এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:২৫256140
  • স্চ মনে হয় না খিস্তি মেরেছে কোথাও। ঘেন্না জাতীয় শব্দ ইউজ করেছে বটে তবে তাকে খিস্তি বলে না। বান্ডু খুব অপ্রয়োজনীয়ভাবেই খুঁচিয়ে যাচ্ছেন।
  • একক | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:২৩256139
  • "উঁহু - আমার রাজনৈতিক চেতনা ঠিক দল ভিত্তিক না - কতোগুলো মুল্যবোঢ ভিত্তিক। "

    এসসিএইচ

    আমি কোথাও কখনো লিখেছি যে রাজনৈতিক চেতনা একটা দলভিত্তিক ব্যাপার ? এতটা গারল মনে হয় ? এর চে তো আমাকে বানডু বললে পারতেন :(((

    আপনার কাছে কোনটা "রুচি " এবং "রাজনৈতিক চেতনা " এই শব্দটার অন্টলজিকাল স্টেটাস কী সেটাই একটা রাজনীতি | মূল্যবোধ এর স্বরূপ কী তার মধ্যে ইন্টিগ্রিটি আছে কিনা সেটুকুই যথেষ্ট। তারপর সেটা খেতে খিচুড়ি হলো না শুক্তনি তাতে কিস্যু যায় আসেনা। সেই জায়গা থেকেই বারংবার প্রশ্ন করছিলুম যে নিজস্ব রুচির বা সংজ্ঞার ভিত্তিতে কোনো কিছু খারাপ ও অসহ্য মনে হলে গাল দেওয়া যায় কিনা। নাকী সেখানে যে যার মত চলুক যার ভাল্লাগবে দেখবে নইলে ইগনোর করবে এই প্রসেস মেনে নিতে হবে। অতি সরল প্রশ্ন।
  • | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:২১256137
  • অন্য সেন এসে পঃবঃ র বিদ্যুতের হাল ফিরিয়েছিলেন। বাবা,বল্লে হবে না। আমাদের কেন্দ্রের প্রার্থীঃ)
  • d | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:২১256138
  • রুচি আqবার ভীষণ সাবজেক্টিভ জিনিষ। ঐটুকু বাদ দিয়ে মিঠুর সাথে একমত। মানে অসহিষ্ণুতা ও বিরোধীতার ব্যপারে।
  • | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:২০256136
  • আমিও ফরেস্ট গাম্প একবারই দেখেছি।নন্দনে। পিকুর সঙ্গে দেখেছিলাম!!
  • | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:১৬256134
  • একমত সচ। তবে এক্ষেত্রে ঘেন্নাটা একটু 'স্ট্রং ওয়ার্ড' হয়ে গেলো মনে হচ্ছে।
    আর সবকিছু একসাথে মেখে ফেল্লে তাকে ঘ্যাঁট বলা হয়ঃ)
  • বান্ডু | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:১৬256135
  • আসলে sch সারদা দেবীর ভক্ত, তাই ওনার অনুভুতি তে লেগেছ- যেটা খুব স্বাভাবিক - কিতু এইটুকু বলার ধক ওনার নেই - তাই খিস্তি দিচ্ছেন।
  • সিকি | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:১৫256133
  • উফফ, সেই পাখি সেন, আমাদের হুগলি চুঁচড়োর আরেক প্রতিভাধর। বিনোদিনী স্কুলের শতবর্ষের অনুষ্ঠান, পাখি সেন প্রধান অতিথি হয়ে স্কুলে ঢুকছেন, লোডশেডিং। ভয়াবহ আবাজ খেয়েছিলেন এক ইশকুল মেয়ের কাছে।
  • sch | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:১৩256131
  • দাঙ্গা হাঙ্গামা মামলা ব্যান কিছুই করতে বলি নি - চাইও নি - শুধু খারাপ লাগাটা ঘেন্না সহ জানিয়েছি। ঠিক যে ভাবে রেপিস্টদের প্রতি বা চোর রাজনীতিবিদদের প্রতি জানাই
  • | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:১৩256132
  • ব্ল্যাংকির হাউ টু র ২ পার্ট ভাল্লেগেছে!! আমার তো মনে হচ্ছিলো হল ছেড়ে পালিয়ে যাই। অবশ্য অ্যানিমেশান দেখে দেখে এই ইনটলারেন্স গ্রো করেছেও হতে পারেঃ)
  • | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:১০256130
  • কার্টুন ইন জেনেরিক নেচার যাই হোক না কেন- পয়গম্বরের ডানা এঁকে দিলে যদি দাঙ্গা হয় আর সারদার মুখে ওনাকে বসালে যদি ভাঙচুর হয়- আমি বিরোধীতাই করবো। খারাপ রুচি বল্লে একমত হতেও পারিঃ)
    একই কথা ন্যুড ছবিতে রাজনীতিবিদ প্রসঙ্গেও সত্যি।
  • sch | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:০৮256129
  • "জনৈকো বান্ডু" একদম ঠিক বলেছেন - খিস্তি কি শুধু শব্দ দিয়ে মারা যায় ? একজনের ছবির ধড়ে অন্যের মুন্ডু জুড়েও খিস্তি মারা যায় - আর একজনকে খিস্তি মারতে গিয়ে অন্যজনকে নোংরা করা - এও বাঙ্গালী কালচারের অংগ। কোনো ভুল নেই।
  • kumu | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:০৭256127
  • আমার মূল্যবোধও ঐ ঐ ঐ।অর্থাৎ খিচড়ি টাইপ।সচের মত।
  • b | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:০৭256128
  • কেন? তখন কংগ্রেসীদের দেওয়াল লিখন-ও ভালো হত
    'আলো আমার আলো ওগো আলো ভুবন ভরা
    পাখি সেনের হাতে পড়ে হলাম `সর্বহারা'।

    পাখি সেন অর্থাৎ প্রবীর সেনগুপ্ত, পাওয়ার মিনিস্টার ছিলেন, ভয়াবহ লোডশেডিং হত ওনার যুগে।
  • জনৈকো বান্ডু | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:০৩256126
  • হু`, টিপিক্যাল বাঙ্গালী "মূল্যবোঢ"| বাতেলা দেঙ্গা, খিস্তি মারেংগা, খেল খতম পইসা হজম|
  • | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৭:০১256125
  • আর সেই প্রাগৈতিহাসিক যুগে সব ছবি হতো সাদাকালো। সাদা চুনকাম করা দেওয়ালে কালো রেখায় ছবি ফুটে উঠতো- দলের কর্মীরাই ছিলেন আঁকিয়ে। টাকা নিয়ে যে কোনো দলের হয়ে দেওয়াল ভরিয়ে দেওয়ার চল ছিলো না। সিপিয়েমের দেওয়াল ভরাট অনেক ভালো হতোঃ) তখন দুই দলের ছবির মূল বিষয়বস্তু হতেন বড়মাপের নেতারা- সেই কেন্দ্রের প্রার্থীরা ননঃ)

    হায়! এখন এই প্রার্থীর হাতজোড় করা ফ্লেক্স দেখলে চোখ বিরক্তিতে ভরে যায়। কিছুদিনবাদে মনে হয় কাননবালা-রবীন মজুমদারের যুগে পৌঁছে যাবো!
  • sch | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৫৫256124
  • দুটো মনে হয় এক না দে দি। একজনের মুখে বা দেহারায় ডানা লাগিয়ে পরী বানানো বা তাকে রাক্ষসের মতোন দেখানো বা সাধু দেখানো - কার্টুন - জেনেরিক ইন নেচার।

    কিন্তু কারোর একতি বিশেষ ভঙ্গীর ছবিতে আরেক জনের মুখ বসানো। আচ্ছা আজ যদি কোনো ন্যুড ছবিতে আমি একজন মহিলা রাজনীতিবিদের ছবি লাগিয়ে দি (সে পলিটিক্যালি উলংগ হয়ে গেছে বোঝাতে) তাহলেও সেটা এরকম মজার ব্যাপার বলে গণ্য হবে তো? তখন কেউ নোংরামি বলবে না তো
  • de | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৫২256123
  • এরকম ছবি আগে হামেশাই দেওয়াল-কার্টুনে দেখা যেত - মিঠু যেমন বল্লো। আধুনিক যুগে হয়ে নেটে মর্ফিংয়ে পৌঁছেছে!
  • | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৪৮256122
  • কুমুঃ)))))
    আমার রুচি মনে হয় খুব ভোন্দা হয়ে গেছেঃ( ছোটবেলায় এক কংগ্রেসি জেঠুর বাড়ির দেওয়ালে ইন্দিরা গান্ধীর এক রাক্ষুসি ছবি আঁকা ছিলো- দুই ড্রাকুলা দাঁত, হাতের লম্বা নখ থেকে রক্ত ঝরছে- এত বছর বাদেও সাদাকালো সেই ছবিখানা দিব্যি মনে আছে- অদ্ভুত ব্যাপার। পরে একবার সেই দেওয়ালেই এক্গোছা চাবিসহ প্রিয়রঞ্জনের ছবি করেছিলো- চাবির গোছার পাশে 'হাওড়ায় বন্ধ কলকারখানার চাবি' লেখা ছিলো। এখন মনে পড়তে মনটা উদাস হয়ে কুলকুলিয়ে কান্না পেলোঃ(
  • de | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৪৭256120
  • "মুল্যবোঢ" - এ বানানটা জব্বর হয়েচে - বেশ ভারিক্কী!
  • sch | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৪৬256119
  • উঁহু - আমার রাজনৈতিক চেতনা ঠিক দল ভিত্তিক না - কতোগুলো মুল্যবোঢ ভিত্তিক। সেটা কিছুটা খিচুড়ি টাইপের - কাজেই সেটাকে রাজনৈতিক চেতনা না বলে সাধারণ মনুষ্যত্ব বোধ বলাটাই আমার মনে হয় বেটার।
  • একক | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৩৯256118
  • "এই বিরক্তি বোধ একজন নাগরিকের জায়গা থেকে - একজন গণতান্ত্রিক নাগরিকের জায়গা থেকে, একজন সাধরণ মানুষের জায়গা থেকে।"

    মানে এই এনটিটি গুলো কোনো রাজনীতির জায়গা থেকে একট করেনা বলে আপনার মনে হয় তাইত ? এরকম ডি পলিটিসায়সদ এনটিটি হয় ? আমার উত্তর পেয়ে গেছি। আপনি স্টেপ আউট করেননি কিন্তু এলবি বাঁচিয়ে খেললে পারতেন। যাইহোক মজা করছিলুম :)
  • sch | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৩৫256117
  • "নিজের রাজনৈতিক বোধের জায়গা থেকে বিরক্তি প্রকাশ বা গালাগালি বা দেশে কোনো আইন থাকলে অভিযোগ জানাতে পারেন ? "

    একক আমি বোধহয় একাধিকবার বলেছি আমি অভিযোগ করতে আগ্রহী নই - একটু কষ্ট করে পড়ুন - "আমি মামলাও করতে চাই নি - কাউকে ব্যান করতেও বলি নি" - একথাটা লিখেছি।

    এই বিরক্তি বোধ একজন নাগরিকের জায়গা থেকে - একজন গণতান্ত্রিক নাগরিকের জায়গা থেকে, একজন সাধরণ মানুষের জায়গা থেকে। আমার রাজনৈতিক বোধের সাথে এর সম্পর্ক নেই এটা ভেবে দেখলেই বুঝতে পারতেন। কারণ আমি বুদ্ধ ভটচার্যের সম্বন্ধেও একই কথা বলেছি। তাহলে বোধহয় ওটা সমর্থন করতাম

    আপনি যেখানে পৌঁছতে চাইছেন সেখানে যেতে পারবেন না একক - আমার লেফট ফুট অফ ক্রিজে আছে - আমি স্টেপ আউত করি নি :D
  • একক | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৩৩256116
  • বা ধরুন, যদি একদল লোক এসে বলে যে রাজনীতি তে প্রতিবাদ টাই আসল কথা এবং আইন বানানো হয়েছে সেই প্রতিবাদের কন্ঠ রোধ করার জন্যে এবং মমতার মাথায় সারদা বা নরেন মোদীর মাথায় সাপ ব্যাং যা খুশি করে যদি প্রতিবাদ ছড়িয়ে দেওয়া যায় সেটাই রাজনীতি। এই মতামত টিকে আপনি কীভাবে দেখবেন। এইসব পাবলিক কে রাজনৈতিক ভাবে বালখিল্য বলার অধিকার আপনার আছে না নেই ?

    আদপে বালখিল্য কিনা সে পরের ব্যাপার। আপনার রাজনৈতিক জায়গা থেকে মতামত প্রকাশের সুযোগ আছে কিনা জানতে চাইছি।
  • d | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৬:২৯256115
  • নীল মুখার্জীর লেখা কেউ পড়েছে(ন)? কেমন?
  • একক | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৬:১৯256114
  • "রাজনৈতিক দলের সমর্থক কিছু লোকের চিন্তার দৈন্য দেখে তাদের কিছুটা ঘেন্না করলাম। "

    তার মানে আপনি বলছেন যে যে কোনো ফর্ম অফ এক্সপ্রেশনে রাজনৈতিক চিন্তার দৈন্য একটা লক্ষ্য করার মত ব্যাপার এবং সেই নিয়ে ঘেন্না বা বিরক্তি প্রকাশ করা স্বাভাবিক ? বা ধরুন এরকম রাজনৈতিক চিন্তার দৈন্য ওয়ালা রাশি রাশি পোস্টার ও ফেস্টুন এ যদি চারিদিক ছেয়ে যায় তাহলে আপনি নিজের রাজনৈতিক বোধের জায়গা থেকে বিরক্তি প্রকাশ বা গালাগালি বা দেশে কোনো আইন থাকলে অভিযোগ জানাতে পারেন ? আমি এইটুকুই জানতে চাই :)
  • Blank | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৬:০৮256113
  • হাউ টু ট্রেন ইয়োর ড্রাগন ২ টাও খুব ভালো হয়েছে।
  • sch | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৬:০৬256112
  • একক - আমি মামলাও করতে চাই নি - কাউকে ব্যান করতেও বলি নি
    এই রাজ্যের রাজনীতির একটা গুরুত্বপূর্ণ একটা সন্ধিক্ষণে প্রধাণ রাজনৈতিক দলের সমর্থক কিছু লোকের চিন্তার দৈন্য দেখে তাদের কিছুটা ঘেন্না করলাম। আর মর্ফিজম ব্যাপারটার প্রতিবাদ জানালাম - এরাই কিন্তু পাওলি দাম্, করিনা কাপুরের বিকৃত ছবি তৈরী করে।
    আমি ইগ্নোর না করলে তো কমপ্লেন করতাম
  • নেতাই | ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৬:০৫256111
  • কার্স দেখেছি। অনেকদিন আগের সিনেমা। কার্স টু ও দেখেছি। প্লেনস দেখিনি। দেখি ডাউনলোড করতে পারি কিনা। অ্যানিমেশন সিনেমা খুব ভালো লাগে। কিন্তু ইদানিং কালে কোনো সিনেমা দেখিনি। শেষ দেখেছি আপ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত