এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৯ আগস্ট ২০১৪ ১৮:০৩255060
  • আমাদের এ বছরের মত গরমকাল শেষ হয়ে আসছে।যদিও ৯০ এফ এ পুড়ে যাবার মত রোদ এবছর সাতদিনও হয় নি-তবুও নানাবিধ বেরি,আপেল সবাই সবুজ থেকে লাল হয়ে গেছে।আরো গাঢ় লাল হয়ে কেউ কেউ ঘাসে ঝরে পড়বে আর পাতারা হলুদ। মেপল আর ক্র্যাব অ্যাপেলের কালচেসবুজ পাতায় অল্পসল্প লালের ছোপ- দেশে দুগ্গাদির আসার সময় হয়ে গেলো, এখানে বাতাসে হেমন্তের গন্ধঃ)
  • সিকি | ২৯ আগস্ট ২০১৪ ১৮:০১255059
  • কলকাতায় থেকে থেকে ব্ল্যাঙ্কির মনটা নষ্ট হয়ে গেছে। কারুর ভালো দেখতে পারে না।
  • Blank | ২৯ আগস্ট ২০১৪ ১৭:৫২255058
  • কি বাজে গরম একটা জায়গা। কত কষ্ট করে ট্রেন থেকে বাস ধরতে হয়।
  • Kaju | ২৯ আগস্ট ২০১৪ ১৭:৪৬255057
  • বলুন কুমুদি। ঃ)
  • Kaju | ২৯ আগস্ট ২০১৪ ১৭:৪৫255056
  • আর আমাদের এখানে দূরে সল্লেকের ঝিলের ওপর নীল মেঘ ঘন হয়ে জমেছে, সন্ধ্যে নামার মুখে মনে হচ্ছে নীল পাহাড়। কাচের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে, প্লাস ভেতরে ঠান্ডা ঠান্ডায় বসে সব মিলিয়ে মনে হচ্ছে...
  • kumu | ২৯ আগস্ট ২০১৪ ১৭:৪৩255055
  • দিল্লী বুনানের কী ক্ষেতি করেছে?
  • kumu | ২৯ আগস্ট ২০১৪ ১৭:৪২255053
  • কাজু এসেছিল?অ কাজু!!
  • Blank | ২৯ আগস্ট ২০১৪ ১৭:৪২255054
  • দিল্লীর বৃষ্টি, দিল্লীর কাশফুল - সব ই
  • সিকি | ২৯ আগস্ট ২০১৪ ১৭:৩১255052
  • বিষ্টি না হওয়া সত্ত্বেও যমুনার পাড় ধরে কী থোকা থোকা কাশফুল ফুটেছে রে ভাই! যমুনা ব্যাঙ্ক স্টেশন থেকে ইন্দ্রপ্রস্থ স্টেশন পর্যন্ত রেললাইনের ধারটা শুধু সাদা, যমুনার জলটুকু বাদ দিলে।
  • Blank | ২৯ আগস্ট ২০১৪ ১৭:১৬255051
  • ব্যাং দি কি এর বিরুদ্ধে পিটিশান করবে?
  • jhiki | ২৯ আগস্ট ২০১৪ ১৬:৫৪255050
  • থ্যাংকু সে দি।
  • নেতাই | ২৯ আগস্ট ২০১৪ ১৫:১১255048
  • না না আমি কোথেকে লিখবো। এমনি ফাজলামো করছিলাম।
  • jhiki | ২৯ আগস্ট ২০১৪ ১৫:০৭255047
  • নেতাই, শিগ্গিরি লেখো ঃ-)
  • jhiki | ২৯ আগস্ট ২০১৪ ১৫:০৪255046
  • b, লিংক দিতে পারবেন??
  • নেতাই | ২৯ আগস্ট ২০১৪ ১৫:০৩255044
  • 'সৎ পাত্র'র ইংরেজী অনুবাদ আমি লিখছি। নাম দিয়েছি 'অনেস্ট গ্রুম'। বাকীটা পরে লিখবো।
  • Blank | ২৯ আগস্ট ২০১৪ ১৫:০৩255045
  • কমরেড রাজদীপ দা। হ্যা বা ড্ডে উইথ ফিকে লাল সেলাম।
  • b | ২৯ আগস্ট ২০১৪ ১৫:০২255043
  • সুকান্ত চৌধুরীর অনুবাদ দেখুন।
  • সে | ২৯ আগস্ট ২০১৪ ১৪:৫৯255042
  • না হওয়াই বিধেয়, অমন পোলিটিক্যালি ইন্‌কারেক্ট পদ্য।
  • jhiki | ২৯ আগস্ট ২০১৪ ১৪:৫৭255041
  • 'সৎ পাত্র'র কি কোন ইংরেজি অনুবাদ হয়েছে? যদি হয়ে থাকে তাহলে কি কেউ দিতে পারবেন?
  • kumu | ২৯ আগস্ট ২০১৪ ১৪:৫০255039
  • খুব সুন্দর আইডিয়া দিয়েছেন সে।
  • সে | ২৯ আগস্ট ২০১৪ ১৪:৫০255040
  • হ্যাং বলে দেখুন। কারণ বাচ্চাদের মাথায় এত অদ্ভুত সুন্দর সুন্দর আইডিয়া থাকে - যা ধেড়ে লেখকের মস্তিষ্ক থেকে কোনোকালেই বেরোবে না। এটা হবে ওদের নিজেদের গড়া নাটক। চাপিয়ে দেওয়া ডায়ালগ মুখস্ত নয়। ইম্‌প্রোভিজেশনের সবচেয়ে গোড়ার কথা হলো ইম্যাজিনেশন - শিশুদের সে ভাণ্ডার অফুরন্ত।
  • pinaki | ২৯ আগস্ট ২০১৪ ১৪:৪৭255038
  • হ্যাঁ, এটা ভালো আইডিয়া। কিন্তু মুশকিল হল আমি তো কাজটা করব না। যে করবে তাকে বলে দেখি।
  • সে | ২৯ আগস্ট ২০১৪ ১৪:৪১255037
  • পিনাকী,
    যদি নাটক করবারই প্ল্যান থাকে (আন্দাজে সেটাই ধরে নিচ্ছি), তবে এই থীমটা নিয়ে বাচ্চাদের ইম্‌প্রভ থিয়েটার করালে কেমন হয়? তাতে স্ক্রীপ্টের গন্ডীর মধ্যে আবদ্ধ থাকা নেই, প্লাস বাচ্চারা নিজেরাও অনেক উপাদান জুড়ে দিতে পারে এবং যেটা মূল উদ্দেশ্য অর্থাৎ লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে বাচ্চাদের অ্যাওয়ারনেস জাগানো - সেই ব্যাপারটা অনেক বেশী ফলপ্রসূ হতে পারে। এই অ্যাঙ্গল্‌টা ভেবে দেখেছেন কি? ইম্‌প্রভ্‌ থিয়েটারের এটাই মজা।
  • kumu | ২৯ আগস্ট ২০১৪ ১৪:৩৬255036
  • দেখেচ?সরল মনে একটা কথা কইলাম আর অম্নি কাজ চাপাচ্চে!!!
    সেই নাটকের কুশীলবরাই এখন কত বড় হয়ে গেছে।সে আর পাওয়া যায় নাকি।নিজেরা লিখে ন্যাও না কেনে!!
  • kumu | ২৯ আগস্ট ২০১৪ ১৪:৩১255035
  • আমার ছেলে যমজ ভাই সেজেছিল আর নাটকের শেষে বই ইত্যাদি নিয়ে গম্ভীরভাবে বলেছিল বাবাকে বলো সাইকেলটা নিয়ে আসতে।
  • pinaki | ২৯ আগস্ট ২০১৪ ১৪:৩০255034
  • আপনি যদি কিছু জোগাড় করতে পারেন, আমায় একটু pinakimitra74 অ্যাট জিমেল এ মেল করে দেবেন?
  • pinaki | ২৯ আগস্ট ২০১৪ ১৪:২৯255033
  • সেই নাটকের স্ক্রিপ্ট পাওয়া যাবে কুমুদি? বিখ্যাত হওয়ার দরকার নেই। কিছু একটা পাওয়া গেলেই হল।
  • pinaki | ২৯ আগস্ট ২০১৪ ১৪:২৮255032
  • নীল বনাম গোলাপী, বারবি বনাম বেনটেন - এগুলো নিয়েও গল্প হওয়া উচিৎ। ঠিকই। ছোটোবেলা থেকে এই স্টিরিওটাইপিং কী যে বিরক্তিকর!
  • kumu | ২৯ আগস্ট ২০১৪ ১৪:২৬255031
  • বিখ্যাত কারো লেখা না,লেখকের নাম মনে নেই।এটা আমাদের এখানে নাটক হয়েছিল,,অনেক দিন আগে।জন্মদিনের পার্টি ইত্যাদি থাকায় খুব জমে গেছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত