এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ২২ জুলাই ২০১২ ১৯:৪৩25560
  • নাহ, আমি লুরুই দেখলাম বছর দুয়েক আগে মাত্র, লুরুর রাস্তাও ঐ।
  • ব্যাঙ | ২২ জুলাই ২০১২ ১৯:৩৭25557
  • পাই, ক্লাসে কথা বলার কথা বললি না! আমাদের স্কুলে কথা বললেই ক্লাস থেকে বার করে দিত। তো আমরা কয়েকজন বন্ধু ঐ ক্লাস ফাইভ-সিক্স থেকে থেকেই প্র্যাক্টিস করতে করতে ক্লাস সেভেন-এইটে এসে দিব্যি ভেন্ট্রিলোকুইস্ট হয়ে গেছিলাম। দিব্যি ঠোঁট না নেড়ে কথা বলতে পারতাম। ভালো মেয়ে মনিটরগুলো কিছুতেই নাম লিখতে পারত না। তখন তারাও বাই ডিফল্টের কনসেপ্ট শিখে নিল। তারাও প্রথমেই আমাদের মার্কামারা কয়েকজনের নাম লিখে নিত, সে কথা বলি বা না বলি, ঠোঁট নড়ুক বা না নড়ুক।
  • পাই | ২২ জুলাই ২০১২ ১৯:৩৭25558
  • আমার সব গাড়ীই কেমন এক লাগে। ছোটোবেলায় প্রাইভেট গাড়ী মানেই বুঝতাম আম্বাসাডার। বলতাম ও। তখন তাইই ছিল ও বোধহয়। মারুতি আসার আগে। সেই বলাটা অনেকদিন অব্দি থেকে গেছিল।
  • প্পন | ২২ জুলাই ২০১২ ১৯:৩৭25559
  • আহা, অটো তো থ্রি হুইল ড্রাইভ! ;-)
  • ব্যাঙ | ২২ জুলাই ২০১২ ১৯:২৯25556
  • সিকিবাবু, আপনি বছর পাঁচেক আগেও তো লুরুর রাস্তা দেখেন নি কিনা, তাই অমনটা বললেন। হাড়গোড় গুঁড়োগুঁড়ো হয়ে যেত অটোর ঝাঁকুনিতে।
  • | ২২ জুলাই ২০১২ ১৯:১৭25555
  • মারুতি ৯০০? তুই বস ছোট বেলা থেকে ই প্রতিভাবান ঃ))
  • ব্যাঙ | ২২ জুলাই ২০১২ ১৯:১৪25554
  • আমি বিশেষ গাড়ি চিনি না, তাই আমাকে আওয়াজ মেরে লাভ নেই সিকি। গাড়ি চেনা নিয়ে একটা মজার গল্প মনে পড়ে গেল। বিভীষণ গুর্গাঁও যাওয়ার পারে ধারদেনা করে গাড়ি কিনল। তো আমি তখনও অব্দি এই কয়েকরকম গাড়ি দেখে আইডেন্টিফাই করতে পারতাম - মারুতি ৮০০, মারুতি ভ্যান জিপসি, মারুতি জীপ জিপ্সি, অ্যাম্বাসাডর (আমার প্রিয়তম গাড়ি), প্রিমিয়ার পদ্মিনী আর ফিয়াট (যদিও শেষের দুটো মাঝেমাঝেই গুলিয়ে যেত)। তো বিভীষণের গাড়িটা দেখে এটুকু চিনলাম যে মারুতি ৮০০ এটা নয়। আবার এটাও শুনেছিলাম মারুতি ১০০০ কেনার মতন পয়সাও নেই। তো ধরে নিয়েছি যে মাঝামাঝি অন্য কোনো মডেল। তার বেশি মাথা ঘামাই না। আমার কাজ হচ্ছে গাড়িতে শুয়ে থাকা, ওর বেশি মাথা ঘামিয়ে কী করব।
    কয়েকমাস বাদে কোলকাতায় এলাম, আমার প্রিয় বন্ধুর বাড়ি গেছি, সেই সোনালীদি, যার কথা অনেকবার লিখেছি। সে শুধালো "কী গাড়ি কেনা হল?" আমার তো মনে নেই কোন মডেল। আমি ৮০০ আর ১০০০এর অ্যাভারেজ করে বলে দিলাম, "মারুতি নাইন হান্ড্রেড" পাশের ঘর থেকে ওর বর মানে আমার এক দাদা শুনে বলল "বুঝেছি, অল্টো।"

    তারপর থেকে আর ছড়াই না। মুখস্থ করে নিয়েছি আমাদের গাড়ির নাম অল্টো। এবার হল কী, মাইসোর বেড়াতে গিয়ে আমার মায়ের এক মামার বড়িতে দেখা করতে জাচ্ছিলাম। তাদের পাড়ায় পৌঁছে বাড়ি চিনতে পারছি না। ফোন করেছি, তো ওনারা বললেন "আমরা বরান্দায় দাঁড়াচ্ছি, তোদের কী গাড়ি বল, টুহি নীচে যাচ্ছে তোদের গাড়ি দেখলেই রাস্তা দেখিয়ে নিয়ে আসছে। কোন গাড়ি?"
    আমিও বলে দিলাম "লাল রঙের মারুতি অল্টো"। তারপর আমিও আর টুহিকে খুঁজে পাই না, কোন ছোতবেলায় ওকে শেষ দেখেছি এখন ইনফিতে চাকরি করে দেখলে চিনব নাকি! আর টুহিও মারুতি অল্টো খুঁজে পায় না। শেষমেষ বারান্দা দেখতে দেখতে ওনাদের দেখতে পাওয়া গেল। আর ঢোকামাত্রই কী বকুনি "ভুল গাড়ি কেন বললি? এটা তো ওয়াগন আর। নিজেদের গাড়িও চিনিস না!"
    মাঝখানে যে একবার গাড়ি পাল্টে অন্য গাড়ি নেওয়া হয়েছিল, সেটাই ভুলে গেছিলাম।
  • সিকি | ২২ জুলাই ২০১২ ১৯:১৩25553
  • তবে মামুর টাকে দুটি এফসি পাওনা আছে। গতজন্মের স্মৃতি খুঁড়ে মামু আজ এনে দিসে অ্যালেক ওয়েকের ছবি (ওর নাম উই? তা হবে! তা সে যতই উই হোক ইঃ। )

    সেই সময়ে যখন সবে এফটিভি বাজারে এসেছে, চ্যানেল ঘোরালেই সময়ে অসময়ে সেমিন্যাংটো আধন্যাংটো নারীদেহ দেখে অপরিসীম উত্তেজিত হওয়া যেত, তখন এই মেয়েটিকে দেখে যারপরনাই অবাক হতাম। প্রথাগত সৌন্দর্য বলতে যা বোঝায় তার কিছুই নেই, উৎকট দেখতে, নেড়ুমুণ্ডি, তাকে এত বেশিবার দেখায় কেন এফটিভিতে? সেই অবাক হওয়া থেকেই অ্যালেকের নাম মনে রয়ে যাওয়া।
  • | ২২ জুলাই ২০১২ ১৯:১২25552
  • তাও ভালো 'রাম ' বোঝে নি ঃ))
  • | ২২ জুলাই ২০১২ ১৯:১০25551
  • সে বিভীষণের না বোঝার কী আছে হে সিকি? ব্যাঙ বলতেই তো আমিও বুঝলাম, তুমিও বুঝলে।
  • সিকি | ২২ জুলাই ২০১২ ১৯:০৯25550
  • আর ইয়ে, ফোর হুইল ড্রাইভ, মানে যাকে ফোর বাই ফোর বলে, সেটা তো ঠিক লুরুর রাস্তায় চালানোর জন্য নয়। মানে চালানোই যায়, তবে ওটার আস্ল চালানো জায়গা দুর্গম খাড়াই ভার্চুয়ালি নন এক্সিস্টেন্ট রাস্তায়, যেমন প্যাংগং থেকে সোমোরিরি লেক যেতে গেলে ফোর হুইল ড্রাইভ লাগে, বা সিকিমের কোনও কোনও রাস্তায় লাগে।
  • প্পন | ২২ জুলাই ২০১২ ১৯:০৭25549
  • বিভীষণ বুদ্ধিমান ছেলে। র বলতেই রামায়ণ বুঝে গেছে।
  • সিকি | ২২ জুলাই ২০১২ ১৯:০৬25548
  • মাইরি বিভীষণের সাথে আমারে একবার কথা বলিয়ে দিও তো! স্যান্ট্রো কোন যুক্তিতে ফোর হুইলার হয় না আমিও একটু বুঝতে চাই। মানে বেকার বেকার ছ বছর ধরে একটা অ-ফোর হুইলার ঘরে পুষে তাকে ফোর হুইলার ভেবে আত্মপ্রসাদ লাভ করছিলাম। এমন মিথ্যে মনে পুষে রেখে তো লাভ নাই।
  • | ২২ জুলাই ২০১২ ১৯:০৫25546
  • হাতীঘোড়া
  • | ২২ জুলাই ২০১২ ১৯:০৫25547
  • ব্যাঙ, মোটামুটি চালাতে শিখলেই বুঝে যাবে। হাতোঘোড়া কিস্যু নয়।
    আমাকে আর অজ্জিতকে ফোর হুইল ড্রাইভ দেবে বলেও ফরচুনা দেয় নি বলে আমরা বেশ অসন্তুষ্ট হয়েছিলাম। অবশ্য তখন বুঝি নি যে ওদের ওপরে পরে আরও রাগ করতে হবে। :-D
  • ব্যাঙ | ২২ জুলাই ২০১২ ১৯:০২25545
  • জানি না সিকি। আমাকে ফোর হুইলারই বলা হয়েছিল এবং বিভীষণকেও সেটা বলাতেই সে বুঝে গেছিল।
  • পাই | ২২ জুলাই ২০১২ ১৯:০১25543
  • থ্যাঙ্কু !
    আর এবার চুটিয়ে লিখতে শুরু করো ! ঃ)
  • ব্যাঙ | ২২ জুলাই ২০১২ ১৯:০১25544
  • দ, আমি আজও ভালো বুঝি নি ব্যাপারটা। শুধু এটুকু বুঝেছি আমার জানাবোঝার বাইরে আরো অনেক কিছু আছে। ঃ-))
  • সিকি | ২২ জুলাই ২০১২ ১৯:০০25541
  • ধুর, কী সব বলে। ওগুলোকে মোট্টেও ফোর হুইলার বলে না। ফোর বাই ফোর বলে। স্যান্ট্রো ফোর হুইলার না হলে আমার গাড়িও ফোর হুইলার নয়। ঃ)
  • ব্যাঙ | ২২ জুলাই ২০১২ ১৯:০০25542
  • তারপর সে আমাকে কীসব ফান্ডা দিল দুটো চাকা কন্ট্রোল করা যায় আমাদের গাড়িতে, ঐ গড়িগুলোয় চারটে চাক্কাই কন্ট্রোল করা যায়, আরো কীসব বলেছিল মানে বেশ নিষ্ঠাভরেই বোঝানোর চেষ্টা করেছিল। আমি দেখলাম এমন ফালতু ফান্ডা আমার কোনো কাজে লাগবে না, তাই আমি কী একটা সিরিয়াল দেখতে চলে গেলাম। ঃ-))
  • সিকি | ২২ জুলাই ২০১২ ১৮:৫৯25539
  • পাই,

    গর্হিত = ga`rhit

    ল্যাপি পেয়েছি ঃ)
  • পাই | ২২ জুলাই ২০১২ ১৮:৫৯25540
  • প্পন ঃ)

    ব্যাংদি, সান্ট্রো ফোর হুইলার নয় ? ঃ(
  • | ২২ জুলাই ২০১২ ১৮:৫৮25538
  • ফোর হুইলার? মানে ফোর হুইল ড্রাইভ?
    ইশ! একপিস থাকলে সিকিমের ঐ খাড্ডামার্কা রাস্তাতেও নিয়ে যাওয়া যায়। কিন্তু তা বাদে মোটেই সুবিধের নয়।
  • ব্যাঙ | ২২ জুলাই ২০১২ ১৮:৫৭25537
  • হ্যাঁ পাই, এই ছাঁটাইটা আমার অত্যন্ত নিষ্ঠুর লাগত। কেজি ওয়ান থেকে সেভেন-এইট এতগুলো বছর ধরে একাত্ম হয়ে যাওয়া স্কুল ছেড়ে গিয়ে অন্য স্কুলে ভর্তি হতে ওদের কতটা কষ্ট হত! আমার বেশ কিছু প্রিয় বন্ধুকে স্কুল ছেড়ে চলে যেতে হয়েছিল এই ছাঁটাইয়ের কারণে। নাইন-টেনে আমাদের আর তিনটে সেকশন ছিল না, দুটো সেকশন হয়ে যেত।
  • | ২২ জুলাই ২০১২ ১৮:৫৬25536
  • ব্যাঙ,। তোর 6:54 তে মনে হল বাবা মা র এর জন্যে দায়ী। ছোটবেলা থেকে ই আমরা প্রয়োজনের থেকে বেশী জিনিস দিয়ে বাচ্ছা দের চাহিঅদা বাড়িয়ে দি।
  • প্পন | ২২ জুলাই ২০১২ ১৮:৫৫25535
  • তারপর? (ব্যাংকে)
  • প্পন | ২২ জুলাই ২০১২ ১৮:৫৪25533
  • RTS পাশ করে দিলেই হবে। ঘর মোছা সমস্যার হাতেনাতে সমাধান।
  • | ২২ জুলাই ২০১২ ১৮:৫৪25534
  • কিকি র আবার কী হল? প্রচুর ভাট পড়তে ইচ্ছা করছে না।

    কিকি, তোমাকে খানিক টা জনি বলে বলছিঃ এখানে আমরা বিভিন্ন মানসিকতার মানুষ মানুষ আড্ডা মারতে আসি। সবার স্কুলিং,বেড়ে ওঠা,বাড়ির পরিবেশ এবং পারিপার্শ্বিক পরিবেশে বড় হয়েছে। আমাদের সবার মনে স্থায়ী ভাবে এগুলোর ছাপ আছে। কাজেই সব সময় যে আমদের মতের মিল হবে এমন ভাবার কোন কারন নেই।

    এখানে আমরা আড্ডা মারতে আসি তাই কে কী বললো সে নিয়ে তেমন মাথা ঘামিও না প্লিজ।
  • ব্যাঙ | ২২ জুলাই ২০১২ ১৮:৫০25532
  • কিন্তু পাই, কিছু কিছু বাচ্চা আছে, যারা এগুলো নিয়ে মাথা ঘামায়। আমার এক বন্ধু অলকার ছেলে ছয়বছর বয়স থেকেই মনোকষ্টে ভুগত তাদের কেন এসইউভি নেই, তার বন্ধুদের কেন আছে, তার বাবা কেন ফোর হুইলার কেনে না! অলকা যখন আমাকে এই গল্প করছে, আমি এমনই ছাগল, কিছুতেই বুঝতে পারছি না, ওদের তো দিব্যি একটা গাড়ি আছে, তাহলে ফোর হুইলার নেই কেন বলে ছেলের নালিশ কেন? আমি যত অলকাকে বলি, কিন্তু তোদের তো একটা গাড়ি আছে, সে বলে কিন্তু ফোর হুইলার তো নেই। আমি বলি ফোর হুইলার নাহলে তোদের ওটা কী গাড়ি? সে বলে ওটা তো স্যান্ট্রো, ফোর হুইলার তো নয়। আমি বুঝলাম কিছু একটা ছড়াচ্ছি, বাড়ি এসে ভয়ে ভয়ে বিভীষণকে শুধোলাম স্যন্ট্রো গাড়িতে কী চারটে চাকা থাকে না? তাহলে কী থাকে?
  • | ২২ জুলাই ২০১২ ১৮:৪৮25531
  • দ, এগ্রীড। যে যার দৃষ্টিভ্ঙ্গী দিয়ে দেখে। তাই খারাপ ভালো র ডেফিনেশন আপেক্ষিক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত