এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১২:৪৫255330
  • দে অত খুশি হোয়ো না। ব্যাঙাচির লেজ মনে হয় খসেই গেছে, মুখ দিয়ে এমন সব বুলি বেরোচ্ছে।
    আজ ভোরে নিজেই নিজের ট্যাবে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠে পড়তে বসেছিল। বললাম "কী রে এখন কেন? কোনোদিন তো দেখি না, এত সকালে উঠতে? কাল তো খুব বললি 'উই উইল ম্যানেজ', আমি না গেলে কাল কী করে যেতিস ভিতরে?"
    উত্তর এল "ওটা না বললে তুমি ফোনে আরো অনেক প্রশ্ন করেই যেতে।"
  • lcm | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১২:৪৪255329
  • আম্মিও, ব্যাঙাচির বোল্টদর্শনে আনন্দ পাইসি। আমারো খুব শখ, শক খাবার।
  • নেতাই | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১২:৪০255328
  • এইভাবে কায়দা করে আবাপ ছেপেছিল ঃ))
    http://tinyurl.com/kunhvrm
  • | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১২:৩৮255326
  • ওঃ ঈশানী! উনি তো টইতে লিখলেও নিজের চেনা লোকজন ছাড়া খুব একটা উত্তর দেন না।
  • dd | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১২:৩৮255327
  • কেসির সাথে আমিও দল পাকালাম।

    দীপক হাল্দারের স্পীচের যে টুকু আমি শুনেছিলাম - তাতে আমারো কিছু খারাব লাগে নি। ওটা বৃথাই সেনসেশনালাইজ করা।
  • de | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১২:৩৫255325
  • ব্যাঙাচির বোল্ট দেখার খবরে খুব আনন্দ পেলাম - বোল্টকে ছুঁয়ে এলে আম্মো চান করতে অস্বীকার কত্তুম!
  • kc | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১২:৩৩255324
  • দীপক হালদার পুরোটা কী বলেছিল জানতেও পারলাম না। আগা নাই পাছা নাই শুধু ওই একটা সেন্টেন্সকে ধরেই ত্যানা পেঁচিয়ে যাওয়া। ঠিক ওই "মার্ক্সবাদ সর্বশক্তিমান, কারণ ইহা সত্য ...... " র মতন কেস।

    আর ঐ একটা সেন্টেন্সএ কিই বা ভুল বলেছে? মানুষ যতদিন থাকবে, ততদিন তার বদামোও থাকবে, এরকম কিছু মানেই তো হয়!! নাকি? নাকি আমিই একটু কম কম শুনেছি?
  • dd | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১২:৩০255323
  • আর কেডিকে।

    বোধয় ঈশাণীর কথা কইলে? তাই তো? আপোত্তি থাকবে কোন দুঃখে? পরের ভাটেই আলাপ হবে।

    আসোলে ভাটে বা টইতে নিয়মিত লিখলেই বেশীর ভাগ সময় লোকের সাথে "আলাপ" হয়ে যায়। কার কি বয়স,ভুঁড়ির মাপ, ভুতে কখনো চাঁটিয়েছে কি না,মুলো খায় কি না ইঃ সব জরুরী ও নিতান্তো ব্যক্তিগতো খপর তো ও ভাবেই জানা যায়।
  • নেতাই | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১২:২৭255322
  • দীপক হালদারের খবর আবাপ ছেপেছিল। অন্য খবরের সাথে লুকিয়ে।
  • Ekak | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১২:২৬255321
  • বারবার স্নান করলে মানুষ ভিজে যায়।
  • dd | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১২:২৫255320
  • হ্যাঁ,হ্যাঁ।
    এই মিডিয়া কবারেজটা খুব গোলমেলে ব্যাপার।
    আমি তো খুব টি ভি দেখি। আর যাবোতীয় কাগোজ পড়ি।

    নেশনাল সব চ্যানেলেই খুব তোলপাড় করছে মুর্শিদাবাদে হিন্দুদের সৎকার করতে দেওয়া হচ্ছে না, বাংলাদেশী জামাতিরা হুমকি দিয়ে যাচ্ছে। টিএম সি তাতে মদত দিচ্ছে। জামাতকে টাকাও পাঠিয়েছে,...... এইসব। কিন্তু কলকেতার কাগজে কিছু দেখি না।

    এর আগে দীপক হালদার ("যদ্দিন পৃথিবী থাকবে তদ্দিন রেপ ও চলবে") - সেটাও দেক্গলেম বাংলা কাগোজে উল্লেখই কল্লো না। কোনো ষড়যন্ত্রো তো নয় কেননা অন্টি মমতা কিছু লিখতে পারলে তো বাদ্দায় না ? তবে ?

    হোয়াট ইজ দ্য বিকস ?
  • byaang | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১২:২১255319
  • আরে মানুষ দিনে অন্তত একদুইবার তো স্নান করে। সকাল সাতটায় বেরোতে হয় বাড়ি থেকে। তখন অনেক বেশি ঠান্ডা থাকে বলে তখন স্নান করে না। বাড়ি ফিরে ব্যাগ নামিয়েই ফুটবল খেলতে দৌড়ায়। সাতটায় বাড়ি ফিরে তখন স্নান করে। কাল তো স্নানই হল না। তো রাতে বাড়ি ফিরে তখনও করবে না? :-O
  • Arpan | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১২:১৬255318
  • এই শীতের রাতে রোজরোজ স্নান?

    ক্ষী ভয়াবহ!!
  • | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১২:১৪255317
  • সারদা নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসে খুবই ভাল কভারেজ দিচ্ছে।

    ইদিকে তাপস্পাল ত্রারপরে কই গেল? ব্রেইন স্ট্রোক থেকে ছাড়া পেল নাকি?
  • cm | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১২:০৯255316
  • Pure Cambogia Ultra এইটার নাম শোনছেন? খেলে নাকি স্যাটাস্যাট ওজন কমে যাচ্ছে।
  • de | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১২:০২255315
  • টাইমসে রোজ সারদা আর টিএমসির আরো নানা কীর্তিকলাপ নিয়ে পেজ বরাদ্দ থাকে - এটাকেও উপ্রে ফেলা হোক।
  • নেতাই | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১১:৫৮255314
  • আবাপ তে বেশী দেখাচ্ছে, কিন্তু বাকি সর্বভারতীয় প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়াও খবরগুলো ভালো কভার করছে।
    তাপস পালের খবর সবাই দেখিয়েছিল বেশ গুরুত্ব দিয়ে।
    আজকের রেডিফের প্রথম পেজের খবর-
    http://tinyurl.com/q9sp4c2
  • Ekak | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১১:৫৫255313
  • সিপিআইএম এর পর দ্বিতীয় জগদ্দল টা আবাপ। উপড়ে ফেলা জরুরি।
  • kd | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১১:৪৭255312
  • লুরুর ২২ বছরের বাসিন্দা একজনের সঙ্গে আলাপ হল কাল। উনি গুরুতে নিয়মিত লেখেন এমনকি বইমেলা সংখ্যায় ওনার একটি লেখাও বেরিয়েছে। গুরুর এতো পাবলিক লুরুতে থাকলেও ওনার সঙ্গে কারুর আলাপ নেই শুনে আশ্চর্য লাগলো (অবিস্যি উনি ভাটিয়ালি বা টইপত্তরে আসেন না)।

    ওখানে কেউ যদি ওনার সঙ্গে আলাপ করতে বা কোন ভাটে ডাকতে ইচ্ছুক হয়, আমি ওনার ফোন্নং ইমেল করে দিতে পারি (ওনার পারমিশন আছে)।

    ও হ্যাঁ, ওনার হাতে দু'তিনটে বইমেলা ইস্যু পাঠিয়েছি, পাইদিদি বলে দিয়েছিলো।
  • cm | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১১:৪৩255311
  • বলতে পারলেন যে তিনোরা সৎ নয়। নিরপেক্ষতায় কতখানি টোল পড়ল খেয়াল আছে?
  • | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১১:৪০255310
  • সুত্র নqয় সুর
  • | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১১:৩৯255309
  • ইচ্ছা তো সকলেরই কিছু না কিছু থাকে। আবাপ'রও থাকে, শ্রাবণ টোডি, কি যেন বাজোরিয়ারও থাকে। তবে মানুষের ভোট ছাড়া কি আর সফল হয়? সে তো এককালে আবাপ তথা সুমন চট্টো'ও 'অগ্নিকন্যা' 'অগ্নিকন্যা' করে খুব নাপিয়েছিল। সফল হয় নি। আর না হতেই কোঁত করে সুত্র বদলে ফেলেছিল।
  • lcm | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১১:৩৩255308
  • ব্যাঙ্গালোরে বোল্ট ! কি কান্ড!
  • quark | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১১:৩২255307
  • খেয়েচে! তাইলে শুধুই মানুষের ভোটে সরকার (গভর্ণমেন্ট) আসে না? তার জন্যে সরকার (আবাপ) এরও ইচ্ছা-অনিচ্ছা থাকে? পাল্টানো সময়ের গপ্পো!
  • byaang | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১১:২৯255306
  • দু-মাসির জন্য আরো একটুখানি।
    বোল্ট রেসের পরে ফেন্স ধরে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত হাঁটেন যাতে দর্শকরা ওনাকে ধরাছোঁওয়ার মধ্যে পান। উক্ত বালকটিও দুটি আঙুল দিয়ে বোল্টকে ছুঁতে পেরে রাতে বাড়ি ফিরে স্নান করতে অস্বীকার করেন।
  • dd | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১১:২৬255305
  • তিনো আর আবাপের গপ্পোটা ভালো লাগলো না।

    সাম্রাজ্যবাদটাদ কিসসু নেই? মাত্রো দুশো আড়াইশো কোটি টাকার জন্য শ্রেণী চরিত্রো বদল হয়ে গ্যালো অ্যাতো ঐতিহ্যশালী প্রতিষ্ঠানের? বাংলার বুকে ডেকে আনতে চায় খেটে খাওয়া মানুষের সরকার?

    সি আই এ করে টা কি?
  • byaang | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১১:১৯255304
  • হুঁ দু, গেছিলাম। বলা ভালো যেতে বাধ্য হয়েছি।

    ছুটির পর স্কুল অফিস থেকে ফোন করা হল আমাকে, "আমি বন্ধুদের সঙ্গে চিন্নাস্বামী স্টেডিয়াম যাচ্ছি বোল্টকে দেখতে।"
    অ্যাঁ সে কী রে! খুব আস্পদ্দা বেড়েছে। ঢুকবি কী করে? ঢুকতে দেবে কেন? তোর কাছে তো টাকাও নেই! কী করে যাবি?
    "উই উইল ম্যানেজ" কনফিডেন্ট এক বাক্যের উত্তর।
    ওরে দাঁড়া দাঁড়া। আমি আসছি। একটু দাঁড়া।
    পড়িমড়ি করে অটো নিয়ে পৌঁছলাম।

    যাওয়ামাত্রই হম্বিতম্বি। "এত দেরি করে এলে? আমার বন্ধুরা চলে গেছে। কেন আমাকে দাঁড়াতে বললে? ওরা আমাকে টীজ করছে। কত দেরি হয়ে গেছে। শুরু হয়ে গেছে।" এইসব শুনতে শুনতে দেড়মণি স্কুলের ব্যাগ বইতে বইতে অটোড্রাইভারদের হাতেপায়ে ধরতে ধরতে এবং প্রত্যাখ্যাত হতে হতে অবশেষে এক অতি নচ্ছার লোকের অটোয় চাপলাম। সে আদ্ধেক রাস্তা গিয়ে বাকি রাস্তা যেতে অস্বীকার করে মাঝ রাস্তায় নামিয়ে দিল। মানে যাবে ইডেন আর নামিয়ে দিল এক্সাইড মোড়ে, এরকম ব্যাপার। আবার হাঁটা। স্টেডিয়ামে পৌঁছে শুনি পুমার শোরুম থেকে পাস জোগাড় করতে হবে, তবে সেই পাস দেখিয়ে ঢুকতে হবে। তখন গেটের সামনে দাঁড়িয়ে ভ্যালিড পাসধারীদের সকাতর অনুরোধ "এক্স্ট্রা পাস হবে?"
    তারপর দুটো পাস পেয়ে ধন্য হয়ে, ক্রিকেটে বোল্টের টীমের কাছে যুবির টীমের হেরে যাওয়া এবং রেসে যুবির কাছে বোল্টের হেরে যাওয়া দেখে যখন বেরোলাম তখন পিক অফিসটাইমের ভিড়। না কোনো খালি অটো, না কোনো বাসে জায়গা। সঙ্গে এক মুগ্ধ বালক আর তিনটে ব্যাগ। একটা বাসে দুটো সিট খালি দেখেই কোনোরকমে উঠে বসা। ঘন্টা দেড়েক বাদে মাঝরাস্তায় নেমে ছেলের বাবার গাড়িতে ওঠা এবং ঘরে ফেরা রাত সাড়ে দশটায়। এদিকে আজ তিনটে পরীক্ষা।
  • lcm | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১১:১৮255303
  • সৎ ফৎ কিছু না।

    ঝামেলা শুরু হয় তিনো আসার আগেই। ওখানে ফ্ল্যাট বানানো যাবে কি না তাই নিয়ে দর কষাকষি শুরু হয়। মূলত আবাপ বনাম কলকাতা-মিউনি। সুব্রত মুখার্জি, বিকাশরঞ্জন ভট্টাচার্য - এই দুজন মেয়র ছিলেন দশ বছর (২০০০-২০১০)। তখন থেকেই চলছে। এখন তিনোর সাথে খুব ঝামেলা
  • j | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১১:০৬255302
  • তিনোরা কিন্তু খুব সৎ - গপ্পোটা পড়ে যা বোঝা গ্যালো
  • | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১১:০৫255301
  • এর সাথে আরেকটু হল, তিনো শুরু শুরুতে সুমন্দে'কে ভবানীপুরে বেশ সস্তায় লাক্সারি ফ্ল্যাট ব্যবস্থা করে দিয়েছিল। তখন কিছুদিন ডীলটা হয়ে যাবে ভেবে আবাপ একটু নরম যাচ্ছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত