে বলে লে-ম্যান)।
    এখন আমার প্রশ্ন দুটোঃ

    ১)একট ভুল ঠিক কিনা সেটা বলার জন্যে অন্য রেফারেন্স আনতে হবে কি?

    ২)যদি হয় কেন?

    মনে রাখবেন আমাকে বোঝানোর মত সহজ করে লিখতে হবে কারন আমি লে-ম্যান।
  • Hatem | 147.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১৩:১৪518511
  • piggy-backing ;-)
  • lcm | 34.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১৩:১৭518512
  • আহা, সে তো আছেই, সবই তো পরছাইয়া। হয় রাশিয়া, নয় ইউরো, নয় আমেরিকা ...
  • Hatem | 147.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১৩:২১518513
  • না না, আমি সে অর্থে বলি নাই;-)
  • lcm | 34.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১৩:২৪518514
  • তাইলে?
  • Hatem | 147.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১৩:৩০518515
  • ধাঁধা;-)
  • bb | 127.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১৩:৩৭518516
  • ব - তুমি ল্যাদোষদার piggy-back করছ বলছে
  • Hatem | 147.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১৩:৩৯518517
  • ২/১০ ;-)
  • কল্লোল | 230.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১৩:৫৬518519
  • আমার এই ইউরোপিয়ান ব্যাপারটায় একটা কিন্তু আছে। এই যে "ফোরেন" ল্যাঙ্গোয়েজ শিখতে বলছে সেই "ফোরেন" গুলো কি?
    হিন্দি? বাংলা? ফারসী? উর্দু? জাপানী? চীনা? নাকি স্প্যানিশ, জর্মন, ফ্রেঞ্চ, ইতালিয়ান, রাশিয়ান, পর্তুগীজ, ইংরেজি।
    জানতে খুব ইচ্ছে হয় ইউরোপে কোন ইস্কুলে ছোট কেলাস থে হিন্দি, বাংলা, ফারসী, উর্দু, জাপানী, চীনা শেখায়।
  • Hatem | 147.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১২ ১৪:০১518520
  • যদ্দুর মনে পড়ছে ইউকে-তে ক্লাস ফাইভ (সিক্সও হতে পারে) থেকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে হয়। সেখানে অপশন আছে - টিপিক্যালি জার্মান, স্প্যানিশ, ফ্রেঞ্চ। চীনা/জাপানিও আছে বলেই মনে হচ্ছে। এমনকি কিছু স্কুলে বাংলা/হিন্দিও আছে। তবে সেগুলো খুব লোকালাইজড। যেমন ধরুন সাউথহলের স্কুলে হয়তো হিন্দি থাকতে পারে - অপশনাল, গ্লাসগোতে নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন